ad720-90

সখীপুরে মোবাইল না দেওয়ার ফাস লাগিয়ে ১ম শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা


নিজস্ব প্রতিনিধি:টাঙ্গাইলের সখীপুরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেওয়ার মায়ের সাথে অভিমান করে আব্দুল্লাহ (৭) নামে প্রথম শ্রেণির এক শিক্ষার্থী গলায় ফাস লাগিয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে। আজ সোমবার ( ১৩ জুলাই) সন্ধ্যায় উপজেলার বেড়বাড়ী গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
‎নিহত আব্দুল্লাহ উপজেলার বেড়বাড়ী গ্রামের প্রবাসী লাল মিয়ার ছেলে। সে স্থানীয় নবসৃষ্টি শিক্ষা পরিবারের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।

‎পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার বিকেলে গেম খেলার জন্য আব্দুল্লাহ তার মায়ের কাছে মোবাইল ফোন চায়। মোবাইল ফোন ব্যবহার করতে না দেওয়ার মায়ের সাথে অভিমান করে ঘরের জানালার গ্রীলের সঙ্গে কাপড় বেধে গলায় ফাস লাগায়। পরে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
‎এ ঘটনায় পরিবার, সহপাঠী শিক্ষক ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

‎স্কুলের প্রধান শিক্ষক রিফাত শারমিন রিতা আব্দুল্লাহ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, আব্দুল্লাহ ছাত্র হিসেবে খুবই মেধাবী ছিল। আজো সে স্কুলের ক্লাস শেষে বাড়িতে যায়। তার এমন মর্মান্তিক মৃত্যুতে তিনি পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

“নিউজ টাঙ্গাইল”র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।



সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar