ad720-90

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো-২০২৬ শুরু হচ্ছে ২৯ জানুয়ারি


বাংলাদেশের প্রযুক্তি ও উদ্ভাবন খাতের সক্ষমতা, সাফল্য এবং সম্ভাবনা দেশী-বিদেশী দর্শকদের সামনে তুলে ধরতে আয়োজিত হচ্ছে ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬। এই তিন দিনব্যাপী মেলা শুরু হবে ২৯ জানুয়ারি ২০২৬ থেকে এবং চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত।

আয়োজক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ এবং বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস)। স্থান: বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র (BCFCC), শের-ই-বাংলা নগর, ঢাকা। প্রতিপাদ্য: “Bangladesh to the World” (বাংলাদেশ টু দ্য ওয়ার্ল্ড)।

এক্সপোতে প্রায় ১৩০টি প্যাভিলিয়ন স্টল থাকবে, যেখানে দেশি-বিদেশি আইসিটি প্রতিষ্ঠান, স্টার্টআপ, বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবনী প্রকল্প, হার্ডওয়্যার-সফটওয়্যার কোম্পানি, গেমিং ডেভেলপার, টেলিকম সংস্থা এবং ইলেকট্রনিক্স উৎপাদকরা অংশ নেবে। বিশেষ ফোকাস থাকবে উদ্যোক্তা সৃষ্টি, প্রযুক্তি খাতে বিনিয়োগ আকর্ষণ এবং দেশীয় উৎপাদনকে বিশ্ববাজারে তুলে ধরা





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar