Technology News

দেহে আয়রন যোগান দেবে যেসব খাবার

শরীরে আয়রন খুব জরুরী। কারন হিমোগ্লোবিন উৎপাদনের জন্য এর প্রয়োজন খুব বেশী। হিমোগ্লোবিন লাল রক্ত কণিকার মধ্যে থাকে এবং শরীরের বিভিন্ন অংশে অক্সিজেন সরবরাহ করে থাকে। যকৃৎ ও অন্যান্য প্রত্যঙ্গঃ গরু ও ছাগলের কলিজা কিংবা যকৃৎ আয়রণে ঠাসা। মগজ ও হৃদযন্ত্রেও মিলবে এ উপাদান। যাদের অতিমাত্রায় রক্তস্বল্পতা রয়েছে, তাদের এগুলো জরুরি ভিত্তিতে খেতে বলেন বিশেষজ্ঞরা।… read more »

গ্যালাক্সি নোট ৯-এর ৫ ফিচার

সম্প্রতি বাজারে এসেছে স্যামসাংয়ের গ্যালাক্সি সিরিজে নতুন স্মার্টফোন নোট ৯। দেশের বাজারে ডিভাইসটির দাম ৯৪ হাজার ৯০০ টাকা। অ্যাপল এক্সের সঙ্গে টক্কর দিতে বাজারে আসা দামি গ্যালাক্সি নোট ৯ ফ্যাবলেটটিতে রয়েছে কয়েকটি গুরুত্বপূর্ণ ফিচার। জেনে নিন দামি ফোনটির ৫টি ফিচার সম্পর্কে: ডেস্ক মোড: অনেকেই মোবাইল স্ক্রিনটাকে ডেস্কটপ কম্পিউটার হিসেবে ব্যবহার করার কথা ভাবেন। স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ… read more »

আপনার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকড?

গত মাসে কয়েক কোটি অ্যাকাউন্ট হ্যাকড হওয়ার বিষয় নিশ্চিত করেছে ফেসবুক কর্তৃপক্ষ। এসব অ্যাকাউন্ট থেকে ব্যক্তিগত তথ্য চুরি করে নিয়েছে সাইবার দুর্বৃত্তরা। ফেসবুক কর্তৃপক্ষ সম্প্রতি জানিয়েছে, ফেসবুক থেকে মোট ২ কোটি ৯০ লাখ অ্যাকাউন্টের তথ্য বেহাত হয়েছে। এসব অ্যাকাউন্ট থেকে নাম, শিক্ষাপ্রতিষ্ঠানের নাম, ব্যক্তিগত যোগাযোগ নম্বরের মতো গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে ফেসবুক… read more »

এল আসুসের নতুন ভিভোবুক

দেশের বাজারে ভিভোবুক এস ৫৩০ নামে নতুন ল্যাপটপ আনল তাইওয়ানের প্রযুক্তি প্রতিষ্ঠান আসুস। এই ল্যাপটপে তরুণদের কথা মাথায় রেখে নতুন নকশা করেছে প্রতিষ্ঠানটি। আসুস ভিভোবুক এস ৫৩০-এ রয়েছে আর্গোলিফট হিঞ্জ নকশা। এতে নোটবুকটি খুললে পেছনের দিকটায় খানিকটা ওপরে উঠে এসে এর কি–বোর্ডটিতে ৩.৫ ডিগ্রি বাঁক সৃষ্টি করে। যার ফলে এতে ডেস্কটপ কম্পিউটারের মতো টাইপিং অভিজ্ঞতা… read more »

স্মার্টফোন কেনার আগে যা জানা জরুরি

আগে থেকে ধারণা না থাকায় অনেকেই স্মার্টফোন কিনতে গিয়ে বিপদে পড়ে যান। আবার পছন্দের ফোনটির জন্য প্রয়োজনীয় অর্থ খরচ করলেও অনেক সময় এটি বেশি দিন টিকে না। তখন কপাল চাপড়ানো ছাড়া আর কোনো উপায় থাকে না। কাজেই নিজের পছন্দমতো সেটটি কিনতে যখন প্রয়োজনীয় অর্থ খরচ করছেন তখন ভালোটা কিনতে দোষ কোথায়? ডিজাইন : যে কোনো… read more »

অর্ধেক আইফোনে আইওএস ১২

অ্যাপলের ডেভেলপার ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য থেকে বিষয়টি প্রতিবেদনে নিশ্চিত করেছে ব্রিটিশ ট্যাবলয়েড মিরর। মার্কিন প্রযুক্তি জায়ান্ট প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, ২০১৪ সালের সেপ্টেম্বরের পর বাজারে আনা ডিভাইসগুলোর ৫৩ শতাংশে চলছে আইওএস ১২। চলতি বছরের ১৭ সেপ্টেম্বর উন্মুক্ত করা হয় নতুন এই আপডেট। চলতি বছরের নতুন আইফোন উন্মোচন অনুষ্ঠানে আইওএস ১২কে এযাবৎকালের সবচেয়ে উন্নত… read more »

হুয়াওয়ে’র ৫জি: কানাডাকে সতর্ক করলো যুক্তরাষ্ট্র

মার্কিন সিনেটর মার্ক ওয়ার্নার এবং মার্কো রুবিওর পক্ষ থেকে কানাডিয়ান প্রধান মন্ত্রী জাস্টিন ট্রুডোকে এক চিঠিতে মোবাইল নেটওয়ার্ক তৈরির পরিকল্পনা থেকে হুয়াওয়েকে বাদ দিতে বলা হয়– খবর প্রযুক্তি সাইট টেকক্রাঞ্চের। চিঠিতে বলা হয়, “নিরাপত্তা নিশ্চিত করতে কানাডার মজবুত টেলিযোগাযোগ ব্যবস্থা রয়েছে, কিন্তু হুয়াওয়ে’র ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য সহযোগী দেশ যে তথ্য জানে তা এই… read more »

লাইভ ‘অনুবাদ’ প্রযুক্তি দেখালো আভায়া

নতুন এই প্রযুক্তি উন্মুক্ত করা হলে প্ল্যাটফর্মটিতে গ্রাহক তার স্থানীয় ভাষায় টাইপিং বা কথা বলতে পারবেন। আর অন্য প্রান্তে থাকা গ্রাহক তার স্থানীয় ভাষায় তা দেখতে পারবেন এবং নিজের ভাষায় উত্তর দিতে পারবেন বলে প্রতিবেদনে জানিয়েছে আইএএনএস। রোববার গিটেক্স টেকনোলজি উইক-এ নতুন এই প্রযুক্তি দেখিয়েছে আভায়া। প্রতিষ্ঠানের এক মুখপাত্র দাবি করেন, লাইভ ভয়েস ট্রান্সলেশন ইভেন্টে… read more »

[Adobe Photoshop] শিখতে চান নাকি।

আজকের এই পোস্টটি যারা ফটোশোপ শুরু করবেন বলে ভাবছেন এবং যারা নতুন তাদের জন্য এই পোস্টটি।আসলে যারা নতুন ফটোশোপ এর কাজ প্রাকটিস করছেন তাদের জন্য এই পোস্ট অনেক সহায়ক হবে বলে আশা করছি। ফটোশপ এর টুল পরিচিতিঃ- ফটোশপে কাজ করার সবিধার্থে এর বিভিন্ন ভার্সন এ নিয়মিত এর বিভিন্ন অংশসমূহ আরো বেশি ব্যাবহার উপযোগী করে তোলা… read more »

স্যামসাং আনছে নতুন ফোল্ডেবল ফোন

স্যামসাং আনছে ফোল্ডেবল ফোন ৷ কিছুদিন আগে এমনই খবর সামনে এসেছিল৷ যা নিয়ে গ্রাহকদের উন্মাদনার শেষ নেই ৷ রির্পোটের তথ্য জানাচ্ছে, বহু আলোচিত এবং অপেক্ষিত এই স্মার্টফোনটি আসলে একটি ট্যাবলেট ৷ যেটিতে থাকছে একটি বড় স্ক্রিন ৷ স্যামসাংয়ের এই ফোন্ডেবেল স্মার্টফোনের ধারণাটি আসলে একটি পরীক্ষাও বলা চলে ৷ যেখানে দেখা হবে মার্কেটে গ্রাহক কতটা গ্রহণ… read more »

Sidebar