Technology News

নিরাপত্তা উদ্বেগে জুম ব্যবহার নিষিদ্ধ করলো স্পেসএক্স!

অ্যাপটির নিরাপত্তার ব্যাপারে মার্কিন আইন প্রয়োগকারীরা সতর্কবার্তা জানানোর কয়েকদিনের মাথাতেই নিজ কর্মীদের জন্য নিষেধাজ্ঞা জারি করলো স্পেসএক্স। মার্চের ২৮ তারিখের এক ইমেইল বার্তায় সব কর্মীর উদ্দেশ্যে ওই নির্দেশনা জানায় প্রতিষ্ঠানটি। — খবর রয়টার্সের। “আমরা জানি, আমাদের অনেকেই এই টুলটি কনফারেন্স এবং মিটিংয়ের জন্য ব্যবহার করছেন। দয়া করে যোগাযোগের বিকল্প হিসেবে ইমেইল, টেক্সট বা ফোন ব্যবহার… read more »

কোভিড-১৯-এর তথ্য দেবে ভাইবার চ্যাটবট

কোভিড-১৯-সংক্রান্ত ভুয়া তথ্য ছড়ানো ঠেকাতে বহুভাষিক চ্যাটবটের মাধ্যমে কাজ করছে রাকুতেন ভাইবার ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। বিশ্বব্যাপী খুব শিগগির বিভিন্ন ভাষায় এটি পাওয়া যাবে। ভাইবারের দাবি, করোনাভাইরাস নিয়ে দ্রুত ছড়িয়ে পড়া ভুয়া সংবাদ ও মিথ্যা তথ্য ঠেকানোই হবে এ চ্যাটবটের লক্ষ্য। স্বাস্থ্যবিষয়ক সঠিক তথ্য অনুসন্ধানকারীদের সহায়তার জন্য চ্যাটবটটি ইতিমধ্যে ইংরেজি, আরবি ও রুশ ভাষায়… read more »

করোনা মোকাবিলায় অনলাইনে সাহায্য করছে আমাদের গ্রাম

আমাদের গ্রাম ক্যানসার চিকিৎসা কেন্দ্র রামপাল, বাগেরহাট, খুলনা শহরের কেন্দ্র করোনাভাইরাস মোকাবিলায় অনলাইন ও মোবাইল সেবা চালু করেছে। সাধারণ জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টসংক্রান্ত প্রাথমিক চিকিৎসা পরামর্শের জন্য অনলাইনে এসব কেন্দ্রের চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা যাবে। আমাদের গ্রাম ক্যানসার চিকিৎসা কেন্দ্রের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সাধারণ জ্বর, সর্দি, কাশির উপসর্গ দেখা দিলে কেউ করোনাভাইরাসে আতঙ্কিত…… read more »

বরিস জনসন কেবল জানিয়েছিলেন মিটিংয়ের কথা!

করোনাভাইরাসে সংক্রমিত হওয়ার পর সেলফ-আইসোলেশনে থাকা ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্যাবিনেট মিটিং ডেকেছিলেন এ সপ্তাহেই। করোনাভাইরাসের কারণে ভিডিও কনফারেন্স কলের মাধ্যমে অনুষ্ঠিত হয় ভার্চুয়াল সে সভা। ওই মিটিংয়েরই একটি স্ক্রিনশট তুলে তিনি সম্ভবত ভেবেছিলেন সেটি জনসাধারণের সঙ্গে শেয়ার করা যেতেই পারে। আর তাই হয়তো মাইক্রোব্লগিং সাইট টুইটারে তুলেও দিয়েছিলেন ওই স্ক্রিনশট। আর ওই স্ক্রিনশট ঘিরেই তৈরি হয়েছে… read more »

বিনামূল্যে ভেন্টিলেটর সরবরাহের পরিকল্পনা টেসলার

যে অঞ্চলগুলোতে টেসলা গাড়ি সরবরাহ করে সে অঞ্চলগুলোতে এই ভেন্টিলেটরগুলো সরবরাহ করা যেতে পারে বলে জানিয়েছেন মাস্ক– খবর আইএএনএস-এর। টুইট বার্তায় টেসলা প্রধান বলেন, “ডিভাইস এবং সরবরাহ খরচের জন্য কোনো মূল্য দিতে হবে না। একমাত্র আবশ্যিকতা হলো, ভেন্টিলেটরগুলো রোগীর জন্য তাৎক্ষণিকভাবে দরকার হতে হবে, গুদামে মজুদ করার জন্য নয়। দয়া করে আমাকে বা @টেসলাকে জানান।”… read more »

‘কমিউনিটি হেল্প’ ফিচারের পরিধি বাড়াচ্ছে ফেইসবুক

নতুন আপডেটের পর ‘কমিউনিটি হেল্প’ ফিচারে পোস্ট করার মাধ্যমে যানবাহন, মুদি সামগ্রী, শিশুদের সামগ্রী এবং স্বেচ্ছাসেবামূলক কাজের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারবেন ফেইসবুক ব্যবহারকারীরা। একইভাবে সাহায্য চেয়েও পোস্ট করা সম্ভব হবে। — খবর প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেটের। চাইলেই ফিল্টারের সাহায্যে কাঙ্খিত সাহায্য খুঁজে পাওয়া সম্ভব হবে এবং যিনি সাহায্য চাইছেন তাকে খুঁজে বের করা যাবে।… read more »

করোনাভাইরাস ট্র্যাকিং অ্যাপ উন্মোচন করেছে মস্কো

বুধবার নিজ দেশে লকডাউনের পরিসীমা বাড়িয়েছে রাশিয়া। একদিনেই ৪৪০ জন বেড়ে বর্তমানে রাশিয়ায় করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে দুই হাজার সাতশ’ ৭৭ জনে। করোনাভাইরাসে দেশটিতে মোট মৃতের সংখ্যা ২৪ জন। — খবর রয়টার্সের। রোববারেই আংশিকভাবে লকডাউন করা হয়েছে মস্কো। নিকটবর্তী স্থান থেকে খাবার বা ওষুধ কেনা, চিকিৎসার প্রয়োজন এবং কুকুর হাঁটাতে নিয়ে যাওয়া বা ময়লা ফেলার… read more »

করোনা বিরুদ্ধে জিততে বিল গেটসের তিন দফা

নতুন করোনাভাইরাসের বিরুদ্ধে জিততে তিন দফা পরিকল্পনা দিয়েছেন টেকজায়ান্ট মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস। মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টে গত মঙ্গলবার লেখা এক নিবন্ধে নিজের ভাবনার কথা তুলে ধরেছেন তিনি। গেটস ওই লেখায় জানিয়েছেন, তিন দফা পরিকল্পনায় এগোলেই যুক্তরাষ্ট্র নভেল করোনাভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে জয়ী হতে পারবে। ওয়াশিংটন পোস্টে প্রকাশিত ওই নিবন্ধটির চুম্বক অংশ প্রকাশ করেছে বিজনেস… read more »

আবহাওয়া অ্যাপ ডার্ক স্কাই কিনলো অ্যাপল

ডার্ক স্কাইয়ের পক্ষ থেকে বলা হয়েছে অ্যাপটির বর্তমান ব্যবহারকারী ও নিবন্ধিত গ্রাহকরা ১ জুলাই পর্যন্ত সেবা পাবেন। এরপরই অ্যাপটি বন্ধ করে দেওয়া হবে। সে সময় সক্রিয় নিবন্ধিত গ্রাহকদেরকে অর্থ ফেরত দেওয়া হবে বলেও জানানো হয়েছে– খবর আইএএনএস-এর। ডার্ক স্কাই অ্যাপটিকে বলা হয় “হাইপারলোকাল” আবহাওয়া পূর্বাভাষদাতা অ্যাপ। অ্যাপ স্টোরে এর বর্ণনায় বলা হচ্ছে, “ডার্কস্কাই হচ্ছে আবহাওয়া… read more »

এ সপ্তাহেই নতুন আইফোন আনতে পারে অ্যাপল

আনুষ্ঠানিকভাবে ডিভাইসটি উন্মোচন করা না হলেও মার্কিন যুক্তরাষ্ট্রে অনলাইন খুচরা বিক্রেতা বেস্ট বাইয়ের সাইটে ইতোমধ্যেই ডিভাইসটির কেইস দেখা গেছে বলে প্রতিবেদনে জানিয়েছে আইএএনএস। ২০২০ সালের নতুন ৪.৭ ইঞ্চি আইফোনের একটি আরবান আর্মর গিয়ার কেইসের ছবি শেয়ার করেছেন বেস্ট বাইয়ের এক কর্মী। তবে, কেইসের বাক্সে ডিভাইসের কোনো নাম দেওয়া হয়নি। অন্যান্য কেইসের সঙ্গে এই কেইসগুলোও খুচরা… read more »

Sidebar