Technology News

‘ওয়ালটন পুঁজিবাজার চাঙ্গা করতে পারে’

লাস্টনিউজবিডি, ১২মার্চ: একটা ভালো প্রতিষ্ঠান পূঁজিবাজারে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। ওয়ালটনের মতো বড় ও স্বচ্ছ কোম্পানি শেয়ারবাজার চাঙ্গা করতে পারে, পুঁজিবাজারে ইতিবাচক প্রভাব রাখতে পারে। এতে বিনিয়াগকারীরা উপকৃত হবেন। উপকৃত হবে দেশ। এমন অভিমত পুঁজিবাজার বিশ্লেষকদের। পুঁজিবাজারে ইতিবাচক পরিবর্তনের আভাস নিয়ে আসছে দেশের শীর্ষ ইলেকট্রনিক্স কোম্পানি ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ইতোমধ্যেই প্রতিষ্ঠানটির বিডিং সম্পন্ন হয়েছে।… read more »

দ্বিতীয় দফা পেছালো যুক্তরাষ্ট্র, হুয়াওয়ে সভা

চলতি বছর ২৮ ফেব্রুয়ারিতেই সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। রয়টার্সের প্রতিবেদন বলছে, এবারে সভার জন্য নতুন কোনো তারিখ জানতে পারেনি তারাও। পূর্বধারণা ছিলো, সভায় অংশ নেবেন মার্কিন বাণিজ্য মন্ত্রী উইলবার রশ, প্রতিরক্ষা মন্ত্রী মার্ক এসপার, সেক্রেটারি অফ স্টেট মাইক পমপেও এবং ট্রেজারি সেক্রেটারি স্টিভ নুচিন। মূল সভার আলোচ্য বিষয়গুলোর একটি ছিলো, হুয়াওয়ের কাছে মার্কিন প্রযুক্তির… read more »

অ্যাপল নিউজ অ্যাপে এলো বিশেষ ‘করোনাভাইরাস’ শাখা

বিশেষ ওই শাখায় মিলবে বিশ্বস্ত সংবাদ প্রকাশকদের প্রকাশিত তথ্যনির্ভর সঠিক খবর। পুরো বিষয়টি তত্ত্বাবধান করবেন অ্যাপল নিউজের জন্য নিয়োজিত সম্পাদক দল। — খবর প্রযুক্তিবিষয়ক সাইট টেকক্রাঞ্চের। বর্তমানে করোনাভাইরাস নিয়ে ছড়িয়ে পড়া ভুল তথ্য ঠেকানোর কাজে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে সামাজিক যোগাযাগ মাধ্যমগুলোকে। ঠিক এরকম একটি সময়ে এ পদক্ষেপের ব্যাপারে জানালো অ্যাপল। নিজেদের নিউজ অ্যাপটির মাধ্যমে… read more »

দেশের বাজারে অপো এফ১৫-এর বিক্রয় শুরু

লাস্টনিউজবিডি, ১২ মার্চ: বাংলাদেশের বাজারে সম্প্রতি উন্মোচন করা স্মার্টফোন এফ১৫-এর বিক্রয় শুরু করেছে অপো। স্মার্টফোনটিতে থাকছে ৮ গিগাবাইট র‌্যাম, ১২৮ গিগাবাইট স্টোরেজ স্পেস, ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি এবং ৪৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ম্যাক্রো কোয়াড ক্যামেরা। অত্যাধুনিক উদ্ভাবনী প্রযুক্তির এই স্মার্টফোনটি দেশের বাজারে উন্মোচনের পর থেকেই আলোচনার কেন্দ্রে রয়েছে। সাশ্রয়ী দামে প্রয়োজনীয় সব হাই-এন্ড ফিচারের কারণে… read more »

কর্মীদের সমর্থনে গুগলের কোভিড-১৯ তহবিল

মঙ্গলবার এক ব্লগ পোস্টে গুগলের ওয়ার্কপ্লেস সার্ভিসেস পরিচালক অ্যাড্রিন ক্রাউথার বলেন, “অংশীদারদের সঙ্গে কাজ করছি, এই তহবিলের মাধ্যমে আমাদের বিস্তৃত কর্মীবলের সদস্যদেরকে তাদের প্রচলিত কর্ম ঘণ্টার হিসাবে অর্থ দেওয়া হবে, যদি তারা এই কারণে কাজে আসতে না পারেন।” গুগল বলেছে, পরিস্থিতি নীবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সামনের মাসগুলোতে কোনো পদক্ষেপ নিতে হলে সেটি অনুসরণ করেই… read more »

ব্যাগভর্তি মাস্কে উৎপাদন সচল

জানুয়ারিতে চীন থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। তবে করোনা-আতঙ্কের চেয়েও তখন মালয়েশীয় তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান কিউডসকে ভাবিয়ে তোলে উৎপাদন বন্ধের চিন্তা। চীনে তাদের কারখানা সচল রাখতে ৮০০ কর্মীর জন্য পর্যাপ্ত সার্জিক্যাল মাস্ক প্রয়োজন। অথচ চীনে তখন মাস্কের তীব্র সংকট। কিউডসের মূল কাজ হলো, নমনীয় সার্কিট বোর্ড মুদ্রণ করা। বিশ্বের বড় ১০ স্মার্টফোন উৎপাদনকারী প্রতিষ্ঠানের পাঁচটির কাছে এই… read more »

নারী দিবস উপলক্ষে হয়ে গেল ওয়ার্কাথন

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বেগম ডট কো এবং ইএমকে সেন্টারের আয়োজনে ৯ মার্চ অনুষ্ঠিত হলো ‘ইচ ফর ইকুয়াল ওয়ার্কাথন ২০২০’। এতে নানান পেশার নারীরা এসে সমাজে প্রচলিত নারীর বিভিন্ন সমস্যা সমাধানের জন্য কাজ করেছেন। যে চারটি বিষয়ে তাঁরা ধারণা পেশ করেছেন, সেগুলো হলো নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ, বাল্যবিবাহ এবং হতাশা। ইচ ফর ইকুয়াল ওয়ার্কাথনে ৩৫… read more »

প্রকৌশলীদের কোয়ারেন্টাইনে না রাখতে স্যামসাংয়ের অনুরোধ

ভিয়েতনামের স্যামসাং ডিসপ্লের কারখানায় দক্ষিণ কোরিয়া থেকে আসা ৭০০ প্রকৌশলীকে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে না রাখার অনুরোধ জানিয়েছে প্রতিষ্ঠানটি। ইলেকট্রনিকস, অ্যাপলসহ বেশ কিছু তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানে ডিসপ্লে সরবরাহ করে থাকে স্যামসাং ডিসপ্লে।করোনাভাইরাসের সংক্রমণ কমাতে দক্ষিণ কোরিয়া থেকে আসা যাত্রীদের ১৪ দিনের জন্য কোয়ারেন্টাইনে রাখছে ভিয়েতনাম। ভিয়েতনামে অন্যতম বিনিয়োগকারী দেশ হলো দক্ষিণ কোরিয়া।… বিস্তারিত সর্বপ্রথম প্রকাশিত

সব টুইটার কর্মীর বাসা থেকে কাজ করা বাধ্যতামূলক

বাসা থেকে কাজ করতে গত সপ্তাহেই কর্মীদেরকে উৎসাহিত করেছে টুইটার। এবার বিশ্বজুড়ে এটি বাধ্যতামূলক করেছে প্রতিষ্ঠানটি– খবর প্রযুক্তি সাইট ভার্জের। কেউ বাসা থেকে কাজ করতে অপারগ হলেও কর্ম ঘণ্টার হিসাবে ঠিকাদার, ঘণ্টা চুক্তিতে কাজ করা কর্মী এবং ভেন্ডরদেরকেও পারিশ্রমিক দেবে এই মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম। বাড়িতে অফিস বসানোর জন্য যে খরচ লাগবে সেগুলোও পরিশোধ করবে প্রতিষ্ঠানটি। আর… read more »

বিপদে ফেলতে পারে বন্ধুর ‘গার্লফ্রেন্ডের’ ছবি

আপনার ঘনিষ্ঠ বন্ধুর ‘গার্লফ্রেন্ডের’ ছবি দেখানোর কথা বলে আপনাকে বিপদে ফেলতে পারে সাইবার দুর্বৃত্তরা। সম্প্রতি এ ধরনের প্রতারণা বেড়েছে। শুরুতে হ্যাকার একটি ঝাপসা বা ব্লার করা ছবি দেখিয়ে বলতে পারে, এটি আপনার বন্ধুর গার্লফ্রেন্ডের নগ্ন ছবি। ছবিটিতে ক্লিক করুন। তাদের এ কথায় ভুলেছেন তো বিপদ। বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, ম্যালওয়্যার বা ক্ষতিকর প্রোগ্রাম ভর্তি… read more »

Sidebar