Technology News

সাইবার হামলায় মিক্সক্লাউড: বেহাত ডেটা ডার্ক ওয়েবে

নভেম্বরের শুরুতে সাইবার হামলার ঘটনাটি ঘটেছে বলে দাবি করেন ডার্ক ওয়েবের এক বিক্রেতা। হামলা ও ডেটা খোয়া যাওয়ার সত্যতা প্রমাণে ওই বিক্রেতা প্রযুক্তিবিষয়ক সাইট টেকক্রাঞ্চকে ডেটার অংশবিশেষও দিয়েছেন। বিক্রেতার দেওয়া ডেটা পরীক্ষা করে টেকক্রাঞ্চ জানিয়েছে, ডেটাগুলোর মধ্যে ব্যবহারকারীদের ইউজারনেইম, ইমেইল ঠিকানা, পাসওয়ার্ডের মতো তথ্য রয়েছে। ব্যবহারকারী কোন দেশ থেকে ‘সাইন-আপ’ করেছেন, শেষবার কোন তারিখে ‘লগ-ইন’… read more »

সিঙ্গাপুরে নতুন আইন: ভুয়া পোস্টে ফেইসবুকের নোটিশ

“আপনার পোস্টে ভুল তথ্য রয়েছে বলে জানিয়েছে সিঙ্গাপুর সরকার, বিষয়টি আইনতভাবে আপনাকে বলতে বাধ্য ফেইসবুক।” – এমন লেখাই দেখা গেছে ফেইসবুকের জুড়ে দেওয়া ওই ‘সংশোধন’ নোটিশে। তবে, মূল পোস্টের লেখায় কোনো পরিবর্তন আনেনি সামাজিক যোগাযোগ মাধ্যমটি। শুধু নোটিশটি যোগ করে দেওয়া হয়েছে ওই পোস্টের নিচে। পোস্টদাতা এবং কয়েকজন সিঙ্গাপুরভিত্তিক ব্যবহারকারী ছাড়া দেশটির ভেতরের বা বাইরের… read more »

ফেসবুককে ভুয়া খবর ঠেকাতে বাধ্য করছে সিঙ্গাপুর

ফেসবুকজুড়ে ভুয়া খবরের ছড়াছড়িতে বিশ্বব্যাপী উদ্বেগ বাড়ছে। তবে এ ভুয়া খবর ঠেকাতে কঠোর উদ্যোগ নিয়েছে সিঙ্গাপুর। ভুয়া খবর ঠেকানোর আইন পাস করে তার প্রয়োগ শুরু করেছে দেশটি। এরই অংশ হিসেবে ফেসবুককে এক ব্যক্তির পোস্ট করা একটি ভুয়া খবর ঠিক করার নির্দেশ দিয়েছে দেশটি। গতকাল শুক্রবার এ নির্দেশ দেওয়া হয়। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ… read more »

একাধিক সংযোগের সমাধান ই–সিম

আইফোন ব্যবহারকারীদের কেউ কেউ বলে থাকেন, একটি অতিরিক্ত সিমকার্ড লাগানোর সুবিধা থাকলে ভালো হতো। কিন্তু এ ক্ষেত্রে আরও একটি সিমকার্ডের জায়গা করে দিতে অ্যাপল নারাজ। কারণ, ওই জায়গা অন্য কাজে ব্যবহার করা যাবে। শুধু যে আইফোনে, তা কিন্তু নয়, একটিমাত্র সিমকার্ড সমর্থন করে এমন সব ফোনের ক্ষেত্রেও তাই। তবে সমাধানও রয়েছে। আর তা হলো ই-সিম।… read more »

গুগলে চাকরি পেতে যে ১০ প্রশ্নের মুখে পড়তে হয়

অনেকের স্বপ্ন গুগলের মতো প্রতিষ্ঠানে কাজ করবেন। দারুণ সুযোগ-সুবিধা, আকর্ষণীয় বেতন, সন্তোষজনক কর্মপরিবেশ সবার মনেই আগ্রহ জাগায়। যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি বেতন দিয়ে থাকে, এমন প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে গুগল। কিন্তু গুগলের কর্মী হওয়া খুব সহজ কাজ নয়। কারণ, গুগলে চাকরি পেতে জিপিএ কিংবা পরীক্ষায় খুব ভালো নম্বর পাওয়ার বিষয়টির তেমন কোনো গুরুত্বই নেই। নিউইয়র্ক টাইমসকে দেওয়া… read more »

জনপ্রিয় প্রোগ্রামিং ভাষা

গিটহাবকে বলা যায় সফটওয়্যার নির্মাতাদের (ডেভেলপারদের) আড্ডাখানা। তবে আড্ডার ভাষা কিছুটা বিদঘুটে। কারণ, এখানে তাঁরা আলোচনা চালান প্রোগ্রামিংয়ের ভাষায়। গিটহাবে প্রায় চার কোটি ডেভেলপার তাঁদের প্রকল্পের সমন্বয় করেন। বর্তমানে সফটওয়্যার নির্মাতাদের মধ্যে কোন প্রোগ্রামিং ভাষা বেশি জনপ্রিয়, কোন প্রোগ্রামিং ভাষায় তাঁরা কোড লিখছেন, তা গিটহাব কর্তৃপক্ষের চেয়ে ভালো আর কে জানে? ‘দ্য স্টেট অব দ্য… read more »

ইন্টারনেট নিয়ন্ত্রণ করবে কে

প্রযুক্তি তো কত কিছুই বদলে দেয়। ব্যক্তি মানুষের দিনলিপি লেখার কৌশল থেকে শুরু করে এর অন্তর্বস্তু—সবই বদলে দিতে পারে প্রযুক্তি। আর ব্যক্তিকে নিয়েই যেহেতু সমাজ-রাষ্ট্র, তাই অতি অবশ্যই এটি রাজনীতির ওপর সরাসরি প্রভাব ফেলে। প্রযুক্তির আলাপটি আসছে, সাম্প্রতিক কিছু ঘটনার কারণে। বিস্তর সমালোচনার পর সম্প্রতি টুইটার, ফেসবুকের মতো সামাজিক যোগাযোগমাধ্যম রাজনৈতিক বিজ্ঞাপন নিয়ে নিজেদের অবস্থান… read more »

গ্রাহকের অজান্তেই ফের সক্রিয় হচ্ছে নেটফ্লিক্স অ্যাকাউন্ট

বিবিসি’র প্রতিবেদনে বলা হয়, গ্রাহকের ব্যাংকের তথ্য না জেনেই গ্রাহকের পুরানো অ্যাকাউন্টে প্রবেশ করে সেগুলো পুনরায় সক্রিয় করতে পারছে হ্যাকাররা। গ্রাহক যাতে সহজে পুনরায় তাদের সেবায় যোগ দিতে পারেন সে কারণে নিবন্ধন বাতিল করলেও ১০ মাস পর্যন্ত গ্রাহকের বিলিং তথ্যসহ অন্যান্য ডেটা মজুদ রাখে নেটফ্লিক্স। নিবন্ধনভিত্তিক ভিডিও স্ট্রিমিং সেবাটির পক্ষ থেকে বলা হয়, গ্রাহক নিবন্ধন… read more »

গুগল ফটোস-এ আসছে ম্যানুয়াল ট্যাগিং

প্রযুক্তি সাইট ভার্জের প্রতিবেদনে বলা হয়, এতদিন গুগল ফটোস স্বয়ংক্রিয়ভাবে চেহারা শনাক্ত করে ব্যবহারকারীর জন্য সাজিয়ে দিতো। এতে ম্যানুয়াল পদ্ধতিতে ট্যাগ করার চেয়ে ব্যবহারকারীর লাইব্রেরি ব্যবস্থাপনা বেশি সহজ ছিল। কিন্তু স্বয়ংক্রিয় পদ্ধতি মাঝেমধ্যে কারও কারও চেহারা শনাক্ত বাদ রেখে যায়, আর তা সংশোধনেরও কোনো উপায় নেই। ম্যানুয়াল পদ্ধতিতে ট্যাগ করার ফিচার চালু হয়ে গেলে এই… read more »

হুয়াওয়ে: কোনো প্রতিষ্ঠান বা দেশকে অপবাদ দেবে না ফ্রান্স

নেটো সেক্রেটারি জেনারেল জেনস স্টোলেনবার্গের সঙ্গে যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে এই মন্তব্য করেছেন ফরাসি প্রেসিডেন্ট– খবর বার্তাসংস্থা রয়টার্সের। চলতি সপ্তাহে ফ্রান্সের কনিষ্ঠ অর্থমন্ত্রী অ্যাগনিস প্যানিয়া-রুনাশে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রকে অনুসরণ করবে না ফ্রান্স এবং পরবর্তী প্রজন্মের ৫জি নেটওয়ার্ক থেকে হুয়াওয়েকে বাদ দেওয়া হবে না। সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকির কারণে যে কোনো যন্ত্রাংশ নির্মাতা প্রতিষ্ঠানের বিরুদ্ধেই ভেটো দেওয়ার ক্ষমতা… read more »

Sidebar