Technology News

উবারে সপ্তাহে দুই দিনের বেশি ‘বাসা-থেকে-কাজ’ নয়

উবারের কর্মীরা সপ্তাহে দুই দিনের বেশি বাসা-থেকে-কাজ করতে পারবে না বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এ বিষয়ে সিএনএন-এ প্রকাশিত প্রতিবেদনের মানে হচ্ছে, কর্মীদের অন্তত তিন দিন অফিস করতে হবে। আর সেপ্টেম্বর মাসে এই নিয়ম চালু হবে বলে জানিয়েছে সিএনএন। উবারের চিফ পিপল অফিসার নিকি কৃষ্ণমূর্তি বলেছেন, সেপ্টেম্বর থেকে উবার অফিস বিষয়ে একটি হাইব্রিড মডেলে যাবে। এই হাইব্রিড… read more »

শেয়ারধারীদের সভায় বিদায়ী বক্তৃতা জেফ বেজোসের

বিভিন্ন আলোচনার মধ্যে অ্যামাজন প্রধান বেসেমার শহরে অ্যামাজনের ইতিহাসে প্রথম ইউনিয়ন প্রশ্নে নির্বাচন নিয়ে কথাবার্তায় বিশেষভাবে সময় দিয়েছেন বলে প্রতিবেদনে জানিয়েছে সিএনএন। “আপনার চেয়ারপার্সন কি বেসেমারে নির্বাচনের ফলাফল নিয়ে সন্তুষ্ট?” বলেছেন বেজোস। এরপর তিনি নিজেই উত্তর দিয়েছেন, “না, তিনি সন্তুষ্ট নন। আমি মনে করি কর্মীদের জন্য আমাদের আরও অনেক কিছুই করার আছে। যদিও ভোটের ফলাফল… read more »

ফেইসবুকের ৫৩ কোটির ডেটা ফাঁস প্রশ্নে তদন্ত আয়ারল্যান্ডে

ফেইসবুকের ৫৩ কোটি ব্যবহারকারীর তথ্য অনলাইন ফোরামে বিক্রির জন্য দেওয়া হয়েছে, – এ ঘটনাটি ছড়িয়ে পড়ার পর ফেইসবুক জানিয়েছিল, ডেটা বেহাত হয়েছে ২০১৯ সালের সেপ্টেম্বরের আগেই। প্রতিষ্ঠানটি আরও জানায়, মূলত এক ফিচারের ত্রুটি ব্যবহার করে ডেটা হাতিয়ে নেওয়া হয়েছিল। পরে ২০১৯ সালের অগাস্টেই সে ফিচারের ত্রুটি ঠিক করা হয়েছে। তবে, আক্রান্ত ব্যবহারকারীদের অবহিত করেনি এবং… read more »

টুইচে রেকর্ড গড়তে টানা ৩১ দিন অনলাইনে তিনি

এভাবেই টানা ৩১ দিন স্ট্রিমিং সাইট টুইচে থেকেছেন গেইমার লুডউইগ আ’গ্রেন, ভেঙে দিয়েছেন সাইটটির রেকর্ড। এখন তার অনুসারী আছেন দুই লাখ ৮২ হাজার আটশ’ ৪৭ জন যারা সবাই অর্থ দিয়ে তার গ্রাহক হয়েছেন। এতো ‘পেইড সবিস্ত্রাইবার’ আর কোনো গেইমারের নেই এই সাইটে। আর এই সংখ্যা প্রতিনিয়তই বাড়ছে বলে জানিয়েছে বিবিসি। টুইচ সাইটটি এর ব্যবহারকারীদের অনলাইনে… read more »

ফের নতুন আয়োজন নিয়ে আসছে স্যামসাং

প্রযুক্তিবিষয়ক ব্লগ এনগ্যাজেট এক প্রতিবেদনে বলছে, স্যামসাং ডটকম ওয়েবসাইট থেকে এপ্রিলের ২৮ তারিখে পূর্ব দেশীয় সময় সকাল ১০টার দিকে সরাসরি সম্প্রচারিত হবে আয়োজনটি। আয়োজনের আমন্ত্রণে স্যামসাং জানিয়েছে, “সবচেয়ে শক্তিশালী গ্যালাক্সি আসছে।” এ বছর এরই মধ্যে ফোন এবং এক জোড়া ইয়ারবাড নিয়ে এসেছে প্রতিষ্ঠানটি। ফলে এবারের আয়োজনে কী আসতে পারে, তা অনুমান করা যাচ্ছে না এখনও।… read more »

এলজি ফোন বাদ দেবেন না দক্ষিণ কোরিয়ার ‘ফোন পাগল’

রাইয়ু’র বর্তমান বয়স ৫৩ বছর। গত ২৩ বছরে প্রায় ৯০টির মতো এলজি ডিভাইস সংগ্রহ করেছেন। ডিভাইসের নকশা এবং সৃজনশীল কর্মকাণ্ড ভালো লেগে যাওয়ার কারণেই এলজি ফোনের জন্য এ ভালো লাগা তার। এলজি ফোনের গুণগত মানের অডিও ভালো লেগেছিল রাইয়ু’র। “অডিও’র কারণে এলজি ফোনের পেছনে পুরোটা নিয়ে নেমে পড়ি।” – বলেছেন রাইয়ু। দক্ষিণ সিওলের আনইয়াংয়ে অবস্থিত… read more »

বৈশাখে গুগলের বিশেষ ডুডল

করোনা পরিস্থিতিতে নেই বাংলা নববর্ষের আয়োজন। তবে অনলাইনে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। আর এতে যুক্ত হয়েছে ‘গুগল’। সার্চ ইঞ্জিন জায়ান্টটি হোমপেজে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে প্রকাশ করেছে বিশেষ ডুডল। মঙ্গল শোভাযাত্রার থিমে নকশা করা হয়েছে ডুডলের। এতে কাগজের তৈরি নকশা করা মুখোশের ওপর রং-তুলির আঁচড় দিতে দেখা যায়। লাল, হলুদ, মেরুন, সবুজসহ বাহারি রঙে মুখোশকে… read more »

বর্ণবাদী আক্রমণ ছড়িয়ে পড়েছে ‘নিয়ন্ত্রণের বাইরে’

লিভারপুলের অধিনায়ক জর্ডান হেন্ডারসন অনলাইনে বর্ণবাদী আচরণের প্রভাব সম্পর্কে সচেতনতা বাড়াতে সাইবারস্মাইল নামের ওই সংগঠনকে তার টুইটার অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ দিয়ে দিয়েছেন বলে জানিয়েছে বিবিসি। কিন্তু কতোটা ব্যাপ্তি  অনলাইনে এই বর্ণবাদী আক্রমণের? সাইবারস্মাইল আর্সেনালের সাবেক ফরোয়ার্ড ইয়ান রাইটের একটি সাক্ষাৎকার প্রকাশ করেছে। কৃষ্ণাঙ্গ এই ফুটবলার বর্ণনা দিয়েছেন বর্ণবিদ্বেষী আচরণের। অনলাইনে হত্যার হুমকিও পেয়েছেন ব্রিটিশ জাতীয় দলের… read more »

কয়েনবেইজ আইপিও'র আগের দিনই রেকর্ড মূল্যে বিটকয়েন

বুধবার নিউ ইয়র্কের ন্যাসডাক এক্সচেঞ্জে নাম লেখানোর বিষয়টি ক্রিপ্টোকারেন্সি সমর্থকদের জন্য বিশাল এক অর্জন হিসেবে বিবেচনা করা হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে রয়টার্স। জনপ্রিয় এই ক্রিপ্টোকারেন্সি ক্রম‍শ মূলধারার লেনদেনে জায়গা করে নিচ্ছে। মঙ্গলবারই এর দাম বেড়েছে পাঁচ শতাংশ। আরেক ডিজিটাল মুদ্রা ইথেরিয়ামেরও দাম রেকর্ড পর্যায়ে গিয়েছে। এক ইথেরিয়ামের দাম এখন দুই হাজার দুইশ’ পাঁচ ডলার।… read more »

সিরি বলছে, অ্যাপলের বিশেষ আয়োজন এপ্রিলেই

এটি জানার জন্য বাড়তি কিছু করতে হচ্ছে না। শুধু সিরিকে প্রশ্ন করলেই চলছে – “অ্যাপলের পরবর্তী আয়োজন কবে?” উত্তরে সিরি জানিয়ে দিচ্ছে, “বিশেষ আয়োজন মঙ্গলবার, এপ্রিলের ২০ তারিখে, ক্যালিফোর্নিয়ার কুপার্টিনোর অ্যাপল পার্কে। চাইলে সব বিস্তারিত অ্যাপল ডটকম থেকে জেনে নিতে পারবেন।” ব্যাপারটি প্রথমে নজরে এসেছে ম্যাকরিউমার্সের। তাদের প্রতিবেদন বলছে, আইফোন, আইপ্যাড, ম্যাক এবং হোমপডে এমন… read more »

Sidebar