ad720-90

ভারতের বাজারে আসছে গ্যালাক্সি এম২১

এম২১ ফেনটিতে দেখা মিলবে তিন রিয়ার ক্যামেরা সিস্টেমের। আর ফোনের মূল ক্যামেরার সেন্সরটি হবে ৪৮ মেগাপিক্সেলের। মূলত ফোনের ক্যামেরা ফিচারকেই বেশি তুলে ধরা হচ্ছে বলে উল্লেখ করেছে ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএস। ধারণা করা হচ্ছে, গ্যালাক্সি এম২১ ফোনটিতে দেখা মিলবে ২০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরার। এতে পর্দা হিসেবে থাকবে ৬.৪ ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে। ব্যাটারি হিসেবে দেওয়া হচ্ছে… read more »

ওয়ালটনের নতুন মডেলের এসি, টিভি উন্মোচন করলেন বাণিজ্যমন্ত্রী

লাস্টনিউজবিডি, ৭ মার্চ: বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ‘ওয়ালটন স্টেট অব দ্যা আর্ট’ ইন্ডাস্ট্রি। কেউ না দেখলে এর কর্মযজ্ঞ বিশ্বাস করতে পারবে না। ওয়ালটনের পণ্য আন্তর্জাতিক মানের। ওয়ালটন উদ্যেক্তাদের স্বপ্ন এবং অসামান্য চেষ্টা আছে বলেই তারা সফল হচ্ছেন। আজ শনিবার গাজীপুরের চন্দ্রায় বাংলাদেশি ইলেকট্রনিক্স এবং প্রযুক্তিপণ্য জায়ান্ট ওয়ালটনের কারখানা পরিদর্শনকালে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী। এ সময়… read more »

ফেইস মাস্ক বিক্রি করা যাবে না ফেইসবুক ও ইন্সটাগ্রামে

করোনাভাইরাস জরুরি অবস্থার সুযোগ নিয়ে যাতে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান ব্যবসা ফেঁদে না বসে, সে লক্ষ্যে এ ধরনের বিজ্ঞাপনে সাময়িক ওই নিষেধাজ্ঞা জারি করেছে প্ল্যাটফর্ম দুটো। নিজ নিজ সিদ্ধান্ত টুইটারে জানিয়েছেন ফেইসবুকের আস্থা/সততা বিভাগের প্রধান রব লেদার্ন ও ইন্সটাগ্রাম প্রধান অ্যাডাম মোসোরি। — খবর ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএস-এর। “আমরা ‘মেডিকেল ফেইস মাস্ক’ বিক্রি সম্পর্কিত বিজ্ঞাপন ও… read more »

করোনাভাইরাস আতঙ্ক মূর্খতা: ইলন মাস্ক

শুক্রবার নিজ মতামত জানিয়ে টুইট করেছেন টেসলা প্রধান। বেশ দ্রুতই টুইটটিতে লাইক পড়ে দুই লাখ, আর রিটুইট হয় ৪০ হাজার বারেরও বেশি। — খবর সংবাদমাধ্যম মার্কেটওয়াচের। করোনভাইরাস প্রেক্ষাপটে অ্যাপল, গুগল, টুইটার ইত্যাদি প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো নিজ নিজ কর্মীদের বাসা থেকে কাজ করার আহবান জানাচ্ছে। অবস্থান ভেদে বিশ্বের বিভিন্ন স্থানে নিজেদের কার্যালয়ও বন্ধ রাখছে। প্রাণঘাতী ভাইরাসটিতে গুগল,… read more »

ফাইভ–জি ফ্ল্যাগশিপ ‘ফাইন্ড এক্স ২ সিরিজ’ আনল অপো

অত্যাধুনিক সব প্রযুক্তি নিয়ে ফাইভ–জি ফ্ল্যাগশিপ স্মার্টফোন ফাইন্ড এক্স ২ সিরিজ উন্মোচন করল বিশ্বের শীর্ষস্থানীয় স্মার্টফোন ব্র্যান্ড অপো। এ সিরিজের আওতায় ফাইন্ড এক্স ২, ফাইন্ড এক্স ২ প্রো এবং ফাইন্ড এক্স ২ প্রো ল্যাম্বরগিনি সংস্করণের তিনটি ফোন বাজারে আনবে প্রতিষ্ঠানটি। এর পাশাপাশি ফাইভ–জি প্রযুক্তির একটি সিপিই ডিভাইসও বাজারে আনার ঘোষণা দিয়েছে অপো। অপোর দাবি, তাদের… read more »

সিটিআইটি মেলা শেষ হচ্ছে আজ

রাজধানীর আগারগাঁওয়ের বিসিএস কম্পিউটার সিটির সিটিআইটি মেলা আজ শনিবার রাত সাড়ে নয়টায় শেষ হচ্ছে। গতকাল শুক্রবার ও আজ শনিবার ছুটির দিনে মেলায় ছিল দর্শক-ক্রেতাদের ভিড়। মেলা উপলক্ষে দেওয়া মূল্যছাড়, উপহারসহ প্রযুক্তিপণ্য কেনার জন্য ক্রেতারা আসছেন। নানা অফার আর মূল্যছাড়ের জমজমাট আয়োজনে রাজধানীর আগারগাঁও বিসিএস কম্পিউটার সিটিতে গত সোমবার শুরু হয় সিটি আইটি মেলা। মেলার শেষ… read more »

ঘণ্টাচুক্তির কর্মীদের মজুরি কমাবে না প্রযুক্তি জায়ান্টরা

এরই মধ্যে কর্মীদের বাসা থেকে কাজ করার পরামর্শ দিয়েছে একাধিক প্রযুক্তি প্রতিষ্ঠান। কিন্তু এতে সমস্যায় পড়ে গিয়েছিলেন প্রতিষ্ঠানগুলোতে ঘণ্টা হিসেবে কর্মরত কর্মীরা। কারণ এ কর্মীরা নিজেদের কাজগুলো দূর থেকে করতে পারছিলেন না।  এবার তাদের ব্যাপারেও সিদ্ধান্ত নিলো প্রতিষ্ঠানগুলো। — খবর প্রযুক্তিবিষয়ক সাইট সিনেটের। গত সপ্তাহের মাঝামাঝি সময়ে কর্মীদেরকে বাসা থেকে কাজ করার পরামর্শ দেয় টুইটার,… read more »

করোনাভাইরাসে কয়েকটি দেশে ফেসবুকের অফিস বন্ধ

ফেসবুকের কয়েকজন কর্মী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় কয়েকটি দেশে কার্যালয় বন্ধ করে দিয়েছে ফেসবুক। গতকাল শুক্রবার ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের লন্ডন ও সিঙ্গাপুর অফিস ভালোভাবে পরিষ্কার করার জন্য বন্ধ করা হচ্ছে। বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে। ফেসবুকের একজন মুখপাত্র বলেছেন, সিঙ্গাপুরের মেরিনা ওয়ান অফিসের একজন কর্মীর গতকাল করোনাভাইরাস ধরা পড়ে। এরপরই অফিস ঠিকমতো জীবাণুমুক্ত করতে… read more »

‘গায়েবি’ টুইটের পরীক্ষায় টুইটার

স্ন্যাপচ্যাটের স্বয়ংক্রিয়ভাবে মুছে যাওয়া পোস্ট এবং ইনস্টাগ্রাম স্টোরিজের মতোই ‘ফ্লিটস’ নামের নতুন এই ফিচারটি। আপাতত শুধু ব্রাজিলে ফিচারটির পরীক্ষা চালাচ্ছে টুইটার– খবর বিবিসি’র। ফিচারটিতে অসন্তোষ প্রকাশ করেছেন অনেক গ্রাহক। চালু হয়েছে নতুন হ্যাশট্যাগ আরআইপিটুইটার পোস্ট, যার বাংলা অর্থ দাঁড়ায়- টুইটার পোস্ট শান্তিতে থাকুক। কেউ মারা গেলে সাধারণত আত্মার শান্তি কামনা করা হয় এই প্রার্থনার মাধ্যমে।… read more »

করোনাভাইরাস প্রভাবে টেসলায় ধীর গতির চিপ

চীনে মডেল ৩ ব্যবহারকারী অনেক গ্রাহক প্রতিষ্ঠানের কাছে অভিযোগ করেছেন যে, গাড়ির কম্পিউটারে পুরানো চিপ ব্যবহার করা হয়েছে– খবর বিবিসি’র। টেসলার পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, সরবরাহ চেইন স্বাভাবিক হলে এই গাড়িরগুলোর হার্ডওয়্যার বিনামূল্যে আপগ্রেড করে দেওয়া হবে। গ্রাহক যে চিপটি নিয়ে অভিযোগ করেছেন তা গাড়ির অটোপাইলট ব্যবস্থায় ব্যবহৃত হয়। অটোপাইলট মূলত চালকের জন্য… read more »

Sidebar