ad720-90

করোনা হ্যাকাথনে হু, সঙ্গে প্রযুক্তি জায়ান্টরা

মঙ্গলবারই #BuildforCOVID19 নামের এই হ্যাকাথনের ঘোষণা দেওয়া হয়। বৃহস্পতিবার থেকে সমস্যা সমাধান জমা নেওয়া শুরু হবে। ফেইসবুক এবং মাইক্রোসফটের পাশাপাশি টুইটার, উইচ্যাট, টিকটক, পিন্টারেস্ট, স্ল্যাক এবং জিফির মতো প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোও এতে অংশ নেবে বলে প্রতিবেদনে জানিয়েছে সিএনবিসি। প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো “সমাধান জমা দেওয়ার সময়ে প্রতিযোগীদেরকে সমর্থনে বিভিন্ন রিসোর্স দিয়ে সহায়তা করবে।” হ্যাকাথনের প্রচারণায় এক পোস্টে ফেইসবুক… read more »

করোনা নিয়ে প্রতারণা বাড়ছে, ইন্টারপোলের হুঁশিয়ারি

বিশ্বজুড়ে করোনাভাইরাস সংক্রান্ত আর্থিক প্রতারণা বাড়ছে বলে সতর্ক করে দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন বা ইন্টারপোল। চলমান স্বাস্থ্য সংকটের সময় অনলাইনে কোনো চিকিৎসা সরঞ্জাম কেনাকাটার সময় ক্রেতাকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক পুলিশ সংস্থাটি। কারণ, পরিস্থিতিকে পুঁজি করে সাইবার দুর্বৃত্তরা আর্থিক প্রতারণার নানা ফাঁদ পেতেছে। করোনাভাইরাস মহামারির কারণে সার্জিক্যাল মাস্ক ও অন্যান্য চিকিৎসার সরঞ্জামের চাহিদা… read more »

করোনা পরীক্ষায় রোবট চিকিৎসক

চীনের শীর্ষস্থানীয় একটি বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা একটি রোবট তৈরি করেছেন, যা করোনাভাইরাস প্রাদুর্ভাবে জীবন বাঁচাতে সহায়তা করতে পারে। যন্ত্রটিতে চাকার ওপর একটি রোবোটিক বাহু থাকে, যা আলট্রাসাউন্ড করতে পারে, মুখের ত্বকের নমুনা নিতে পারে এবং স্টেথস্কোপের মতো কাজ করতে পারে। এ ধরনের কাজ বা পরীক্ষাগুলো এত দিন চিকিৎসকদের সরাসরি করতে হতো। তবে রোবটটিতে যুক্ত থাকা ক্যামেরার… read more »

যে কৌশলে করোনা ঠেকানোর পক্ষে বিল গেটস

বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাস নিয়ে শঙ্কিত মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা ও বিশ্বের অন্যতম শীর্ষ ধনী বিল গেটস। তিনি এই ভাইরাসের থাবা থেকে মুক্ত থাকতে এখন পর্যন্ত সবচেয়ে কার্যকর পদ্ধতি সামাজিক দূরত্ব বজায় রাখার নীতি নিয়েছেন। বাড়ি থেকে কাজ করছেন। এই সময়ে করোনাভাইরাস বিষয়ে তিনি রেডিটে আস্ক মি এনিথিং সেশনে অংশ নেন। সেগুলো পরে প্রকাশ করেন… read more »

কাশি শুনে করোনা শনাক্ত করবে যন্ত্র

গবেষকেরা সম্প্রতি সহজে বহনযোগ্য কৃত্রিম বুদ্ধিমত্তাযুক্ত যন্ত্র উদ্ভাবন করেছেন, যা কাশির শব্দ ও ভিড়ের আকার রিয়েল টাইমে শনাক্ত করতে সক্ষম। ওই যন্ত্রে ধারণ করা শব্দ বিশ্লেষণ করে সরাসরি করোনাভাইরাস বা ফ্লুর মতো রোগ পর্যবেক্ষণ করা সম্ভব। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ম্যাসাচুসেটস আমহার্স্টের গবেষকেরা ওই যন্ত্রের নাম দিয়েছেন ‘ফ্লুসেন্স’। গবেষকেরা বলছেন, আধুনিক প্রযুক্তির কম্পিউটিং প্ল্যাটফর্ম স্বাস্থ্য নজরদারির… read more »

করোনা থেকে বাঁচতে হাত ধোয়া শেখাচ্ছে গুগল

বিশেষ দিন ও মুহুর্তে নতুন ডুডল প্রকাশ করে সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল। সারা বিশ্ব যখন করোনা আক্রান্ত সেই সময় হাত ধোয়ার গুরুত্ব নতুনভাবে তুলে এনেছে গুগল। শুক্রবার গুগলের হোমপেজে প্রকাশিত এক ভিডিও’র মাধ্যমে দেখানো হলো হাত ধোয়ার পদ্ধতি। ডুডলটিতে রয়েছে একটি প্লে বোটন। সেটি প্লে করলেই ৫০ সেকেন্ডের অ্যানিমেশনের মাধ্যমে ছয় ধাপে হাত ধোয়া শেখানো… read more »

করোনা নিয়ে ডিজিটাল সংবাদ সম্মেলন

চলমান করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় তথ্যপ্রযুক্তি কাজে লাগতে পারে। পরিবর্তিত পরিস্থিতিতে মানুষের খাপ খাইয়ে নেওয়া ও ব্যবসা চালু রাখার জন্য প্রয়োজন বিভিন্ন অনলাইন উদ্যোগ। সরকার ও বেসরকারি পর্যায়ে গৃহীত নানা তথ্যপ্রযুক্তি ভিত্তিকি উদ্যোগ এ কাজে সহায়তা করতে পারে। আজ শুক্রবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদের উদ্যোগে আয়োজিত এক ডিজিটাল ভিডিও কনফারেন্সিংয়ে এ বিষয়গুলো উঠে… read more »

সুপারকম্পিউটারে করোনা ঠেকানোর রাসায়নিক উপাদান শনাক্ত

বিশ্বের দ্রুততম সুপারকম্পিউটার এমন সব রাসায়নিক উপাদান শনাক্ত করতে সক্ষম, যা করোনাভাইরাসের বিস্তার রোধে ভূমিকা রাখতে পারে। এটিকে করোনাভাইরাসের ভ্যাকসিন উদ্ভাবনের পদক্ষেপ হিসেবে দেখছেন গবেষকেরা। বিজ্ঞানী ও গবেষকদের জন্য নজিরবিহীন চ্যালেঞ্জ নিয়ে এসেছে করোনাভাইরাস। প্রাণঘাতী এ ভাইরাসের ধ্বংসলীলা ও বিস্তার ঠেকাতে গবেষকদের ঘুম হারাম। এর মধ্যে বিশ্বের দ্রুততম এই কম্পিউটার খানিকটা হলেও আশার আলো জ্বেলেছে।… read more »

করোনা গুজবে নজরদারিতে আনা হচ্ছে হোয়াটসআপ

করোনাভাইরাস-সংক্রান্ত সঠিক এবং সময়োপযোগী তথ্য দিতে বিশ্বের বিভিন্ন দেশের সরকার এবং স্বাস্থ্য বিভাগের কর্মীরা কঠোর পরিশ্রম করে যাচ্ছেন। কিন্তু তাঁদের এই চেষ্টা বিফল করে দিচ্ছে স্বাস্থ্যসংক্রান্ত ভুল ও মিথ্যা তথ্য। আর এ কাজে ব্যবহৃত হচ্ছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম। এর নাম হোয়াটসঅ্যাপ। এর মালিক ফেসবুক। এখন করোনা-সংক্রান্ত ভুল তথ্য ছড়ানোর জন্য হোয়াটসঅ্যাপকে নতুন করে… read more »

ক্রোমের থিম এবং এক্সটেনশন ইউজ করুন মাইক্রোসফট এজে!

আপনি যদি অনলাইনে রেগুলার টেকনোলজি বিষয়ে আর্টিকেল পড়ে থাকেন তাহলে এটা নিশ্চয় শুনে থাকবেন যে মাইক্রোসফট তাদের এজ ব্রাউজারকে একটি ক্রোমিয়াম ভিত্তিক ব্রাউজারে মুভ করেছে। এঁর মানে এখন এজ ব্রাউজারে ক্রোম ওয়েব স্টোরের সকল এক্সটেনশন ইনস্টল করতে পারবেন।  শুধু এক্সটেনশন নয় আপনি এজ ব্রাউজারে ক্রোমের থিমগুলোও ইনস্টল করে এজ ব্রাউজারকে অসাধারন লুক দিতে পারেন। তো… read more »

Sidebar