ad720-90

ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এই প্রথম বারের মত ডিজিটাল মেলার অয়োজন করছে। আগামী ১৭ থেকে ১৯ তিনদিনব্যাপি এই মেলা বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। মেলায় আইটি খাতের দেশী বিদেশী বহু প্রতিষ্ঠান অংশগ্রহন করবে। এছাড়া রয়েছে নানা সভা সেমিনারসহ নানা আয়োজন । ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার লাস্টনিউজ বিডিকে এ কথা জানান। তিনি জানান, ইতোমধ্যেই এর প্রস্তুতির কাজ এগিয়ে চলছে । বেশ কয়েকটি কমিটি, উপ কমিটি গঠন করে দেয়া হয়েছে । এদিকে ফের গতি ফিরে এসেছে বিটিসিএলে ( সাবেক টিএন্ডটি )। দেয়া হয়েছে নতুন এমডি । করা হয়েছে পদোন্নতি দিয়ে বেশ কয়েকজন ডিএমডি । জোরে সোরে চলছে সারা দেশে নতুন নেটওয়ার্ক এক্সচেঞ্জ স্থাপনের কাজ । বিটিসিএল বেশ কয়েকটি নয়া প্রকল্পের হাতে নিয়েছে । যার কাজ পুরোদমে এগিয়ে চলছে । যার মধ্যে অন্যতম ২ হাজার ৫শ‍‍‌‌‌‌ ৭৩ কোটি টাকার একটি প্রকল্প যার নাম “মর্ডানাইজেশন অফ টেলিকমিউনেকেশন নেটওয়ার্ক” (এমওটিএন) । এ প্রকল্প বাস্তবায়িত হলে টেলিযোগাযোগ খাতে সেবা প্রদান, সেবার নির্ভরযোগ্যতা, নেটওয়ার্ক রক্ষণাবেক্ষণ ও পরিচালনা এবং ভবিষ্যৎ সম্প্রসারণ সব ক্ষেত্রেই বৈপ্লবিক পরিবর্তন আসবে। পুরাতন এক্মচেঞ্জগুলো পরিবর্তন করে অত্যাধুনিক করা হচ্ছে । এতে থাকবে নানা সুবিধা । বিনামূল্যে ল্যান্ডফোন সংযোগ ও পুনঃসংযোগের ঘোষণা করা হয়েছে। ওই ঘোষণার পর থেকে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডে (বিটিসিএল) গ্রাহকদের আবেদন জমা পড়তে শুরু করে। বিটিসিএলের জনসংযোগ বিভাগের জিএম মীর মোরশেদ জানান, নতুন সংযোগ পেতে গ্রাহকদের বেশি আগ্রহ দেখা যাচ্ছে। পুরনো সংযোগ নতুন করে পেতে গ্রাহকেরও সাড়া কম নয়। সব মিলিয়ে আবেদনের পরিমাণ সন্তোষজনক। উল্লেখ্য, গত ২২ অক্টোবর ডাক ও টেলিযোগাযোগ বিভাগ আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এ সিদ্ধান্ত দেন। তারপর থেকে দেওয়া শুরু হয় সংযোগ ও পুনঃসংযোগ। মুজিব বর্ষে বিটিসিএলের ‘ফ্রি টেলিকম’ সেবার উদ্বোধন করা হয়। এর মাধ্যমে বিটিসিএলের ল্যান্ডফোন সংযোগ বিনামূল্যে পাবেন সারাদেশের গ্রাহকরা। এর পাশাপাশি নতুন একটি অ্যাপও উদ্বোধন করা হয় ওই অনুষ্ঠানে যার মাধ্যমে বিটিসিএলের গ্রাহকরা ল্যান্ড ফোন সেবা নিয়ে তাদের অভিযোগ জানাতে পারবেন। এ বিষয়ে জানতে চাইলে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার লাস্টনিউজবিডিকে বলেন, অভাবনীয় সাড়া পেয়েছি। প্রতিদিনই নতুন সংযোগ পেতে আবেদন জমা পড়ছে। এছাড়া পুনঃসংযোগ নিতেও আগ্রহ দেখা গেছে ল্যান্ডফোন ব্যবহারকারীদের। তিনি বলেন, এমনিতেই আমরা ল্যান্ডফোন টু ল্যান্ডফোন কল মাসে ১৫০ টাকায় বেঁধে দিয়েছি প্যাকেজ হিসেবে। কোনও মাসিক লাইন রেন্ট নেই। অনেকে ভেবেছিলেন বিটিসিএলের ক্ষতি হবে। আসলে হয়েছে উল্টো। কারণ ল্যান্ডফোন থেকে প্রচুর কল যাচ্ছে মোবাইল ফোনে। এই চার্জ প্যাকেজের বাইরে। ফলে সেখান থেকে রাজস্ব ভাগাভাগি হবে। মন্ত্রী মনে করেন, এই উদ্যোগের ফলে বিটিসিএলের হারানো গৌরব ফিরবে, আরও বেশি লাভজনক হবে প্রতিষ্ঠানটি। মন্ত্রী জানান, পুরনো লাইনের সংযোগ তথা পুনঃসংযোগ বিনা খরচে নেওয়া যাবে। তবে কোনও বিল বকেয়া থাকলে তা পরিশোধ করতে হবে। বিল বকেয়া থাকলে পুনঃসংযোগ দেওয়া যাবে না। মন্ত্রী বলেন, তিনটা প্রতিষ্ঠান- সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড, টেলিটক ও বিটিসিএলকে (ডাক ও টেলিযোগাযোগ বিভাগের কোম্পানি) গতি ফিরে পেয়েছে । অচীরেই টেশিসও (টেলিফোন শিল্প সংস্থা) আরো ভাল করবে । যদিও মন্ত্রী উল্লেখ করেন, টেশিস গত বছর লাভ করেছে। ফলে এটিও আমাদের লাইনে চলে আসবে। দোয়েল ল্যাপটপ ও স্মার্টফোন দিয়ে টেশিস অনেক দূরে এগিয়ে যাবে। জানা গেছে, রাজধানীর গুলশান এক্সচেঞ্জে গত ৭ ও ৮ ডিসেম্বর নতুন সংযোগ পেতে ৯টি আবেদন জমা পড়ে। অন্যদিকে শেরে বাংলা নগর এক্সচেঞ্জে দুই সপ্তাহে নতুন সংযোগ পেতে ১৮০টি আবেদন জমা পড়ে। অন্যান্য এক্সচেঞ্জেও আবেদন জমা পড়ার হার এমন বলে জানা গেছে বিটিসিএল সূত্রে। প্রসঙ্গত, ২০০৯ সালে বিটিসিএলের গ্রাহক ছিল ১০ লাখের বেশি। ২০১১ সালে তা দাঁড়ায় ৯ লাখ ৪৩ হাজারে। ২০১৬ সালে বিটিসিএলের গ্রাহক ছিল ৭ লাখ ১৬ হাজার। গত বছর ছিল ৬ লাখের মতো। গত ১০ বছরে বিটিসিএলের গ্রাহক কমেছে ৪ লাখের বেশি। অনেক গ্রাহক বিল পরিশোধ করে সংযোগ বন্ধ করেছেন বিটিসিএলের আঞ্চলিক অফিসগুলোতে। এর বিপরীতে নতুন টেলিফোন সংযোগ নেওয়ার আবেদনের সংখ্যা খুবই কম ছিল বলে জানা যায়। সংশ্লিষ্টরা জানান, এরই মধ্যে এই চিত্র বদলে যেতে শুরু করেছে। তবে বিটিসিএল কোস্পানি হবার পর আজ পর্যন্ত এক জন নিয়োগের মাধ্যেমে রেগুলার এমডি নিয়োগ দিতে পারেনি। কয়েকবার উদ্যোগ নিয়েও ব্যর্থ হয়েছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ । ১১ বছরে ১৯ জন ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) দায়িত্ব পালন করেছেন রাষ্ট্রিয় মালিকানাধীন কোম্পানি বিটিসিএলে। জানা যায়, এই ১৯ জন এমডির মধ্যে কেউ কেউ একাধিকবারও চেয়ারে বসেছেন। ২০০৮ -০৯ অর্থবছরে কোম্পানির মোট আয় ১,৬৮৯.৩৬ ছিলো। কিন্তু ঠিক দশ বছরের মাথায় এই অঙ্ক নেমে আসে ৩৮৯.৩৯ কোটিতে। অর্থাৎ এই সময়ের মধ্যে বিটিসিএল লোকসান গুনেছে প্রায় ১৩০০ কোটি টাকা। এক অনুসন্ধান থেকে বেরিয়ে এসেছে, ২০১৮ সাল ও ২০১০ সালে চারবার বদল হয়েছে এমডি। ২০১৪ সালে তিনবার এবং চলতি বছরেও তিনবার পরিবর্তন হয়েছে বিটিসিএলের এমডি। এর পাশাপাশি এ যাবত ১৯ জন ভারপ্রাপ্ত বা অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে ছিলেন। এরমধ্যে কেউ কেউ মাত্র কয়েক সপ্তাহের জন্য ছিলেন এই পদে। চলতি বছরের ৩ নভেম্বর নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ড. মো. রফিকুল মতিন। বিটিসিএলে ৩১ বছর ধরে চাকুরি করা এই ৯১ তম ব্যাচের টেলিকম ক্যাডার কর্মকর্তাকে সকলে অভিনন্দন জানিয়েছেন। তিনি জানান, বর্তমানে বিটিসিএলের বেশ কয়েকটি প্রকল্প চলছে। এর মধ্যে এমওটিএন প্রকল্পটি বাস্তবায়িত হলে সারাদেশব্যাপী বিটিসিএলের একটি সুবিন্যস্ত, সমন্বিত ও শক্তিশালী নেটওয়ার্ক তৈরি হবে বলে আশা করা যায় এবং আধুনিক পদ্ধতিতে গ্রাহকবান্ধব সেবা প্রদান করা সম্ভব হবে। কিছুদিনের মধ্যে অতীতের যে কোন সময়ের চেয়ে গতিশীলতা ফিরে আসবে বিটিসিএলে । আশাবাদ এই নতুন এমডির । ইতেমধ্যেই মাঠপ্রশাসনে কঠোর বার্তা দিয়েছেন এই কর্মকর্তা । নড়েচড়ে বসেছে মাঠের কর্মকর্তারা ।

আলীমুজ্জামান হারুন: ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এই প্রথম বারের মত ডিজিটাল মেলার অয়োজন করছে। আগামী ১৭ থেকে ১৯ তিনদিনব্যাপি এই মেলা বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। মেলায় আইটি খাতের দেশী বিদেশী বহু প্রতিষ্ঠান অংশগ্রহন করবে। এছাড়া রয়েছে নানা সভা সেমিনারসহ নানা আয়োজন । ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার লাস্টনিউজ বিডিকে এ কথা জানান।… read more »

টাইফয়েডের নতুন টিকায় সফলতা

টাইফয়েডের নতুন একটি টিকার মাঠপর্যায়ের প্রথম পরীক্ষা চালানো হয়েছে। শিশুদের ওপর এই টিকা প্রয়োগ করে ৮১ দশমিক ৬ শতাংশ সফলতা পাওয়া গেছে। পরীক্ষাটি চালানো হয়েছে নেপালে। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের দ্য নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিন গত বুধবার একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এর লেখক যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অ্যান্ড্রু পোলার্ড বলেন, এই পরীক্ষা নতুন টিকার কার্যকারিতা ও… read more »

বিকাশ বা রকেটে পেমেন্ট করে ডটকম ডোমেইন কিনতে পারবেন মাত্র ৩৪০ টাকায়

আসসালামু আলাইকুম বন্ধুরা। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। জ্বি হ্যা টাইটেলে ঠিকই দেখেছেন, আবারো বিকাশ বা রকেটে পেমেন্ট করে ডটকম ডোমেইন কিনতে পারবেন মাত্র ৩৪০ টাকায়।অফারটি পাচ্ছেন HosterPlan.Com থেকে। ডোমেইন অর্ডার করতে এই লিংকে যান => Click Here এছাড়াও ফ্রী .com বা .xyz ডোমেইন পাবেন যেকোনো হোস্টিং প্যাকেজ ১ বছরের জন্য… read more »

Airtel এ ১৫ জিবি পাচ্ছেন মাত্র ১৫০ টাকায় এবং নতুন এপ ইউজারদের জন্য বোনাস জিবি [ যারা এপ সম্পর্কে জানেন না ]

আসসালামু আলাইকুম 😍 ছোট্টখাট্টো একটা পোস্ট । তাই কথা কম বলেই শুরু করে দেই পোস্ট করার উদ্যেশ্য টা হলো এতে করে কিছু মানুষের উপকার হতে পারে । কারন যারা My Airtel এপ ব্যাবহার করে না তারা এই অফার সম্পর্কে হয়তো জানবেন না । মূলত তাদের জন্যই এই পোস্ট 💜 My Airtel এপ এ আপনি পাচ্ছেন… read more »

এয়ারটেল সিমে নিয়ে নিন ২৫ টাকায় ১ জিবি যত খুশি ততবার মেয়াদ ৩ দিন সবাই পাবেন ১০০%

আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন।আজকে একটা এয়ারটেল এ দেখাবো কিভাবে ২৫ টাকায় ১ জিবি নিবেন।মেয়াদ ৩ দিন সবাই পাবেন তাও আবার যতখুশিতত বার নিতে পারবেন।তো নেয়ার জন্য আপনাকে my airtel এপ থেকে নিতে পারবেন তো আপনার my airtel ডাওনলোড করি নিন তার পর যা করবেন দেখুন স্কিনশুট দেখুন প্রথমে… read more »

এয়ারটেল সিমে মাত্র ২২ টাকায় পাচ্ছেন 1.5 GB 4G ইন্টারনেট।

আসসালামু আলাইকুমআশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য এয়ারটেল সিমের দারুন একটি অফার শেয়ার করব। এয়ারটেল সিমে মাত্র ২২ টাকায় পাচ্ছেন 1.5 GB 4G ইন্টারনেট , মেয়াদ ৩ দিন। এই অফার টি সবাই নিতে পারবেন । আর যত বার ইচ্ছা তত বার এই অফার টি নিতে পারবেন। এই অফার টি একটি 4G ইন্টারনেট… read more »

আবার এয়ারটেল সিমে নিন ১৫ টাকায় ৯০০ MB যত খুশি ততবার

আসসালামু আলাইকুমকেমন আছেন আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন।আজকে এয়ারটেলের একটা অফার শেয়ার করব যা আপনি Airtel নিতে পারবেন তাহল ১৫ টাকায় ৯০০ এমবিসবাই পাবেন ১০০% এবং যতখুশি ততবার নিতে পারবেন।এবং এই অফারটি নিতে হলে প্রথমে একটা এপ ডাওনলোড করতে হবে MY Airtelএবং এই এপ সাইনআপ করুন আপনি যদি প্রথম সাইনআপ করে থাকুন তাহলে ২… read more »

Airtel এ প্রতিদিন 9 টাকায় 1 GB করে নিন যত খুশি তত বার নিন মেয়াদ 30 দিন।

আসসালামুয়ালাইকুম আসা করি সবাই ভাল আছেন। এয়ারটেল। এ ৩০GB ৩০দিন + ২৬Tk ক্যাশব্যাক! রিচার্জ ২৯৭Tk (প্রতি ৭দিন ৭GB)। তাহলে ৯ টাকায় ১ জিবি ক্যামনে হলো। তাহলে দেখুন:- (২৯৭-২৬)=২৭১ {যেহেতু ২৬ টাকা instant ক্যাশ ব্যাক} আবার,( ২৭১÷৩০)= ৯.০৩৪ টাকা প্রায় । এইতো গড়ে ৯ টাকা করে পড়ে। যারা ঈদের সময়ে হেবি ইন্টারনেট ব্যবহার করি তাদের অনেকের… read more »

মাত্র ১ হাজার টাকায় ওয়েবসাইট কিনুন & Build Your Career

বর্তমান তথ্য-প্রযুক্তির দুনিয়ায় একটা ওয়েবসাইট আমাদের সকলের কাছে খুবই প্রয়োজনীয়। কেউবা একটা ওয়েবসাইট চাই Google Adsense এর মাধ্যমে Income করার জন্য, কেউ চাই Affilliate/CPA Marketing করার জন্য। আবার কেউ চাই Blog/Article/Content লেখার জন্য। আবার কেউ কেউ চাই তার ব্যবসা বাণিজ্য বা ব্যবসার পণ্য প্রচারের জন্য, কেউ চাই নিজের Portfolio তৈরির জন্য, কেউ চাই স্বাধীনভাবে সব… read more »

মাসিক ১৫০ টাকায় যতখুশী মিনিট কথা বলা যাবে:—- মোস্তাফা জব্বার

in জাতীয়, তথ্যপ্রযুক্তি, লাইফ স্টাইল August 8, 2019 2 Views বিটিসিএল টেলিফোন সেবা আরও জনবান্ধব ও সময়োপযোগী করার লক্ষ্যে টেলিফোন লাইনরেন্ট বাতিল করা হয়েছে, মাসিক ১৫০ টাকায় বিটিসিএল থেকে বিটিসিএলে যত খুশি মিনিট কল করা যাবে এবং বিটিসিএল থেকে অন্য যেকোন অপারেটরে ৫২ পয়সা মিনিট কলচার্জ নির্ধারণ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। আগামী ১৬ আগস্ট থেকে এই… read more »

Sidebar