ad720-90

প্রিমো এইচনাইন প্রো: ৪-৬৪ জিবি র‌্যাম-রমে বাজেট সেরা ফোন

ডিএমপি নিউজঃ দেশের স্মার্টফোন বাজারে একের পর এক চমক দিচ্ছে ওয়ালটন। সাশ্রয়ী দামে অত্যাধুনিক ফিচারসমৃদ্ধ ফোন দিয়ে গ্রাহকদের মন জয় করে নিয়েছে বাংলাদেশি এই ব্র্যান্ড। এরই ধারাবাহিকতায় নতুন আরেকটি বাজেট সেরা ফোন বাজারে ছাড়ার ঘোষণা দিলো ওয়ালটন। নজরকাড়া ডিজাইনের ‘প্রিমো এইচনাইন প্রো’ মডেলের এই ফোনটিতে ব্যবহৃত হয়েছে ৪ জিবি র্যারম ও ৬৪ জিবি রম, পেছনে… read more »

আগামী সপ্তাহে আসতে পারে রাশিয়ার করোনার টিকা

রাশিয়ার পক্ষ থেকে একে রীতিমতো ‘চমক’ বলা যায়। খুব স্বল্প সময়ের মধ্যেই টিকা অনুমোদন দেওয়ার সব প্রস্তুতি সেরে ফেলেছে দেশটি। আন্তর্জাতিক একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে, বিশ্বজুড়ে করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় আগামী সপ্তাহেই কোভিড-১৯ টিকার নিবন্ধন দেওয়ার সব প্রস্তুতি নিয়ে রেখেছে রাশিয়া। অনুমোদন পেতে যাওয়া টিকাটি যৌথভাবে তৈরি করেছে দেশটির গামেলিয়া রিসার্চ ইনস্টিটিউট ও দেশটির… read more »

এবার মাইক্রোসফটের নজরে টিকটকের পুরো বৈশ্বিক ব্যবসা

বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট পাঁচ ব্যক্তির বরাত দিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ফিনান্সিয়াল টাইমস। এদিকে, আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট এক সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, বাইটড্যান্সের সঙ্গে দর কষাকষির সময় টিকটকের পুরো ব্যবসা কেনার কোনো প্রস্তাব দেয়নি মাইক্রোসফট। এই চুক্তির জন্য মাইক্রোসফট কী পরিমাণ অর্থ দিতে রাজী তা প্রকাশ করেনি প্রতিষ্ঠানটি। তবে, রয়টার্সকে বিভিন্ন সূত্র বলেছে বাইটড্যান্স নির্বাহীরা… read more »

কৃত্রিম বুদ্ধিমত্তা হয়ে উঠতে পারে ভয়ংকর: ইলন মাস্ক

যুক্তরাষ্ট্রের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী ও প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক দীর্ঘদিন ধরেই কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইনটেলিজেন্সের বিপদ নিয়ে সতর্ক করে আসছেন। অবশ্য তাঁর মতের বিরোধী লোকেরও অভাব নেই। তবে, কৃত্রিম বুদ্ধিমত্তার বিপদ নিয়ে যাঁরা সন্দেহ পোষণ করেন তাঁদের জন্য মাস্কের বার্তা হচ্ছে, তাঁরা নিজেদের যতটা চালাক ভাবে তারা ততটা চালাক নন। ব্যবসা… read more »

জাপানে নিষিদ্ধ হতে পারে টিকটক!

তাদেরও শঙ্কা, চীনা সরকারের কাছে চলে যেতে পারে জাপানের টিকটক ব্যবহারকারীদের ব্যক্তিগত ডেটা। রয়টার্স উল্লেখ করেছে, আইন প্রণেতাদের একটি দল সরকারের কাছে প্রস্তাবনা পেশ করার সিদ্ধান্ত নিয়েছে। এ ব্যাপারে মঙ্গলবার বৈঠকে বসেছিল আইন প্রণেতাদের ওই দলটি। দলটির নেতৃত্ব দিচ্ছেন জাপানের সাবেক অর্থমন্ত্রী আকিরা আমারি। সেপ্টেম্বরের শুরু নাগাদ প্রস্তাবনা রাখার পরিকল্পনা রয়েছে তাদের। বেইজিংভিত্তিক প্রতিষ্ঠান বাইটড্যান্সের… read more »

বিচ্ছেদের পর ১৭০ কোটি মার্কিন ডলার দান করেছেন ম্যাকেঞ্জি

এর আগে ম্যাকেঞ্জি বেজোস নামেই পরিচিত ছিলেন স্কট। মঙ্গলবার এক ব্লগ পোস্টে নিজের নতুন নামও ঘোষণা করেছেন তিনি। নিজের মধ্য নাম থেকেই এটি নিয়েছেন তিনি। প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গত বছরই ‘গিভিং প্লেজ’-এ স্বাক্ষর করেছেন ম্যাকেঞ্জি স্কট। নিজের সম্পদের বেশিরভাগ দান করার অঙ্গীকার করেছেন তিনি। বিবাহ বিচ্ছেদের সময় ম্যাকেঞ্জিকে অ্যামাজনের চার শতাংশ শেয়ার দিয়েছেন… read more »

জুনের পর ফের ১০ হাজার পেরোলো বিটকয়েন মূল্য

সিএনবিসি’র প্রতিবেদন বলছে, কয়েনডেস্ক-এর তথ্যানুসারে সোমবার সিঙ্গাপুরের স্থানীয় সময় ১২ টা ৩১ মিনিটে প্রতি বিটকয়েন বিক্রি হচ্ছিলো ১০ হাজার ১৯৬.২৭ মার্কিন ডলারে, যা ২৪ ঘন্টা আগের চেয়ে ২.৫৫ শতাংশ বেশি। সর্বশেষ ৩ জুন ১০ হাজার পেরিয়েছিলো বিটকয়েন মূল্য। এরপরই ধীরে ধীরে কমেছে মূল্য। সাত দিনে আবার বিটকয়েনের মূল্য বেড়েছে প্রায় ১১ শতাংশ। ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ লুনোর… read more »

একই ব্যক্তির কি বারবার করোনা হতে পারে?

এই প্রশ্নের কোনো সুনিশ্চিত উত্তর এখনো পাওয়া যায়নি। তবে বিভিন্ন গবেষণায় দেখা গেছে, কোনো ব্যক্তি একবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ হয়ে ওঠার পর তার শরীরে এই ভাইরাসপ্রতিরোধী যে অ্যান্টিবডি তৈরি হয়, তা প্রথম দিকে কিছুটা দুর্বল থাকে। কিন্তু এ কারণে আবার করোনায় আক্রান্ত হওয়ার আশঙ্কা খুব কম। তা সত্ত্বেও বিভিন্ন দেশে কোনো কোনো ব্যক্তির দ্বিতীয়বার… read more »

টুইটার ব্যবহারে টাকা লাগতে পারে

সাবসক্রিপশন মডেল চালু করার কথা ভাবছে টুইটার। এতে ব্যবহারকারীকে নির্দিষ্ট পরিমাণ অর্থ খরচ করে এ প্ল্যাটফর্ম ব্যবহার করতে হবে। টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তা জ্যাক ডরসি সম্প্রতি বিনিয়োগকারীদের প্রতিষ্ঠানের প্রান্তিক আয় জানানোর সময় সাবসক্রিপশন মডেল চালুর ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন, অর্থের বিনিময়ে টুইটার ব্যবহার করার একটি মডেলের এখনো প্রাথমিক অবস্থায় আছেন তাঁরা। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জের… read more »

পেছাতে পারে মার্কিন কংগ্রেসে প্রযুক্তি মোড়লদের শুনানি

সোমবার অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো এই শুনানি। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট দুই ব্যক্তি জানিয়েছেন, মার্কিন জনপ্রতিনিধি প্রয়াত জন লুইসের প্রার্থনা অনুষ্ঠানও একই দিনে হওয়ায় শুনানির তারিখ পেছানো হতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে সিএনবিসি। শুনানি পেছানোর বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি হাউস জুডিশিয়ারি কমিটি এবং অ্যান্টিট্রাস্ট সাবকমিটি। এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্যও করেননি দুই কমিটির কোনো… read more »

Sidebar