ad720-90

সাইবার সুরক্ষা (সংশোধন) আইন ২০২৬-এর খসড়া পরিমার্জন ও চূড়ান্ত করার ওপর গুরুত্বারোপ

সাংবাদিক ও গণমাধ্যম প্রতিনিধিদের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সাইবার সুরক্ষা (সংশোধন) আইন ২০২৬-এর খসড়া পরিমার্জন ও চূড়ান্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। আইনটি যেন কোনোভাবেই সাংবাদিক, সংবাদমাধ্যম বা স্বাধীন সাংবাদিকতার ক্ষেত্রে হয়রানির হাতিয়ার হিসেবে ব্যবহৃত না হয়, সে বিষয়টি নিশ্চিত করার ওপর সভায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়। আজ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব… read more »

সাইবার হামলায় মিললো চীনা এ আই মডেল

চীনের একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল জটিল সাইবার হামলা চালানোর সক্ষমতা দেখিয়েছে। একই সঙ্গে পৃথক পরীক্ষায় বারবার নির্দেশনা অমান্য করার প্রবণতাও দেখা গেছে মডেলটির মধ্যে। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এআই নিরাপত্তা গবেষণা প্রতিষ্ঠান ইরেগুলার। প্রতিষ্ঠানটির প্রতিবেদনে বলা হয়েছে, চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান জেড.এআইয়ের তৈরি জিএলএম-৫.৩ মডেলটি নিয়ন্ত্রিত পরিবেশে চালানো পরীক্ষায় ১৩টি বহু-ধাপের সাইবার হামলার… read more »

সাইবার বুলিং ও হ্যাকিং থেকে নিজেকে এবং স্মার্টফোনকে সুরক্ষিত রাখার উপায়

বর্তমান ডিজিটাল যুগে স্মার্টফোন আমাদের ব্যক্তিগত, পারিবারিক ও আর্থিক জীবনের গুরুত্বপূর্ণ অংশ। তাই সাইবার বুলিং, ফিশিং, ম্যালওয়্যার, হ্যাকিং ও অনলাইন প্রতারণা থেকে নিজেকে এবং নিজের ডিভাইসকে সুরক্ষিত রাখা অত্যন্ত জরুরি। সচেতনতা ও কিছু সহজ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করলেই অনেক সাইবার ঝুঁকি এড়ানো সম্ভব। ১. শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন প্রতিটি অ্যাকাউন্টে আলাদা পাসওয়ার্ড ব্যবহার করুন। পাসওয়ার্ডে… read more »

সাইবার নিরাপত্তা সূচকে ২৫ ধাপ এগিয়েছে বাংলাদেশ

বিশ্বের ১৯৪টি দেশের সাইবার নিরাপত্তায় গৃহীত আইনি ব্যবস্থা, প্রযুক্তিগত দক্ষতা, সাংগঠনিক ব্যবস্থা, সক্ষমতা বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতা পরিস্থিতির বিবেচনা করে মঙ্গলবার ‘গ্লোবাল সাইবার সিকিউরিটি ইনডেক্স-২০২০’ প্রকাশ করা হয়েছে।  তাতে বাংলাদেশ ৮১.২৭ স্কোর পেয়ে ৫৩তম স্থানে উঠে এসেছে। আগের বছর এ সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ৭৮তম। প্রতিবেদনে বলা হয়েছে, “বাংলাদেশ, বেনিন, রুয়ান্ডা এবং তানজানিয়ার মতো বেশ… read more »

এক মাসেই সাইবার নিরাপত্তা হুমকিতে চার বড় প্রতিষ্ঠান!

মে মাসেই, র‌্যানসমওয়্যার আক্রমণে ছয় দিনের জন্য বন্ধ হয়ে যায় কলোনিয়াল পাইপলাইন। এর ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের গোটা পূর্ব উপকূলে জ্বালানী তেল সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ে। এর কয়েক দিন পরেই, খাদ্য প্রক্রিয়াজাত করা প্রতিষ্ঠান জেবিএস ইউএসএ সাইবার হামলার শিকার হয়। সিএনএন বলছে, জুন মাসেও ওই প্রবণতা অব্যাহত ছিল। এমনকি সেটি বেড়ে গিয়ে আঘাত করে অন্তত চারটি… read more »

সাইবার হামলায় কোরিয়া, তাইওয়ানের ম্যাকডনাল্ড’স

ম্যাকডনাল্ড’স জানিয়েছে, আক্রমণকারীরা ইমেইল, ফোন নম্বর এবং সরবরাহ ঠিকানার ডেটা হাতিয়ে নিয়েছে। তবে, গ্রাহকের লেনদেন ডেটায় অনুপ্রবেশের ঘটনা ঘটেনি। প্রথমে প্রতিষ্ঠানের নেটওয়ার্কে অননুমোদিত কর্মকাণ্ড চোখে পড়েছিল প্রতিষ্ঠানটির। পরে বাইরের পরামর্শকের তদন্তের পর ডেটা বেহাত হওয়ার ঘটনা বেরিয়ে আসে। “টের পাওয়ার পরপরই আমরা অনুপ্রবেশ বন্ধ করে দিয়েছি, আমাদের তদন্তে উঠে এসেছে অল্প কিছু সংখ্যক ডেটায় অনুপ্রবেশের… read more »

সাইবার ঝুঁকিতে চিকিৎসা কেন্দ্র: জার্মান সাইবার নিরাপত্তা প্রধান

গত পাঁচ বছরে জার্মান ক্লিনিকগুলো বেশ কয়েকটি সাইবার হামলার শিকার হয়েছে। ফেডারেল সাইবার সিকিউরিটি এজেন্সি বিএসআই’র প্রধান আরনে শ্যোয়েনবম বলছেন, তিনি “হাসপাতালগুলোর সামনে আরও বড় বিপদ” দেখেছেন। শ্যোয়েনবম জার্মান ক্লিনিক বা হাসপাতাল সম্পর্কে এই আশঙ্কা ব্যক্ত করলেও এই ঝুঁকিতে গোটা বিশ্বের চিকিৎসাকেন্দ্রগুলোও রয়েছে। এর আগে মে মাসে, প্রায় নয় হাজার কিলোমিটার দীর্ঘ মার্কিন কলোনিয়াল পাইপলাইনে… read more »

নিউ জার্সি – টেক্সাস তেলের পাইপলাইনে সাইবার হামলা

মার্কিন প্রতিষ্ঠান ‘কলোনিয়াল পাইপলাইন’ সম্প্রতি একটি বিবৃতিতে বলেছে, শুক্রবার প্রতিষ্ঠানটি আবিষ্কার করেছে যে, তাদের আইটি সিস্টেম র‍্যানসমওয়্যারে আক্রান্ত হয়েছে। প্রতিষ্ঠানটি সঙ্গে সঙ্গে তার পুরো পাইপলাইন অফলাইনে নিয়ে যায় বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সংবাদ সাইট ওয়্যার্ড। মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম পরিশোধিত পণ্য পাইপলাইনটি পরিচালনা করে কলোনিয়াল পাইপলাইন। এই নেটওয়ার্ক নিউ জার্সি থেকে টেক্সাস পর্যন্ত প্রায় নয় হাজার কিলোমিটার… read more »

২০২০: স্বাস্থ্যসেবা সংস্থায় বেড়েছে সাইবার হামলা

চেক পয়েন্টের ‘২০২১ সিকিউরিটি রিপোর্ট’-এর উল্লেখ করে প্রতিবেদনে বিজনেস স্ট্যান্ডার্ড জানিয়েছে, গত বছরের নভেম্বর ও ডিসেম্বরে বিশ্বজুড়ে স্বাস্থ্যসেবা সংস্থাকে লক্ষ্য করে সাইবার হামলা বেড়েছে ৪৫ শতাংশ। প্রতিষ্ঠানের অক্টোবরের তথ্যমতে, যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ সাইবার হামালার শিকার হয়েছে স্বাস্থ্যসেবা খাত, যা সেপ্টেম্বরের চেয়ে ৭১ শতাংশ বেশি। হাসপাতাল এবং স্বাস্থ্যসেবা সংস্থায় সবচেয়ে বেশি র‍্যানসমওয়্যার সাইবার হামলা হয় বলেও প্রতিবেদনে… read more »

অক্সফোর্ডের কোভিড-১৯ ল্যাবে সাইবার হামলা

বৃহস্পতিবার হামলার বিষয়টি নিশ্চিত করে ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড জানিয়েছে, ক্লিনিকাল গবেষণায় “কোনো প্রভাব” পড়েনি। প্রযুক্তি সাইট ভার্জের প্রতিবেদন বলছে, চলতি মাসের মাঝামাঝি এই হামলা হয়েছে। তবে, হামলার পেছনে কে বা কারা রয়েছে তা এখনও স্পষ্ট নয়। ভুক্তভোগী ডিভিশন অফ স্ট্রাকচারাল বায়োলজি ল্যাবরেটরি ইউনিভার্সিটি অফ অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা কোভিড-১৯ টিকার উন্নয়নের সঙ্গে সরাসরি সম্পৃক্ত নয়। কোভিড-১৯ কোষের… read more »

Sidebar