ad720-90

সেভ না করলেও ফাইল মিলবে কম্পিউটারেই

অফিস থেকে তাড়াতাড়ি বেরতে গিয়ে ভুলে গেছেন ফাইল সেভ করতে? বা ফাইল সেভ করার আগেই কম্পিউটার বন্ধ হয়ে গিয়েছে? ব্যাস শুরু কপাল চাপড়ানো। কারণ আবার করতে হবে সেই একই কাজ। কিন্তু জানেন কি, মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করার সময় ভুলবশত সেভ না করা ফাইল চাইলেই পুনরায় খুঁজে পাওয়া সম্ভব। কেননা আপনি কাজ করার সময় ডকুমেন্ট ফাইলটি… read more »

ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এই প্রথম বারের মত ডিজিটাল মেলার অয়োজন করছে। আগামী ১৭ থেকে ১৯ তিনদিনব্যাপি এই মেলা বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। মেলায় আইটি খাতের দেশী বিদেশী বহু প্রতিষ্ঠান অংশগ্রহন করবে। এছাড়া রয়েছে নানা সভা সেমিনারসহ নানা আয়োজন । ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার লাস্টনিউজ বিডিকে এ কথা জানান। তিনি জানান, ইতোমধ্যেই এর প্রস্তুতির কাজ এগিয়ে চলছে । বেশ কয়েকটি কমিটি, উপ কমিটি গঠন করে দেয়া হয়েছে । এদিকে ফের গতি ফিরে এসেছে বিটিসিএলে ( সাবেক টিএন্ডটি )। দেয়া হয়েছে নতুন এমডি । করা হয়েছে পদোন্নতি দিয়ে বেশ কয়েকজন ডিএমডি । জোরে সোরে চলছে সারা দেশে নতুন নেটওয়ার্ক এক্সচেঞ্জ স্থাপনের কাজ । বিটিসিএল বেশ কয়েকটি নয়া প্রকল্পের হাতে নিয়েছে । যার কাজ পুরোদমে এগিয়ে চলছে । যার মধ্যে অন্যতম ২ হাজার ৫শ‍‍‌‌‌‌ ৭৩ কোটি টাকার একটি প্রকল্প যার নাম “মর্ডানাইজেশন অফ টেলিকমিউনেকেশন নেটওয়ার্ক” (এমওটিএন) । এ প্রকল্প বাস্তবায়িত হলে টেলিযোগাযোগ খাতে সেবা প্রদান, সেবার নির্ভরযোগ্যতা, নেটওয়ার্ক রক্ষণাবেক্ষণ ও পরিচালনা এবং ভবিষ্যৎ সম্প্রসারণ সব ক্ষেত্রেই বৈপ্লবিক পরিবর্তন আসবে। পুরাতন এক্মচেঞ্জগুলো পরিবর্তন করে অত্যাধুনিক করা হচ্ছে । এতে থাকবে নানা সুবিধা । বিনামূল্যে ল্যান্ডফোন সংযোগ ও পুনঃসংযোগের ঘোষণা করা হয়েছে। ওই ঘোষণার পর থেকে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডে (বিটিসিএল) গ্রাহকদের আবেদন জমা পড়তে শুরু করে। বিটিসিএলের জনসংযোগ বিভাগের জিএম মীর মোরশেদ জানান, নতুন সংযোগ পেতে গ্রাহকদের বেশি আগ্রহ দেখা যাচ্ছে। পুরনো সংযোগ নতুন করে পেতে গ্রাহকেরও সাড়া কম নয়। সব মিলিয়ে আবেদনের পরিমাণ সন্তোষজনক। উল্লেখ্য, গত ২২ অক্টোবর ডাক ও টেলিযোগাযোগ বিভাগ আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এ সিদ্ধান্ত দেন। তারপর থেকে দেওয়া শুরু হয় সংযোগ ও পুনঃসংযোগ। মুজিব বর্ষে বিটিসিএলের ‘ফ্রি টেলিকম’ সেবার উদ্বোধন করা হয়। এর মাধ্যমে বিটিসিএলের ল্যান্ডফোন সংযোগ বিনামূল্যে পাবেন সারাদেশের গ্রাহকরা। এর পাশাপাশি নতুন একটি অ্যাপও উদ্বোধন করা হয় ওই অনুষ্ঠানে যার মাধ্যমে বিটিসিএলের গ্রাহকরা ল্যান্ড ফোন সেবা নিয়ে তাদের অভিযোগ জানাতে পারবেন। এ বিষয়ে জানতে চাইলে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার লাস্টনিউজবিডিকে বলেন, অভাবনীয় সাড়া পেয়েছি। প্রতিদিনই নতুন সংযোগ পেতে আবেদন জমা পড়ছে। এছাড়া পুনঃসংযোগ নিতেও আগ্রহ দেখা গেছে ল্যান্ডফোন ব্যবহারকারীদের। তিনি বলেন, এমনিতেই আমরা ল্যান্ডফোন টু ল্যান্ডফোন কল মাসে ১৫০ টাকায় বেঁধে দিয়েছি প্যাকেজ হিসেবে। কোনও মাসিক লাইন রেন্ট নেই। অনেকে ভেবেছিলেন বিটিসিএলের ক্ষতি হবে। আসলে হয়েছে উল্টো। কারণ ল্যান্ডফোন থেকে প্রচুর কল যাচ্ছে মোবাইল ফোনে। এই চার্জ প্যাকেজের বাইরে। ফলে সেখান থেকে রাজস্ব ভাগাভাগি হবে। মন্ত্রী মনে করেন, এই উদ্যোগের ফলে বিটিসিএলের হারানো গৌরব ফিরবে, আরও বেশি লাভজনক হবে প্রতিষ্ঠানটি। মন্ত্রী জানান, পুরনো লাইনের সংযোগ তথা পুনঃসংযোগ বিনা খরচে নেওয়া যাবে। তবে কোনও বিল বকেয়া থাকলে তা পরিশোধ করতে হবে। বিল বকেয়া থাকলে পুনঃসংযোগ দেওয়া যাবে না। মন্ত্রী বলেন, তিনটা প্রতিষ্ঠান- সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড, টেলিটক ও বিটিসিএলকে (ডাক ও টেলিযোগাযোগ বিভাগের কোম্পানি) গতি ফিরে পেয়েছে । অচীরেই টেশিসও (টেলিফোন শিল্প সংস্থা) আরো ভাল করবে । যদিও মন্ত্রী উল্লেখ করেন, টেশিস গত বছর লাভ করেছে। ফলে এটিও আমাদের লাইনে চলে আসবে। দোয়েল ল্যাপটপ ও স্মার্টফোন দিয়ে টেশিস অনেক দূরে এগিয়ে যাবে। জানা গেছে, রাজধানীর গুলশান এক্সচেঞ্জে গত ৭ ও ৮ ডিসেম্বর নতুন সংযোগ পেতে ৯টি আবেদন জমা পড়ে। অন্যদিকে শেরে বাংলা নগর এক্সচেঞ্জে দুই সপ্তাহে নতুন সংযোগ পেতে ১৮০টি আবেদন জমা পড়ে। অন্যান্য এক্সচেঞ্জেও আবেদন জমা পড়ার হার এমন বলে জানা গেছে বিটিসিএল সূত্রে। প্রসঙ্গত, ২০০৯ সালে বিটিসিএলের গ্রাহক ছিল ১০ লাখের বেশি। ২০১১ সালে তা দাঁড়ায় ৯ লাখ ৪৩ হাজারে। ২০১৬ সালে বিটিসিএলের গ্রাহক ছিল ৭ লাখ ১৬ হাজার। গত বছর ছিল ৬ লাখের মতো। গত ১০ বছরে বিটিসিএলের গ্রাহক কমেছে ৪ লাখের বেশি। অনেক গ্রাহক বিল পরিশোধ করে সংযোগ বন্ধ করেছেন বিটিসিএলের আঞ্চলিক অফিসগুলোতে। এর বিপরীতে নতুন টেলিফোন সংযোগ নেওয়ার আবেদনের সংখ্যা খুবই কম ছিল বলে জানা যায়। সংশ্লিষ্টরা জানান, এরই মধ্যে এই চিত্র বদলে যেতে শুরু করেছে। তবে বিটিসিএল কোস্পানি হবার পর আজ পর্যন্ত এক জন নিয়োগের মাধ্যেমে রেগুলার এমডি নিয়োগ দিতে পারেনি। কয়েকবার উদ্যোগ নিয়েও ব্যর্থ হয়েছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ । ১১ বছরে ১৯ জন ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) দায়িত্ব পালন করেছেন রাষ্ট্রিয় মালিকানাধীন কোম্পানি বিটিসিএলে। জানা যায়, এই ১৯ জন এমডির মধ্যে কেউ কেউ একাধিকবারও চেয়ারে বসেছেন। ২০০৮ -০৯ অর্থবছরে কোম্পানির মোট আয় ১,৬৮৯.৩৬ ছিলো। কিন্তু ঠিক দশ বছরের মাথায় এই অঙ্ক নেমে আসে ৩৮৯.৩৯ কোটিতে। অর্থাৎ এই সময়ের মধ্যে বিটিসিএল লোকসান গুনেছে প্রায় ১৩০০ কোটি টাকা। এক অনুসন্ধান থেকে বেরিয়ে এসেছে, ২০১৮ সাল ও ২০১০ সালে চারবার বদল হয়েছে এমডি। ২০১৪ সালে তিনবার এবং চলতি বছরেও তিনবার পরিবর্তন হয়েছে বিটিসিএলের এমডি। এর পাশাপাশি এ যাবত ১৯ জন ভারপ্রাপ্ত বা অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে ছিলেন। এরমধ্যে কেউ কেউ মাত্র কয়েক সপ্তাহের জন্য ছিলেন এই পদে। চলতি বছরের ৩ নভেম্বর নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ড. মো. রফিকুল মতিন। বিটিসিএলে ৩১ বছর ধরে চাকুরি করা এই ৯১ তম ব্যাচের টেলিকম ক্যাডার কর্মকর্তাকে সকলে অভিনন্দন জানিয়েছেন। তিনি জানান, বর্তমানে বিটিসিএলের বেশ কয়েকটি প্রকল্প চলছে। এর মধ্যে এমওটিএন প্রকল্পটি বাস্তবায়িত হলে সারাদেশব্যাপী বিটিসিএলের একটি সুবিন্যস্ত, সমন্বিত ও শক্তিশালী নেটওয়ার্ক তৈরি হবে বলে আশা করা যায় এবং আধুনিক পদ্ধতিতে গ্রাহকবান্ধব সেবা প্রদান করা সম্ভব হবে। কিছুদিনের মধ্যে অতীতের যে কোন সময়ের চেয়ে গতিশীলতা ফিরে আসবে বিটিসিএলে । আশাবাদ এই নতুন এমডির । ইতেমধ্যেই মাঠপ্রশাসনে কঠোর বার্তা দিয়েছেন এই কর্মকর্তা । নড়েচড়ে বসেছে মাঠের কর্মকর্তারা ।

আলীমুজ্জামান হারুন: ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এই প্রথম বারের মত ডিজিটাল মেলার অয়োজন করছে। আগামী ১৭ থেকে ১৯ তিনদিনব্যাপি এই মেলা বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। মেলায় আইটি খাতের দেশী বিদেশী বহু প্রতিষ্ঠান অংশগ্রহন করবে। এছাড়া রয়েছে নানা সভা সেমিনারসহ নানা আয়োজন । ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার লাস্টনিউজ বিডিকে এ কথা জানান।… read more »

সংখ্যাতত্ত্ব: সিভ দিয়ে হোক শুরু

আজ থেকে প্রায় দুই হাজার তিন শ বছর আগে প্রখ্যাত গ্রিক গণিতবিদ ইউক্লিড প্রমাণ করে গেছেন, প্রাইম বা মৌলিক সংখ্যার কোনো শেষ নেই। সেই থেকে চলছে মানুষের মৌলিক সংখ্যা বের করার সাধনা। সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ গণিতবিদ কার্ল ফ্রিডরিখ গাউস ১৮৪৯ সালে ৩০ লাখ পূর্ণ সংখ্যার ভেতরের মৌলিক সংখ্যার প্রায় সবগুলো গুনে ফেলেছিলেন নিজে থেকেই। কম্পিউটারের… read more »

সিভি ম্যাগাজিনে পিএমঅ্যাস্পায়ারের উদ্যোক্তা

দেশের প্রজেক্ট ম্যানেজমেন্ট বা প্রকল্প ব্যবস্থাপনা সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত পিএমঅ্যাস্পায়ার। সম্প্রতি যুক্তরাজ্যের ‘করপোরেট ভিশন’ বা সিভি সাময়িকীতে পিএমঅ্যাস্পায়ারকে নিয়ে প্রতিবেদন প্রকাশ পেয়েছে। সেখানে এর উদ্যোক্তা ও প্রধান নির্বাহী আবদুল্লাহ আল মামুনকে প্রভাবশালী সিইও হিসেবে উল্লেখ করা হয়েছে। সিভি ম্যাগাজিন মূলত অভিজ্ঞ বাণিজ্যিক উদ্যোক্তা ও বিশ্ব বাণিজ্যের নানা… বিস্তারিত সর্বপ্রথম প্রকাশিত

ওর্য়াড ডকুমেন্ট সেভ করতে ভুলে গিয়েছিলেন? | Techtunes

ব্যবসায়িক কিংবা অফিসের কাজে আমাদেরকে প্রতিদিনই মাইক্রোসফট ওর্য়াডে কাজ করতে হয়। এছাড়াও আমার মতো যারা ব্লগিং করেন তারাও নিয়মিত মাইক্রোসফট ওর্য়াড ব্যবহার করে থাকেন। কিন্তু আমরা অনেক সময়ই দ্রুততার বশে কিংবা ভুলে ডকুমেন্ট সেভ করতে ভুলে যাই। আর যার ফলে কোনো পরিবর্তন আনা থাকলে ডকুমেন্টে সেটি আর থাকে না। আর এর জন্য অনেক সময়ই আমাদেরকে… read more »

Full course A-Z (পাওয়ার পয়েন্ট) পর্ব ১।। কিভাবে Power Point ওপেন ও সেভ করতে হয়

আসসালামুআলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক অনেক ভাল আছেন। কেননা ট্রিকবিডি সাথে যারা থাকে তারা সবসময় ভালই থাকে। আজ থেকে আমি মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট নিয়ে পর্বভিত্তিক টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম তো শুরুতে আমরা শিখব কিভাবে পাওয়ার পয়েন্ট ওপেন করতে হয় এবং পাওয়ার পয়েন্ট এর ফাইল সেভ করতে হয়,দ্বিতীয় পর্বে আমরা শিখব কিভাবে… read more »

chrome ব্রাউকের সকল সেভ bookmarks কিভাবে পুরনো জিমেল থেকে নতুন একটি জিমেলে আনবেন

সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন।আজকের পোস্টে আমি আপনাদের chrome bookmarks কিভাবে পুরনো জিমেল থেকে নতুন জিমেলে আনবেন সেই মাধ্যমটি দেখাবোআমরা আমাদের পিসির chrome browser দিয়ে বেশি ভাগ মানুষই ব্রাউজিং করি এবং আমাদের প্রয়োজনীয় লিংক (url) গুলো বুকমার্কে হিসেবে সেভ করে রাখি যা আমাদের জিমেল একাউন্টের মধ্যে সেভ হয়ে থাকে। তো আমাদের অনেক… read more »

আপনার কম্পিউটারের অতিরিক্ত এম্বি কাটা বন্ধ করুন।ডাটা সেভ করুন সহজেই।not for wifi user

আসসালামু আলাইকুম আশা করি সবাই ভাল আছেন আজ আমি আপনাদের দেখাবো কিভাবে কম্পিউটারে অতিরিক্ত ডাটা ব্যবহার বন্ধ করবেন। আমরা যারা কম্পিউটার অথবা ল্যাপটপ এ ইন্টারনেট চালাই তারা সবসময় একটা জিনিস লক্ষ্য করে থাকবো ল্যাপটপ বা কম্পিউটারে ইন্টারনেট প্রচুর পরিমাণে অতিরিক্ত এম্বি খরচ হয়ে যায় । যারা ওয়াইফাই ব্যবহার করেন তাদের জন্য এটা কোনো সমস্যা হয়… read more »

Sidebar