ad720-90

ফেইসবুকে ঢুকতে সমস্যায় ব্যবহারকারীরা

শুক্রবার বিকাল থেকে এ সমস্যা হচ্ছে জানিয়ে তারা বলছেন, ফেইসবুক পেইজ খুলছেই না, কখনও কখনও খুললেও পোস্ট বা শেয়ার করতে সমস্যা হচ্ছে। এ বিষয়ে জানতে চাইলে তথ্য প্রযুক্তিবিদ ও ফাইবার অ্যাট হোম-এর প্রধান প্রযুক্তি কর্মকর্তা সুমন আহমেদ সাবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ফেইসবুক ও মেসেঞ্জারে বিকেল থেকে সমস্যা হচ্ছে। কী কারণে সমস্যা হচ্ছে তা বোঝা… read more »

ডেস্কটপ অ্যাপ, ওয়েব ঢেলে সাজালো স্পটিফাই

এখন থেকে ডেস্কটপ অ্যাপ বাদে ওয়েব থেকেও গান অফলাইনে শোনার জন্য ডাউনলোড করে রাখতে পারবেন প্রিমিয়াম ব্যবহারকারীরা। ওয়েব প্লেয়ার এবং ডেস্কটপ অ্যাপের চেহারাও নিজেদের মোবাইল অ্যাপের সঙ্গে মিল রেখে সাজিয়েছে সেবাটি। এতে করে ব্যবহারকারীরা আরও সাচ্ছন্দ্য পাবেন বলে এক ব্লগপোস্টে উল্লেখ করেছে স্পটিফাই। এ ছাড়াও প্লেলিস্ট তৈরি আরও সহজ করেছে এবং ওয়েব বা ডেস্কটপ ব্যবহারকারীদের… read more »

ভিডিও কনটেন্ট: ‘স্ট্রিমিং সেবার জবাবদিহিতা থাকা উচিৎ’

বৃহস্পতিবার প্রযুক্তিমন্ত্রী রবি শংকর প্রসাদ বলেন, ভিডিও স্ট্রিমিং পরিষেবাগুলিকে তাদের অনুষ্ঠান এবং চলচ্চিত্রের জন্য “দায়বদ্ধ এবং জবাবদিহি” থাকতে হবে। গত মাসেই এ বিষয়ে ভারত সরকার প্রবর্তিত নীতিমালার সমর্থনে তিনি এ কথা বললেন। ফেইসবুক এবং টুইটারের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর ওপর নিয়ন্ত্রণ ভারত আরও বাড়িয়েছে সম্প্রতি। “ইন্টারমিডিয়ারি গাইডলাইনস অ্যান্ড ডিজিটাল মিডিয়া এথিকস কোড” নামে এই বিধিমালায়… read more »

শুনানিতেই ডরসির টুইট, টিপ্পনি কাটলেন কংগ্রেস সদস্য

বৃহস্পতিবার পাঁচ ঘণ্টার দীর্ঘ ওই শুনানিতে তিন সিইওকে ‘গ্রিল’ করা হয়েছে বলে উঠে এসেছে রয়টার্সের প্রতিবেদনে। কথ্য বাংলায় সম্ভবত একে বলা চলে “মোরব্বা বানানো”! কংগ্রেসপার্সনদের জেরার ধরনে সম্ভবত সবচেয়ে বিরক্তিকর বিষয় ছিল প্রশ্নের জবাব “হ্যাঁ” বা “না” আকার চাওয়ার বিষয়টি। ওই শুনানিতেই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ছিল, ৬ জানুয়ারিতে মার্কিন ক্যাপিটলের হামলায় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর কোনো… read more »

কর্মীদের ফেইশল রিকগনিশন নিষিদ্ধ করলো অ্যাপল

অভ্যন্তরীন এক অ্যাপল নথি পর্যালোচনা করে দ্য ইনফরমেশন জানিয়েছে, অ্যাপলের নতুন নীতি কর্মীদের বেলায় প্রযোজ্য। তবে, প্রতিষ্ঠানটির পণ্য উৎপাদনে নিয়োজিত দশ লাখেরও বেশি শ্রমিকের উপর বর্তাবে না নীতিটি। ফলে অ্যাপল পণ্য উৎপাদনে নিয়োজিত শ্রমিকদের ফেইশল রিকগনিশন ও আঙুলের ছাপ চাইলেই সংগ্রহ করতে পারবে উৎপাদক অংশীদাররা। অভ্যন্তরীন ওই নথিটি অ্যাপলের নতুন নিরাপত্তা প্রটোকলের অংশ। নিজেদের মেধাস্বত্ত্ব… read more »

মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে গুগলের বিশেষ ডুডল

ডিএমপি নিউজ: আজ ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের সুবর্ণজয়ন্তী। দিবসটি উপলক্ষে বিশেষ ডুডল তৈরি করেছে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল। বৃহস্পতিবার (২৫ মার্চ) রাত ১২টার পর থেকেই এই ডুডলটি দেখা যাচ্ছে গুগলের হোম পেজে। স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাতে বাংলাদেশের লাল-সবুজ পতাকা বেছে নিয়েছে গুগল। নীল আকাশে পতপত করে উড়ছে গৌরবের এই পতাকা। এর নিচে লাল নকশায়… read more »

কংগ্রেসের মুখোমুখি হচ্ছেন ডরসি-পিচাই-জাকারবার্গ

‘হাউস এনার্জি অ্যান্ড কমার্স কমিটি’র দুটি উপকমিটির যৌথ শুনানিতে বৃহস্পতিবার ভার্চুয়াল উপস্থিতি দেখা যাবে ফেইসবুক প্রধান মার্ক জাকারবার্গ, গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট প্রধান সুন্দার পিচাই এবং টুইটার প্রধান জ্যাক ডর্সি’র। প্যানেলটিতে রিপাবলিকানরা সম্ভবত, তাদের ভাষায়, রক্ষণশীল কণ্ঠকে দমিয়ে রাখার জন্য প্রতিষ্ঠান তিনটির সমালোচনা করবেন বলে উঠে এসেছে রয়টার্সের প্রতিবেদনে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে ৬… read more »

ফেইসবুকে উইঘুর অধিকার কর্মীদের উপর চীনা হ্যাকারদের হামলা

সবমিলিয়ে প্রায় পাঁচশ’ ব্যক্তিকে বিপাকে ফেলার চেষ্টা করেছে তারা। এদের মধ্যে উইঘুর অধিকার কর্মী, সাংবাদিক রয়েছেন। অনেকে আবার উইঘুর বংশোদ্ভুত যারা যুক্তরাষ্ট্র, কানাডা এবং অস্ট্রেলিয়ার মতো দেশে বসবাস করছেন। উইঘুর মুসলিম তুর্কিক সংখ্যালঘু একটি জনগোষ্ঠী। বর্তমানে চীনে নিপীড়নের মধ্যে বসবাস করতে হচ্ছে তাদের। এর আগেও অনলাইনে উইঘুরদের লক্ষ্য করে ‘ইভিল আই’ সাইবার আক্রমণ চালিয়েছে।      এবারের… read more »

গোপনতা নীতি: ভারতে তদন্তের মুখে হোয়াটসঅ্যাপ

জানুয়ারিতে নতুন ওই আপডেটের ব্যাপারে জানায় হোয়াটসঅ্যাপ। আগামী মে মাসে এটি কার্যকর হওয়ার কথা রয়েছে। নতুন আপডেটের অধীনে মালিক প্রতিষ্ঠান ফেইসবুকের সঙ্গে ব্যবহারকারীর ডেটা শেয়ার করবে সেবাটি। এতে সন্তুষ্ট হতে পারেননি গোটা বিশ্বের অসংখ্য ব্যবহারকারী। ক্ষোভে এবং গোপনতা শঙ্কায় হোয়াটসঅ্যাপ ছেড়েছেন অনেকেই, পাড়ি জমিয়েছেন প্রতিদ্বন্দ্বী মেসেজিং সেবা সিগনাল ও টেলিগ্রামে। ভারতেও এর ব্যতিক্রম হয়নি। উল্লেখ্য,… read more »

চিপ নির্মাণ কারখানায় ২ হাজার কোটি ডলার বিনিয়োগে ইনটেল

ডিএমপি নিউজ: যুক্তরাষ্ট্রের অ্যারিজোনাতে দুটি কারখানা নির্মাণে ২ হাজার কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে মার্কিন টেক জায়ান্ট ইনটেল। কোম্পানিটির নতুন শীর্ষ নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে প্যাট জেলসিঞ্জার দায়িত্ব নেয়ার পরই এমন ঘোষণা দেয় তারা। খবর রয়টার্স। গত বছর কোম্পানিটির চিপ উৎপাদন হ্রাস পাওয়াতে এর সুনাম ক্ষুণ্ন হয় এবং শেয়ার দরে বড় পতন হয়। গত মঙ্গলবার কোম্পানির… read more »

Sidebar