ক্রিপ্টোকারেন্সির নিষেধাজ্ঞা তুলে নিল ভারতের আদালত
নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ফলে এখন লেনদেনের কাজে বিটকয়েনের মতো ভার্চুয়াল কারেন্সি ব্যবহার করা সম্ভব হবে দেশটিতে। ক্রিপ্টোকারেন্সি লেনদেনে নিষেধাজ্ঞার ব্যাপারে আপত্তি জানিয়ে আবেদন করেছিল ‘ইন্টারনেট অ্যান্ড মোবাইল অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া’ (আইএমএআই)। পরে নিষেধাজ্ঞাটি তুলে নেওয়ার সিদ্ধান্ত জানান আদালত। — খবর ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি’র। আবেদনে আইএমএআই জানিয়েছিল, ক্রিপ্টোকারেন্সি লেনদেনে নিষেধাজ্ঞার বিষয়টি ভার্চুয়াল কারেন্সির মাধ্যমে সংঘটিত বৈধ… read more »


