ad720-90

সারা বিশ্বে ফেসবুক, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ ডাউন

লাস্টনিউজবিডি,১৪ এপ্রিল: কারিগরি ত্রুটির কারণে সারা বিশ্বে ফেসবুক, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ ব্যবহার বিঘ্নিত হচ্ছে। রোববার বিকাল ৪ টার কিছু পর থেকে এ তিনটি সামাজিক মাধ্যম ব্যবহারকারী অনেকেই জানিয়েছেন, তারা এগুলো ব্যবহার করতে পারছেন না। তবে মোবাইল ফোনে ব্যবহারকারী কেউ কেউ ফেসবুকে ঢুকতে পারছেন বলে জানিয়েছেন। তবে সব ফিচার ব্যবহার করতে পারছেন না। যুক্তরাজ্যের সংবাদমাধ্যম মিরর… read more »

ফেসবুক ব্যবহারে ‘হঠাৎ’ সমস্যা

ফেসবুক ব্যবহারে আকস্মিক সমস্যায় পড়ছেন অনেকেই। আজ রোববার বিকেল সাড়ে চারটার পর থেকেই বাংলাদেশের অনেক ব্যবহারকারী ফেসবুক সাইট ও অ্যাপ ব্যবহার করতে সমস্যায় পড়েন। যুক্তরাজ্যের এক্সপ্রেস ডটকোর এক প্রতিবেদনে বলা হয়েছে, ফেসবুক সার্ভারে সমস্যার কারণে ফেসবুকে ঢুকতে অনেকের সমস্যা হচ্ছে।অনেকে ফেসবুকে ঢুকতে পারলেও কনটেন্ট লোড হতে সমস্যা হচ্ছে। আজ সকাল থেকেই এ সমস্যা দেখা দিতে… read more »

প্রথম ফ্লাইটে বিশ্বের সবচেয়ে বড় প্লেন

প্রযুক্তি সাইট ভার্জের প্রতিবেদনে বলা হয়, এই প্লেনটির সাহায্যে আকাশ থেকে কক্ষপথে রকেট পাঠানোর পরিকল্পনা রয়েছে স্ট্র্যাটোলঞ্চের। প্রথম পরীক্ষায় দেড়শ’ মিনিট আকাশে ওড়ার পর সফলভাবে ল্যান্ড করেছে প্লেনটি। ৩৫ হাজার ফুট উচ্চতায় উড়তে পারবে এমনভাবেই নকশা করা হয়েছে প্লেনটি। এই উচ্চতা থেকে প্লেনটি থেকে রকেট উৎক্ষেপণ করা হবে, যা স্বয়ংক্রিয়ভাবে ইঞ্জিন বুস্টারের সাহায্যে কক্ষপথে পৌঁছাবে।… read more »

দেশে ফিরেছেন মন্ত্রী মোস্তফা জব্বার

লাস্টনিউজবিডি,১৪ এপ্রিল: জেনেভায় জাতিসংঘের ওয়ার্ল্ড সামিট অন দি ইনফরমেশন সোসাইটি (ডব্লিউএসআইএস) ২০১৯ সালের ফলোআপ ফোরামের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন শেষে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার আজ দেশে ফিরেছেন। আইটিইউ, ইউনেস্কো, ইউএনডিপি এবং ইউএনসিটিএডি এর যৌথ উদ্যোগে আয়োজিত জাতিসংঘের টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি খাতের এ রকম বড় কোনো সামিটের চেয়ারম্যান হওয়ার ঘটনা বাংলাদেশে এটিই প্রথম।… read more »

জাকারবার্গের নিরাপত্তায় ব্যয় ১৮৭ কোটি টাকা

গত এক বছর ধরে বেশ সমালোচনার মধ্য দিয়ে যেতে হচ্ছে জাকারবার্গকে। তাই ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গের নিরাপত্তা খরচ বেড়ে গেছে। গত বছরের তার নিরাপত্তা খাতে ব্যয় হয়েছে ২ কোটি ২০ লাখ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ১৮৭ কোটি টাকা। সিএনএনের এক খবরে বলা হয়েছে, এ বিপুল অর্থ ব্যয় হয়েছে জাকারবার্গের নিরাপত্তাকর্মীদের বেতন, সরঞ্জাম কেনা, নিরাপত্তা… read more »

বিশ্ব সম্প্রদায়ের মনোযোগ আরও বেড়েছে: মোস্তাফা জব্বার

জেনেভায় জাতিসংঘের ওয়ার্ল্ড সামিট অন দ্য ইনফরমেশন সোসাইটির ২০১৯ সালের ফলোআপ ফোরামের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন শেষে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার আজ রোববার দেশে ফিরেছেন। আইটিইউ, ইউনেসকো, ইউএনডিপি এবং ইউএনসিটিএডির যৌথ উদ্যোগে আয়োজিত জাতিসংঘের টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি খাতের এ রকম বড় কোনো সামিটের চেয়ারম্যান হওয়ার ঘটনা বাংলাদেশে এটাই প্রথম। সম্মেলনে বিশ্বের প্রায়… read more »

গুগলের ডুডলে পহেলা বৈশাখ

লাস্টনিউজবিডি,১৪ এপ্রিল: বাংলা নববর্ষ ১৪২৬ উপলক্ষে সার্চ ইঞ্জিন গুগল নতুন ডুডল প্রকাশ করেছে। হোমপেজে নিজেদের সাধারণ লোগোর পরিবর্তে রঙিন বাঘের ছবি দিয়েছে গুগল। পহেলা বৈশাখ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রায় যে বাঘের প্রতিকৃতি তৈরি করা হয় তারই অ্যানিমেটেড রূপ সার্চ বারটির ওপরে দেখানো হচ্ছে। ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের অংশ মঙ্গল শোভাযাত্রায় ব্যবহৃত বিভিন্ন পশুর মধ্যে বাংলাদেশের জাতীয়… read more »

গুগলের ডুডলে আজ পয়লা বৈশাখ

গুগলের হোমপেজে যাঁরা আজ যাচ্ছেন, শুরুতেই তাঁদের চোখে পড়ছে বেঙ্গল টাইগার। সত্যিকারের বাঘ নয়, বরং পয়লা বৈশাখ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রায় যে বাঘের প্রতিকৃতি তৈরি করা হয়, তারই অ্যানিমেটেড রূপ সার্চ বারটির ওপরে দেখতে পাচ্ছেন । লাল, সাদা, হলুদ, কালো রঙে আঁকা সেই বাঘ বাঁশের মাথায় তুলে ধরেছেন শোভাযাত্রায় অংশ নেওয়া মানুষেরা। গুগল লেখাটিকেই বাঘের আকারে… read more »

কতটি সংখ্যা আছে?

একটি সহজ হিসাব দেখুন। পঞ্চম শ্রেণির গণিত শিক্ষক গণিতের একটি কঠিন সমস্যা দিলেন। ১০ জন শিক্ষার্থী সঠিক উত্তর দিতে পারল না। শিক্ষক তাদের সবাইকে দাঁড় করিয়ে রেখে বাইরে গেলেন। শিক্ষার্থীরা তো ভয়ে কাঁপছে। না জানি কী হয়। কিন্তু একটু পরে শিক্ষক হাতে কয়েকটি বিস্কুট এনে প্রথম জনকে ১টি, দ্বিতীয় জনকে ২টি.. এইভাবে ১০ জনকে বিস্কুট… read more »

মোবাইল স্কাইপে আসছে স্ক্রিন শেয়ারিং

নতুন এই ফিচারের মাধ্যমে বন্ধু, পরিবারের সদস্য বা সহকর্মীদের সঙ্গে তাদের ফোনের পর্দায় যেকোনো কিছু শেয়ার করা যাবে বলে প্রতিবেদনে জানিয়েছে প্রযুক্তি লাইট সিনেট।’ ফিচারটির মাধ্যমে বন্ধুদের সঙ্গে পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন, ডেটিং অ্যাপে সোয়াইপ বা অনলাইন শপিং শেয়ার করার কথা বলেছে মাইক্রোসফট। নতুন এই ফিচারটির মাধ্যমে সিসকো ওয়েবএক্স, গোটু মিটিং এবং জুমের মতো বাণিজ্যকেন্দ্রিক অ্যাপগুলোর সঙ্গেও… read more »

Sidebar