ad720-90

যোগাযোগে সক্ষম পোশাক উদ্ভাবন করেছেন এমআইটির গবেষকেরা

পরিধানযোগ্য প্রযুক্তিপণ্যের চাহিদা বাড়ছে। প্রযুক্তি গবেষকেরা এমন প্রযুক্তিপণ্য তৈরি করছেন, যা সহজে পরা যায়। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) গবেষকেরা পোশাক তৈরির এমন উপাদান তৈরি করছেন, যা অন্যান্য যন্ত্রের সঙ্গে যোগাযোগ করতে পারবে। গবেষকেদের দাবি, প্রথমবারের মতো ইলেকট্রনিকস যুক্ত করে একধরনের তন্তু বা ফাইবার তৈরি করা সম্ভব হয়েছে, যা যথেষ্ট নমনীয় এবং ফেব্রিকস… read more »

দেশে শাওমি আনল অ্যান্ড্রয়েড ওয়ানচালিত নতুন দুই স্মার্টফোন

অ্যান্ড্রয়েড ওয়ান স্মার্টফোন সিরিজে নতুন আরও দুটি স্মার্টফোন যুক্ত করল চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি। নতুন এই স্মার্টফোন দুটির নাম মি এ২ ও মি এ২ লাইট। এগুলো দিয়ে দারুণ ফটোগ্রাফি করা যাবে। শাওমির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে ১৫ হাজার ৯৯৯ টাকা থেকে শুরু করে নতুন স্মার্টফোন দুটি পাওয়া যাবে। শাওমি কর্তৃপক্ষ জানায়, বিশ্বজুড়ে সাড়া জাগানো… read more »

পুরোনো যন্ত্রপাতি এখন হ্যাকারদের লক্ষ্য

অফিসে পুরোনো ফ্যাক্স মেশিন ব্যবহার করছেন? প্রযুক্তি বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, পুরোনো ফ্যাক্স মেশিনকে লক্ষ্য করতে পারে সাইবার দুর্বৃত্তরা। কোনো প্রতিষ্ঠানের নেটওয়ার্কে ঢুকে পড়ার ব্যাকডোর বা পেছনের রাস্তা হিসেবে পুরোনো ফ্যাক্স মেশিন এখন হ্যাকারদের পছন্দের যন্ত্র। ইসরায়েলের সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান চেক পয়েন্টের বিশেষজ্ঞরা পুরোনো ফ্যাক্স মেশিনের নিরাপত্তা ত্রুটি খুঁজে পেয়েছেন। তাঁদের দাবি, বিশ্বজুড়ে লাখো ফ্যাক্স… read more »

ফেসবুকের হাত না ধরলে গণমাধ্যমকে পথে বসতে হবে!

‘ডিজিটাল স্বৈরশাসক’ ফেসবুকের বিরুদ্ধে গণমাধ্যমকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ফেসবুকের হাত না ধরলে গণমাধ্যমকে রুগ্‌ণ দশায় পড়তে হবে বলে হুমকি দিয়েছেন প্রতিষ্ঠানটির নিউজ পার্টনারশিপ বিভাগের বৈশ্বিক প্রধান ক্যাম্পবেল ব্রাউন। অস্ট্রেলিয়ার একদল মিডিয়া নির্বাহীর সঙ্গে বৈঠকে তিনি এ হুমকি দেন। ক্যাম্পবেল সংবাদপত্রের নির্বাহীদের বলেছেন, ফেসবুক তাঁদের ব্যবসাকে শেষ করে দেবে। তাঁদের জায়গা হবে অনাথাশ্রমে। ফেসবুকের নিজস্ব… read more »

এফ-কমার্সে টেইলার্স সেবা

স্যুট-কোট তৈরির কথা ভাবছেন? দোকানে গিয়ে বানাতে না চাইলেও সমস্যা নেই। বাড়ি বসে ফরমাশ দিলেই টেইলারিং সেবা পাবেন। এফ-কমার্সভিত্তিক টেইলারিং সেবা ফিয়েরোর এই উদ্যোগ সাড়া ফেলেছে। এটি মূলত ফেসবুকভিত্তিক হোম সার্ভিস সেবা। ফিয়েরোর এক বিজ্ঞপ্তিতে বলা হয়, অনেকেই পোশাক তৈরির জন্য টেইলার্সে যাওয়া এবং পোশাক আনার কষ্ট করতে চান না। এখন তাঁরা চাইলে বাড়িতে বসেই… read more »

হার্ডড্রাইভ ঠিক আছে কি না বুঝবেন যেভাবে

প্রযুক্তিনির্ভর এ দুনিয়ায় অনেকেই তাদের প্রিয় ছবি, ভিডিও, গেম সফটওয়্যার দীর্ঘদিন সংরক্ষণ করতে চান। দিন দিন তথ্য বাড়তে থাকে এবং ল্যাপটপ বা পিসির জায়গা শেষ হয়ে যায়। এতে অনেকেই এক্সটার্নাল হার্ডডিস্ক ড্রাইভের ওপর নির্ভরশীল হয়ে পড়েন। অন্যান্য ইলেকট্রনিক যন্ত্রের মতো হার্ডডিস্কেরও আয়ু থাকে। কম্পিউটারের ইন্টারনাল স্টোরেজের আয়ু সাধারণত ৫ থেকে ১০ বছর ধরা হয় আর… read more »

দেশের বড় কারিগরি সম্মেলন

তথ্যপ্রযুক্তিতে দেশ এগিয়ে যাচ্ছে। এখানে দরকার দক্ষ মানবসম্পদ। নেটওয়ার্ক প্রকৌশলের ক্ষেত্রেও দক্ষ মানবসম্পদের চাহিদা বাড়ছে দেশে। তাই এ ক্ষেত্রে এগিয়ে আসেন এ খাতের প্রকৌশলীরা। তারা দেশে একটি কমিউনিটি তৈরি করে নিজেদের মধ্য অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি নতুনদের প্রশিক্ষণের ব্যবস্থা করেন। এভাবেই প্রতিষ্ঠিত হয় বিডিনগ। নেটওয়ার্ক অপারেটরস গ্রুপ বা নগ হচ্ছে ইন্টারনেট ইঞ্জিনিয়ারদের একটি গ্লোবাল কমিউনিটি বা…… read more »

দীর্ঘক্ষণ চার্জ ধরে রাখার অ্যাপ তৈরি করেছেন গবেষকেরা

মানুষ এখন স্মার্টফানেই নানা কাজ সারে। এতে ব্যাটারির ওপর চাপ পড়ে। অনেকেই বেশিক্ষণ চার্জ থাকে—এমন ফোন খোঁজ করেন। সম্প্রতি গবেষকেরা এমন একটি অ্যাপ তৈরি করেছেন, যাতে ব্যাটারির চার্জ বেশিক্ষণ ধরে রাখা যাবে এবং স্মার্টফোনের পারফরম্যান্সে কোনো হেরফের না করেই কম চার্জে কাজ সারতে সাহায্য করবে। কানাডার গবেষকেরা ওই অ্যাপ তৈরি করেছেন। গবেষণা-সংক্রান্ত নিবন্ধ ‘আইট্রিপলই অ্যাকসেস’… read more »

Sidebar