ad720-90

আইক্লাউড পাসওয়ার্ড এক্সটেনশন এলো ক্রোম ব্রাউজারে

“আইক্লাউড পাসওয়ার্ডস আপনাকে অ্যাপল ডিভাইসে তৈরি করা একই দৃঢ় সফারি পাসওয়ার্ড উইন্ডোজের ক্রোমে ব্যবহারের অনুমোদন দেবে।” – ব্যাখ্যায় লিখেছে ক্রোম ওয়েব স্টোর। প্রযুক্তিবিষয়ক ব্লগ এনগ্যাজেট এক প্রতিবেদনে উল্লেখ করেছে, আইক্লাউড ফর উইন্ডোজ ১২.০ সংস্করণের সঙ্গে এক্সটেনশনটি দেওয়া হয়েছে। সেবার তালিকায় “পাসওয়ার্ড” অপশনটি খুঁজে পাবেন আগ্রহীরা। অপশনটিতে ট্যাপ করলেই ব্যবহারকারীদেরকে ক্রোমের জন্য আইক্লাউড পাসওয়ার্ড নামাতে বলা… read more »

আরও বিস্তৃতির ‘দ্বারপ্রান্তে’ বিটকয়েন: মাস্ক

সম্প্রতি মাস্কের টুইটার প্রোফাইল পাতায় ‘বিটকয়েন’ হ্যাশট্যাগ যোগ করার পরে শুক্রবার এই ক্রিপ্টোকারেন্সির দাম বেড়েছে এক লাফে ১৪ শতাংশ। এরপর সোমবার এই ক্রিপ্টোকারেন্সিতে নিজের সমর্থন প্রকাশ করে টেসলা ও স্পেসএক্স প্রধান এমন মন্তব্য করেছেন বলে প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। শুধু আমন্ত্রণ জানানোর সামাজিক মাধ্যম অ্যাপ ক্লাবহাউসে নিজের আত্মপ্রকাশের সময় মাস্ক বলেছেন, “আমি বিটকয়েনের একজন… read more »

এখনও পুলিশকে ডেটা দিচ্ছে অ্যামাজনের ক্যামেরা

শুধু যুক্তরাষ্ট্রের মন্টানা এবং ওয়াইয়োমিং অঙ্গরাজ্য দুটিতে কোনো পুলিশ বা অগ্নি নির্বাপন বিভাগের সঙ্গে জোট বাঁধেনি অ্যামাজনের রিং। ২০২০ সালে বিভাগগুলো থেকে ২২ হাজার ৩৩৫টিরও বেশি দুর্ঘটনার ভিডিও চাওয়া হয়েছে। ২০১৯ সালের সঙ্গে তুলনা করার মতো কোনো ডেটা পাওয়া যায়নি বলেই প্রতিবেদনে উল্লেখ করেছে প্রযুক্তিবিষয়ক ব্লগ এনগ্যাজেট। রিং অবশ্য ২০২০ সালে ব্যবহারকারীদেরকে ভিডিও শেয়ারিং প্রশ্নে… read more »

দ্বিতীয় দফায় নভোচারী পাঠানোর প্রস্তুতি নিচ্ছে স্পেসএক্স

প্রযুক্তি সাইট ভার্জের প্রতিবেদন বলছে, পুনব্যবহারযোগ্য ফ্যালকন ৯ রকেটের সাহায্যে ক্রু ড্রাগন যানের মাধ্যমে চার নভোচারীকে মহাকাশ কেন্দ্রে পাঠাবে স্পেসএক্স। চলতি বছরের ২০ এপ্রিল এই অভিযান পরিচালনার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির। ব্লগ পোস্টে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে, কমার্শিয়াল ক্রু প্রোগ্রামের আওতায় এবারই প্রথম আন্তর্জাতিক দুই অংশীদারের চার নভোচারীকে মহাকাশ কেন্দ্রে পাঠানোর অভিযান পরিচালনা করবে… read more »

গুগল অস্ট্রেলিয়া ছাড়লে বিং নিয়ে প্রস্তুত মাইক্রোসফট

সোমবার মাইক্রোসফটের খবরটি জানিয়েছেন অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী স্কট মরিসন। অস্ট্রেলিয়া নতুন আইন তৈরি করেছে। ওই আইনের আওতায় ইন্টারনেট জায়ান্ট গুগল এবং সামাজিক মাধ্যম জায়ান্ট ফেইসবুককে স্থানীয় প্রকাশকদেরকে অর্থ দিতে হবে। বড় প্রযুক্তি জায়ান্টরা আইনটির সঙ্গে কাজ করতে অস্বীকৃতি জানিয়েছে। তাদের ভাষ্যে, আইনটি ‘বাস্তবসম্মত নয়’। নীতিমালা কার্যকর হলে অস্ট্রেলিয়া থেকে নিজেদের পরিষেবাগুলো সেবা সরিয়ে নেওয়ার হুমকিও দিয়েছে… read more »

নতুন আইফোনে পর্দাতেই ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন বলছে, নতুন আইফোনে স্যামসাং গ্যালাক্সি এস২১-এর কিছু ফিচারও যোগ করতে পারে অ্যাপল। অ্যাপলের সাবেক এক কর্মীর বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, পর্দার ভেতরে বসানোর অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি। আলট্রাসনিক সমাধানের চেয়ে এই এই অপটিক্যাল সেন্সর আরও নির্ভরযোগ্য হতে পারে বলেও দাবি করেছেন ওই কর্মী। খ্যাতনামা অ্যাপল বিশ্লেষক মিং-চি… read more »

‘শনাক্ত ও চিকিৎসা’য় সক্ষম স্মার্ট গ্লাসে পেটেন্ট শাওমির

পেটেন্টের নথি আরও বলছে, স্মার্ট গ্লাসটি ‘থেরাপিউটিক’ তরঙ্গ পাঠাতে পারবে। এরকম তরঙ্গের মধ্যে ‘আলো নির্ভর থেরাপি’ তরঙ্গ এবং ‘শব্দ তরঙ্গ’ থাকবে। গিজমোচায়নার প্রতিবেদন বলছে, এ ধরনের তরঙ্গ মস্তিষ্কের রোগ বা চোখের অবসাদ দূর করার চিকিৎসায় ব্যবহৃত হবে। বিজনেস ইনসাইডার এক প্রতিবেদনে উল্লেখ করেছে, আলো থেরাপি তরঙ্গ মস্তিষ্কের রোগ বা মানসিক রোগের চিকিৎসা করতে পারবে। অন্যদিকে,… read more »

যুক্তরাষ্ট্র ও কানাডায় বিভ্রাটের কবলে রেডিট

ডাউনডিটেক্টরের তথ্য অনুসারে, শনিবার স্বল্প সময়ের জন্য সমস্যা দেখা দেয় রেডিট সেবায়। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক, বস্টন, ওয়াশিংটন এবং কানাডায় টরোন্টোর ব্যবহারকারীরা সমস্যার মুখে পড়েন। রেডিট অবশ্য এক ইমেইল বিবৃতিতে বলছে ভিন্ন কথা। শনিবার ওয়েবসাইটে কোনো সমস্যা হতে দেখেননি তারা। ওই ইমেইলে রেডিট মুখপাত্র বলেছেন, “আমরা এ সপ্তাহে উচ্চ ত্রুটির কিছু সমস্যা হতে দেখেছি। এর মানে… read more »

ব্যবহারকারীদের উদ্দেশ্যে স্টোরি পোস্ট করলো হোয়াটসঅ্যাপ

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ব্যবহারকারীদের উদ্দেশ্যে স্টোরি পোস্ট করেছে মেসেজিং সেবাটি। প্রযুক্তিবিষয়ক ব্লগ এনগ্যাজেট উল্লেখ করেছে, ভারতেও একই ধরনের একটি ক্যাম্পেইন চালাচ্ছে হোয়াটসঅ্যাপ। স্টোরিতে হোয়াটসঅ্যাপ লিখেছে, “আমরা আপনার গোপনতার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ।” প্রতিষ্ঠানটির এক মুখপাত্র জানিয়েছেন, “আগামীতে” স্ট্যাটাস মেসেজের মাধ্যমে আপডেট জানানো হবে। কারণ তাদের বিশ্বাস, গোপনতা নীতি পরিবর্তনকে কেন্দ্র করে “ভুল তথ্য ও বিভ্রান্তি” ছড়িয়ে পড়ছে।… read more »

রোলএবল এবং স্লাইডএবল পর্দায় নজর স্যামস্যাংয়ের

প্রযুক্তি সাইট ভার্জের প্রতিবেদন বলছে, চলতি বছরই প্রতিষ্ঠানের প্রথম রোলএবল এবং স্লাইডএবল পর্দা বাজারে আসবে বলে নিশ্চিত করেছেন স্যামসাং ডিসপ্লে’র জেষ্ঠ্য ভাইস-প্রেসিডেন্ট কেওন-ইয়ং চই৷ স্যামসাংয়ের মোবাইল বিভাগই প্রথম এই পর্দা ব্যবহার করবে বলেও ধারণা করা হচ্ছে৷ রোলএবল ডিভাইসের ধারণাতে দেখা গেছে ডিভাইসটি সংকুচিত করলে পেছনের প্যানেল ও পর্দা ফোনের ভেতর ঢুকে যায়৷ পর্দা বিস্তৃত এবং… read more »

Sidebar