ad720-90

এক ওষুধেই বহু ভাইরাস দমন!

আসছে বর্ষাকাল। বৃষ্টি কম হোক আর বেশি হোক, বাংলাদেশের শহরাঞ্চলে বিশেষত জলাবদ্ধতাই এ মৌসুমের একমাত্র বাস্তবতা। আর বদ্ধ জল মানেই মশার উত্তম প্রজননক্ষেত্র, যা অবধারিতভাবেই নিয়ে আসে মশাবাহিত রোগের প্রকোপ। গত কয়েক বছরে বাংলাদেশে মশাবাহিত রোগের মধ্যে ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ মাত্রায় গিয়ে পৌঁছেছে। এখন পর্যন্ত ডেঙ্গু ভাইরাসকে (ডিইএনভি) প্রতিহত করতে পারে—এমন কোনো ওষুধ আবিষ্কৃত হয়নি।… read more »

ছয় মাসে ৩০০ কোটিরও বেশি ভুয়া অ্যাকাউন্ট সরিয়েছে ফেসবুক

২০১৮ সালের অক্টোবর থেকে ২০১৯ সালের মার্চ মাস পর্যন্ত ৩০০ কোটিরও বেশি ভুয়া অ্যাকাউন্ট সরিয়ে ফেলেছে ফেসবুক। গতকাল বৃহস্পতিবার দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। ফেসবুক কর্তৃপক্ষের দাবি, সাম্প্রতিক সময়ে ভুয়া অ্যাকাউন্টের সংখ্যা ‘আশঙ্কাজনকভাবে বৃদ্ধি’ পাওয়ার প্রমাণ পাওয়ায় তারা এমন ব্যবস্থা নিয়েছে। অ্যাকাউন্টগুলো খোলার ‘কয়েক মিনিটের মধ্যেই’ সেগুলো সরিয়ে নেওয়া হয়েছে বলেও জানিয়েছে… read more »

আইফোন আপডেটে আগেই সতর্ক করবে অ্যাপল

কোনো আপডেটে যদি লক্ষ্যণীয় মাত্রায় ডিভাইসের গতি কমে যায় বা ব্যাটারি লাইফে প্রভাব পড়ে, তবে এই বিষয়গুলো আগে থেকেই জানাবে মার্কিন প্রযুক্তি জায়ান্ট প্রতিষ্ঠানটি। ২০১৭ সালে বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে যুক্তরাজ্যের কম্পিটিশন অ্যান্ড মার্কেটস অথরিটি (সিএমএ)। তাদের ধারণা, অপারেটিং সিস্টেম আপডেট যে ফোনের কর্মক্ষমতায় প্রভাব ফেলতে পারে গ্রাহক তা বুঝতেই পারেনি– খবর বিবিসি’র। এমনটাও… read more »

তিনশ’ কোটি ভুয়া প্রোফাইল সরিয়েছে ফেইসবুক

বিবিসি’র প্রতিবেদনে বলা হয়, এই ছয় মাসের মধ্যে তিনশ’ কোটির বেশি ভুয়া অ্যাকাউন্ট সরিয়েছে ফেইসবুক, যা আগের যে কোনো সময়ের চেয়ে বেশি। ভুয়া অ্যাকাউন্টের পাশাপাশি এই সময়ের মধ্যে রেকর্ড ৭০ লাখ “ঘৃণামূলক বক্তব্যের” পোস্ট সরিয়েছে বিশ্বের সবচেয়ে বড় সামাজিক মাধ্যমটি। কী পরিমাণ মুছে ফেলা পোস্টের জন্য আপিল করা হয়েছে এবং যাচাইয়ের পর তা অনলাইনে ফেরত… read more »

হুয়াওয়ের সিইও মিথ্যা বলছেন: যুক্তরাষ্ট্র

চীন সরকারের সঙ্গে কোনো সম্পর্ক না থাকার যে কথা হুয়াওয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বলছেন, তা মিথ্যা বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন, হুয়াওয়ে সিইও রেন ঝেংফেই মিথ্যা বলছেন। যুক্তরাষ্ট্রের আরও অনেক প্রতিষ্ঠান হুয়াওয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করবে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়। গত সপ্তাহে যুক্তরাষ্ট্র… read more »

সোশ্যাল মিডিয়ায় হয়রানি বন্ধে প্রযুক্তিগত সক্ষমতা

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ‘গত তিন মাসে সাড়ে ২২ হাজার পর্নো সাইট বন্ধ করা হয়েছে। পর্নো ভিডিও তৈরির সঙ্গে জড়িত ব্যক্তিদের কঠোর হস্তে দমন করতে সরকার সক্ষম হয়েছে। অচিরেই সোশ্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগমাধ্যমের হয়রানি বন্ধে বাংলাদেশ প্রযুক্তিগত সক্ষমতা অর্জন করতে যাচ্ছে। আমরা ডিজিটাল দুনিয়ায় কাজ করার পাশাপাশি এ দুনিয়া নিরাপদও রাখব।’ গতকাল… read more »

হুয়াওয়ের অনুদান

৬ মাসের মধ্যে হুয়াওয়ের ‘বিকল্প ব্যবস্থা’ চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়েকে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল, ইনটেল,… সর্বপ্রথম প্রকাশিত

ভারত ও যুক্তরাষ্ট্র থেকে ‘ফ্রড অ্যাটাক’ হচ্ছে বেশি

ক্ষতিকর মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে প্রতারণামূলক আক্রমণ বেড়েছে। সম্প্রতি নিরাপত্তা গবেষণা প্রতিষ্ঠান আরএসএর এক গবেষণা প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের প্রথম তিন মাসে গত বছরের শেষ প্রান্তিকের তুলনায় ‘ফ্রড অ্যাটাক’ বা ‘প্রতারণামূলক আক্রমণ’ ৩০০ শতাংশ বেড়ে গেছে। এ ধরনের আক্রমণ চালানোর দিক থেকে যুক্তরাষ্ট্র ও ভারত শীর্ষে রয়েছে। ‘দ্য ফ্রড অ্যাটাক ট্রেন্ডস: কিউ ১ ২০১৯’ শীর্ষক… read more »

হার্ডওয়্যার তৈরিতে ৫০০ কোটি টাকা বরাদ্দ চায় বিসিএস

আগামী অর্থবছরের বাজেট প্রণয়নের জন্য মূসক ও কর–সংক্রান্ত বিধিবিধানের ওপর বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) প্রস্তাব ও সুপারিশমালা আনুষ্ঠানিকভাবে অর্থমন্ত্রীর কাছে পেশ করেছেন বিসিএসের সভাপতি মো. শাহিদ-উল মুনীর। ২৩ মে (বৃহস্পতিবার) দুপুরে রাজধানী আগারগাঁওয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ে অর্থমন্ত্রীর কাছে চূড়ান্ত প্রস্তাব ও সুপারিশমালা দেন তিনি। বিসিএসের দেওয়া প্রস্তাবে বলা হয়, সেবার কোড-এস ০৯৯.১০… বিস্তারিত সর্বপ্রথম প্রকাশিত

হুয়াওয়েকে বাণিজ্য চুক্তিতে চাইছেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বাণিজ্য চুক্তির অংশ হতে পারে হুয়াওয়ে। চীনের এই টেলিকম যন্ত্রাংশ ও স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানটিকে ‘বিপজ্জনক’ হিসেবে উল্লেখ করলেও বাণিজ্য চুক্তির মধ্যে রাখতে চান তিনি। আজ শুক্রবার বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। দুই পরাশক্তি যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে পরস্পরের পণ্যে শুল্ক বৃদ্ধির মাধ্যমে বাণিজ্যযুদ্ধ… read more »

Sidebar