ad720-90

বন্ধ হচ্ছে গুগল হ্যাংআউটস

গ্রাহকদের জন্য অনলাইনে যোগাযোগের জনপ্রিয় সেবা হ্যাংআউটস বন্ধ করে দেওয়ার পরিকল্পনা করছে গুগল। ২০২০ সালে এটি বন্ধ হয়ে যেতে পারে। গুগলের পণ্য পরিকল্পনার সঙ্গে যুক্ত সূত্রের বরাতে প্রযুক্তি বিষয়ক বিভিন্ন সাইটে এ তথ্য উঠে এসেছে। আইএএনএসের এক প্রতিবেদনে বলা হয়, ২০১৩ সালে জিচ্যাটের পরিবর্তে হ্যাংআউটস চালু করে গুগল। কিন্তু গত কয়েক বছর ধরে অ্যাপটি হালনাগাদ… read more »

এখন অ্যাপলের চেয়ে দামি মাইক্রোসফট

ক্লাউড কম্পিউটিং খাতে মাইক্রোসফটের আয় বৃদ্ধি এবং আইফোনের চাহিদা নিয়ে বিনিয়োগকারীদের উদ্বেগের কারণে শুক্রবার দিন শেষে এই ফল পেয়েছে মাইক্রোসফট– খবর রয়টার্সের। সপ্তাহের শেষে মাইক্রোসফটের শেয়ার মূল্য ০.৬ শতাংশ বেড়ে হয়েছে ১১০.৮৯ মার্কিন ডলার। ফলে প্রতিষ্ঠানটির বাজার মূল্য হয়েছে ৮৫১২০ কোটি ডলার। অন্যদিকে অ্যাপলের শেয়ার মূল্য ০.৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৭৮.৫৮ মার্কিন ডলার। এতে প্রতিষ্ঠানটির… read more »

কয়টি পেয়ারা থাকল?

গণিতে অনেক সময় এমন কিছু হিসাব করতে হয়, যার আগামাথা বোঝা মুশকিল। যেমন, জিজ্ঞেস করলাম ৫ এর ১/৯ অংশ = ৭ হলে ৫ এর মান আসলে কত? এর উত্তর বের করার জন্য আমাদের প্রথমেই বুঝতে হবে যে এখানে ৫ মানে ৫ নয়, এর অন্য একটি মান আছে। মনে করি সেটা ‘ক’। মনে করি ৫ =… read more »

গাড়ি অটোপাইলটে দিয়ে ঘুমাচ্ছিলেন টেসলা চালক!

পুলিশ কর্মকর্তা আর্ট মনটিয়েল বলেন, “ধারণা করা হচ্ছে তাকে যখন থামানো হয় তখন টেসলার চালক সহায়তা প্রযুক্তি বা অটোপাইলট চালু ছিল, তারপরও কোনো সিদ্ধান্তে আসতে ক্যালিফোর্নিয়া হাইওয়ে পেট্রোল (সিএইচপি)-এর পক্ষ থেকে তদন্ত শেষ করতে হবে।” আইএএনএস-এর প্রতিবেদনে বলা হয়, ক্যালিফোর্নিয়ার রেডউড সিটি’র উইপল এভিনিউয়ের হাইওয়ে ১০১-এ একটি ধূসর রঙের টেসলা মডেল এস ঘন্টায় ৭০ মাইল… read more »

পর্দায় ‘নচ’ বাদ দিতে নতুন সমাধান দেখালো হুয়াওয়ে

আগে যেমনটা ধারণা পাওয়া গিয়েছিল নতুন ডিভাইসের টিজারেও দেখা গেছে নচ বাদ দিতে পর্দার ওপরের বাম দিকে কিছুটা অংশ গোলাকারভাবে কেটে সেখানে বসানো হয়েছে ক্যামেরা। আর এর চারপাশে থাকছে পর্দার অংশ। ধারণা করা হচ্ছে নতুন এই ডিভাইসটি হবে নোভা ৪– খবর প্রযুক্তি সাইট ভার্জের। চীনা গায়ক জ্যাকসন ই-এর ১৮তম জন্মবার্ষিকীর লাইভ স্ট্রিমিংয়ের সময় দেখা গেছে… read more »

ইয়াহুর পরিণতি হবে ফেসবুকের?

চিরদিন কারও এক রকম যায় না। যে জাহাজটিকে বলা হচ্ছিল কখনোই ডুববে না, সবাইকে হতবাক করে সেই টাইটানিকও ডুবেছে। একসময় যে ইয়াহু ছিল ইন্টারনেটের সমর্থক তিন দশকের কম সময়ে, সেই ইয়াহু হারিয়ে যেতে বসেছে। যে নকিয়া ছিল মোবাইল ফোন দুনিয়ার শীর্ষে, তারা এখন প্রত্যাবর্তনের পালা অতিক্রম করছে। এখন প্রশ্ন উঠেছে, কী হবে ফেসবুকের? ফেসবুকও কি… read more »

বেহাত হতে পারে ডেল গ্রাহকের তথ্য

চলতি মাসের শুরুতে ৯ নভেম্বর তাদের নেটওয়ার্কে হ্যাকিংয়ের চেষ্টা করা হয়েছে বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়। প্রতিষ্ঠানের ওয়েবসাইট আপডেটে পিসি নির্মাতা মার্কিন প্রতিষ্ঠানটি জানায়, তারা তাদের নেটওয়ার্কে ‘অননুমোদিত কার্যক্রম’ দেখতে পেয়েছে এবং তা থামাতে পদক্ষেপ নিয়েছে। হ্যাকাররা গ্রাহকের নাম, ইমেইল নেওয়ার চেষ্টা করেছে এবং পাসওয়ার্ড সংকেতায়িত করেছে। যদিও নিশ্চিত করে বলা হয়নি হ্যাকারদের এই… read more »

শেষ হচ্ছে সস্তায় আইফোন ব্যাটারি পরিবর্তন

১ জানুয়ারি থেকে আবারও বাড়ানো হচ্ছে আইফোনের ব্যাটারি পরিবর্তনের মূল্য। বাড়ানো হলেও অফারের আগের চেয়ে কম থাকছে দাম– খবর ব্রিটিশ ট্যাবলয়েড মিররের। ২০১৭ সালের শেষ দিকে অ্যাপল স্বীকার করে যে, পুরানো আইফোন যাতে হঠাৎ বন্ধ হয়ে না যায় সে কারণে ডিভাইসের গতি কমানো হয়ে থাকে। আইফোন ৬, আইফোন ৬এস এবং আইফোন ৬এস প্লাসে এই ফিচার… read more »

ফোল্ডএবল স্মার্টফোনের দৌড়ে এবার অপো

ডাচ প্রযুক্তি সাইট টুইকারস-কে অপো-এর একজন পণ্য ব্যবস্থাপক নিশ্চিত করে জানান, ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিতব্য মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস-এ ফোল্ডএবল স্মার্টফোন উন্মোচন করতে পারে প্রতিষ্ঠানটি। নতুন এই স্মার্টফোনটির স্পেসিফিকেশন বা কবে নাগাদ এটি বাজারে আসতে পারে সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেয়নি অপো। আপাতত এটি অনেকটাই নিশ্চিত যে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে ডিভাইসটির শুধু প্রোটোটাইপ উন্মোচন… read more »

যে ১০ বদ অভ্যাসে বাড়ে পেটের মেদ

পেটের মেদ নিয়ে অনেকেই অস্বস্তিতে ভোগেন। অস্বাস্থ্যকর জীবনধারা এবং ভ্রান্ত খাদ্যাভ্যাসই মূলত পেটের মেদের জন্য দায়ী। আমাদের দৈনন্দিন জীবনের কিছু বদ অভ্যাস রয়েছে, যেগুলো পেটের মেদ বাড়িয়ে দেয়। সকালের নাস্তা না খাওয়াঃ সারারাত ঘুমের পর সকালের পুষ্টিকর নাস্তা সারাদিনের শক্তি যোগায়। অনেকেই তাড়াহুড়া করে সকালের নাস্তা না খেয়েই কাজে বেরিয়ে যান, এটি খুবই অনুচিত। কারণ… read more »

Sidebar