ad720-90

সখীপুরে ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাব” এর আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত


সখীপুর(টাঙ্গাইল)প্রতিনিধি: সখীপুর আবাসিক মহিলা কলেজের ইংরেজি বিভাগের “ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাব” এর আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার(২৩ জানুয়ারি) দুপুরে সখীপুর আবাসিক মহিলা কলেজ প্রাঙ্গনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

“প্রযুক্তির নির্ভরশীলতা মানুষের বুদ্ধি হ্রাস করছে” বিষয়ে এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বিতর্ক প্রতিযোগিতায় সখীপুর আবাসিক মহিলা কলেজের ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাবের সদস্যরা অংশগ্রহণ করে। এতে বিপক্ষ দল জয়লাভ করে।৷

বিতর্ক প্রতিযোগিতার সভাপতিত্ব করেন এম.এ রউফ প্রিন্সিপাল সখীপুর আবাসিক মহিলা কলেজ।

বিচারকের দায়িত্ব পালন করেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো: মাহমুদুল হক শামীম, প্রভাষক মো: রফিকুল ইসলাম এবং প্রভাষক সাইফুল্লাহ। মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান একে ফজলুল হক মিয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইংরেজি বিভাগের প্রভাষক মো: জীবন আহমেদ।

প্রতিযোগিতা শেষে প্রিন্সিপাল এম.এ রউফ শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

সখীপুর আবাসিক মহিলা কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক এবং ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাবের উপদেষ্টা মো: হামিদুর রহমান জানান, আমাদের ক্লাবের কর্মকাণ্ডের মাধ্যমে শিক্ষার্থীরা একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম হয়ে উঠবে। এটি শিক্ষার্থীদের আরো আত্মবিশ্বাসী ও সৃজনশীল হতে সহায়তা করবে।

ভবিষ্যতে আমাদের ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাবের উদ্যোগে কুইজ প্রতিযোগিতা, উপস্থিত বক্তব্য, বানান প্রতিযোগিতা সহ নানা কার্যক্রম পরিচালিত হবে।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

“নিউজ টাঙ্গাইল”র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।



সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar