Technology News

মহাকাশে নতুন অধ‌্যায়ের শুরু

মার্কিন মহাকাশযান নির্মাতা প্রতিষ্ঠান স্পেসএক্সের একটি রকেটে করে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসার দুজন নভোচারী গতকাল শনিবার আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যাত্রা শুরু করেছেন। কোনো ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠানের মহাকাশযানে নভোচারী পাঠানোর ঘটনা এটা্ই প্রথম। এর মধ্যে দিয়ে মহাকাশ যাত্রার ইতিহাসে নতুন অধ্যায় শুরু হলো। শনিবার ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টারের ৩৯এ প্যাড থেকে এটি যাত্রা করে। গত এক… read more »

যে বিষয়টির গুরুত্ব খাটো করে দেখবেন না

প্রায় দুই মাস সরকারি ছুটির পর লক ডাউন আপাতত, হয়তো সীমিত সময়ের জন্য, প্রায় উঠিয়ে নেওয়া হলো। এখন অনেকেই ভয় করছেন করোনা আরও দ্রুত ছড়িয়ে পড়তে পারে। অন্যদিকে অফিস, কলকারখানা, ব্যবসা-বাণিজ্য একটানা বেশি দিন বন্ধ রাখাও মুশকিল। তাই এ দুয়ের মধ্যে একটা ভারসাম্য রেখে অগ্রসর হতে হবে। যেন করোনার বিস্তার যতটা সম্ভব নিয়ন্ত্রণে রেখে অর্থনীতি… read more »

করোনা মোকাবেলায় নানামূখী ঝুঁকি নিয়ে সম্মুখযুদ্ধ করছে সাংবাদিকরা

গণমাধ্যম হলো সমাজের দর্পণ। যুদ্ধ, মহামারি, প্রাকৃতিক দুর্যোগই হোক গণমাধ্যমকে ঘটনাস্থল থেকেই সংবাদ সংগ্রহ করতে হয়। এই পেশাটাই চ্যালেঞ্জিং। তবে করোনাভাইরাস একটি নতুন সঙ্কটে ফেলেছে বাংলাদেশসহ সারা বিশ্বের গণমাধ্যমকে। এবারের যুদ্ধটা সম্পূর্ণ ভিন্ন ধরনের। এখানে শত্রু অচেনা। করোনা পরিস্থিতিতে চিকিৎসাসেবা যতটা জরুরি তেমনি সত্য খবর জানাটাও জনগণের খুবই গুরুত্বপূর্ণ। বর্তমান প্রযুক্তির যুগে গণমাধ্যম অত্যন্ত শক্তিশালী,… read more »

করোনার ভ্যাকসিনের সাফল্য নিয়ে তাঁরা ৯৯% নিশ্চিত

কোভিড-১৯ ভ্যাকসিনের কাজে ব্যস্ত চীনা বিজ্ঞানীরা দাবি করেছেন, তাঁরা ৯৯% নিশ্চিত যে এটি কার্যকর হবে। যুক্তরাজ্যের সম্প্রচারমাধ্যম স্কাই নিউজকে বেইজিংভিত্তিক জৈবপ্রযুক্তি গবেষণা প্রতিষ্ঠান সিনোভ্যাকের গবেষকেরা এ নিশ্চয়তা দেন। স্কাই নিউজ প্রথম ব্রিটিশ সম্প্রচারমাধ্যম হিসেবে সিনেোভ্যাকের গবেষণাগার পরিদর্শন করেছে। বেইজিং-ভিত্তিক বায়োটেক সংস্থাটি ১০ কোটি ভ্যাকসিন ডোজ সরবরাহের লক্ষ্য নিয়ে একটি বাণিজ্যিক প্ল্যান্ট তৈরি করছে। বর্তমানে সিনোভ্যাকের… read more »

ট্রাম্পের টুইটে নিয়ম ভাঙার নোটিশ

সহিংসতার প্রশংসা করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করা একটি টু্ইটের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে টুইটার কর্তৃপক্ষ। শুক্রবার টুইটারের নীতিমালা ভঙ্গের দায়ে মার্কিন প্রেসিডেন্টের ওই টুইট সরাসরি দেখার সুযোগ বন্ধ করা হয়েছে। ওই টুইটে ট্রাম্প বলেছিলেন, মিনিয়াপোলিসে বিক্ষোভরত লুটেরাদের গুলি করে মারা হবে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, টুইটার এমন এক সময়ে পদক্ষেপ নিল, যখন… read more »

স্বাস্থ‌্য পর্যবেক্ষণ করবে ‘স্মার্ট চশমা’

স্মার্ট চশমা এখন আর কোনো বৈজ্ঞানিক কল্পকাহিনীর বিষয় নয়।গবেষকেরা সম্প্রতি স্মার্ট ইলেকট্রনিক গ্লাস (ই-গ্লাস) তৈরি করেছেন, যা কোনো ব‌্যক্তির মস্তিষ্কের তরঙ্গ ও শরীরের নড়াচড়া শনাক্ত করতে পারবে। এর পাশাপাশি একই চশমা দিয়ে চোখের নড়াচড়ার মাধ‌্যমে ভিডিও গেম নিয়ন্ত্রণ করা যাবে। আইএএনএসের এক প্রতিবেদনে এ তথ‌্য জানানো হয়। ‘এসিএস অ‌্যাপ্লায়েড ম‌্যাটেরিয়াস অ‌্যান্ড ইন্টারফেসেস’ সাময়িকীতে এই গবেষণা… read more »

ট্রাম্পের হুমকিতে জাকারবার্গের জবাব

সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর লাগাম টানার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির জবাব দিয়েছেন ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ। তিনি বলেছেন, ‘সেন্সরশিপ নিয়ে উদ্বিগ্ন সরকারের পক্ষে প্ল্যাটফর্ম সেন্সর করা সঠিক প্রতিচ্ছবি হবে না।’ ফক্স নিউজ চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে জাকারবার্গ এ কথা বলেন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার এক নির্বাহী আদেশে সই… read more »

করোনা রোধে ‘বুস্টার’ তৈরিতে নামছে গ্লাক্সোস্মিথক্লাইন

বিশ্বজুড়ে করোনার বিরুদ্ধে ভ্যাকসিন তৈরির প্রতিযোগিতা তুঙ্গে। বিশ্বের বৃহত্তম ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠান গ্লাক্সোস্মিথক্লাইন (জিএসকে) গতকাল বৃহস্পতিবার আগামী বছরে কোভিড-১৯ শটগুলোর জন্য ভ্যাকসিন কার্যকারিতা বুস্টারগুলোর (অ্যাডজুভান্টস) ১০০ কোটি ডোজ উৎপাদন করার পরিকল্পনার কথা জানিয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ব্রিটিশ এ ওষুধ উৎপাদনকারী বুস্টার বা অ্যাডজুভান্টস উৎপাদন সম্প্রসারণকে সমর্থন করার জন্য সরকারের সঙ্গে আলোচনা করেছে, যা কোভিড… read more »

আইফোন ১২ আসছে কবে

আইফোনপ্রেমীরা নতুন আইফোনের অপেক্ষায়। কিন্তু কবে আসবে সেই নতুন ডিভাইস? নতুন এক প্রতিবেদনে বলা হচ্ছে, এ বছরে অ‌্যাপল প্রেমীদের অপেক্ষার প্রহর কিছুটা দীর্ঘ হবে। কোয়েন ইনভেস্টমেন্ট ব‌্যাংকের প্রতিবেদন অনুযায়ী, নতুন আইফোন ১২ সিরিজ ২ মাস দেরিতে আসতে পারে। প্রতিবেদন অনুযায়ী, এ বছর কুপারটিনোভিত্তিক কোম্পানিটি আইফোন সেপ্টেম্বরের পরিবর্তে নভেম্বরে বাজারে আনবে। বর্তমান করোনা মহামারি পরিস্থিতিই এর… read more »

করোনাকাল উতরে যাওয়ায় আশাবাদী বেজোস

করোনাভাইরাস বিশ্বজুড়ে নতুন চ‌্যালেঞ্জ সৃষ্টি করলেও সবার সম্মিলিত প্রচেষ্টায় তা উতরে যাওয়া সম্ভব বলে আশাবাদী মার্কিন ই-কমার্স জায়ান্ট আমাজনের প্রধান নির্বাহী জেফ বেজোস। সম্প্রতি প্রতিষ্ঠানটির শেয়ারধারীদের নিয়ে প্রথমবারের মতো আয়োজিত অনলাইন মিটিংয়ে করোনার বিরুদ্ধে লড়াই জন‌্য সবাইকে ধন‌্যবাদ দেন বিশ্বের সবচেয়ে ধনী ব‌্যক্তি। বেজোস বলেন, ‘সামনে চ্যালেঞ্জ রয়েছে, তবে আমি খুব আশাবাদী যে, আমরা একটি… read more »

Sidebar