Technology News

সংবাদ সংস্থাগুলোকে ১০ কোটি ডলার সহায়তা দেবে ফেসবুক

করোনাভাইরাস মহামারিতে বিশ্বজুড়ে ক্ষতিগ্রস্ত সংবাদপ্রতিষ্ঠানগুলোর পাশে দাঁড়াতে ১০ কোটি মার্কিন ডলার সহযোগিতার ঘোষণা দিয়েছে ফেসবুক। গতকাল সোমবার ফেসবুকের পক্ষ থেকে এ ঘোষণা দিয়ে বলা হয়েছে, এ সংকটে নির্ভরযোগ্য তথ্য প্রয়োজন। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ফেসবুকের নিউজ পার্টনারশিপের পরিচালক ক্যাম্পবেল ব্রাউন বলেন, ‘কোভিড-১৯ মহামারি চলাকালে মানুষকে সঠিক তথ্য দিয়ে অবহিত রাখতে… read more »

এআর ডিসপ্লে নির্মাতা ‘প্লেসি’ ফেইসবুকের কব্জায়

ফেইসবুক কিনে নেয়নি প্লেসিকে, এর বদলে দুটি প্রতিষ্ঠানের মধ্যে দীর্ঘমেয়াদী চুক্তি সম্পন্ন হয়েছে যার মাধ্যমে প্লেসির এলইডি নির্মাণে গবেষণা এবং পরিচালনা পুরোপুরি চলে যাবে ফেইসবুকের অধীনে। সোমবার নতুন প্রতিষ্ঠানটি আয়ত্তে নেওয়ার বিষয়টি আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে ফেইসবুক। — খবর ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএস-এর। তবে, এই কর্তৃত্ব হাতবদলে কী পরিমাণ অর্থের লেনদেন হয়েছে, তা প্রকাশ করেনি কোনো প্রতিষ্ঠানই।… read more »

এবার ব্রাজিলের প্রেসিডেন্টের টুইট মুছে দিয়েছে টুইটার

করোনাভাইরাস সম্পর্কে ভুল তথ্য ছড়ানো প্রশ্নে টুইটার যে শক্ত অবস্থান নিচ্ছে, বিষয়টি সেদিকেই ইঙ্গিত করছে। তবে, কিছু রাজনীতিবিদের টুইট মুছবে না বলে আগেভাগেই জানিয়ে রেখেছে টুইটার। যদি কেউ করোনাভাইরাস সম্পর্কিত এমন কিছু শেয়ার করেন যা মানুষের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর হবে, তাহলেই শুধু কঠোর অবস্থান নেবে মাইক্রোব্লগিং সাইটটি। সম্প্রতি বাজিলের প্রেসিডেন্টের টুইট মুছে দেওয়ার বিষয়টি নিশ্চিত… read more »

মেসেঞ্জারে আসছে ‘অটো স্ট্যাটাস’

ফেসবুক আপনার বর্তমান কার্যকলাপ বন্ধু ও পরিবারের সঙ্গে ভাগ করে নেওয়ার কাজ কিছুটা সহজ করার চেষ্টা করছে। বর্তমানে অভ্যন্তরীণ একটি অটো স্ট্যাটাস ফিচার নিয়ে পরীক্ষা করছে ফেসবুক, যা আপনার অবস্থান, কার্যক্রম বা ফোনের ব্যাটারির অবস্থা সম্পর্কে স্বয়ংক্রিয় পোস্ট করতে পারবে। আপনি চাইলে আপনার সঙ্গে সংযুক্ত থাকা বন্ধু বা অন্য কারও সঙ্গে তা শেয়ার করতে পারবেন।… read more »

মস্তিষ্কের তরঙ্গ থেকে কথা বের করা হবে

যন্ত্রের মাধ্যমে মানুষের মস্তিষ্কের তরঙ্গ অনুবাদ করে তা সামনে হাজির করা সম্ভব। এটা বৈজ্ঞানিক কোনো কল্পকাহিনি নয়। মার্কিন গবেষকেরা মেশিন লার্নিং (এমএল) ব্যবহার করে অনেকটাই এ পথে এগিয়েছেন। বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়েছে, কথা বলার সময় বিজ্ঞানীরা কোনো ব্যক্তির মস্তিষ্কের তরঙ্গ দেখে তা ডিকোড করার ক্ষমতার একটি ধাপ অতিক্রম করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়,… read more »

নিউইয়র্কে করোনার প্রকোপ বেশি কেন?

নিউইয়র্কে ২৪ ঘণ্টায় ১০ জন প্রবাসী বাংলাদেশীর করোনা ভাইরাসে মৃত্যুর মর্মান্তিক খবরটি শুনে সঙ্গে সঙ্গে সেখানে ড. আবদুল্লাহকে ফোন করি। গতকাল সোমবার সন্ধ্যার কথা। এর আগের কয়েকদিনেও বেশ কিছু প্রবাসী বাংলাদেশী মৃত্যুবরণ করেছেন। এদের মধ্যে আমাদের একজন আত্মীয় পর্যন্ত আছেন। আবদুল্লাহ ভাই আইবিএম এর স্টেশন প্রধান ছিলেন। এখন অবসরে। থাকেন নিউইয়র্কেই। কেন্দ্র থেকে দেড় ঘণ্টা… read more »

এপ্রিলে ওয়ানপ্লাস ৮ এবং ৮ প্রো দেখাবে ওয়ানপ্লাস

এ বছর ডিজিটাল আয়োজনের মাধ্যমে ডিভাইস উন্মোচন করবে ওয়ানপ্লাস। আসন্ন ফোন দুটিতে ৫জি সংযোগ এবং ১২০ হার্টজ পর্দার দেখা মিলবে বলে জানা গেছে। — খবর প্রযুক্তিবিষয়ক সাইট সিনেটের। বছরখানেক আগের মডেল ওয়ানপ্লাস ৭ এবং ৭ প্রো-তে ৯০ গিগাহার্টজ পর্দা দেখেছিলেন প্রযুক্তিপ্রেমীরা। আর এবারের মডেলে দেখবেন ১২০ গিগাহার্টজ পর্দা। নতুন ফিচারের কারণে গতবারের তুলনায় এবার স্মার্টফোন… read more »

সংবাদমাধ্যমের জন্য ফেইসবুকের বরাদ্দ ১০ কোটি ডলার

প্রতিষ্ঠানের ‘জার্নালিজম প্রজেক্টের’ মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডার স্থানীয় সংবাদমাধ্যমগুলোকে অনুদান তহবিল হিসেবে আড়াই কোটি মার্কিন ডলার দেওয়া হবে। আর বাকি সাড়ে সাত কোটি ডলার ব্যয় করা হবে সামাজিক মাধ্যমটির নিজের প্রচারণায়– খবর প্রযুক্তি সাইট সিনেটের। ফেইসবুক বলেছে, “মানুষের যদি আরও প্রমাণ দরকার হয় এটা বুঝতে যে, স্থানীয় সাংবাদিকতা একটি গুরুত্বপূর্ণ জনসেবা, তবে সেটা এখন… read more »

করোনা ভাইরাস ও  আমাদের করণীয়

পৃথিবীতে সবাই এখন কমবেশি কোভিড-১৯ বা করোনা ভাইরাসে আতঙ্কিত।  এই ভাইরাসটি প্রায় সারা বিশ্বের জনজীবন  তছনছ করে দিচ্ছে। মানুষকে করছে দিশেহারা । বিশ্ব সেরা বিজ্ঞানীরা দিনরাত চেষ্টা করছেন অভিনব এই ভাইরাসের হাত থেকে মানুষকে বাঁচাতে। বিজ্ঞানীরা একদিন সফল হবেন আমরা সেই আশাই করছি,  কিন্তু এর এ পৃথিবী থেকে ঝরে   ঝরে যাবে লক্ষ লক্ষ মানুষের প্রাণ।… read more »

নেট দুনিয়ায় ঘুরে বেড়ানো নকল কিছু লিঙ্ক

করোনা ভাইরাস সংক্রমণ রোধে বেশির ভাগ মানুষই এখন ইন্টারনেট-নির্ভর বিনোদনে সময় কাটাচ্ছেন। আর এই সুযোগে হ্যাকাররা ফাঁদ পাতছে বাড়ির WiFi রাউটার, মোবাইল নেটে। বর্তমানে দেখা যাচ্ছে কিছু নামি দামি সংস্থার রাউটারগুলি হ্যাক হয়ে যাচ্ছে। অর্থাৎ, কিছু হ্যাকার বাড়িতে ব্যবহৃত রাউটারগুলিকে হ্যাক করার চেষ্টা চালাচ্ছে। দেখা গিয়েছে, হ্যাকাররা ডিভাইসগুলিকে হ্যাক করে, তার ডিএনএস পরিবর্তন করে দিচ্ছে। ফলে… read more »

Sidebar