Technology News

চেহারা শনাক্তকরণ প্রযুক্তি নিষিদ্ধের কথা ভাবছে ইইউ

আগামী পাঁচ বছরের জন্য খোলা জায়গায় চেহারা শনাক্তকারী প্রযুক্তি ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আনার কথা ভাবছে ইউরোপীয় কমিশন। মূলত নীতিনির্ধারণী সংস্থাগুলো প্রযুক্তিটির অপব্যবহার রোধের দিকটি ভেবে দেখার জন্য আরও সময় চাইছে। সিসিটিভি ক্যামেরার মাধ্যমে প্রয়োজন অনুযায়ী চেহারা শনাক্তকারী প্রযুক্তি আইন প্রয়োগকারী সংস্থা ব্যবহার করে থাকে। যেখানে তাদের সংরক্ষিত তথ্যের সঙ্গে তাৎক্ষণিকভাবে প্রাপ্ত তথ্য মিলিয়ে… বিস্তারিত সর্বপ্রথম… read more »

হুয়াওয়ের নতুন ফ্ল্যাগশিপে পাঁচ ক্যামেরা!

নতুন এই ডিভাইসটির ছবি ফাঁস করেছেন ইভান ব্লাস। স্মার্টফোনের সঠিক তথ্য ও ছবি ফাঁস করায় খ্যাতি রয়েছে তার। প্রযুক্তি সাইট ভার্জের প্রতিবেদনে বলা হয়, ছবিতে দেখা গেছে পি৪০ প্রো’র পেছনে রয়েছে পেন্টা ক্যামেরা ব্যবস্থা। আর ডিভাইসটির বডি বানানো হয়েছে সিরামিক দিয়ে। ডিভাইসটির পেছনে উল্লম্বভাবে বসানো হয়েছে আয়তাকার ক্যামেরা মডিউল। পাঁচটি ক্যামেরা সেন্সরের মধ্যে একটি পেরিস্কোপ-ধাঁচের… read more »

বড়দের ভেঙে ফেলার দাবি ছোটদের

বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর একচেটিয়া আধিপত্যের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মার্কিন কংগ্রেসের প্রতি আবেদন জানিয়েছে ছোট প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো।সম্প্রতি এ-সংক্রান্ত এক শুনানিতে যুক্তরাষ্ট্রের কলোরাডোর এক আদালতে অ্যাপলের বিরুদ্ধে জবানবন্দি দেয় প্রযুক্তি প্রতিষ্ঠান টাইল। তারা জানায়, ২০১৫ সাল থেকে অ্যাপলের সঙ্গে একযোগে কাজ করে আসছিল টাইল। প্রতিষ্ঠানটির বিভিন্ন পণ্যসামগ্রীও অ্যাপলের বিপণিবিতানগুলোতে… বিস্তারিত সর্বপ্রথম প্রকাশিত

ল্যাপটপ কিনলে উপহার

আইলাইফ ব্র্যান্ডের যেকোনো ল্যাপটপ কিংবা অল-ইন-ওয়ান পিসি কিনলে ব্যাকপ্যাক এবং ল্যাপ ডেস্ক উপহারের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। ধামাকা অফার নামের একটি অফারের আওতায় এ সুযোগ দিচ্ছে প্রতিষ্ঠানটি। আইলাইফের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আইলাইফ জেড এয়ার এক্সটুর দাম ১৯ হাজার ৫০০ টাকা। আইলাইফ জেড এয়ার প্লাস দাম ২৪ হাজার টাকা, জেড এয়ার এইচথ্রি ল্যাপটপের দাম… read more »

এক ট্রিলিয়ন ডলার ক্লাবে অ্যালফাবেট

প্রথমবারের মতো এক লাখ কোটি (এক ট্রিলিয়ন) ডলার বাজারমূল্যের মাইলফলক ছুঁয়েছে গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট। ২০১৮ সালে প্রথম অ্যাপল, এরপর মাইক্রোসফট ও আমাজন—চতুর্থ মার্কিন প্রতিষ্ঠান হিসেবে মাইলফলকটি স্পর্শ করল অ্যালফাবেট। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গত বৃহস্পতিবার প্রথমবারের মতো প্রতিষ্ঠানটির শেয়ারদর ১ ট্রিলিয়ন ডলারের (১ লাখ কোটি ডলার) মাইলফলক অতিক্রম করেছে। এদিন অ্যালফাবেটের… বিস্তারিত সর্বপ্রথম প্রকাশিত

গুগল সার্চে ‘বিরক্তিকর’ আইকন

সাধারণত গুগল সার্চের ফলাফল দেখানো হয় পরিচ্ছন্নভাবে। নতুন ফেভিকন যোগ করায় সার্চের ফলাফল এলোমেলো হয়ে পড়েছে বলে মনে করছেন অনেকে– খবর আইএএনএস-এর। কোনো ওয়েবসাইট ব্রাউজ করার সময় ব্রাউজারের ট্যাব বারে ওই সাইটের যে ছোট আইকনটি দেখানো হয় সেটিকেই বলা হয় ফেভিকন। এবার গুগল সার্চের ফলাফলেও সাইটের এই আইকনগুলো দেখতে পারবেন গ্রাহক। কী কারণে গুগল এমন… read more »

শিক্ষার্থীদের তৈরি গেম ও অ্যাপ

ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটির কম্পিউটারবিজ্ঞান ও প্রকৌশল বিভাগে তৃতীয় বর্ষে পড়েন মহিউদ্দিন তারেক। পড়ার বিষয়টা যেহেতু কম্পিউটার, পড়ালেখার পাশাপাশি এ–সংক্রান্ত কিছু কাজের অভিজ্ঞতা অর্জনের ইচ্ছে ছিল তাঁর। তারেক বলছিলেন, ‘এক বড় ভাইয়ের কাছ থেকে জানলাম, সরকারিভাবে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অ্যাপ বানানোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আমারও অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি নিয়ে কাজ করার আগ্রহ ছিল। তাই একদিন নাম… read more »

হুয়াওয়ের ম্যাপ সমস্যার সমাধান

ডাচ ম্যাপিং ও নেভিগেশন প্রতিষ্ঠান টমটমের সঙ্গে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ের চুক্তি সম্পন্ন হয়েছে। শুক্রবার টমটমের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। চুক্তি অনুযায়ী, হুয়াওয়ে তাদের স্মার্টফোনের অ্যাপ হিসেবে টমটমের ম্যাপ ও সেবা ব্যবহার করতে পারবে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  গত বছর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন জাতীয় নিরাপত্তার অজুহাতে… read more »

যে ১০ অ্যাপ এখন সবচেয়ে জনপ্রিয়

আইফোন ও অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীরা এখন কয়েকটি জনপ্রিয় অ্যাপ বেশি ব্যবহার করছেন। তথ্য বিশ্লেষণ প্রতিষ্ঠান সেন্সর টাওয়ারের এক প্রতিবেদনে বলা হয়, গত বছর বিশ্বজুড়ে অ্যাপ ডাউনলোড সংখ্যা ১১৪ দশমিক ৯ বিলিয়ন ছাড়িয়ে যায়। ২০১৮ সালের তুলনায় অ্যাপ ডাউনলোডের হার ৯ দশমিক ১ শতাংশ বেড়েছে গত বছরেই। এর মধ্যে অ্যাপলের অ্যাপ স্টোরে ডাউনলোড হয়েছে ৩০.৬ বিলিয়ন… read more »

গুগল ফটোজ যেভাবে কাজে লাগাবেন

অনলাইনে ছবি সংরক্ষণ ও ভাগাভাগির সবচেয়ে জনপ্রিয় সেবা হলো গুগল ফটোজ। সহজে ও বিনা মূল্যে ব্যবহার করা যায় এটি। যত ইচ্ছা তত ছবি রাখা যায়। অ্যান্ড্রয়েড-চালিত স্মার্টফোন, ট্যাব, আইফোন, আইপ্যাড, ম্যাক বা উইন্ডোজ কম্পিউটার—যেকোনো যন্ত্রে ব্যবহার করা যায়। সব মিলিয়ে ২০১৫ সালে চালুর পর ব্যবহারকারীরা দ্রুত সেবাটি গ্রহণ করেছেন। গুগল ফটোজে ছবি রাখার আকার হিসেবে… read more »

Sidebar