Technology News

দেশি-বিদেশি বিশেষজ্ঞদের নিয়ে অনুষ্ঠিত হবে ‘সিটিও টেক সামিট-২০২০’

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ১৮ জানুয়ারি ‘চতুর্থ শিল্প বিপ্লব ও সাইবার নিরাপত্তার ঝুঁকি মোকাবিলায় তথ্য প্রযুক্তিবিদদের প্রস্তুতি’ স্লোগান নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে সিটিও টেক সামিট-২০২০। বাংলাদেশের তথ্য-প্রযুক্তিবিদদের সংগঠন সিটিও ফোরামের আয়োজনে ঢাকা ক্লাবের স্যামসন চৌধুরী কনভেনশন সেন্টারে দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে অংশ নিচ্ছেন দেশি-বিদেশি ৪০ জন বিশেষজ্ঞ। আয়োজকেরা জানান, যুক্তরাষ্ট্রের ইসি কাউন্সিলের ওয়াশিংটন চ্যাপটার… read more »

‘২০২০’ সালকে সংক্ষেপে ‘২০’ লেখার বিপদ

নতুন বছর ২০২০ সাল শুরু হয়ে গেছে। নতুন বছরের শুরু থেকেই ২০২০ সাল লেখা নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে একটি সতর্কবার্তা ছড়িয়ে পড়েছে। ওই বার্তায় কোনো ডকুমেন্ট বা কাগজপত্রে সই করার সময় ২০২০-কে সংক্ষেপে ২০ লিখতে নিষেধ করা হচ্ছে। ফোর্বস অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও এ বিষয়ে সতর্ক থাকতে… read more »

শিশুদের রোবট বানাতে শেখায় রোবোল্যাব

ধানমন্ডির একটি পুরোনো ভবনের নিচতলার পুরোটা নিয়ে গড়ে উঠেছে ‘রোবোল্যাব’। গোটা প্রাঙ্গণে ধবধবে সাদা রঙের প্রাধান্য। ছোট্ট বারান্দার মাথায় শ্রেণিকক্ষ। সেই কক্ষে শিশু-কিশোরেরা ব্যস্ত নিজ নিজ প্রকল্প নিয়ে। তাদের সামনে কোনো বই নেই—আছে রোবট, ল্যাপটপ, ব্যাটারি, স্পিকার, বিভিন্ন ধরনের তার এবং অন্যান্য যন্ত্রপাতি। শিশুরা সবাই রোবট বানানো শিখছে। রোবোল্যাবে শিশুদের রোবোটিকস, ইলেকট্রনিকস, মেকানিকস ও প্রোগ্রামিং… read more »

আপেল পড়তে দেখে নিউটন কী আবিষ্কার করেছিলেন?

আপনি হয়তো ভাবছেন এটা তো সবাই জানে।নতুন করে জানার কী আছে, তাই না? আসলে এর ভেতর অনেক কিছু জানা বোঝার আছে। সাধারণভাবে আমরা জানি, গাছের আপেলটি আকাশের দিকে না উঠে মাটিতে পড়ে, কারণ পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি আপেলটিকে মাটির দিকে টেনে নামায়, ওপরের দিকে যেতে দেয় না। এ টুকুই আইজ্যাক নিউটনের আবিষ্কার বলে আমরা হয়তো জানি।… read more »

সংগৃহীত ব্যক্তিগত ডেটা মুছতে দেবে ফায়ারফক্স

বুধবার থেকে ক্যালিফোর্নিয়ার নতুন আইন ‘ক্যালিফোর্নিয়া কনজিউমার প্রাইভেসি অ্যাক্ট’ (সিসিপিএ) কার্যকর হয়েছে। প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো ঠিক কোন কোন ব্যক্তিগত ডেটা সংরক্ষণ করছে, সে বিষয়গুলো নতুন ওই আইনের বদৌলতে জানতে পারবেন ক্যালিফোর্নিয়ার বাসিন্দারা। মজিলা জানিয়েছে, ওই আইন মেনে তাদের সেবায় যে পরিবর্তন আনা হচ্ছে, তা শুধু ক্যালিফোর্নিয়া নয়, সব ফায়ারফক্স ব্যবহারকারীর জন্যই আনা হচ্ছে। — খবর প্রযুক্তিবিষয়ক… read more »

সিইএস আসরে দেড়শ’ মার্কিন সরকারি কর্মকর্তা!

গত বছর তো যুক্তরাষ্ট্রে ‘গভর্নমেন্ট শাটডাউন’ চলার কারণে কোনো সরকারি কর্মকর্তাই উপস্থিত হননি আসরটিতে। সাধারণত একজন ক্যাবিনেট কর্মকর্তা উপস্থিত থাকেন প্রযুক্তি জগতের বার্ষিক এই আয়োজনে। তবে, এবারের চিত্র অনেকটাই ভিন্ন। এবারের আয়োজনে অংশ নেবেন মার্কিন যোগাযোগ মন্ত্রী ইলেইন চাও, বাণিজ্যমন্ত্রী উইলবার রস, শক্তি মন্ত্রী ড্যান ব্রউয়িলেটে, হোয়াইট হাউজ উপদেষ্টা ইভাঙ্কা ট্রাম্পসহ আরও অনেকে। — খবর… read more »

ছাপানো ম্যাগাজিন বিক্রি বন্ধ করছে গুগল নিউজ

ওই ইমেইলে লেখা হয়েছে, ছাপা সাময়িকীর আদলে যে ম্যাগাজিনগুলো গুগল নিউজে রয়েছে, সেগুলোর সেবা বন্ধ হয়ে যাচ্ছে। প্রতিষ্ঠানটির এক মুখপাত্র খবরটি সম্পর্কে নিশ্চিত করেছেন– খবর এনগেজেটের। গুগল নিউজ কর্মসূচীর অধীনে প্রায় দুইশ’ প্রকাশকের সঙ্গে কাজ করতো ইন্টারনেট জায়ান্ট প্রতিষ্ঠানটি। সেবা বন্ধ হয়ে যাওয়ায় নতুন আর কোনো সাময়িকী পাওয়ার জন্য নিবন্ধন করতে পারবেন না আগ্রহীরা। তবে,… read more »

শাওমি, হুয়াওয়ের ফোল্ডএবলে স্যামসাং প্যানেল

সম্প্রতি সাইড বারসহ মধ্যখান থেকে ভাঁজ খুলবে এমন ফোল্ডএবল পেটেন্ট করিয়েছে শাওমি। পেটেন্ট আবেদনটিতে ছয় ডিসেম্বর সম্মতি দেওয়া হয়েছে এবং ওই সম্পর্কে জানানো হয়েছে। নতুন ওই ফোল্ডএবলে ব্যবহার করা হতে পারে স্যামসাংয়ের প্যানেল। — খবর ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএস-এর। খসড়া চিত্রের বরাতে দেখা গেছে, ভাঁজ খোলার পর ফোল্ডএবল ওই ডিভাইসটি ট্যাবলেটের আকার পাবে। ডিভাইসটির পেছনের অংশে… read more »

যেসব কারণে এসি বিস্ফোরিত হয়

অনেকে রুমের লোড অনুপাতে এসি ব্যবহার করেন না। ফলে এসিটি অনেকক্ষণ ধরে চলতে হয়, সেই সঙ্গে হয়ে যায় অতিরিক্ত গরম। নিম্নমানের এসি কিনলে সেগুলোর ভেতরে ফ্যান, তারের, বিদ্যুতের ব্যবস্থাগুলো ঠিক থাকে না। ফলে সেখানেও কারিগরি ত্রুটি দেখা যায়, যা অনেক সময় আগুনের সূত্রপাত করতে পারে। এসি দুর্ঘটনার আরেকটি বড়ো কারণ রক্ষণাবেক্ষণের অভাব। ফলে কারিগরি ত্রুটির… read more »

এস ১ প্রো আনল ভিভো

দেশের বাজারে পাঁচ ক্যামেরার নতুন ফোন এস ১ প্রো এনেছে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান ভিভো। ফোনটির দাম ২৬ হাজার ৯৯০ টাকা। ভিভোর এস সিরিজের তৃতীয় ফোন এস ১ প্রোতে রয়েছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তি। এর পেছনে ক্যামেরা চারটি আর সামনে একটি। কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন পেছনের ক্যামেরাগুলো যথাক্রমে ৪৮, ৮, ২ ও ২ মেগাপিক্সেলের এবং সেলফি ক্যামেরাটি ৩২ মেগাপিক্সেলের।… read more »

Sidebar