Technology News

গুগলে হোম হাবে প্রবেশাধিকার হারালো শাওমি

সমস্যার সূত্রপাত নেদারল্যান্ডসের এক ব্যক্তিকে ঘিরে। ওই ব্যক্তির গুগল হোম হাব ডিভাইসের স্মার্ট স্ক্রিনে অপরিচিত স্থানের ছবি ভেসে উঠেছিল। ওই ছবিগুলোর মধ্যে ঘুমন্ত শিশুর ছবিও ছিল। ত্রুটিটির কথা স্বীকার করেছে শাওমি। স্থায়ীভাবে ত্রুটি সারাতে কাজ করা হচ্ছে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি। — খবর বিবিসি’র। গুগল হোম হাব মূলত স্মার্ট ডিভাইস মালিকদেরকে একটি পর্দাতেই সব স্মার্ট ডিভাইস… read more »

স্মার্টফোন আসছে ৭ ক্যামেরার

স্মার্টফোনের বাজারে চমক আনতে পারে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে। এ বছরের মার্চ মাসে বাজারে ছাড়তে পারে পি৪০ ও পি ৪০ প্রো মডেলের দুটি স্মার্টফোন। এর মধ্যে পি ৪০ প্রো মডেলের স্মার্টফোনটিতে মোট ৭টি ক্যামেরা নিয়ে হাজির হতে পারে হুয়াওয়ে। ফোনের পেছনে পাঁচটি আর সামনে দুটি ক্যামেরা থাকতে পারে। এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে বলা হয়, ফোনের পেছনে… read more »

আজিয়াটা গেম হিরো টুর্নামেন্টে তৃতীয় ‘অন ফায়ার সায়ানাইড’

মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত আজিয়াটা গেম হিরো টুর্নামেন্টের প্রথম আসরে সাফল্য অর্জন করল বাংলাদেশি চার তরুণ। এই টুর্নামেন্টে তৃতীয়স্থান অর্জন করে ৯ হাজার মার্কিন ডলার পুরস্কার পেয়েছে চার সদস্যের বাংলাদেশি এই গেইমার টিম ‘অন ফায়ার সায়ানাইড’। টিমের সদস্যরা হলেন মুহাম্মদ নাজমুস সাকিব, খাজা কুতুব উদ্দিন, মাহমুদুল হাসান আসিফ এবং রেফাত আহমেদ রনি। আঞ্চলিক এ ই-স্পোর্টস টুর্নামেন্টটির… read more »

পেন্টাগনের চক্ষুশূল টিকটক

মার্কিন যুক্তরাষ্ট্রে ফেসবুকের সঙ্গে প্রতিযোগিতা বাড়ার পাশাপাশি সমস্যাও বাড়ছে চীনা অ্যাপ টিকটকের। পেন্টাগনের পক্ষ থেকে টিকটককে নিরাপত্তা ঝুঁকি হিসেবে চিহ্নিত করা হয়েছে। মার্কিন সেনাবাহিনীর সদস্যরা যাতে তাঁদের স্মার্টফোনে এ অ্যাপটি ব্যবহার না করেন, সে বিষয়ে সতর্ক করে দিয়েছে পেন্টাগন। সরকার প্রদত্ত কোনো ডিভাইসে টিকটকের ব্যবহার বন্ধ করার পাশাপাশি ব্যক্তিগত ডিভাইসেও টিকটক ব্যবহারে সতর্ক হতে নির্দেশ… read more »

টিভি কিনতে সস্তার দোকানে জাকারবার্গ

ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গের মতো কোটিপতি কজন আছেন? তাঁর মোট সম্পদের পরিমাণ ৭৭ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার। বিশ্বের সর্বোচ্চ সম্পদশালী ব্যক্তিদের তালিকায় তাঁর অবস্থান ৮ নম্বরে। অথচ সেই জাকারবার্গকে কেনাকাটা করতে দেখা গেছে সবচেয়ে সস্তার এক দোকানে। টিএমজেডের এক প্রতিবেদনে জানানো হয়, অনেকের চেয়ে বেশি অর্থ-সম্পদ থাকলেও তিনি অর্থ সাশ্রয় পছন্দ করেন। সম্প্রতি… read more »

আইকনিক ‘বিটল’কে বিদায় জানালো ফোক্সভাগেন

বোয়িং ৭৪৭-এর যাত্রীবাহী সংস্করণের নতুন কোনো ফরমায়েশ নেই আট বছর ধরে আর এই সপ্তাহেই বিশ দশকের আইকনিক গাড়ি বিটলকে বিদায় বলছে নির্মাতা প্রতিষ্ঠান ফোক্সভাগেন। জুলাই মাসে অ্যাসেম্বলি লাইন ছেড়েছে গাড়িটির সর্বশেষ মডেল। আইকনিক এই গাড়িটির ইতি টানতে একটি আবেগঘন অ্যানিমেটেড ক্ষুদ্র চলচ্চিত্র বানিয়েছে ফোক্সভাগেন– খবর মোটর১ ডটকমের। ক্ষুদ্র চলচ্চিত্রটির নাম দেওয়া হয়েছে ‘দ্য লাস্ট মাইল’।… read more »

সাইবার হামলায় বন্ধ ট্রাভেলেক্স সাইট

নববর্ষ উদযাপনের দিন সফটওয়্যার ভাইরাসের মাধ্যমে হামলা চালানোর পর থেকে ব্যবস্থা পুনরুদ্ধারে কাজ করছে প্রতিষ্ঠানটি– খবর বিবিসি’র। ট্রাভেলেক্স প্রধান টনি ডি’সুজা বলেন, “ভাইরাস প্রতিহত করতে এবং ডেটা সুরক্ষিত রাখতে আমাদের কিছু সেবা বন্ধ করায় আমরা দুঃখ প্রকাশ করছি।” বর্তমানে ম্যানুয়ালি লেনদেন চালাচ্ছে ট্রাভেলেক্স। শাখা অফিসগুলোতে বিদেশি বিনিময় সেবা দিচ্ছে প্রতিষ্ঠানগুলো। বিবৃতিতে ডি’সুজা বলেন, “এমন পরিস্থিতির… read more »

৫জি, এআই, আইওটিতে শাওমির ৭০০ কোটি ডলার

বৃহস্পতিবার প্রতিষ্ঠানের সামাজিক মাধ্যম অ্যাকাউন্টে পোস্ট করা এক চিঠিতে বিনিয়োগের এই ঘোষণা দিয়েছেন শাওমি প্রধান লেই জুন– খবর বার্তাসংস্থা রয়টার্সের। জুন বলেন, “এআইওটি এবং বুদ্ধিদীপ্ত জীবনে আমাদের যে চলমান অগ্রগতি রয়েছে, এটিকে পুরোপুরিভাবে বিজয়ে রূপান্তর করা উচিত এবং স্মার্ট যুগে আমাদের রাজমর্যাদা পোক্ত করা উচিত।” এআই এবং ইন্টারনেট অফ থিংস-এর সমন্বয়কে একসঙ্গে এআইওটি হিসেবে উল্লেখ… read more »

গুগল ছেড়ে তিনি প্রশ্ন তুললেন মানবাধিকার চর্চা নিয়ে

গুগলের বৈশ্বিক আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক প্রধান রস লাউনিজ বলেন, প্রতিষ্ঠানকে মানবাধিকার বিষয়ে শক্তিশালী অবস্থানে নিতে তিনি যখন উদ্যোগ নিচ্ছিলেন তখনই তাকে “মাঠের বাইরে” পাঠিয়ে দেওয়া হয়েছে– খবর বিবিসি’র। এর জবাবে আত্মপক্ষ সমর্থনে গুগলের এক বিবৃতিতে বলা হয়, মানবাধিকার বিষয়ে তাদের “অটল প্রতিশ্রুতি” রয়েছে। বর্তমানে মার্কিন সিনেটে নির্বাচনের জন্য প্রচারণা চালাচ্ছেন লাউনিজ। লাউনিজ বলেন, গুগলে… read more »

স্মার্টফোনে পর্নো দেখায় ভারত শীর্ষে

ভারতে স্মার্টফোন ব্যবহারকারী বাড়ার সঙ্গে সঙ্গে লাফিয়ে বাড়ছে পর্নো দর্শকের সংখ্যাও। সম্প্রতি প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের একটি বিনোদনের সাইট এ নিয়ে তথ্য প্রকাশ করেছে। তথ্য অনুযায়ী, ২০১৯ সালে মোবাইল ডিভাইস থেকে ৮৯ শতাংশ ব্যবহারকারী পর্নো দেখেছেন, যা ২০১৭ সালের তুলনায় ৩ শতাংশ বেশি। বৈশ্বিক পর্যায়ে মোবাইল ডিভাইস থেকে প্রতি চারজনের অন্তত তিনজনই প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের বিনোদনের সাইটে ঢোকেন।… read more »

Sidebar