Technology News

বিল গেটসের ওই একটা ‘ভুল’

মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসের কি ব্যর্থতা নেই? অবশ্যই আছে। নিজের ক্যারিয়ারের সবচেয়ে বড় ভুল আর ব্যর্থতার বিষয়টি সাম্প্রতিক এক সাক্ষাৎকারে স্বীকার করেছেন তিনি। তাঁর সেই ভুলটি ছিল অ্যান্ড্রয়েডের সঙ্গে পেরে না ওঠা। অ্যাপলের আইওএস প্ল্যাটফর্মের সঙ্গে পাল্লা দিতে গিয়ে তিনি অ্যান্ড্রয়েডের উঠে আসাকে ঠেকাতে পারেননি। বার্তা সংস্থা সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ভেঞ্চার… read more »

দুর্গম অঞ্চলে ইন্টারনেট সেবায় সাহায্য করবে ডেনমার্ক

দেশের দুর্গম অঞ্চলে ইন্টারনেট সেবায় সাহায্য করবে ডেনমার্ক। এ লক্ষ্যে ‘ডিজিটালাইজেশন অব আইল্যান্ডস এলং বে অব বেঙ্গল অ্যান্ড হাওর এরিয়া প্রকল্প’–এর মাধ্যমে দেশের দুর্গম দ্বীপ ও হাওর অঞ্চলে উচ্চগতির ইন্টারনেট সেবায় ১০ কোটি ইউরো সহায়তার প্রস্তাব দিয়েছে দেশটি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে। বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত উইনি ইসরাফ পিটারসনের… read more »

আয় বেড়েছে ওরাকলের

প্রযুক্তি প্রতিষ্ঠান ওরাকল করপোরেশন সম্প্রতি চতুর্থ প্রান্তিকসহ গত বছরের আয়ের তথ্য প্রকাশ করেছে। গত বছরের চতুর্থ প্রান্তিকের তুলনায় এ বছর চতুর্থ প্রান্তিকের মোট আয় ১ শতাংশ বেড়ে ১১ দশমিক ১ বিলিয়ন মার্কিন ডলার হয়েছে। ক্লাউড সেবা ও লাইসেন্স সাপোর্ট আয় ৬ দশমিক ৮ বিলিয়ন মার্কিন ডলার হয়েছে। ক্লাউড সেবায় আয় বেড়েছে ৬ শতাংশ। ওরাকলের প্রধান… read more »

নতুন চিপসেট আনল হুয়াওয়ে

মাঝারি সারির স্মার্টফোনের জন্য নতুন চিপসেট আনল চীনা প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে। হুয়াওয়ে তাদের ফ্ল্যাগশিপ চিপসেট কিরিন ৯৮০–এর আদলে ৭ ন্যানোমিটার প্রযুক্তিতে কিরিন ৮১০ তৈরি করেছে। তাদের দাবি, কিরিন ৮১০ মডেলের চিপসেট মধ্যম বাজেটের হ্যান্ডসেটের জন্য সেরা চিপসেট। এ চিপসেটের বাজারে এলে কোয়ালকম ও স্ন্যাপড্রাগন ৬ এক্সএক্সের রাজত্ব শেষ হবে। হুয়াওয়ে এক বিবৃতিতে জানায়, কিরিন… read more »

মহাকাশে বিজ্ঞানীরা খুঁজে পেল পৃথিবীর যমজ

ব্রহ্মাণ্ডে প্রাণের সন্ধান পেতে যখন বিজ্ঞানীরা হন্যে হয়ে ঘুরছে, তখন আরও এক গ্রহের সন্ধান মিলল মহাকাশে। এর চরিত্রও নাকি পৃথিবীরই মতই। তবে এতে প্রাণ আছে কিনা তা ভবিষ্যতই বলবে। নতুন এই গ্রহ আয়তনে পৃথিবীর প্রায় দ্বিগুণ। এই গ্রহের খোঁজ মিলেছে আলাদা একটি স্টার সিস্টেমে। যার নাম ৪০ এরিদানি। কল্পবিজ্ঞানের জনপ্রিয় গল্প স্টার-ট্রেকের অন্যতম চরিত্র স্পোরক-এর… read more »

ডেস্কটপের ক্ষমতায় এখন রাসবেরি পাই

আগের মতোই আকার ও ৩৫ মার্কিন ডলার দাম রাখা হলেও এর ক্ষমতা বেড়েছে অনেক। এবারে এই মিনি কম্পিউটারে ব্যবহার করা হয়েছে চার গিগাবাইট র‍্যাম যা আগের যেকোনো পাই কম্পিউটারের চেয়ে চার গুণ বেশি– খবর প্রযুক্তি সাইট ভার্জের। এ ছাড়াও নতুন ডিভাইসটিতে ব্যবহার করা হয়েছে দ্রুতগতির সিপিইউ এবং জিপিইউ, দ্রুতগতির ইথারনেট, ডুয়াল-ব্যান্ড ওয়াই-ফাই, আগের চেয়ে দ্বিগুণ… read more »

পাঁচ মাসে ১০ কোটি স্মার্টফোন বিক্রি হুয়াওয়ের

চীনের উহানে শুক্রবার নতুন তিনটি স্মার্টফোনের পাশাপাশি নতুন সাত ন্যানোমিটার প্রসেসর কিরিন ৮১০ উন্মোচন করে হুয়াওয়ে। এই অনুষ্ঠানে চলতি বছরের স্মার্টফোন বিক্রির হিসাব তুলে ধরেন স্মার্টফোন বিভাগের প্রেসিডেন্ড হি গ্যাং– খবর বার্তাসংস্থা রয়টার্সের। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে হুয়াওয়ের পণ্য বিক্রিতে নিষেধাজ্ঞা আনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। একারণে যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশে চাপের মধ্যে পড়ে হুয়াওয়ে। প্রতিষ্ঠান প্রধান… read more »

খুবি সহজে প্রফেশনাল লেভেল এর you-tube thumbnail বানিয়ে নিন একদম ফ্রি তে

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, This is Kayes. To day, I Share this site “how to create Free professional You-tube Thumbnail” আশা করি সবাই বুঝতে পেড়েছেন যে, এই পোষ্ট এ আমি কি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো আর দেরি কেনো শুরু করা যাক আমার আজকের টিপসঃ (অযথা কথা কম হবে কাজের কথা বেশি হবে সুতরাং পোষ্ট ছোট… read more »

৪ জুলাই শুরু স্মার্টফোন ও ট্যাবের মেলা

লাস্টনিউজবিডি,২৪ জুন: আগামী ৪ জুলাই থেকে রাজধানীর আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) শুরু হচ্ছে গ্রীষ্মকালীন স্মার্টফোন ও ট্যাবের মেলা। তিন দিনের মেলা চলবে ৬ জুলাই পর্যন্ত। স্মার্টফোন ও ট্যাব নিয়ে দেশে এটিই সবচেয়ে বড় আয়োজন। অনুষ্ঠান ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এক্সেপো মেকারের আয়োজনে এটি হবে ১২তম আসর। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সকলের জন্য… read more »

বিটকয়েন এখন ১১ হাজার ডলারে

কয়েনডেস্ক-এর বিটকয়েন প্রাইস ইনডেক্স-এর তথ্যমতে সোমবার এক সময় এর বাজার মূল্য পৌঁছে ১১৩০৭.৬৯ ডলারে। ২০১৮ সালের মার্চ মাসে পর এটিই বিটকয়েনের সর্বোচ্চ দাম। দিনের পরের ভাগে প্রতি বিটকয়েনের দাম কমে হয়েছে ১০৬২৪ ডলার– খবর সিএনবিসি’র। ২০১৭ সালের ডিসেম্বরে রেকর্ড ১৯ হাজার ডলারের বেশি দাম ওঠে প্রতি বিটকয়েনের। সোমবারের দাম বিনিয়োগকারীদেরকে আবারও সেই স্মৃতির কথা কিছুটা… read more »

Sidebar