Technology News

তবে কি এর পেছনে পরকীয়া?

ঘর ভাঙার দুঃসংবাদ শোনালেন বিশ্বের শীর্ষ ধনী আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। গতকাল বুধবার আকস্মিক এক ঘোষণা দেন জেফ বেজোস ও ম্যাকেনজি বেজোস। ২৫ বছর সংসার করার পর তাঁদের বিচ্ছেদের কথা জানান। তাঁদের চার সন্তান রয়েছে। কিন্তু এ বিচ্ছেদের পেছনে কি পরকীয়া-গোপন প্রেম? যুক্তরাজ্যের মিরর অনলাইনের এক প্রতিবেদনে জানানো হয়, বিচ্ছেদের ঘোষণা আসার পর জেফ বেজোসের… read more »

হুন্ডাই এর যে ‘এলিভেট’ গাড়ি হাঁটতেও পারে

গাড়ি ছুটছে। এটাই আমরা চিরকাল দেখে এসেছি। কিন্তু গাড়ি হাঁটছে। এ রকম কথা শুনেছেন কখনও? গাড়ি নিয়ে প্রচলিত চিন্তাধারায় এক বৈপ্লবিক পরিবর্তন আনল দক্ষিণ কোরিয়ার গাড়ি প্রস্তুতকারক সংস্থা হুন্ডাই। আমেরিকার লাস ভেগাসে সিইএস টেকনোলজির প্রদর্শনীতে তারা উপস্থিত করল ‘এলিভেট’ নামের বিশেষ ধরনের একটি গাড়ি। হুন্ডাইয়ের নতুন উদ্ভাবন এলিভেট শুধু দৌড়বে না হাঁটবেও। খাঁড়া জায়গায় চড়তেও… read more »

‘গণিত ছাড়া আমাদের এক মুহূর্তও চলে না’

‘সকালে ঘুম থেকে ওঠার পর রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত ব্যবহারিক জীবনে গণিতের সঙ্গে আমরা ওতপ্রোতভাবে জড়িত। গণিত মানুষকে ব্যক্তি ও সামাজিক জীবনে সমস্যার সমাধান করতে শিক্ষা দেয়। গণিত ছাড়া আমাদের এক মুহূর্তও চলে না।’ কথাগুলো দিনাজপুর সরকারি কলেজের দর্শন বিভাগের অধ্যাপক মাসুদুল হকের। দিনাজপুরে মঙ্গলবার ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসবের বাছাইপর্বে তিনি এসব কথা… read more »

রাজধানীতে কাল শুরু হচ্ছে স্মার্টফোন ও ট্যাবের মেলা

লাস্টনিউজবিডি,৯ জানুয়ারি: বিভিন্ন অফার আর ছাড়ে গ্রাহকদের হাতে অত্যাধুনিক প্রযুক্তির স্মার্টফোন তুলে দিতে রাজধানীতে বসছে স্মার্টফোন ও ট্যাবের মেলা। আগামীকাল বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) ‘স্মার্টফোন অ্যান্ড ট্যাব এক্সপো ২০১৯’ শুরু হচ্ছে, যা চলবে ১৩ জানুয়ারি শনিবার পর্যন্ত। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে। মেলায় দেশের স্মার্টফোন ও… read more »

জানুয়ারিতেই লঞ্চ করছে Samsung-এর ‘M’ সিরিজ

দীর্ঘ বেশ কয়েক বছর ধরেই স্মার্টফোনের বাজারের একটা বড় অংশ নিজেদের দখলে রেখেছিল Samsung। তবে সাম্প্রতিককালে Vivo, Oppo, Xiaomi-র দাপটে মিড রেঞ্জের ফোনের বাজার প্রায় হাতছাড়া হতে বসেছে দক্ষিণ কোরিয়ার নামী এই মোবাইল প্রস্তুতকারক সংস্থার। তাই এ বার মিড রেঞ্জের স্মার্টফোনের বাজার ধরতে আসরে নামছে Samsung। চলতি মাসেই মধ্যবিত্তর পকেটসই দামে Samsung লঞ্চ করতে চলেছে… read more »

চার টেরাবাইট ‘ফ্ল্যাশ ড্রাইভ’ দেখালো স্যানডিস্ক

মার্কিন যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত ২০১৯ কনজিউমার ইলেকট্রনিক শো (সিইএস)-এ চার টেরাবাইট ফ্ল্যাশ ড্রাইভের প্রোটোটাইপ দেখিয়েছে প্রতিষ্ঠানটি। এতো স্টোরেজ থাকা সত্ত্বেও সাধারণ ফ্ল্যাশ ড্রাইভের মতো পকেটে রাখা যাবে এটি– খবর প্রযুক্তি সাইট ভার্জের। দ্রুত গতিতে ডেটা স্থানান্তরের জন্য এতে রাখা হয়েছে ইউএসবি-সি পোর্ট। নতুন এই ফ্ল্যাশ ড্রাইভটি কবে নাগাদ বাজারে আসতে পারে, দাম কতো হবে… read more »

এ গোল্ড কিন্তু ‘গোল্ড’ নয়

যাঁরা বেশি হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন, তাঁদের সাবধান হতে হবে। কোনো লিংকে ক্লিক করার আগে সচেতন হতে হবে। কারণ, আবার ফিরে এসেছে ‘হোয়াটসঅ্যাপ গোল্ড’। যাঁরা এটি ডাউনলোড করবেন, তাঁদের বিনা মূল্যে প্রিমিয়াম কিছু ফিচার ব্যবহার করার প্রতিশ্রুতি দেওয়া হয়। কিন্তু এটি আসলে প্রতারণা। ২০১৬ সালে এই প্রতারণা প্রথম সামনে এসেছিল। আবার হোয়াটসঅ্যাপের মধ্যেই জনপ্রিয় হয়েছে হোয়াটসঅ্যাপ… read more »

মাইক্রোসফটকে টপকে এবার শীর্ষে অ্যামাজন

সোমবার মাইক্রোসফটকে টপকে শীর্ষ স্থানের তকমা পায় প্রতিষ্ঠানটি। এদিন শেয়ার বাজারে দিনশেষে প্রতিষ্ঠানটির বাজার মূল্য দাঁড়িয়েছে ৭৯৭০০ কোটি মার্কিন ডলারে– খবর সিএনবিসি’র। একই দিনে মাইক্রোসফটের বাজার মূল্য দাঁড়ায় ৭৮৩০০ কোটি মার্কিন ডলার। অন্যদিকে আগের সপ্তাহে আইফোনের বিক্রি কমার খবর প্রকাশের পর অ্যাপলের বাজার মূল্য কমে হয়েছে ৭০২০০ কোটি ডলার। ৭৪৮০০ ডলার মূল্য নিয়ে অ্যাপলকে টপকে… read more »

ম্যাসেজ ডিলিট করার সুযোগ আনছে ফেসবুক ম্যাসেঞ্জার

‘মোস্ট ইউজড’ অ্যাপগুলির মধ্যে ফেসবুক ম্যাসেঞ্জার অন্যতম৷ সেই সূত্র ধরেই আরও বেশি ইউজার টানতে আবারও নয়া আপডেট নিয়ে হাজির হতে চলেছে ম্যাসেজিং অ্যাপটি৷ কিন্তু, কী এই আপডেট? অনেককেই ভাবাচ্ছে৷ ম্যাসেঞ্জার ব্যবহার করে কমবেশি সকলেই ম্যাসেজ পাঠাই৷ অনেক সময়ই ম্যাসেজগুলিকে ডিলিট করে দেওয়ার প্রয়োজন পড়ে৷ কিন্তু, উপযুক্ত অপশন না থাকায় ডিলিট করার উপায় ছিল না৷ তবে,… read more »

Sidebar