ad720-90

ট্রাম্পের নরম হওয়ার কারণ তাহলে এই

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুকের সখ্য দিন দিন বাড়ছে। প্রকাশ্যেই টিম কুককে প্রশংসায় ভাসাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। তাঁর কারণেই চীনা প্রতিষ্ঠানগুলোর প্রতি কিছুটা নরম হয়েছেন এমন ইঙ্গিতও দিয়েছেন। অ্যাপলের প্রধান নির্বাহীর সঙ্গে সম্প্রতি রাতের খাবারও খেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের এক টুইটের উদ্ধৃতি দিয়ে সিএনবিসি বলছে, কুকের পক্ষ থেকে তাঁর সঙ্গে… read more »

আমাজনের সঙ্গে ওয়ালটনের চুক্তি

ই-কমার্স সাইট আমাজনে পণ্য সরবরাহ করবে দেশি ইলেকট্রনিক পণ্য নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন। এ লক্ষ্যে আজ রাজধানীর ওয়ালটনের করপোরেট অফিসে ওয়ালটনের সঙ্গে চুক্তি করেছে আমাজন কর্তৃপক্ষ। চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ সূত্রে জানা গেছে, এ চুক্তির মাধ্যমে ওয়ালটন ব্র্যান্ডের বিভিন্ন পণ্য আমাজনের প্ল্যাটফর্ম… read more »

কর্মীদের কাজে ঝাঁপিয়ে পড়তে বলেছেন হুয়াওয়ে প্রধান

প্রতিষ্ঠানের কর্মীদের কাছে পাঠানো অভ্যন্তরীণ বার্তায় হুয়াওয়েকে ‘জীবনমরণের মাঝামাঝি’ বলেছেন রেন ঝেংফেই। কর্মীদের কাজে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছেন, নতুন নতুন প্রকল্প খুঁজে বের করতে বলেছেন তিনি। আর যারা তাতে ব্যর্থ হবে, প্রতি তিন মাসে তাদের বেতন কাটা যাবে। শেষমেশ চাকরিও খোয়াতে হতে পারে বলে ১৯ আগস্ট লিখেছেন এই চীনা ধনকুবের। হুয়াওয়ে টেকনোলজিসের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান… read more »

ক্যামেরাটি টানা ২৫ বছর চালু ছিল

বন্ধ হচ্ছে টানা কাজ করে যাওয়া বিশ্বের সবচেয়ে পুরোনো ওয়েব ক্যামেরা। ফগক্যাম নামের ক্যামেরাটি ২৫ বছর আগে ১৯৯৪ সালে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো স্টেট ইউনিভার্সিটি প্রাঙ্গণে বসানো হয়েছিল। উদ্দেশ্য ছিল, সেখানকার আবহাওয়ার পরিবর্তন পর্যবেক্ষণ করা। সে সময় থেকেই নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং আনুষঙ্গিক কাজ বাদে ওয়েব ক্যামেরাটি বিরতিহীনভাবে ভিডিও সম্প্রচার করে গেছে। ক্যামেরাটি স্থাপন করেছিলেন জেফ সোয়ার্জ…… read more »

ভুয়া বিষয়বস্তু রিপোর্ট করার সুবিধা ইনস্টাগ্রামে

মার্কিন ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা শিগগিরই সামাজিক যোগাযোগমাধ্যমকে ভুয়া বিষয়বস্তু (কনটেন্ট) সম্পর্কে জানানোর (রিপোর্ট) সুবিধা পাবেন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ফেসবুকের মালিকানাধীন অ্যাপটি অনলাইনে ভুয়া তথ্যের বিরুদ্ধে আন্দোলনের অংশ হিসেবে নতুন এই সুবিধা যুক্ত করতে যাচ্ছে। গত বৃহস্পতিবার নতুন সুবিধাটির ঘোষণা দিয়েছে ইনস্টাগ্রাম। ফলে ছবি ও ভিডিও ভাগাভাগির অ্যাপটির ব্যবহারকারীরা তাঁদের কাছে কোনো পোস্ট… read more »

ফেসবুকে মোছে না কিছুই

বছরখানেক আগে ‘ক্লিয়ার হিস্ট্রি’ নামের সুবিধা চালুর প্রতিশ্রুতি দিয়েছিলেন ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ। এত দিন পর এসে সে সুবিধা চালু করা হলো। প্রতিশ্রুতি অনুযায়ী ক্লিয়ার হিস্ট্রির মাধ্যমে ব্যবহারকারীরা ফেসবুকে তাদের সব তথ্য মুছে ফেলতে পারার কথা। তবে এতে ব্যবহারকারীর কোনো তথ্যই মুছে যায় না বলে অভিযোগ উঠেছে। সুবিধাটি শুধু ফেসবুক সার্ভারের সঙ্গে ব্যবহারকারীর…… read more »

ইন্দোনেশিয়ায় হোয়াটসঅ্যাপে লেনদেন সেবা

ইন্দোনেশিয়ায় মুঠোফোনের মাধ্যমে অর্থ লেনদেন সেবা চালু করার পরিকল্পনা করছে ফেসবুকের বার্তা আদান–প্রদানের অ্যাপ হোয়াটসঅ্যাপ। প্রতিষ্ঠানটি দেশটির বিভিন্ন ডিজিটাল লেনদেনকারী প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা শুরু করেছে। মূলত মুঠোফোনের মাধ্যমে অর্থ লেনদেন সেবা বাড়ানোর লক্ষ্যেই এমন পদক্ষেপ নিয়েছে হোয়াটসঅ্যাপ। এ ধরনের সেবা চালুর ক্ষেত্রে ইন্দোনেশিয়া দ্বিতীয় দেশ হতে পারে। তার আগে হোয়াটসঅ্যাপকে ভারতের… বিস্তারিত সর্বপ্রথম প্রকাশিত

নিজের নিরাপত্তার জন্য সেটিংস

ফেসবুক ব্যবহার যখন করতেই হয়, তখন এখানে নিরাপদ থাকতেই হবে। না হলে অনাকাঙ্ক্ষিত ঝামেলা তো বটেই, মারাত্মক বিপদেও পড়তে পারেন। ফেসবুক নিরাপদ থাকার কৌশল জানাতে এই টিউটোরিয়াল। প্রাইভেসি সেটিংস এবং টুলসফেসবুকে আপনার অ্যাকাউন্টের জন্য নিবেদিত গোপনীয়তা বা প্রাইভেসি সেকশন আছে। এই সেকশনে আপনি আপনার অ্যাকাউন্টের ডিফল্ট প্রাইভেসি, ভবিষ্যৎ পোস্ট, কে আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে… read more »

ইন্টারনেটে নারীদের জন্য আয়ের প্রশিক্ষণ

ইন্টারনেট সুবিধা থাকলে তথ্যপ্রযুক্তির বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ নিয়ে ঘরে বসেও আয় করা যায়। বাংলাদেশের অনেক নারী এখন প্রশিক্ষণ নিয়ে স্বাবলম্বী হয়েছেন। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের জাতীয় মহিলা সংস্থা ও কমজগৎ টেকনোলজিস মিলে নারীদের তথ্যপ্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ ও আয়ের জন্য বিশেষ কর্মসূচি বাস্তবায়ন করেছে। এ কর্মসূচির নাম ‘আমার ইন্টারনেট আমার আয়’। দেশের ৬৪টি জেলায় এ কর্মসূচি… read more »

ভুটানের ব্যাংকে বাংলাদেশি চ্যাটবট

দেশি প্রতিষ্ঠান রিভ সিস্টেমসের তৈরি চ্যাটবট ‘রিভ চ্যাট’ ব্যবহার শুরু করেছে ভুটানের ‘ব্যাংক অব ভুটান’। এর মাধ্যমে এখন থেকে ব্যাংকটির ওয়েবসাইট এবং ফেসবুক পেজে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন সরাসরি চ্যাটের মাধ্যমে গ্রাহকসেবা পাওয়া যাবে। ১ আগস্ট থেকে এর ব্যবহার শুরু করে ভুটানের এই রাষ্ট্রীয় ব্যাংক। চ্যাটবট হলো একধরনের কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন সফটওয়্যার, যা ওয়েবসাইট… বিস্তারিত সর্বপ্রথম প্রকাশিত

Sidebar