ad720-90

চীনা সরকারের সঙ্গে দ্বন্দের পর ‘গায়েব’ জ্যাক মা

প্রতিবেদনে ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে, সম্প্রতি ‘আফ্রিকা বিজনেস হিরোজ’ টিভি শো’র ফাইনালের বিচারকের পদ থেকেও তাকে সরিয়ে ফেলা হয়েছে। প্রতিবেদনটি আরও বলছে, বিচারকদের ওয়েব পাতা থেকে তার ছবি কেবল সরিয়ে ফেলা হয়েছে তা-ই নয় বরং  প্রচারণার ভিডিও থেকেও তাকে সরিয়ে ফেলা হয়েছে। নভেম্বরেই অনুষ্ঠিত হয়েছে ‘আফ্রিকা বিজনেস হিরোজ’-এর ফাইনাল। এর কয়েকদিন আগেই “চীনা নীতিনির্ধারক এবং রাষ্ট্রীয়… read more »

চীনে তৈরি মডেল ওয়াই গাড়ির সরবরাহ শুরু করছে টেসলা

প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বিশ্বের সবচেয়ে বড় গাড়ির বাজারে নিজেদের গাড়ির বিক্রি বাড়ানোর অংশ হিসেবে দেশটিতে চীনে তৈরি মডেল ওয়াই গাড়ি বিক্রি শুরু করেছে টেসলা। পেট্রোল বা ডিজেল গাড়ির দূষণ কমানোর লক্ষ্যে বৈদ্যুতিক যানের ক্ষেত্রে অনেক সহায়তা দেয় চীন। আর এটিই টেসলার বৈশ্বিক ব্যবসায়িক কৌশলের মূল চাবি। চীনের শাংহাইতে গাড়ির কারখানার পরিধিও বাড়াচ্ছে বৈদ্যুতিক… read more »

চীনা স্টোর থেকে ৩৯ হাজার গেইম সরালো অ্যাপল

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন বলছে, ‘লাইসেন্সবিহীন’ গেইমের প্রশ্নে চীনা কর্তৃপক্ষের চাপের মুখে বৃহস্পতিবার এই পদক্ষেপ নিয়েছে আইফোন নির্মাতা প্রতিষ্ঠানটি। এই দফায় ৩৯ হাজার গেইমসহ ৪৬ হাজারের বেশি অ্যাপ সরিয়েছে অ্যাপল। গবেষণা প্রতিষ্ঠান কিমাইয়ের দাবি, ইউবিআইসফটের অ্যাসাসিন’স ক্রিড আইডেনটিটি এবং এনবিএ ২কে২০ গেইমও আক্রান্ত হয়েছে এই পদক্ষেপের কারণে। প্রতিষ্ঠানটি আরও বলেছে, চীনা অ্যাপ স্টোরের শীর্ষস্থানীয় দেড়… read more »

চীনা স্মার্টফোন বেশি কিনছেন ভারতীয়রা

ডিএমপি নিউজ: চীনকে বয়কটের আহবান উপেক্ষা করে ভারতীয়রা বাড়িয়েছেন চীনা স্মার্টফোন কেনা। গত বছর অক্টোবরে যে পরিমাণ চীনা স্মার্টফোন বিক্রি হয়েছিল ভারতে, তার চেয়ে চলতি বছরের অক্টোবরে বিক্রি হয়েছে প্রায় ১৭ লাখ ইউনিট বেশি। শাওমি, ভিভো, রিয়েল মি ও অপো এর চার ধরনের চীনা স্মার্টফোন পাওয়া যায় ভারতে। ২০১৯ সালের অক্টোবরে এ চার ব্র্যান্ডের মোট ৪৬.০৭… read more »

আলিবাবার বিরুদ্ধে অ্যান্টিট্রাস্ট তদন্ত শুরু করলো চীন

বৃহস্পতিবার এ ব্যাপারে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। চীনের ক্রমবর্ধমান ইন্টারনেট স্পেসে প্রতিযোগিতা-বিরোধী মনোভাব দমাতে মাঠে নেমেছে চীন। আলিবাবার বিরুদ্ধে পদক্ষেপ তারই অংশ। আলিবাবা সহ-প্রতিষ্ঠাতা জ্যাক মা’র সামনে সর্বশেষ প্রতিবন্ধকতা হিসেবেই দেখা হচ্ছে বিষয়টিকে। এর আগে গত মাসে অ্যান্ট গ্রুপের পরিকল্পিত তিন হাজার সাতশ’ কোটি ডলারের আইপিও আটকে দিয়েছিল চীন। যেদিন সাংহাই এবং হংকংয়ের শেয়ার বাজারে শেয়ার… read more »

জলবায়ু প্রশ্নে ‘আরও কঠোর অবস্থান’ চান টিম কুক

শনিবার ওই আহবান জানান অ্যাপল প্রধান নির্বাহী। তিনি বলেন, “আমরা গোটা বিশ্বের প্রতিষ্ঠান ও সরকারদেরকে সে সব কাজ করতে আহবান জানাই যা ২০২১ সালকে চূড়ান্ত পরিবর্তনের বছরে পরিণত করবে।” তবে, সুনির্দিষ্ট কোনো লক্ষ্যের ব্যাপারে কিছু বলেননি কুক। জাতিসংঘের এই ভার্চুয়াল সম্মেলনে সহআয়োজক ছিলো যুক্তরাজ্য ও ফ্রান্স এবং সঙ্গে অংশীদার আয়োজক হিসেবে ছিলো ইতালি ও চিলি।… read more »

ট্রিপঅ্যাডভাইজর’সহ শতাধিক অ্যাপ মুছলো চীন

প্রতিবেদনে রয়টার্স বলেছে, পর্নোগ্রাফি, পতিতাবৃত্তি, জুয়া এবং সহিংসতা সংশ্লিষ্ট কনটেন্ট ছড়ায় এরকম অ্যাপ সরিয়ে দেওয়া হচ্ছে ওই উদ্যোগের আওতায়। ‘সাইবারস্পেস অ্যাডমিনস্ট্রেশন অফ চায়না’ নিজ ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে মঙ্গলবার জানিয়েছে, সরিয়ে দেওয়া অ্যাপগুলো তিন সাইবার আইনের একটি বা একাধিক ভেঙেছে। তবে, প্রত্যেকটি অ্যাপ সরানোর পেছনের কোনো সুনির্দিষ্ট কারণ দেয়নি তারা। মন্তব্যের জন্য ট্রিপঅ্যাডভাইজরের বেইজিং কার্যালয়ের… read more »

চাঁদের নমুনা নিয়ে ফেরার পথে আরেক সাফল্য চীনা মহাকাশযানের

চাঁদের মাটির নমুনা সংগ্রহ করে ভূমিতে ফিরতে যাত্রা শুরু করেছে চীনের এই মহাকাশযানটি। চলতি বছরের ২৩ নভেম্বর লং মার্চ ৫ রকেটের মাথায় করে চারটি মূল মহাকাশযানের মাধ্যমে উৎক্ষেপণ করা হয় চ্যাং’ই-৫। ২৮ নভেম্বর চাঁদের কক্ষপথের মিশনে প্রবেশ করে মহাকাশযানটি। ডিসেম্বরের ১ তারিখে চাঁদে অবতরণ করে ল্যান্ডার এবং আরোহণ যানটি। সার্ভিস মডিউলটি কক্ষপথেই থেকে গেছে। চাঁদ… read more »

চীনা ডিজিটাল মুদ্রা: লেনদেনের সুযোগ জেডি ডটকমে

শনিবার এ ব্যাপারে জানিয়েছে জেডি ডটকম। নিজেদের কিছু পণ্যের দাম ডিজিটাল ইউয়ানে পরিশোধের সুযোগ দেবে প্রতিষ্ঠানটি। নিজেদের অফিশিয়াল উইচ্যাট অ্যাকাউন্টে এক পোস্ট দিয়ে এ খবর জানিয়েছে তারা। পুরো ব্যাপারটিই আদতে সুঝৌয়ের নাগরিকদেরকে পরীক্ষামূলকভাবে ডিজিটাল ইউয়ান ব্যবহারের সুযোগ দেওয়ার একটি অংশ। রয়টার্স উল্লেখ করেছে, চীনের ডিজিটাল ইউয়ান বিশ্বের সবচেয়ে উন্নত “কেন্দ্রীয় ব্যাংক ডিজিটাল মুদ্রা” উদ্যোগগুলোর একটি।… read more »

অ্যাপের ডেটা সংগ্রহ সীমিত করতে নতুন খসড়া নীতি চীনে

অনলাইন শপিং, ইনস্ট্যান্ট মেসেজিং থেকে শুরু করে রাইড হেইলিং, বাইক শেয়ারিংয়ের মতো মোট ৩৮টি ধাঁচের অ্যাপ ওই নীতির আওতায় পড়বে।  এক প্রতিবেদনে রয়টার্স উল্লেখ করেছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে চীন নিজেদের প্রযুক্তি খাতে পুঙ্খানুপুঙ্খ তদন্ত বাড়িয়েছে। গত মাসে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর জন্য একচেটিয়া বিরোধী খসড়া নিয়ম তৈরি করেছে। ডেটা সুরক্ষা ও ভোক্তা অধিকার সম্পর্কে উদ্বেগও প্রকাশ করেছে দেশটি।… read more »

Sidebar