ad720-90

চীনা ব্যাংক থেকে আরো ঋণ নেবে টেসলা

ইতোমধ্যেই পাঁচ বছর মেয়াদী এই ঋণ চুক্তি নিয়ে সম্মতি দিয়েছে দুই পক্ষ। বিষয়টির সঙ্গে জড়িত তিন সূত্রের মাধ্যমে জানা গেছে এই অর্থের কিছু অংশ দিয়ে আগের ঋণ পরিশোধ করা হবে– খবর রয়টার্সের। টেসলাকে আর্থিক সহায়তা দিতে রাজি হয়েছে– চায়না কনস্ট্রাকশন ব্যাংক, এগ্রিকালচারাল ব্যাংক অফ চায়না, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্শিয়াল ব্যাংক অফ চায়না এবং শাংহাই পুডং ডেভেলপমেন্ট… read more »

ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এই প্রথম বারের মত ডিজিটাল মেলার অয়োজন করছে। আগামী ১৭ থেকে ১৯ তিনদিনব্যাপি এই মেলা বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। মেলায় আইটি খাতের দেশী বিদেশী বহু প্রতিষ্ঠান অংশগ্রহন করবে। এছাড়া রয়েছে নানা সভা সেমিনারসহ নানা আয়োজন । ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার লাস্টনিউজ বিডিকে এ কথা জানান। তিনি জানান, ইতোমধ্যেই এর প্রস্তুতির কাজ এগিয়ে চলছে । বেশ কয়েকটি কমিটি, উপ কমিটি গঠন করে দেয়া হয়েছে । এদিকে ফের গতি ফিরে এসেছে বিটিসিএলে ( সাবেক টিএন্ডটি )। দেয়া হয়েছে নতুন এমডি । করা হয়েছে পদোন্নতি দিয়ে বেশ কয়েকজন ডিএমডি । জোরে সোরে চলছে সারা দেশে নতুন নেটওয়ার্ক এক্সচেঞ্জ স্থাপনের কাজ । বিটিসিএল বেশ কয়েকটি নয়া প্রকল্পের হাতে নিয়েছে । যার কাজ পুরোদমে এগিয়ে চলছে । যার মধ্যে অন্যতম ২ হাজার ৫শ‍‍‌‌‌‌ ৭৩ কোটি টাকার একটি প্রকল্প যার নাম “মর্ডানাইজেশন অফ টেলিকমিউনেকেশন নেটওয়ার্ক” (এমওটিএন) । এ প্রকল্প বাস্তবায়িত হলে টেলিযোগাযোগ খাতে সেবা প্রদান, সেবার নির্ভরযোগ্যতা, নেটওয়ার্ক রক্ষণাবেক্ষণ ও পরিচালনা এবং ভবিষ্যৎ সম্প্রসারণ সব ক্ষেত্রেই বৈপ্লবিক পরিবর্তন আসবে। পুরাতন এক্মচেঞ্জগুলো পরিবর্তন করে অত্যাধুনিক করা হচ্ছে । এতে থাকবে নানা সুবিধা । বিনামূল্যে ল্যান্ডফোন সংযোগ ও পুনঃসংযোগের ঘোষণা করা হয়েছে। ওই ঘোষণার পর থেকে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডে (বিটিসিএল) গ্রাহকদের আবেদন জমা পড়তে শুরু করে। বিটিসিএলের জনসংযোগ বিভাগের জিএম মীর মোরশেদ জানান, নতুন সংযোগ পেতে গ্রাহকদের বেশি আগ্রহ দেখা যাচ্ছে। পুরনো সংযোগ নতুন করে পেতে গ্রাহকেরও সাড়া কম নয়। সব মিলিয়ে আবেদনের পরিমাণ সন্তোষজনক। উল্লেখ্য, গত ২২ অক্টোবর ডাক ও টেলিযোগাযোগ বিভাগ আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এ সিদ্ধান্ত দেন। তারপর থেকে দেওয়া শুরু হয় সংযোগ ও পুনঃসংযোগ। মুজিব বর্ষে বিটিসিএলের ‘ফ্রি টেলিকম’ সেবার উদ্বোধন করা হয়। এর মাধ্যমে বিটিসিএলের ল্যান্ডফোন সংযোগ বিনামূল্যে পাবেন সারাদেশের গ্রাহকরা। এর পাশাপাশি নতুন একটি অ্যাপও উদ্বোধন করা হয় ওই অনুষ্ঠানে যার মাধ্যমে বিটিসিএলের গ্রাহকরা ল্যান্ড ফোন সেবা নিয়ে তাদের অভিযোগ জানাতে পারবেন। এ বিষয়ে জানতে চাইলে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার লাস্টনিউজবিডিকে বলেন, অভাবনীয় সাড়া পেয়েছি। প্রতিদিনই নতুন সংযোগ পেতে আবেদন জমা পড়ছে। এছাড়া পুনঃসংযোগ নিতেও আগ্রহ দেখা গেছে ল্যান্ডফোন ব্যবহারকারীদের। তিনি বলেন, এমনিতেই আমরা ল্যান্ডফোন টু ল্যান্ডফোন কল মাসে ১৫০ টাকায় বেঁধে দিয়েছি প্যাকেজ হিসেবে। কোনও মাসিক লাইন রেন্ট নেই। অনেকে ভেবেছিলেন বিটিসিএলের ক্ষতি হবে। আসলে হয়েছে উল্টো। কারণ ল্যান্ডফোন থেকে প্রচুর কল যাচ্ছে মোবাইল ফোনে। এই চার্জ প্যাকেজের বাইরে। ফলে সেখান থেকে রাজস্ব ভাগাভাগি হবে। মন্ত্রী মনে করেন, এই উদ্যোগের ফলে বিটিসিএলের হারানো গৌরব ফিরবে, আরও বেশি লাভজনক হবে প্রতিষ্ঠানটি। মন্ত্রী জানান, পুরনো লাইনের সংযোগ তথা পুনঃসংযোগ বিনা খরচে নেওয়া যাবে। তবে কোনও বিল বকেয়া থাকলে তা পরিশোধ করতে হবে। বিল বকেয়া থাকলে পুনঃসংযোগ দেওয়া যাবে না। মন্ত্রী বলেন, তিনটা প্রতিষ্ঠান- সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড, টেলিটক ও বিটিসিএলকে (ডাক ও টেলিযোগাযোগ বিভাগের কোম্পানি) গতি ফিরে পেয়েছে । অচীরেই টেশিসও (টেলিফোন শিল্প সংস্থা) আরো ভাল করবে । যদিও মন্ত্রী উল্লেখ করেন, টেশিস গত বছর লাভ করেছে। ফলে এটিও আমাদের লাইনে চলে আসবে। দোয়েল ল্যাপটপ ও স্মার্টফোন দিয়ে টেশিস অনেক দূরে এগিয়ে যাবে। জানা গেছে, রাজধানীর গুলশান এক্সচেঞ্জে গত ৭ ও ৮ ডিসেম্বর নতুন সংযোগ পেতে ৯টি আবেদন জমা পড়ে। অন্যদিকে শেরে বাংলা নগর এক্সচেঞ্জে দুই সপ্তাহে নতুন সংযোগ পেতে ১৮০টি আবেদন জমা পড়ে। অন্যান্য এক্সচেঞ্জেও আবেদন জমা পড়ার হার এমন বলে জানা গেছে বিটিসিএল সূত্রে। প্রসঙ্গত, ২০০৯ সালে বিটিসিএলের গ্রাহক ছিল ১০ লাখের বেশি। ২০১১ সালে তা দাঁড়ায় ৯ লাখ ৪৩ হাজারে। ২০১৬ সালে বিটিসিএলের গ্রাহক ছিল ৭ লাখ ১৬ হাজার। গত বছর ছিল ৬ লাখের মতো। গত ১০ বছরে বিটিসিএলের গ্রাহক কমেছে ৪ লাখের বেশি। অনেক গ্রাহক বিল পরিশোধ করে সংযোগ বন্ধ করেছেন বিটিসিএলের আঞ্চলিক অফিসগুলোতে। এর বিপরীতে নতুন টেলিফোন সংযোগ নেওয়ার আবেদনের সংখ্যা খুবই কম ছিল বলে জানা যায়। সংশ্লিষ্টরা জানান, এরই মধ্যে এই চিত্র বদলে যেতে শুরু করেছে। তবে বিটিসিএল কোস্পানি হবার পর আজ পর্যন্ত এক জন নিয়োগের মাধ্যেমে রেগুলার এমডি নিয়োগ দিতে পারেনি। কয়েকবার উদ্যোগ নিয়েও ব্যর্থ হয়েছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ । ১১ বছরে ১৯ জন ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) দায়িত্ব পালন করেছেন রাষ্ট্রিয় মালিকানাধীন কোম্পানি বিটিসিএলে। জানা যায়, এই ১৯ জন এমডির মধ্যে কেউ কেউ একাধিকবারও চেয়ারে বসেছেন। ২০০৮ -০৯ অর্থবছরে কোম্পানির মোট আয় ১,৬৮৯.৩৬ ছিলো। কিন্তু ঠিক দশ বছরের মাথায় এই অঙ্ক নেমে আসে ৩৮৯.৩৯ কোটিতে। অর্থাৎ এই সময়ের মধ্যে বিটিসিএল লোকসান গুনেছে প্রায় ১৩০০ কোটি টাকা। এক অনুসন্ধান থেকে বেরিয়ে এসেছে, ২০১৮ সাল ও ২০১০ সালে চারবার বদল হয়েছে এমডি। ২০১৪ সালে তিনবার এবং চলতি বছরেও তিনবার পরিবর্তন হয়েছে বিটিসিএলের এমডি। এর পাশাপাশি এ যাবত ১৯ জন ভারপ্রাপ্ত বা অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে ছিলেন। এরমধ্যে কেউ কেউ মাত্র কয়েক সপ্তাহের জন্য ছিলেন এই পদে। চলতি বছরের ৩ নভেম্বর নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ড. মো. রফিকুল মতিন। বিটিসিএলে ৩১ বছর ধরে চাকুরি করা এই ৯১ তম ব্যাচের টেলিকম ক্যাডার কর্মকর্তাকে সকলে অভিনন্দন জানিয়েছেন। তিনি জানান, বর্তমানে বিটিসিএলের বেশ কয়েকটি প্রকল্প চলছে। এর মধ্যে এমওটিএন প্রকল্পটি বাস্তবায়িত হলে সারাদেশব্যাপী বিটিসিএলের একটি সুবিন্যস্ত, সমন্বিত ও শক্তিশালী নেটওয়ার্ক তৈরি হবে বলে আশা করা যায় এবং আধুনিক পদ্ধতিতে গ্রাহকবান্ধব সেবা প্রদান করা সম্ভব হবে। কিছুদিনের মধ্যে অতীতের যে কোন সময়ের চেয়ে গতিশীলতা ফিরে আসবে বিটিসিএলে । আশাবাদ এই নতুন এমডির । ইতেমধ্যেই মাঠপ্রশাসনে কঠোর বার্তা দিয়েছেন এই কর্মকর্তা । নড়েচড়ে বসেছে মাঠের কর্মকর্তারা ।

আলীমুজ্জামান হারুন: ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এই প্রথম বারের মত ডিজিটাল মেলার অয়োজন করছে। আগামী ১৭ থেকে ১৯ তিনদিনব্যাপি এই মেলা বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। মেলায় আইটি খাতের দেশী বিদেশী বহু প্রতিষ্ঠান অংশগ্রহন করবে। এছাড়া রয়েছে নানা সভা সেমিনারসহ নানা আয়োজন । ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার লাস্টনিউজ বিডিকে এ কথা জানান।… read more »

যেসব ফোনে আর হোয়াটসঅ্যাপ চলবে না

অনলাইনে যোগাযোগের ক্ষেত্রে অনেকেই এখন হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। তবে যাঁরা অনেক পুরোনো ফোনে হোয়াটসঅ্যাপ ব্যবহার করছেন তাঁদের জন্য দুঃসংবাদ অপেক্ষা করছে। আইওএস, অ্যান্ড্রয়েড ও উইন্ডোজ ফোনের পুরোনো সংস্করণ থেকে হোয়াটসঅ্যাপ তাদের সমর্থন পুরোপুরি সরিয়ে ফেলার ঘোষণা দিয়েছে। এর ফলে, কোটি কোটি পুরোনো স্মার্টফোন ব্যবহারকারী জনপ্রিয় এ মেসেজিং সেবাটি আর ব্যবহার করতে পারবেন না। আগামী বছর… read more »

Xaiomi-এর প্রথম স্মার্ট স্পিকার আর রাউটার

মঙ্গলবার চীনে লঞ্চ হল Xaiomi-এর প্রথম স্মার্ট স্পিকার Redmi AI Speaker Play। একই দিনে লঞ্চ হয়েছে AC 2100 রাউটার। সংস্থার প্রথম স্মার্ট স্পিকারে রয়েছে বিশেষ ভয়েস রিকগনিশন ফিচার। আর AC 2100 রাউটারে রয়েছে হাই ফ্রিকোয়েন্সি সিগনাল অ্যাম্পলিফায়ার। আসুন এ বার Redmi AI Speaker Play আর AC 2100 রাউটারের কয়েকটি বিশেষ ফিচার আর দাম সম্পর্কে জেনে… read more »

আমি গাই কী, আর আমার সারিন্দা বাজায় কী

টিভিতে সরাসরি আবহাওয়ার পূর্বাভাস দিচ্ছিলেন উপস্থাপক। স্টুডিওতে দাঁড়িয়ে কোনো স্থানের তুষারপাতের বর্ণনা দিচ্ছিলেন। পেছনের পর্দাতেও তুষারপাতের ছবি। অথচ গায়েবি আওয়াজ বলে উঠল, ‘কোনো তুষারপাত হয়নি।’ খানিকটা বোকা বনে যান তিনি। সঙ্গে সঙ্গে কাটিয়েও ওঠেন। কারসাজিটা আসলে অ্যাপলের ভার্চ্যুয়াল সহকারী সিরির। গত বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির আবহাওয়ার পূর্বাভাস সম্প্রচারের সময় এ ঘটনা… বিস্তারিত সর্বপ্রথম প্রকাশিত

এক সাথে অনেকিছু ফ্রি WordPress থিম, আর ইউটিউবারদের জন্যে Intro

প্রথমে আসি গত একটি পোষ্টে আমি আপনাদের আমার নিজের কেনা একটি নিউজ থিম দিয়েছিলাম যে থিম টি আমি নিজেও অনেক কাস্টমার এর সাইতে ব্যাবহার করেছি আমার সেই পোস্ট কয়েকজন কমেন্ট করেছে যে নিউজ প্রফেসনাল ব্লগ তৈরি করার জন্যে আর ভালো কিছু থিম চেয়েছিলেন কয়েকজন আমার ফেসবুকের ইনবক্সে ও থিম চেয়েছিলেন তাই আমি ভাবলাম একটা পোষ্ট… read more »

আর কী ঘোষণা দেবে অ্যাপল

হঠাৎ করেই আগামী ২ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি অনুষ্ঠান অয়োজনের ঘোষণা দিয়েছে অ্যাপল। প্রতিষ্ঠানটি সেখানে অ্যাপ স্টোরে চলতি বছরের সেরা গেম এবং অ্যাপের তালিকা প্রকাশ করবে।এরই মধ্যে অনুষ্ঠানটির জন্য আমন্ত্রণ পাঠিয়েছে অ্যাপল। বিষয়টি প্রথম লাইফওয়্যার টেকের ল্যান্স উলানোফ টুইটারে জানান। টুইটে একটি সোনালি অ্যাপ স্টোরের লোগো দেখা যায়। এ ছাড়া সংবাদমাধ্যম সিএনবিসি বলছে, অ্যাপল সেদিন… read more »

নিজ থেকে আর ক্যামেরা চালাচ্ছে না ফেইসবুক

এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমটি জানিয়েছিল, নভেম্বরের ৮ তারিখ তাদের ফেইসবুক অ্যাপের ২৪৬তম সংস্করণ আসার পরেই দেখা গেছে ওই সমস্যা। এক প্রতিবেদনে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ জানিয়েছে, সমস্যাটির সমাধানে বুধবার সকালে অ্যাপ স্টোরে ছাড়া হয়েছে ফেইসবুক অ্যাপের আপডেটেড সংস্করণ। ফেইসবুক অবশ্য মঙ্গলবারেই জানিয়েছিল,  ক্যামেরা সংক্রান্ত সমস্যাটির সমাধান করা হয়েছে। আদৌ সমস্যাটির সমাধান হয়েছে কি না তা… read more »

অনলাইনে সরকারি সেবা আর কেনাকাটা

অনলাইনে সরকারের বিভিন্ন সেবা নাগরিকদের কাছে পৌঁছে দিতে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে ‘একপে’, ‘একসেবা’ ও ‘একশপ’ নামের তিনটি ওয়েব পোর্টাল। বিভিন্ন সুবিধা সরকারি সেবা, বিল পরিশোধ, কেনাকাটা ও ডিজিটাল মিউনিসিপ্যালটি সার্ভিস পাওয়া যাবে এই পোর্টালগুলোতে। ২০ অক্টোবর এই তিন পোর্টালের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। একসেবাসরকারি সেবার মাধ্যম হিসেবে… read more »

যেকোনো সাইট ভিজিট করুন কম এমবি খরচ করে সাধারনের থেকে দ্রুত;সাথে থাকছে আরো ফিচার।

কিছুদিন আগে দেখলাম আমার দরকারি কিছু সাইটে প্রবেশ করতে অনেক সময় লাগছিল। এনালাইসিস করে বুজলাম সাইটগুলোর নিরাপত্তার জন্য করা অতিরিক্ত কোড এর ফলে আমি সাইটে প্রবেশ করতে সময় বেশি নিচ্ছি। তাই মাথায় আসলো এমন একটি সাইট তৈরি করি যা দিয়ে ব্রাউজ করা সাইটগুলোর অতিরিক্ত অনাকাঙ্ক্ষিত কোড এড়িয়ে যাওয়া যাবে। এতে করে ব্রাজিং ডাটা এবং সময়… read more »

Sidebar