ad720-90

ডিজিটাল দক্ষতার অভাবে বাড়ছে না এআই ব্যবহার

ডিজিটাল দক্ষতার অভাবে বিভিন্ন প্রতিষ্ঠানের আর্থিক কর্মকর্তারা এখনো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তার সঠিক ব্যবহার করতে পারছেন না। যা প্রতিষ্ঠানের রাজস্ব আয়ে নেতিবাচক প্রভাব তৈরি করছে। অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল সার্টিফায়েড প্রফেশনাল অ্যাকাউন্টস ও মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান ওরাকলের করা এক গবেষণায় এ তথ্য পাওয়া গেছে।বিশ্বে ফাইন্যান্স নিয়ে কাজ করা ৭০০ কর্মকর্তাকে নিয়ে ওই… বিস্তারিত সর্বপ্রথম… read more »

ভার্চুয়াল সংবাদ উপস্থাপক আনলো শিনহুয়া

সংবাদমাধ্যমটির দাবি, “পেশাদার সংবাদ উপস্থাপকদের মতোই স্বাভাবিকভাবে লেখা পড়তে পারবে ভার্চুয়াল উপস্থাপক,” যদিও সবাই এতে একমত হবেন না। প্রথম প্রতিবেদন পাঠের শুরুতে ইংরেজি বলা ভার্চুয়াল উপস্থাপকটি বলে, “হ্যালো, আপনারা দেখছেন ইংরেজি সংবাদ।” বিবিসি’র প্রতিবেদনে বলা হয়, ভার্চুয়াল সংবাদ উপস্থাপক বানাতে কাজ করেছে চীনা সার্চ ইঞ্জিন সোগোউ। পরিচিতি ভিডিওতে উপস্থাপকটি জানায়, “আমার ব্যবস্থায় অবিরাম লেখা দেওয়া… read more »

ভ্রমণকারী মিথ্যা বলছে কিনা জানাবে এআই প্রযুক্তি

নিউ সায়েন্টিস্ট-এ প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা গেছে, হাঙ্গেরি, গ্রিস ও লাতভিয়ার চারটি বর্ডার ক্রসিং পয়েন্টে এই নতুন সিস্টেমটির ছয় মাসব্যাপী একটি পরীক্ষামূলক ব্যবহার চালাবে ইউ।   এই প্রক্রিয়ায় প্রাক-স্ক্রিনিংয়ের সময়, ব্যবহারকারীদের তাদের পাসপোর্ট, ভিসা এবং তহবিলের প্রমাণ আপলোড করতে হবে। তারপর কম্পিউটার-জেনারেটেড বর্ডার গার্ড ওয়েবক্যামে তাদের বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা করবে। ব্যবহারকারীদের ছোট ছোট এক্সপ্রেশনগুলো… read more »

এআই-এ আঁকার ছবির দাম ৪.৩২ লাখ ডলার

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এই চিত্রকর্মের নিলাম আয়োজন করে নিলাম আয়োজক ব্রিটিশ প্রতিষ্ঠান ক্রিস্টি’জ। নিলাম হওয়ার আগে এর দাম সাত হাজার থেকে ১০ হাজার ডলার উঠবে বলে ধারণা করা হয়েছিল।  ‘পোট্রেইট অফ এডমন্ড বেলামি’ নামের এই চিত্রকর্ম বানিয়েছে ফ্রান্সের প্যারিসভিত্তিক শিল্পকর্ম সংগ্রহশালা ‘অবভিয়াস’। চতুর্দশ শতাব্দী থেকে বিশ শতকের মধ্যে আঁকা হয়েছে এমন ১৫ হাজার পোট্রেইটের ডেটা… read more »

ঘৃণামূলক কনটেন্ট কমাতে ফেইসবুকের নতুন এআই

ছবি বা ভিডিও থেকে লেখা নিয়ে তা লিখিত টেক্সট আকারে নিয়ে আসার টুল নতুন নয়, তবে আকার, ফেইসবুক ও ইনস্টাগ্রামে প্রতিদিন শেয়ার করা ছবি আর প্ল্যাটফর্মগুলোতে সমর্থিত ভাষার সংখ্যার কারণে প্রতিষ্ঠানটিকে বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে- এমনটাই বলা হয়েছে আইএএনএস-এর প্রতিবেদনে। রজেটা নামের এই এআই ব্যবস্থা দিয়ে ফেইসবুক প্রতিদিন কার্যকরীভাবে শতকোটিরও বেশি ছবি আর ভিডিও… read more »

স্যামসাংয়ের ষষ্ঠ এআই গবেষণা কেন্দ্র নিউ ইয়র্ক-এ

রোববার প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, নতুন এই কেন্দ্রে রোবোটিকস গবেষণায় নজর দেওয়া হবে – খবর আইএএনএস-এর। কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে এটি প্রতিষ্ঠানের ষষ্ঠ গবেষণা কেন্দ্র।  এর আগে দক্ষিণ কোরিয়া, যুক্তরাজ্য, কানাডা, রাশিয়া ও সিলিকন ভ্যালিতে এআই গবেষণা কেন্দ্র চালু করেছে স্যামসাং। শুক্রবার নিউ ইয়র্কের গবেষণা কেন্দ্রটি চালু করে ইলেকট্রনিক পণ্য নির্মাতা দক্ষিণ কোরীয় প্রতিষ্ঠানটি। এই… read more »

মস্তিষ্কের আঘাত পর্যালোচনা করবে এআই

মস্তিষ্কে গুরতর আঘাত ‘ডিজঅর্ডার্স অফ কনশাসনেস’ (ডিওসি)-এর কারণ হতে পারে। এই অবস্থায় রোগী সচেতনভাবে কথা বলতে বা প্রতিক্রিয়া জানাতে পারেন না। কেউ কেউ এর থেকে সেরে উঠলেও কারও কারও দীর্ঘস্থায়ী ডিওসি দেখা যায়। নতুন এই মডেলটি মস্তিষ্কের কার্যকরী নেটওয়ার্কের ছবি পর্যালোচনা করে ফলাফল জানায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এই গবেষণার প্রধান গবেষক চাইনিজ অ্যাকাডেমি… read more »

জাপানে ইংরেজি শেখাবে এআই রোবট

ইংরেজিতে কথা বলার দক্ষতার দিক থেকে বিশ্বের সবচেয়ে খারাপ অবস্থায় থাকা দেশগুলোর মধ্যে একটি জাপান। তাই দক্ষতা বাড়াতে এআই রোবট ব্যবহারের উদ্যোগ নিয়েছে দেশটি– খবর আইএএনএস-এর। ২০১৯ সালের এপ্রিল মাসে এই প্রকল্প চালু করবে জাপান সরকার। এর আগে একটি পাইলট প্রকল্প চালানো হবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রাথমিক পর্যায়ে দেশজুড়ে ৫০০টি স্কুলে এই রোবট… read more »

এআই ক্যামেরাপ্রযুক্তির নতুন স্মার্টফোন

তরুণেরা এখন সেলফিপ্রেমে মজে আছেন। স্মার্টফোন নির্মাতারাও সেলফিকেন্দ্রিক ফোন তৈরিতে গুরুত্ব দিচ্ছেন। চীনের স্মার্টফোন নির্মাতা শাওমি সম্প্রতি ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা-সুবিধার রেডমি এস-২ ফোনটি বাংলাদেশের বাজারে ছেড়েছে। ‘রেডমি এস-২’ মডেলের স্মার্টফোন উন্মুক্ত করার মাধ্যমে বাংলাদেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে শাওমি। ফোনটির কয়েকটি ফিচার সম্পর্কে জেনে নিন: ব্যতিক্রমী সেলফি… বিস্তারিত সর্বপ্রথম প্রকাশিত

এআই, ৫জি খাতে স্যামসাংয়ের বড় বিনিয়োগ

তিন বছরের মধ্যে এই খাতগুলোতে মোট ২২০০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করবে ইলেকট্রনিক পণ্য নির্মাতা দক্ষিণ কোরীয় প্রতিষ্ঠানটি। প্রাথমিকভাবে এই বিনিয়োগে নেতৃত্ব দেবে স্যামসাং ইলেকট্রনিক্স– খবর সিএনবিসি’র। বুধবার প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, মূল চারটি খাতে এই বিনিয়োগ করবে স্যামসাং। এর মধ্যে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা, ৫জি মোবাইল নেটওয়ার্ক প্রযুক্তি, ভবিষ্যতের গাড়ির জন্য বৈদ্যুতিক যন্ত্রাংশ এবং… read more »

Sidebar