ad720-90

যেখানে সত্য নাদেলা ও জেফ বেজোস এক

কাজ ও ব্যক্তিজীবনের মধ্যে ভারসাম্য নিয়ে সব সময় একটা বিতণ্ডা থেকেই যায়। বিশেষ করে বড় কোনো পদে থাকলে তো বটেই। মাইক্রোসফটের প্রধান নির্বাহী কর্মকর্তা সত্য নাদেলা সম্প্রতি এ নিয়ে কথা বলেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসির এক প্রতিবেদনে বলা হয়, এক সাক্ষাৎকারে নাদেলা সম্প্রতি জানিয়েছেন, তিনি কাজ ও ব্যক্তিজীবন আলাদা করেন না, বরং এ দুটির যুগলবন্দী নিয়ে… read more »

এক দশকের ১০ আইকনিক স্মার্টফোন

এখন স্মার্টফোনের যুগ। বিশ্বের বেশির ভাগ মানুষ এখন স্মার্টফোন ছাড়া চলতে পারে না। গত এক দশক ছিল সত্যিকারের নানা রকম স্মার্টফোনের বছর। এ শিল্পে নানা উদ্ভাবন ও প্রযুক্তিগত উন্নয়নের ফলে স্মার্টফোনকে নিত্যপ্রয়োজনীয় যন্ত্রে রূপান্তর করা গেছে। অ্যাপল, স্যামসাং, গুগল ও চীনের বিভিন্ন ব্র্যান্ড থেকে গত এক দশকে দারুণ কিছু স্মার্টফোন বাজারে এসেছে। এর মধ্যে আইকনিক… read more »

এক দশকে যা দিয়েছে স্মার্টফোন

পরে ২০১০ সালে আইফোন ৪ নিয়ে এলো অ্যাপল। ওই আইফোন মডেলেই বিশ্ববাসী প্রথমবারের মতো দেখলো উচ্চ-রেজিলিউশন ক্ষমতাসম্পন্ন পর্দা, আধুনিক ডিজাইন ও ফোনের সম্মুখভাগে ক্যামেরা। ব্যস, আমাদের ভাগ্য বদলে গেল। বাজার ছেয়ে গেল ওই ধরনের নকশা সম্বলিত ফোনে। এখন ওই নকশার ফোন বাদে অন্য কোনো স্মার্টফোন চোখেই পড়ে না। ২০১৯-এ অবশ্য ফোল্ডএবল আসার পর গতানুগতিক স্মার্টফোন… read more »

বৈদ্যুতিক গাড়ি: ইলন মাস্ক ও টেসলার এক দশক

আদতে কিন্তু এতোটা মসৃণ ছিল না পথচলা। টেসলা ও ইলন মাস্ক বিষয়ক এক প্রতিবেদনে এমন কিছু তথ্য তুলে ধরেছে মার্কিন বাণিজ্য সাময়িকী ফোর্বস। চলুন প্রতিবেদনটির আলোকে জেনে নেই কীভাবে আজকের অবস্থানে পৌঁছেছেন ইলন মাস্ক ও তার প্রতিষ্ঠানটি। টেসলা যে একদিন বিশ্বখ্যাত প্রতিষ্ঠানে পরিণত হবে তা কল্পনার বাইরে ছিল ২০০৯ সালের জানুয়ারিতেও। তখন মাস্কের সঙ্গে কথা… read more »

এসারের এক লাখ ৮০ হাজার টাকার ল্যাপটপ

বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড এসার বাজারে অবমুক্ত করল নতুন ল্যাপটপ। যার মডেল নম্বর ‘কনসেপ্ট ডি ফাইভ সিএন ৫১৫-৭১ ’। ল্যাপটপটি এআই প্রকৌশলী, সফটওয়্যার ডেভেলপার, স্থাপত্য শিল্পী, চলচ্চিত্র নির্মাতা ও পেশাদার গেমারদের লক্ষ্য করে তৈরি করেছে এসার। ল্যাপটপটি গ্রাফিকস এবং ভিডিও সম্পাদনার কাজেও ব্যবহার উপযোগী। আকর্ষণীয় নকশার ল্যাপটপটিতে রয়েছে ইনটেল নবম প্রজন্মের ৯৭৫০ এইচ মডেলের সর্বোচ্চ… read more »

ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এই প্রথম বারের মত ডিজিটাল মেলার অয়োজন করছে। আগামী ১৭ থেকে ১৯ তিনদিনব্যাপি এই মেলা বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। মেলায় আইটি খাতের দেশী বিদেশী বহু প্রতিষ্ঠান অংশগ্রহন করবে। এছাড়া রয়েছে নানা সভা সেমিনারসহ নানা আয়োজন । ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার লাস্টনিউজ বিডিকে এ কথা জানান। তিনি জানান, ইতোমধ্যেই এর প্রস্তুতির কাজ এগিয়ে চলছে । বেশ কয়েকটি কমিটি, উপ কমিটি গঠন করে দেয়া হয়েছে । এদিকে ফের গতি ফিরে এসেছে বিটিসিএলে ( সাবেক টিএন্ডটি )। দেয়া হয়েছে নতুন এমডি । করা হয়েছে পদোন্নতি দিয়ে বেশ কয়েকজন ডিএমডি । জোরে সোরে চলছে সারা দেশে নতুন নেটওয়ার্ক এক্সচেঞ্জ স্থাপনের কাজ । বিটিসিএল বেশ কয়েকটি নয়া প্রকল্পের হাতে নিয়েছে । যার কাজ পুরোদমে এগিয়ে চলছে । যার মধ্যে অন্যতম ২ হাজার ৫শ‍‍‌‌‌‌ ৭৩ কোটি টাকার একটি প্রকল্প যার নাম “মর্ডানাইজেশন অফ টেলিকমিউনেকেশন নেটওয়ার্ক” (এমওটিএন) । এ প্রকল্প বাস্তবায়িত হলে টেলিযোগাযোগ খাতে সেবা প্রদান, সেবার নির্ভরযোগ্যতা, নেটওয়ার্ক রক্ষণাবেক্ষণ ও পরিচালনা এবং ভবিষ্যৎ সম্প্রসারণ সব ক্ষেত্রেই বৈপ্লবিক পরিবর্তন আসবে। পুরাতন এক্মচেঞ্জগুলো পরিবর্তন করে অত্যাধুনিক করা হচ্ছে । এতে থাকবে নানা সুবিধা । বিনামূল্যে ল্যান্ডফোন সংযোগ ও পুনঃসংযোগের ঘোষণা করা হয়েছে। ওই ঘোষণার পর থেকে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডে (বিটিসিএল) গ্রাহকদের আবেদন জমা পড়তে শুরু করে। বিটিসিএলের জনসংযোগ বিভাগের জিএম মীর মোরশেদ জানান, নতুন সংযোগ পেতে গ্রাহকদের বেশি আগ্রহ দেখা যাচ্ছে। পুরনো সংযোগ নতুন করে পেতে গ্রাহকেরও সাড়া কম নয়। সব মিলিয়ে আবেদনের পরিমাণ সন্তোষজনক। উল্লেখ্য, গত ২২ অক্টোবর ডাক ও টেলিযোগাযোগ বিভাগ আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এ সিদ্ধান্ত দেন। তারপর থেকে দেওয়া শুরু হয় সংযোগ ও পুনঃসংযোগ। মুজিব বর্ষে বিটিসিএলের ‘ফ্রি টেলিকম’ সেবার উদ্বোধন করা হয়। এর মাধ্যমে বিটিসিএলের ল্যান্ডফোন সংযোগ বিনামূল্যে পাবেন সারাদেশের গ্রাহকরা। এর পাশাপাশি নতুন একটি অ্যাপও উদ্বোধন করা হয় ওই অনুষ্ঠানে যার মাধ্যমে বিটিসিএলের গ্রাহকরা ল্যান্ড ফোন সেবা নিয়ে তাদের অভিযোগ জানাতে পারবেন। এ বিষয়ে জানতে চাইলে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার লাস্টনিউজবিডিকে বলেন, অভাবনীয় সাড়া পেয়েছি। প্রতিদিনই নতুন সংযোগ পেতে আবেদন জমা পড়ছে। এছাড়া পুনঃসংযোগ নিতেও আগ্রহ দেখা গেছে ল্যান্ডফোন ব্যবহারকারীদের। তিনি বলেন, এমনিতেই আমরা ল্যান্ডফোন টু ল্যান্ডফোন কল মাসে ১৫০ টাকায় বেঁধে দিয়েছি প্যাকেজ হিসেবে। কোনও মাসিক লাইন রেন্ট নেই। অনেকে ভেবেছিলেন বিটিসিএলের ক্ষতি হবে। আসলে হয়েছে উল্টো। কারণ ল্যান্ডফোন থেকে প্রচুর কল যাচ্ছে মোবাইল ফোনে। এই চার্জ প্যাকেজের বাইরে। ফলে সেখান থেকে রাজস্ব ভাগাভাগি হবে। মন্ত্রী মনে করেন, এই উদ্যোগের ফলে বিটিসিএলের হারানো গৌরব ফিরবে, আরও বেশি লাভজনক হবে প্রতিষ্ঠানটি। মন্ত্রী জানান, পুরনো লাইনের সংযোগ তথা পুনঃসংযোগ বিনা খরচে নেওয়া যাবে। তবে কোনও বিল বকেয়া থাকলে তা পরিশোধ করতে হবে। বিল বকেয়া থাকলে পুনঃসংযোগ দেওয়া যাবে না। মন্ত্রী বলেন, তিনটা প্রতিষ্ঠান- সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড, টেলিটক ও বিটিসিএলকে (ডাক ও টেলিযোগাযোগ বিভাগের কোম্পানি) গতি ফিরে পেয়েছে । অচীরেই টেশিসও (টেলিফোন শিল্প সংস্থা) আরো ভাল করবে । যদিও মন্ত্রী উল্লেখ করেন, টেশিস গত বছর লাভ করেছে। ফলে এটিও আমাদের লাইনে চলে আসবে। দোয়েল ল্যাপটপ ও স্মার্টফোন দিয়ে টেশিস অনেক দূরে এগিয়ে যাবে। জানা গেছে, রাজধানীর গুলশান এক্সচেঞ্জে গত ৭ ও ৮ ডিসেম্বর নতুন সংযোগ পেতে ৯টি আবেদন জমা পড়ে। অন্যদিকে শেরে বাংলা নগর এক্সচেঞ্জে দুই সপ্তাহে নতুন সংযোগ পেতে ১৮০টি আবেদন জমা পড়ে। অন্যান্য এক্সচেঞ্জেও আবেদন জমা পড়ার হার এমন বলে জানা গেছে বিটিসিএল সূত্রে। প্রসঙ্গত, ২০০৯ সালে বিটিসিএলের গ্রাহক ছিল ১০ লাখের বেশি। ২০১১ সালে তা দাঁড়ায় ৯ লাখ ৪৩ হাজারে। ২০১৬ সালে বিটিসিএলের গ্রাহক ছিল ৭ লাখ ১৬ হাজার। গত বছর ছিল ৬ লাখের মতো। গত ১০ বছরে বিটিসিএলের গ্রাহক কমেছে ৪ লাখের বেশি। অনেক গ্রাহক বিল পরিশোধ করে সংযোগ বন্ধ করেছেন বিটিসিএলের আঞ্চলিক অফিসগুলোতে। এর বিপরীতে নতুন টেলিফোন সংযোগ নেওয়ার আবেদনের সংখ্যা খুবই কম ছিল বলে জানা যায়। সংশ্লিষ্টরা জানান, এরই মধ্যে এই চিত্র বদলে যেতে শুরু করেছে। তবে বিটিসিএল কোস্পানি হবার পর আজ পর্যন্ত এক জন নিয়োগের মাধ্যেমে রেগুলার এমডি নিয়োগ দিতে পারেনি। কয়েকবার উদ্যোগ নিয়েও ব্যর্থ হয়েছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ । ১১ বছরে ১৯ জন ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) দায়িত্ব পালন করেছেন রাষ্ট্রিয় মালিকানাধীন কোম্পানি বিটিসিএলে। জানা যায়, এই ১৯ জন এমডির মধ্যে কেউ কেউ একাধিকবারও চেয়ারে বসেছেন। ২০০৮ -০৯ অর্থবছরে কোম্পানির মোট আয় ১,৬৮৯.৩৬ ছিলো। কিন্তু ঠিক দশ বছরের মাথায় এই অঙ্ক নেমে আসে ৩৮৯.৩৯ কোটিতে। অর্থাৎ এই সময়ের মধ্যে বিটিসিএল লোকসান গুনেছে প্রায় ১৩০০ কোটি টাকা। এক অনুসন্ধান থেকে বেরিয়ে এসেছে, ২০১৮ সাল ও ২০১০ সালে চারবার বদল হয়েছে এমডি। ২০১৪ সালে তিনবার এবং চলতি বছরেও তিনবার পরিবর্তন হয়েছে বিটিসিএলের এমডি। এর পাশাপাশি এ যাবত ১৯ জন ভারপ্রাপ্ত বা অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে ছিলেন। এরমধ্যে কেউ কেউ মাত্র কয়েক সপ্তাহের জন্য ছিলেন এই পদে। চলতি বছরের ৩ নভেম্বর নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ড. মো. রফিকুল মতিন। বিটিসিএলে ৩১ বছর ধরে চাকুরি করা এই ৯১ তম ব্যাচের টেলিকম ক্যাডার কর্মকর্তাকে সকলে অভিনন্দন জানিয়েছেন। তিনি জানান, বর্তমানে বিটিসিএলের বেশ কয়েকটি প্রকল্প চলছে। এর মধ্যে এমওটিএন প্রকল্পটি বাস্তবায়িত হলে সারাদেশব্যাপী বিটিসিএলের একটি সুবিন্যস্ত, সমন্বিত ও শক্তিশালী নেটওয়ার্ক তৈরি হবে বলে আশা করা যায় এবং আধুনিক পদ্ধতিতে গ্রাহকবান্ধব সেবা প্রদান করা সম্ভব হবে। কিছুদিনের মধ্যে অতীতের যে কোন সময়ের চেয়ে গতিশীলতা ফিরে আসবে বিটিসিএলে । আশাবাদ এই নতুন এমডির । ইতেমধ্যেই মাঠপ্রশাসনে কঠোর বার্তা দিয়েছেন এই কর্মকর্তা । নড়েচড়ে বসেছে মাঠের কর্মকর্তারা ।

আলীমুজ্জামান হারুন: ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এই প্রথম বারের মত ডিজিটাল মেলার অয়োজন করছে। আগামী ১৭ থেকে ১৯ তিনদিনব্যাপি এই মেলা বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। মেলায় আইটি খাতের দেশী বিদেশী বহু প্রতিষ্ঠান অংশগ্রহন করবে। এছাড়া রয়েছে নানা সভা সেমিনারসহ নানা আয়োজন । ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার লাস্টনিউজ বিডিকে এ কথা জানান।… read more »

এক দশকের সবচেয়ে ডাউনলোড হওয়া অ্যাপ

ফেসবুক ঘিরে কয়েক বছর ধরে বিতর্ক চলছে। তথ্য চুরি, প্রাইভেসি কেলেঙ্কারি, প্রতিদ্বন্দ্বীকে আটকে রাখার প্রবণতার মতো নানা অভিযোগ ফেসবুক ঘিরে। এতে কি ফেসবুকের ব্যবহার কমছে? গত এক দশকে সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া অ্যাপের দিকে তাকালে দেখা যাবে ফেসবুক পরিবারের চারটি অ্যাপ সেখানে জায়গা করে নিয়েছে। ইন্দো এশিয়ান নিউজ সার্ভিসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।… read more »

ইরানে এক সপ্তাহে দ্বিতীয় সাইবার হামলা

মাইক্রোব্লগিং সাইট টুইটারে জাহরোমি বলেন, দেশটির সরকারি ইলেকট্রনিক ব্যবস্থাকে লক্ষ্য করে সাইবার হামলা চালানো হয়েছে– খবর বিবিসি’র। হামলার বিষয়ে বিস্তারিত তথ্য জানাননি মন্ত্রী। বুধবারই এমন ধরনের আরেকটি বড় সাইবার হামলার কথা জানিয়েছে দেশটি। এর আগে মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, চলতি বছর জুন মাসে সাইবার হামলার শিকার হয়েছে দেশটির অস্ত্র ব্যবস্থা। জারোমি বলেন ‘ডেফা ফরট্রেস’… read more »

২০১৯-২০ সালের সেরা যত স্মার্টফোন – এক নজরে দেখে নিন ।

এই সময়ে যত স্মার্টফোনআছে সেই সব স্মার্টফোনইকোন না কোন ভাবেবাকি সব ফোন কেবারবার মাত দিতে চায়। কখনো স্মার্টফোনেরক্যামেরা আবার বাফোনের প্রসেসার সব দিকদিয়ে ফোন গুলি সব সময়ে যেন একে অপরের থেকে এগিয়ে থাকতে চায় বা একে অপরের সঙ্গে এইপ্রতিযোগিতা মুলকআচরণের জন্য ফোন গুলিপ্রতিটি লঞ্চের সঙ্গেসঙ্গে আগের থেকে আরও ভাল হয়ে উঠছে। আর আজকে এখানে আমরা… read more »

পেপালের অন্যতম একটি বড় প্রবলেম, “sorry we couldn’t confirm it’s you”-এর সমাধান করুন এক মিনিটেই!!

পেপাল হচ্ছে বিশ্বের সবচেয়ে উন্নত মানের অনলাইন ট্রানজেকশনের সার্ভিস। যার মাধ্যমে এক জায়গায় বসে অন্য জায়গার টাকা ইনস্ট্যান্ট ট্রান্সফার করা যাচ্ছে ইন্টারনেটের মাধ্যমে। তবে দুঃখের বিষয় হচ্ছে পেপাল বাংলাদেশে সার্ভিস দিচ্ছে না। যার ফলে বাংলাদেশীরা পেপাল ব্যবহার করতে গিয়ে অনেক ঝামেলায় পড়ছেন। এর মধ্যে অন্যতম হচ্ছে, “sorry we could not confirm it’s you “!-এই জিনিসটা… read more »

Sidebar