ad720-90

এক ভিডিওতেই ৫০ লাখ এক তারা রিভিউ, টিকটকের রেটিং ১.২!

ভারতীয় এক কনটেন্ট নির্মাতা অ্যাসিড আক্রমণ নিয়ে ভিডিও শেয়ার করার পর প্লে স্টোরে রেটিং কমতে থাকে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মটির। পরবর্তীতে অবশ্য ক্ষমা চেয়েছেন ভারতীয় ওই কনটেন্ট নির্মাতা ফাইজাল সিদ্দিকি এবং ক্লিপটি মুছে দিয়েছে টিকটক। — খবর বিবিসি’র। সমালোচকরা ভুয়া অ্যাকাউন্ট খুলে টিকটক অ্যাপের রেটিং কমাচ্ছে বলে ধরা পড়ে গুগলের চোখে। আর তাই রেটিংগুলো মুছে দিয়েছে… read more »

এক বছর অনলাইনে ক্লাস নেবে কেমব্রিজ ইউনিভার্সিটি

এই শিক্ষাবর্ষের সব লেকচার দেওয়া হবে অনলাইনে। পাশাপাশি ছোট সেমিনারগুলোতে অংশ নিতে পারবেন মর্যাদাপূর্ণ এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা– খবর সিএনবিসি’র। প্রতিষ্ঠানটির এমন ঘোষণায় কিছু প্রশ্নও সামনে চলে আসছে, যেমন- প্রচলিত অবস্থায় যে অঙ্কের টিউশন ফি দিতে হয়, এই অনলাইন ব্যবস্থাতেও একই হারে টিউশন ফি দিতে হবে কিনা? সিএনবিসিকে বিশ্ববিদ্যালয়টির মুখপাত্র বলেন, “সামাজিক দূরত্ব বজায় রাখাটা যেহেতু… read more »

আরও ছাঁটাই তিন হাজার, এক চতুর্থাংশ কর্মী কমলো উবারের

গত সপ্তাহেইই একাধিক জুম কলে তিন হাজার সাতশ’ কর্মী ছাঁটাই করেছে উবার। এবারে নতুন ছাঁটাইকৃত কর্মী মিলিয়ে প্রতিষ্ঠানের বৈশ্বিক কর্মী সংখ্যা কমলো ২৫ শতাংশ– খবর আইএএনএস-এর। সোমবার কর্মীদেরকে এক চিঠিতে প্রতিষ্ঠান প্রধান দারা খোসরোশাহি বলেন, “আমরা কর্মী সংখ্যা আরও তিন হাজার এবং বেশ কিছু মূল প্রকল্পের বিনিয়োগ কমানোর অত্যন্ত কঠিন সিদ্ধান্ত নিয়েছি।” মার্কিন সিকিউরিটিস অ্যান্ড… read more »

এক কথায় একহাত নিলেন ইলন মাস্ক

সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক ও এর প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্কের দুই চোখের বিষ। তাঁদের মধ্যে সাপে-নেউলে সম্পর্কের বিষয়টি দুপক্ষের কথা বার্তায় স্পষ্ট ফুটে ওঠে। তাঁদের দ্বন্দ্বের একটি বিষয় হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স (এআই)। কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ নিয়ে ইলন মাস্ক আর মার্ক জাকারবার্গের অবস্থান বরাবরই বিপরীতমুখী। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের… read more »

সন্ত্রাস, শিশু যৌনতার কনটেন্ট 'সরানো'র সময় ফ্রান্সে এক ঘণ্টা

যেসব কনটেন্ট ফরাসী কর্তৃপক্ষ সন্ত্রাসমূলক বা শিশু যৌন নিপীড়নমূলক হিসেবে বিবেচনা করবে সেগুলোর ক্ষেত্রে নতুন এই আইন প্রযোজ্য হবে বলে প্রতিবেদনে জানিয়েছে বিবিসি। নতুন এই আইন অনুযায়ী পদক্ষেপ নিতে না পারলে প্রতিষ্ঠানগুলোকে তাদের বৈশ্বিক আয়ের সর্বোচ্চ চার শতাংশ পর্যন্ত জরিমানা গুণতে হতে পারে, যা বড় বড় প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে কয়েকশ’ কোটি মার্কিন ডলারে দাঁড়াবে। সমালোচকরা বলছেন,… read more »

করোনা: বাংলাদেশ এক কদম এগিয়ে

বাংলাদেশ অনেক ক্ষেত্রে আন্তর্জাতিক মানের সাফল্য অর্জন করছে। করোনাভাইরাসে সংক্রমণের চিকিৎসায় আন্তর্জাতিকভাবে স্বীকৃত কার্যকর একটি ওষুধ রেমডেসিভির উৎপাদন করে বাংলাদেশ সেই সাফল্যের পথে আরেক ধাপ এগিয়ে গেল। ওষুধটি বাংলাদেশে প্রথম উৎপাদন করল আমাদের দেশের প্রথম সারির ওষুধশিল্প প্রতিষ্ঠান এসকেএফ। শিকাগোর গবেষণাগারে সফল পরীক্ষার পর মাত্র গত সপ্তাহে আমেরিকার ঔষধ প্রশাসন এফডিএ ওষুধটি ব্যবহারের অনুমোদন দিয়েছে।… read more »

করোনাভাইরাস: এক চতুর্থাংশ এয়ারবিএনবি কর্মী চাকরিচ্যুত

“খুবই দুঃখের কিছু সংবাদ শেয়ার করতে” মঙ্গলবার সকালে কর্মীদের কাছে নোট পাঠিয়েছেন এয়ারবিএনবি প্রধান নির্বাহী ব্রায়ান চেসকি। ওই নোটের বরাতে সবাই জানতে পারে নিজ জনশক্তির প্রায় ২৫ শতাংশই ছাঁটাই করে দিয়েছে এয়ারবিএনবি। প্রতিষ্ঠানটির সাত হাজার পাঁচশ’ কর্মীর মধ্যে এক লহমায় চাকরি হারিয়েছেন এক হাজার নয়শ’ কর্মী। এখন পর্যন্ত সিলিকন ভ্যালি প্রতিষ্ঠানে হওয়া সবচেয়ে বড় মাপের… read more »

কর্মীদের ছুটি আরও এক সপ্তাহ বাড়ালো টেসলা

এক আভ্যন্তরীন ইমেইলে বিষয়গুলো তুলে ধরেছে টেসলা। কর্মীদেরকে পাঠানো ওই ইমেইলে প্রতিষ্ঠানটির আভ্যন্তরীন উপদেষ্টা ভ্যালেরি কেপারস ওয়ার্কম্যান লিখেছেন, “ছুটিতে থাকা কর্মীদের বলছি, আপনাদের ব্যবস্থাপক আপনাদেরকে শুরু করার তারিখের ব্যাপারে না জানানো পর্যন্ত আপনারা ছুটিতে থাকবেন, পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত, অন্তত আরও এক সপ্তাহ”। — খবর সংবাদমাধ্যম রয়টার্সের। মার্চের ২৪ তারিখ ক্যালিফোর্নিয়ার ফ্রেমন্টের কারখানা বন্ধ… read more »

মাস্কের এক টুইটে হাপিস টেসলার ১৪ বিলিয়ন ডলার

বিনিয়োগকারীরা মুখ ফিরিয়ে নেওয়ায় নিজের শেয়ার থেকেও তিনশ’ কোটি মার্কিন ডলার হারিয়েছেন মাস্ক– খবর বিবিসি’র। সম্প্রতি বেশ কয়েকটি টুইট করেছেন টেসলা প্রধান। এর মধ্যে একটি টুইটে মাস্ক বলেন, “টেসলার শেয়ার মূল্য অত্যন্ত বেশি।” টুইটে নিজের সম্পত্তি বিক্রি করে দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। একই দিনে আরেক টুইট বার্তায় মাস্ক বলেন, প্রেমিকা তার ওপর ক্ষেপে আছেন। টেসলা… read more »

এক টুইটে ১৪০০ কোটি ডলার হাওয়া

মার্কিন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান  টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্কের একটি  টুইটে কী সর্বনাশ হতে  পারে, তা দেখল বিশ্ব। সম্প্রতি তাঁর শেয়ারের দাম খুব বেশি বলে একটি টুইট  করার পরে গাড়ি নির্মাতা কোম্পানির মূল্যমান ১৪ বিলিয়ন ডলার হাওয়া হয়ে  গেছে। বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, টুইটের প্রভাবে কোম্পানির মূল্যমান যেমন পড়েছে, তেমনি মাস্কের নিজের টেসলার… read more »

Sidebar