ad720-90

ট্রিপল ক্যামেরা ও শক্তিশালী ব্যাটারির পোকো এম৩

বাংলাদেশের বাজারে ‘পোকো এম৩’ মডেলের নতুন স্মার্টফোন নিয়ে এসেছে পোকো। ৪৮ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ ও শক্তিশালী ৬০০০ এমএএইচ ব্যাটারির ফুল এইচডিপ্লাস ডিসপ্লের হ্যান্ডসেটটি আজ (মঙ্গলবার) দেশের বাজারে  উন্মোচন করেছে পোকো। ফোনটিতে রয়েছে ৬.৫৩ ইঞ্চির ফুল এইচডিপ্লাস ডটড্রপ ডিসপ্লে। যার রেজ্যুলেশন ২৩৪০ বাই ১০৮০ পিক্সেল, সঙ্গে রয়েছে ইমপ্রেসিভ ১৫০০:১ কনট্রাস রেশিও এবং ১৯.৫:৯ অ্যাসপেক্ট রেশিও।… read more »

ট্রিলিয়ন মিনিটেরও বেশি কল হচ্ছে গুগল মিট ও ডুয়োতে

প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম ডেইলি পাওনিয়ার জানিয়েছে, হিসেবে একটি মাত্র বছরে এক হাজার আটশ’ কোটি ঘণ্টারও বেশি ভার্চুয়াল কথোপকথন হয়েছে গুগল মিট এবং ডুয়ো প্ল্যাটফর্মে। গুগল অবশ্য আগেই জানিয়েছে, জিমেইল অ্যাকাউন্টের মাধ্যমে ২০২১ সালের মার্চের ৩১ তারিখ পর্যন্ত ব্যাহারকারীদের যতক্ষণ খুশি কথা বলতে দেবে তারা। মূলত ছুটির মৌসুমে পরিবারগুলো যাতে নিজেদের আনন্দ ভাগাভাগি করে নিতে পারে,… read more »

এবার ইমেইল ও ক্যালেন্ডার সেবায় নজর জুমের

করোনাভাইরাস মহামারীতে বাসা থেকে কাজ করা কর্মীর সংখ্যা বাড়ার কারণে ব্যবসা লাফিয়ে বেড়েছে ভিডিওকনফারেন্সিং প্ল্যাটফর্ম প্রতিষ্ঠানটির। চলতি বছর প্রতিষ্ঠানের শেয়ার মূল্য বেড়েছে পাঁচশ’ শতাংশের বেশি। দ্য ইনফরমেশনের প্রতিবেদন বলছে, ইতোমধ্যে ইমেইল পণ্য নিয়ে কাজ করতে শুরু করেছে জুম। আগামী বছরই যত দ্রুত সম্ভব ওয়েব ইমেইল সেবার পরীক্ষা শুরু করতে পারে প্রতিষ্ঠানটি। ইমেইল সেবার কাজ শুরু… read more »

শপিফাইয়ে ভুয়া ও নকল স্টোর খুঁজে পেয়েছে ফেইকস্পট

বিবিসি এক প্রতিবেদনে উল্লেখ করেছে, কোভিড-১৯ মহামারীর এ সময়ে ছোট ব্যবসার জন্য অনেক মূল্যবান হয়ে উঠেছে শপিফাই। এর অন্যতম কারণ, প্রতিষ্ঠানটির সেবা হিসেবে সস্তা এবং খুব সহজেই শুরু করা যায়। শপিফাই প্রতিনিয়তই জালিয়াত এবং অন্যান্য নিয়ম লঙ্ঘনের ব্যাপারে নজর রাখে বলে জানিয়েছে। তারপরও ফেইকস্পট বলছে, তাদের বিশ্লেষণ করা এক লাখ ২৪ হাজার শপিফাই স্টোরের মধ্যে… read more »

কোভিড-১৯: ক্যালিফোর্নিয়া ও লন্ডনে বন্ধ অ্যাপলের দোকান

শনিবার এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন এক অ্যাপল মুখপাত্র। তবে, যুক্তরাষ্ট্রে অ্যাপল বিক্রয়কেন্দ্র বন্ধের ঘোষণা এসেছে একদিন আগে, শুক্রবার। এ সিদ্ধান্তের প্রভাব পড়েছে অ্যাপলের শেয়ারদরেও। বাজার বন্ধ হয়ে যাওয়ার পরও শেয়ারদর কমেছে আইফোন নির্মাতার। “বর্তমান কোভিড-১৯ পরিস্থিতির মুখে আমরা যেসব কমিউনিটিতে সেবা দেই, তার কিছু অংশে সাময়িকভাবে বিক্রয়কেন্দ্র বন্ধ রাখছি। আমরা পরিস্থিতি কাছ থেকে নজরে রেখে… read more »

ভয়েস ও ভিডিও কলিং এবার ডেস্কটপ হোয়াটসঅ্যাপেও

এর ফলে ভিডিও কলিং সেবার জন্য জুম এবং গুগল মিটের সারিতে উঠে আসবে হোয়াটসঅ্যাপ। তবে, বাণিজ্যিকভাবে হোয়াটসঅ্যাপ ওই দুই সেবার সঙ্গে প্রতিযোগিতায় নামবে কি না তা এখনও পরিষ্কার নয় বলে প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স। বৈশ্বিকভাবে দুইশ’ কোটিরও বেশি ব্যবহারকারী রয়েছে হোয়াটসঅ্যাপের। হিসেবে অ্যাপটি এখন দ্বিতীয় বৃহত্তম সামাজিক যোগাযোগ মাধ্যম, এই তালিকার প্রথম স্থানটি ধরে রেখেছে মালিক… read more »

সাইবার হামলার শিকার মার্কিন ট্রেজারি ও বাণিজ্য মন্ত্রণালয়

বিবিসি’র প্রতিবেদন বলছে, কম্পিউটার নেটওয়ার্ক টুল সোলারউইন্ডস থেকে সংযোগ বিচ্ছন্ন করতে বলা হয়েছে সব ফেডারেল অসামরিক সংস্থাকে। এই টুলের মাধ্যমেই অবৈধভাবে অনুপ্রবেশ করেছে হ্যাকাররা। এই হামলার পেছনে কে বা কারা রয়েছে এখনও তা প্রকাশ করেনি মার্কিন যুক্তরাষ্ট্র। হ্যাকিংয়ের এই ঘটনার এক সপ্তাহ আগেই সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ফায়ারআই জানিয়েছিল, সাইবার আক্রমণের কবলে পড়ে প্রতিষ্ঠানটির হ্যাকিং টুল… read more »

ভিডিও চ্যাট ও স্ক্রিন শেয়ারিং স্মার্টআপ ‘স্কোয়াড’ এখন টুইটারের

প্রযুক্তিবিষয়ক সাইট টেকক্রাঞ্চ জানিয়েছে, মালিকানা হাতবদল চুক্তির অংশ হিসেবে স্কোয়াডের পুরো দল, এমনকি অ্যাপটির সহ-প্রতিষ্ঠাতা এস্থার ক্রফোর্ড এবং ইথান সাটিন-ও টুইটারে যোগ দেবেন। ক্রফোর্ড জানিয়েছেন, টুইটার তাদের দলের অডিও এবং ভিডিও অভিজ্ঞতাকে নিজেদের কাজে লাগাতে চাইছে। তিনি আরও বলেছেন, পুরো দল “নতুন ফরম্যাট তৈরির অপেক্ষায় রয়েছে যা মজার, অর্থবহ এবং আকর্ষক আলাপনে অনুমোদন দেবে।” মালিকানা… read more »

জুয়া ও মদের বিজ্ঞাপন বন্ধ রাখতে দেবে ইউটিউব

সাম্প্রতিক বছরগুলোতে অনলাইন জুয়া সম্পর্কিত বিজ্ঞাপনের মাত্রা যথেষ্ট পরিমাণে বেড়েছে। এর বিরূপ প্রভাব পড়ছে শিশু ও তরুণদের মধ্যে। প্রতিবেদনে বিবিসি উল্লেখ করেছে, ইউটিউবের নতুন টুলটি সব বিজ্ঞাপন আটকাতে পারবে এমন কোনো নিশ্চয়তা নেই। এক ব্লগ পোস্টে ইউটিউবের ভাইস প্রেসিডেন্ট ডেবি ওয়াইনস্টিন বলেছেন, “আমরা বিজ্ঞাপন সেটিংসে নতুন নিয়ন্ত্রণ নিয়ে এসেছি, এর মাধ্যমে মানুষ মদ সম্পর্কিত বিজ্ঞাপন… read more »

বাংলাদেশ ও ভিয়েতনামি ‘হ্যাকার গ্রুপের’ বিরুদ্ধে ফেইসবুকের ব্যবস্থা

এক বিবৃতিতে ফেইসবুক জানিয়েছে, সামাজিক যোগাযোগের এই মাধ্যমকে ব্যবহার করে ম্যালওয়্যার ছড়ানো এবং ব্যবহারকারীদের অ্যাকাউন্ট হ্যাক করার মত কর্মকাণ্ড চালিয়ে আসছিল গ্রুপগুলো। তাদের সেই সুযোগ বন্ধ করে দেওয়া হয়েছে।  বাংলাদেশে যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, তারা স্থানীয় অধিকারকর্মী, সংবাদিক, ধর্মীয় সংখ্যালঘু প্রতিনিধি, এমনকি প্রবাসে থাকা কারও কারও অ্যাকাউন্ট হ্যাকিংয়ের সঙ্গে জড়িত। ফেইসবুকে ‘কমিউনিটি স্ট্যান্ডার্ড’ ভঙ্গের… read more »

Sidebar