স্কাইপের বিরুদ্ধে কথা শোনার অভিযোগ
যাঁরা স্কাইপ ব্যবহার করে কথোপকথন চালান তাঁদের জন্য অস্বস্তিকর শোনাতে পারে। তবে বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফটের মালিকানাধীন স্কাইপ সফটওয়্যারটির বিরুদ্ধে গোপনে কথা শোনার অভিযোগ উঠেছে। বিবিসি অনলাইনের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রান্সলেশন সফটওয়্যার ব্যবহার করে মাইক্রোসফটের কর্মীরা মাঝেমধ্যে স্কাইপে চলা আলাপ শোনেন। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট মাদারবোর্ডের এক প্রতিবেদনে বলা হয়, মাইক্রোসফটের পর্যালোচনাকারী কিছু কন্ট্রাক্টর ট্রান্সলেশনের… read more »


