ad720-90

সঙ্কটে দ্রুত অ্যাপ বানাবেন? মাথায় রাখুন তিন পরামর্শ

মানুষের সহায়তায় অ্যাপ বানানো তেমনই এক ডেভেলপার মিশেল স্কামেনে। লকডাউনের মধ্যে যখন একদিকে এন৯৫ মাস্ক এবং অন্যান্য ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জামের সঙ্কট চলছে তখন কিছু সহকর্মীর সঙ্গে মিলে একটি অনলাইন বিনিময় সাইট বানিয়েছেন স্কামেনে। সাইটটির মাধ্যমে যেকোনো জায়গা থেকে একে অপরের সঙ্গে প্রয়োজনীয় পণ্য শেয়ার এবং সরবরাহের সুযোগ পাবেন গ্রাহক। হাজারো মাস্ক, গাউন এবং অন্যান্য পণ্যের… read more »

সবচেয়ে দ্রুত গতির ইন্টারনেটের রেকর্ড অস্ট্রেলিয়ায়

অস্ট্রেলিয়ার মোনাশ, সুইনবার্ন এবং আরএমআইটি ইউনিভার্সিটির গবেষকদের দলটি সেকেন্ডে ৪৪.২ টেরাবিট ডেটা স্থানান্তর গতি পেয়েছেন বলে প্রতিবেদনে জানিয়েছে বিবিসি। ইন্টারনেটের এই গতিতে এক সেকেন্ডের কম সময়ে এক হাজারের বেশি এইচডি সিনেমা ডাউনলোড করতে পারবেন গ্রাহক। অফকমের তথ্যমতে, যুক্তরাজ্যের ব্রডব্যান্ডের গড় গতি সেকেন্ডে ৬৪ মেগাবিট, যা সাম্প্রতিক এই গবেষণায় পাওয়া ফলাফলের তুলনায় অতি নগণ্য। এই গবেষণাকে… read more »

করোনা গত বছর থেকেই দ্রুত ছড়ায়: যুক্তরাজ্যের বিশ্লেষণ

করোনাভাইরাস গত বছরের শেষ থেকে মানুষের মধ্যে ছড়াচ্ছিল। প্রথম সংক্রমণের পর এটি দ্রুত বিস্তার লাভ করে। ভাইরাসটির সাম্প্রতিক জিনগত বিশ্লেষণে এই নতুন তথ্য পেয়েছেন বলে   দাবি করেছেন যুক্তরাজ্যের গবেষকেরা। বিশ্বজুড়ে ৭ হাজার ৬০০ রোগীর কাছ থেকে নেওয়া নমুনা থেকে কোভিড-১৯ সৃষ্টিকারী ভাইরাসটির জিনগত বিশ্লেষণ করা হয়। সিএনএনের এক প্রতিবেদনে জানানো হয়, যুক্তরাজ্যের গবেষকেরা ভাইরাসের রূপান্তর… read more »

দেরিতে বাজারে আসবে মাইক্রোসফটের দুই পর্দার পিসি

নতুন অপারেটিং সিস্টেম উইন্ডোজ ১০এক্সচালিত এই ডিভাইসটি আগের বছরই দেখিয়েছে সফটওয়্যার জায়ান্ট মার্কিন প্রতিষ্ঠানটি। এ বছর ডিভাইসটি বাজারে আনার বদলে আপাতাত ‘একের ভেতর দুই’ ধাঁচের ল্যাপটপগুলোতে যাতে এক পর্দাতেই উইন্ডোজ ১০এক্স ভালোমতো কাজ করে সেদিকে নজর দিয়েছে মাইক্রোসফট– খবর প্রযুক্তি সাইট ভার্জের। গত বছর সারফেইস নিও’র সঙ্গে দুই পর্দার একটি অ্যান্ড্রয়েড ফোনও দেখিয়েছে প্রতিষ্ঠানটি। এই… read more »

করোনভাইরাস: দেরিতে আসতে পারে আইফোন ১২

এপ্রিলের শেষ পর্যন্ত প্রকৌশলীদের এশিয়া যাওয়াতে বিধিনিষেধ দিয়ে রেখেছে মার্কিন টেক জায়ান্ট খ্যাত প্রতিষ্ঠানটি। ফলে চীনে উৎপাদিত ৫জি আইফোনের ‘ইঞ্জিনিয়ারিং ভেরিফিকেশন টেস্ট’ বা ইভিটি সম্পন্ন করতে পারেননি প্রকৌশলীরা। — ডিজিটাইমসের বরাত দিয়ে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএস। এদিকে, আস্তে আস্তে আবারও আগের উৎপাদন গতিতে ফিরছে অ্যাপলের সঙ্গে চুক্তিবদ্ধ বৈদ্যুতিক পণ্য নির্মাতা ফক্সকন। ফেব্রুয়ারি মাসেই অ্যাপল জানিয়েছিল… read more »

দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তি: বাড়ছে শঙ্কা, কমছে আস্থা

বিশ্বব্যাপী প্রযুক্তির উপর আস্থা হারাচ্ছেন সাধারণ মানুষ। সেইসঙ্গে বেড়েছে প্রযুক্তি প্রতিষ্ঠানকে নীতিমালায় বাঁধার তাগিদ। সাম্প্রতিক এক গবেষণা প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্যই। সর্বপ্রথম প্রকাশিত

করোনাভাইরাস: দেরিতে আসতে পারে আইফোন এসই২

মার্চেই ফোনটি আসতে পারে বলে গুজব উঠেছিল। কিন্তু বর্তমান পরিস্থিতি বলছে ভিন্ন কথা। মঙ্গলবারের নিককেই এশিয়ান রিভিউয়ের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এ মাসের শেষে সাশ্রয়ী দামের ওই ফোনের উৎপাদন কাজ শুরু হওয়া কথা ছিল। এদিকে, অ্যাপল জানিয়েছে চীনে তাদের উৎপাদন কাজ ব্যহত হচ্ছে। — খবর প্রযুক্তিবিষয়ক সাইট সিনেটের। সোমবার অ্যাপল জানিয়েছে, করোনাভাইরাস প্রভাব ফেলেছে চীনা… read more »

দ্রুত উইন্ডোজ ১০-এ চলে আসার পরামর্শ

জনপ্রিয় অপারেটিং সিস্টেম উইন্ডোজ ৭-এর আর কোনো সেবা দেবে না এর নির্মাতা মাইক্রোসফট করপোরেশন। এর মানে উইন্ডোজ ৭-এর কোনো ত্রুটি সারাতে প্রতিষ্ঠানটি আর কোনো প্যাচ (প্রোগ্রাম) ছাড়বে না। ব্যবহারকারীদের জানুয়ারি মাসের মধ্যেই উইন্ডোজ ১০-এ চলে আসার পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ১৪ জানুয়ারি থেকে ‘মাইক্রোসফট উইন্ডোজ ৭’ থেকে…… read more »

এখন কম্পিউটারে​ যেকোনো এনকোডিং-এ লেখা হবে সম্পূর্ণ নির্ভুল এবং আরও দ্রুত !

Review of Borno Keyboard এখন কম্পিউটারে যেকোনো এনকোডিং-এ লেখা হবে সম্পূর্ণ নির্ভুল এবং আরও দ্রুত! আসসালামু আলাইকুম। ট্রিকবিডির সকলকে আমার সালাম জানিয়ে আজকের টিউন শুরু করলাম। আশা করি আপনারা সকলে ভালোই আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ।যাইহোক, আজকে যে বিষয় নিয়ে টিউন করবো তা হলো-কিভাবে একটি কীবোর্ড দিয়েই যেকোনো এনকোডিং-এ নির্ভুলভাবে লিখতে পারবেন সে… read more »

দ্রুত হালনাগাদ করুন ফায়ারফক্স

ফায়ারফক্স ব্রাউজার ব্যবহারকারীদের সর্বশেষ সংস্করণে হালনাগাদ করার জন্য জানিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান মজিলা। নিরাপত্তা গবেষকেরা ব্রাউজারটির এমন ত্রুটি খুঁজে পেয়েছেন, যার সাহায্যে হ্যাকাররা ব্যবহারকারীদের ক্ষতি করতে পারে। নিরাপত্তা ত্রুটিটি খুঁজে পেয়েছে চীনা নিরাপত্তাবিষয়ক প্রতিষ্ঠান কিহো ৩৬০। ফায়ারফক্সের ‘জাস্ট-ইন-টাইম’ নামের কমপাইলারে এই ত্রুটি পাওয়া যায়। কমপাইলারটি মূলত… বিস্তারিত সর্বপ্রথম প্রকাশিত

Sidebar