ad720-90

বিশ্বের প্রথম সর্বোচ্চ রিফ্রেশ রেটের মনিটর বাজারে

দেশের বাজারে দ্রুততম রিফ্রেশ রেটের গেমিং মনিটর আনছে আসুস। টাফ এবং আরওজি গেমিং লাইন-আপের মোট ৩টি মনিটর ফুল এইচডি রেজুলেশনে সর্বোচ্চ ২৮০ হার্টজ এবং কোয়াড এইচডি রেজুলেশনে ১৭০ হার্টজে কাজ করতে সক্ষম। টাফ সিরিজের দুটি গেমিং মনিটর ভিজি ২৭৯ কিউএম ও ভিজি ২৫৯ কিউএম নামের দুটি গেমিং মনিটর ফুল এইচডি রেজুলেশনে সাধারণ ২৪০ হার্টজ ছাড়িয়ে… read more »

ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এই প্রথম বারের মত ডিজিটাল মেলার অয়োজন করছে। আগামী ১৭ থেকে ১৯ তিনদিনব্যাপি এই মেলা বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। মেলায় আইটি খাতের দেশী বিদেশী বহু প্রতিষ্ঠান অংশগ্রহন করবে। এছাড়া রয়েছে নানা সভা সেমিনারসহ নানা আয়োজন । ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার লাস্টনিউজ বিডিকে এ কথা জানান। তিনি জানান, ইতোমধ্যেই এর প্রস্তুতির কাজ এগিয়ে চলছে । বেশ কয়েকটি কমিটি, উপ কমিটি গঠন করে দেয়া হয়েছে । এদিকে ফের গতি ফিরে এসেছে বিটিসিএলে ( সাবেক টিএন্ডটি )। দেয়া হয়েছে নতুন এমডি । করা হয়েছে পদোন্নতি দিয়ে বেশ কয়েকজন ডিএমডি । জোরে সোরে চলছে সারা দেশে নতুন নেটওয়ার্ক এক্সচেঞ্জ স্থাপনের কাজ । বিটিসিএল বেশ কয়েকটি নয়া প্রকল্পের হাতে নিয়েছে । যার কাজ পুরোদমে এগিয়ে চলছে । যার মধ্যে অন্যতম ২ হাজার ৫শ‍‍‌‌‌‌ ৭৩ কোটি টাকার একটি প্রকল্প যার নাম “মর্ডানাইজেশন অফ টেলিকমিউনেকেশন নেটওয়ার্ক” (এমওটিএন) । এ প্রকল্প বাস্তবায়িত হলে টেলিযোগাযোগ খাতে সেবা প্রদান, সেবার নির্ভরযোগ্যতা, নেটওয়ার্ক রক্ষণাবেক্ষণ ও পরিচালনা এবং ভবিষ্যৎ সম্প্রসারণ সব ক্ষেত্রেই বৈপ্লবিক পরিবর্তন আসবে। পুরাতন এক্মচেঞ্জগুলো পরিবর্তন করে অত্যাধুনিক করা হচ্ছে । এতে থাকবে নানা সুবিধা । বিনামূল্যে ল্যান্ডফোন সংযোগ ও পুনঃসংযোগের ঘোষণা করা হয়েছে। ওই ঘোষণার পর থেকে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডে (বিটিসিএল) গ্রাহকদের আবেদন জমা পড়তে শুরু করে। বিটিসিএলের জনসংযোগ বিভাগের জিএম মীর মোরশেদ জানান, নতুন সংযোগ পেতে গ্রাহকদের বেশি আগ্রহ দেখা যাচ্ছে। পুরনো সংযোগ নতুন করে পেতে গ্রাহকেরও সাড়া কম নয়। সব মিলিয়ে আবেদনের পরিমাণ সন্তোষজনক। উল্লেখ্য, গত ২২ অক্টোবর ডাক ও টেলিযোগাযোগ বিভাগ আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এ সিদ্ধান্ত দেন। তারপর থেকে দেওয়া শুরু হয় সংযোগ ও পুনঃসংযোগ। মুজিব বর্ষে বিটিসিএলের ‘ফ্রি টেলিকম’ সেবার উদ্বোধন করা হয়। এর মাধ্যমে বিটিসিএলের ল্যান্ডফোন সংযোগ বিনামূল্যে পাবেন সারাদেশের গ্রাহকরা। এর পাশাপাশি নতুন একটি অ্যাপও উদ্বোধন করা হয় ওই অনুষ্ঠানে যার মাধ্যমে বিটিসিএলের গ্রাহকরা ল্যান্ড ফোন সেবা নিয়ে তাদের অভিযোগ জানাতে পারবেন। এ বিষয়ে জানতে চাইলে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার লাস্টনিউজবিডিকে বলেন, অভাবনীয় সাড়া পেয়েছি। প্রতিদিনই নতুন সংযোগ পেতে আবেদন জমা পড়ছে। এছাড়া পুনঃসংযোগ নিতেও আগ্রহ দেখা গেছে ল্যান্ডফোন ব্যবহারকারীদের। তিনি বলেন, এমনিতেই আমরা ল্যান্ডফোন টু ল্যান্ডফোন কল মাসে ১৫০ টাকায় বেঁধে দিয়েছি প্যাকেজ হিসেবে। কোনও মাসিক লাইন রেন্ট নেই। অনেকে ভেবেছিলেন বিটিসিএলের ক্ষতি হবে। আসলে হয়েছে উল্টো। কারণ ল্যান্ডফোন থেকে প্রচুর কল যাচ্ছে মোবাইল ফোনে। এই চার্জ প্যাকেজের বাইরে। ফলে সেখান থেকে রাজস্ব ভাগাভাগি হবে। মন্ত্রী মনে করেন, এই উদ্যোগের ফলে বিটিসিএলের হারানো গৌরব ফিরবে, আরও বেশি লাভজনক হবে প্রতিষ্ঠানটি। মন্ত্রী জানান, পুরনো লাইনের সংযোগ তথা পুনঃসংযোগ বিনা খরচে নেওয়া যাবে। তবে কোনও বিল বকেয়া থাকলে তা পরিশোধ করতে হবে। বিল বকেয়া থাকলে পুনঃসংযোগ দেওয়া যাবে না। মন্ত্রী বলেন, তিনটা প্রতিষ্ঠান- সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড, টেলিটক ও বিটিসিএলকে (ডাক ও টেলিযোগাযোগ বিভাগের কোম্পানি) গতি ফিরে পেয়েছে । অচীরেই টেশিসও (টেলিফোন শিল্প সংস্থা) আরো ভাল করবে । যদিও মন্ত্রী উল্লেখ করেন, টেশিস গত বছর লাভ করেছে। ফলে এটিও আমাদের লাইনে চলে আসবে। দোয়েল ল্যাপটপ ও স্মার্টফোন দিয়ে টেশিস অনেক দূরে এগিয়ে যাবে। জানা গেছে, রাজধানীর গুলশান এক্সচেঞ্জে গত ৭ ও ৮ ডিসেম্বর নতুন সংযোগ পেতে ৯টি আবেদন জমা পড়ে। অন্যদিকে শেরে বাংলা নগর এক্সচেঞ্জে দুই সপ্তাহে নতুন সংযোগ পেতে ১৮০টি আবেদন জমা পড়ে। অন্যান্য এক্সচেঞ্জেও আবেদন জমা পড়ার হার এমন বলে জানা গেছে বিটিসিএল সূত্রে। প্রসঙ্গত, ২০০৯ সালে বিটিসিএলের গ্রাহক ছিল ১০ লাখের বেশি। ২০১১ সালে তা দাঁড়ায় ৯ লাখ ৪৩ হাজারে। ২০১৬ সালে বিটিসিএলের গ্রাহক ছিল ৭ লাখ ১৬ হাজার। গত বছর ছিল ৬ লাখের মতো। গত ১০ বছরে বিটিসিএলের গ্রাহক কমেছে ৪ লাখের বেশি। অনেক গ্রাহক বিল পরিশোধ করে সংযোগ বন্ধ করেছেন বিটিসিএলের আঞ্চলিক অফিসগুলোতে। এর বিপরীতে নতুন টেলিফোন সংযোগ নেওয়ার আবেদনের সংখ্যা খুবই কম ছিল বলে জানা যায়। সংশ্লিষ্টরা জানান, এরই মধ্যে এই চিত্র বদলে যেতে শুরু করেছে। তবে বিটিসিএল কোস্পানি হবার পর আজ পর্যন্ত এক জন নিয়োগের মাধ্যেমে রেগুলার এমডি নিয়োগ দিতে পারেনি। কয়েকবার উদ্যোগ নিয়েও ব্যর্থ হয়েছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ । ১১ বছরে ১৯ জন ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) দায়িত্ব পালন করেছেন রাষ্ট্রিয় মালিকানাধীন কোম্পানি বিটিসিএলে। জানা যায়, এই ১৯ জন এমডির মধ্যে কেউ কেউ একাধিকবারও চেয়ারে বসেছেন। ২০০৮ -০৯ অর্থবছরে কোম্পানির মোট আয় ১,৬৮৯.৩৬ ছিলো। কিন্তু ঠিক দশ বছরের মাথায় এই অঙ্ক নেমে আসে ৩৮৯.৩৯ কোটিতে। অর্থাৎ এই সময়ের মধ্যে বিটিসিএল লোকসান গুনেছে প্রায় ১৩০০ কোটি টাকা। এক অনুসন্ধান থেকে বেরিয়ে এসেছে, ২০১৮ সাল ও ২০১০ সালে চারবার বদল হয়েছে এমডি। ২০১৪ সালে তিনবার এবং চলতি বছরেও তিনবার পরিবর্তন হয়েছে বিটিসিএলের এমডি। এর পাশাপাশি এ যাবত ১৯ জন ভারপ্রাপ্ত বা অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে ছিলেন। এরমধ্যে কেউ কেউ মাত্র কয়েক সপ্তাহের জন্য ছিলেন এই পদে। চলতি বছরের ৩ নভেম্বর নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ড. মো. রফিকুল মতিন। বিটিসিএলে ৩১ বছর ধরে চাকুরি করা এই ৯১ তম ব্যাচের টেলিকম ক্যাডার কর্মকর্তাকে সকলে অভিনন্দন জানিয়েছেন। তিনি জানান, বর্তমানে বিটিসিএলের বেশ কয়েকটি প্রকল্প চলছে। এর মধ্যে এমওটিএন প্রকল্পটি বাস্তবায়িত হলে সারাদেশব্যাপী বিটিসিএলের একটি সুবিন্যস্ত, সমন্বিত ও শক্তিশালী নেটওয়ার্ক তৈরি হবে বলে আশা করা যায় এবং আধুনিক পদ্ধতিতে গ্রাহকবান্ধব সেবা প্রদান করা সম্ভব হবে। কিছুদিনের মধ্যে অতীতের যে কোন সময়ের চেয়ে গতিশীলতা ফিরে আসবে বিটিসিএলে । আশাবাদ এই নতুন এমডির । ইতেমধ্যেই মাঠপ্রশাসনে কঠোর বার্তা দিয়েছেন এই কর্মকর্তা । নড়েচড়ে বসেছে মাঠের কর্মকর্তারা ।

আলীমুজ্জামান হারুন: ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এই প্রথম বারের মত ডিজিটাল মেলার অয়োজন করছে। আগামী ১৭ থেকে ১৯ তিনদিনব্যাপি এই মেলা বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। মেলায় আইটি খাতের দেশী বিদেশী বহু প্রতিষ্ঠান অংশগ্রহন করবে। এছাড়া রয়েছে নানা সভা সেমিনারসহ নানা আয়োজন । ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার লাস্টনিউজ বিডিকে এ কথা জানান।… read more »

আমরাই প্রথম ডিজিটাল বাংলাদেশের ঘোষণা দেই: মোস্তাফা জব্বার

লাস্টনিউজবিডি,১৭ ডিসেম্বর: ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ডিজিটাল শব্দটি বাংলাদেশ থেকে উচ্চারিত হয়েছে। আমরাই প্রথম ডিজিটাল বাংলাদেশের ঘোষণা দেই। এরপর ২০১৪ সালে ভারত, ২০১৫ সালে মালদ্বীপ এবং এ বছরের ৫ ডিসেম্বর পাকিস্তানও ডিজিটালের ঘোষণা দিয়েছে। তবে পাকিস্তান এখনো প্রক্রিয়া শুরু করেনি। আজ মঙ্গলবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইইবি) কাউন্সিল হলে আয়োজিত এক অনুষ্ঠানে… read more »

জমকালো আয়োজনে প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন ইভ্যালির

‘বিজয় আমাদের, আমাদের এগিয়ে যাওয়া’—এই স্লোগান প্রতিপাদ্য করে মহান বিজয় দিবসের অনুপ্রেরণায় নিজেদের উদ্যাপনকে সাজিয়ে তোলে ই-কমার্সভিত্তিক মার্কেটপ্লেস ইভ্যালি। গতকাল সোমবার (১৬ ডিসেম্বর) রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট সড়ক সংলগ্ন ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) প্রায় পাঁচ হাজার আমন্ত্রিত অতিথিদের নিয়ে এই উদ্যাপন অনুষ্ঠান আয়োজন হয়। আমন্ত্রিত অতিথিদের মধ্যে ইভ্যালির প্রায় তিন হাজার গ্রাহক, সহস্রাধিক সেলার,… read more »

Xaiomi-এর প্রথম স্মার্ট স্পিকার আর রাউটার

মঙ্গলবার চীনে লঞ্চ হল Xaiomi-এর প্রথম স্মার্ট স্পিকার Redmi AI Speaker Play। একই দিনে লঞ্চ হয়েছে AC 2100 রাউটার। সংস্থার প্রথম স্মার্ট স্পিকারে রয়েছে বিশেষ ভয়েস রিকগনিশন ফিচার। আর AC 2100 রাউটারে রয়েছে হাই ফ্রিকোয়েন্সি সিগনাল অ্যাম্পলিফায়ার। আসুন এ বার Redmi AI Speaker Play আর AC 2100 রাউটারের কয়েকটি বিশেষ ফিচার আর দাম সম্পর্কে জেনে… read more »

সিঙ্গাপুরে প্রথম ৫জিচালিত এআই ল্যাব হুয়াওয়ের

স্কুল, সরকারি সংস্থা এবং বিভিন্ন প্রতিষ্ঠান ৫জি অ্যাপ্লিকেশনের পরীক্ষা চালাতে পারবে ল্যাবটিতে– খবর ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএস-এর। এআই খাতে গবেষণা এবং উন্নয়নের জন্য তাত্ত্বিক প্রযুক্তির প্রমাণ, বিনামূল্যে পরীক্ষা এবং অফলাইন এআই ডেভেলপমেন্ট কিট বানানোর কাজ করবে হুয়াওয়ের ল্যাবটি। হুয়াওয়ের পক্ষ থেকে বলা হয়, ৫জি এআই ল্যাবের মাধ্যমে সম্প্রতি সিঙ্গাপুরে চালু হওয়া জাতীয় এআই স্ট্রাটেজির অংশ হিসেবে… read more »

আইনস্টাইনের প্রথম প্রেম

ভালো পলিটেকনিক কলেজ। জগৎজোড়া খ্যাতি। নিজের যদি একটি ছেলে থাকে, কার না সাধ হয় ছেলের ডিপ্লোমাটা ওখান থেকে করানোর। কিন্তু সাধ থাকলেও অনেকের সাধ্য থাকে না। সাধ্য থাকলেও আশার গুড়ে এক খাবলা বালু ছিটিয়ে দিতে পারে ছেলের অযোগ্যতা। জার্মানির সেই জগদ্বিখ্যাত দম্পতির বিখ্যাত ছেলেটিরও যোগ্যতা ছিল না। আইন সবার জন্য সমান বলা হলেও আসলে বাস্তবে… read more »

প্রথম দিনেই কোটি গ্রাহক পেয়েছে ‘ডিজনি প্লাস’

প্রথম দিনেই এক কোটির বেশি গ্রাহক পাওয়ার ঘটনাটি প্রভাবে ফেলেছে প্রতিষ্ঠানের শেয়ার মূল্যেও। বুধবার দিন শেষে ডিজনি প্লাসের শেয়ার মূল্য আগের তুলনায় বেড়েছে ৭.৩৫ শতাংশ। এতে করে প্রতিষ্ঠানটির বাজার মূল্যে যোগ হয়েছে আরও ১৩০০ কোটি মার্কিন ডলার। সবমিলিয়ে এখন ডিজনি প্লাসের মোট বাজার মূল্য দাঁড়িয়েছে ২৬,৮০০ কোটি ডলারে। ওই একই দিনে প্রতিদ্বন্দ্বী সেবা নেটফ্লিক্সের শেয়ার… read more »

প্রথম ‘বৈদ্যুতিক বিমান’ দেখালো নাসা

এক্স-৫৭ ম্যাক্সওয়েল নামের ওই বিমানটি তৈরির কাজে শুরু হয়েছে ২০১৫ সালে। ইতালি নির্মিত টেকনাম-পি২০০৬টি টুইন ইঞ্জিন প্রপেলার বিমানের আদলে তৈরি করা হচ্ছে এক্স-৫৭ ম্যাক্সওয়েল। বৈদ্যুতিক বিমানটি বর্তমানে যে অবস্থায় রয়েছে, তাতে পরীক্ষামূলক উড্ডয়নের জন্য আরও অন্তত বছর খানেক অপেক্ষা করতে হবে। — খবর রয়টার্সের। সবমিলিয়ে বড় আকারের ১৪টি বৈদ্যুতিক মোটর বসানো হবে বিমানটিতে। সম্প্রতি এরকম… read more »

নাগরদোলার মতো ঘুরবে মহাকাশের প্রথম হোটেল!

ঘুরতে যাওয়া যাদের নেশা, তাদের জন্য নতুন দিগন্ত খুলে যেতে পারে আগামী কয়েক বছরের মধ্যেই। পৃথিবী ছাড়িয়ে তারা এ বার ঘুরতে যেতে পারবেন মহাকাশেও। সেখানে গিয়ে দিন কয়েক আমোদ প্রমোদ করতে পারেন। এমনই ব্যবসায় উদ্যোগী হয়েছে আমেরিকার ক্যালিফোর্নিয়ার ‘দ্য গেটওয়ে ফাউন্ডেশন’ নামের একটি স্টার্ট আপ সংস্থা। ২০২৭–এর মধ্যে মহাকাশে হোটেল চালু করার পরিকল্পনা নিয়েছে আমেরিকার… read more »

Sidebar