ad720-90

উদ্ভাবনের মাধ্যমে সামাজিক পরিবর্তনে টিইডিএক্স গুলশান

নানা উদ্ভাবনী প্রযুক্তি ও সেবার মাধ্যমে সামাজিক পরিবর্তন আনা সম্ভব। এ ক্ষেত্রে তরুণ উদ্যোক্তারা ভূমিকা রাখতে পারেন। সম্প্রতি ‘ইনোভেশন এনভেলিং সোশ্যাল চেঞ্জ’ স্লোগানে তরুণ উদ্যোক্তাদের অনুপ্রেরণা দিতে অনুষ্ঠিত হলো টিইডিএক্স গুলশান নামের একটি আয়োজন। রাজধানীর রাওয়া কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এ আয়োজনে দেশ ও বিদেশের বিভিন্ন বক্তা তাঁদের সফলতার গল্প ও উদ্যোক্তাদের নানা চ্যালেঞ্জের বিষয়গুলো… বিস্তারিত… read more »

ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এই প্রথম বারের মত ডিজিটাল মেলার অয়োজন করছে। আগামী ১৭ থেকে ১৯ তিনদিনব্যাপি এই মেলা বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। মেলায় আইটি খাতের দেশী বিদেশী বহু প্রতিষ্ঠান অংশগ্রহন করবে। এছাড়া রয়েছে নানা সভা সেমিনারসহ নানা আয়োজন । ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার লাস্টনিউজ বিডিকে এ কথা জানান। তিনি জানান, ইতোমধ্যেই এর প্রস্তুতির কাজ এগিয়ে চলছে । বেশ কয়েকটি কমিটি, উপ কমিটি গঠন করে দেয়া হয়েছে । এদিকে ফের গতি ফিরে এসেছে বিটিসিএলে ( সাবেক টিএন্ডটি )। দেয়া হয়েছে নতুন এমডি । করা হয়েছে পদোন্নতি দিয়ে বেশ কয়েকজন ডিএমডি । জোরে সোরে চলছে সারা দেশে নতুন নেটওয়ার্ক এক্সচেঞ্জ স্থাপনের কাজ । বিটিসিএল বেশ কয়েকটি নয়া প্রকল্পের হাতে নিয়েছে । যার কাজ পুরোদমে এগিয়ে চলছে । যার মধ্যে অন্যতম ২ হাজার ৫শ‍‍‌‌‌‌ ৭৩ কোটি টাকার একটি প্রকল্প যার নাম “মর্ডানাইজেশন অফ টেলিকমিউনেকেশন নেটওয়ার্ক” (এমওটিএন) । এ প্রকল্প বাস্তবায়িত হলে টেলিযোগাযোগ খাতে সেবা প্রদান, সেবার নির্ভরযোগ্যতা, নেটওয়ার্ক রক্ষণাবেক্ষণ ও পরিচালনা এবং ভবিষ্যৎ সম্প্রসারণ সব ক্ষেত্রেই বৈপ্লবিক পরিবর্তন আসবে। পুরাতন এক্মচেঞ্জগুলো পরিবর্তন করে অত্যাধুনিক করা হচ্ছে । এতে থাকবে নানা সুবিধা । বিনামূল্যে ল্যান্ডফোন সংযোগ ও পুনঃসংযোগের ঘোষণা করা হয়েছে। ওই ঘোষণার পর থেকে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডে (বিটিসিএল) গ্রাহকদের আবেদন জমা পড়তে শুরু করে। বিটিসিএলের জনসংযোগ বিভাগের জিএম মীর মোরশেদ জানান, নতুন সংযোগ পেতে গ্রাহকদের বেশি আগ্রহ দেখা যাচ্ছে। পুরনো সংযোগ নতুন করে পেতে গ্রাহকেরও সাড়া কম নয়। সব মিলিয়ে আবেদনের পরিমাণ সন্তোষজনক। উল্লেখ্য, গত ২২ অক্টোবর ডাক ও টেলিযোগাযোগ বিভাগ আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এ সিদ্ধান্ত দেন। তারপর থেকে দেওয়া শুরু হয় সংযোগ ও পুনঃসংযোগ। মুজিব বর্ষে বিটিসিএলের ‘ফ্রি টেলিকম’ সেবার উদ্বোধন করা হয়। এর মাধ্যমে বিটিসিএলের ল্যান্ডফোন সংযোগ বিনামূল্যে পাবেন সারাদেশের গ্রাহকরা। এর পাশাপাশি নতুন একটি অ্যাপও উদ্বোধন করা হয় ওই অনুষ্ঠানে যার মাধ্যমে বিটিসিএলের গ্রাহকরা ল্যান্ড ফোন সেবা নিয়ে তাদের অভিযোগ জানাতে পারবেন। এ বিষয়ে জানতে চাইলে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার লাস্টনিউজবিডিকে বলেন, অভাবনীয় সাড়া পেয়েছি। প্রতিদিনই নতুন সংযোগ পেতে আবেদন জমা পড়ছে। এছাড়া পুনঃসংযোগ নিতেও আগ্রহ দেখা গেছে ল্যান্ডফোন ব্যবহারকারীদের। তিনি বলেন, এমনিতেই আমরা ল্যান্ডফোন টু ল্যান্ডফোন কল মাসে ১৫০ টাকায় বেঁধে দিয়েছি প্যাকেজ হিসেবে। কোনও মাসিক লাইন রেন্ট নেই। অনেকে ভেবেছিলেন বিটিসিএলের ক্ষতি হবে। আসলে হয়েছে উল্টো। কারণ ল্যান্ডফোন থেকে প্রচুর কল যাচ্ছে মোবাইল ফোনে। এই চার্জ প্যাকেজের বাইরে। ফলে সেখান থেকে রাজস্ব ভাগাভাগি হবে। মন্ত্রী মনে করেন, এই উদ্যোগের ফলে বিটিসিএলের হারানো গৌরব ফিরবে, আরও বেশি লাভজনক হবে প্রতিষ্ঠানটি। মন্ত্রী জানান, পুরনো লাইনের সংযোগ তথা পুনঃসংযোগ বিনা খরচে নেওয়া যাবে। তবে কোনও বিল বকেয়া থাকলে তা পরিশোধ করতে হবে। বিল বকেয়া থাকলে পুনঃসংযোগ দেওয়া যাবে না। মন্ত্রী বলেন, তিনটা প্রতিষ্ঠান- সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড, টেলিটক ও বিটিসিএলকে (ডাক ও টেলিযোগাযোগ বিভাগের কোম্পানি) গতি ফিরে পেয়েছে । অচীরেই টেশিসও (টেলিফোন শিল্প সংস্থা) আরো ভাল করবে । যদিও মন্ত্রী উল্লেখ করেন, টেশিস গত বছর লাভ করেছে। ফলে এটিও আমাদের লাইনে চলে আসবে। দোয়েল ল্যাপটপ ও স্মার্টফোন দিয়ে টেশিস অনেক দূরে এগিয়ে যাবে। জানা গেছে, রাজধানীর গুলশান এক্সচেঞ্জে গত ৭ ও ৮ ডিসেম্বর নতুন সংযোগ পেতে ৯টি আবেদন জমা পড়ে। অন্যদিকে শেরে বাংলা নগর এক্সচেঞ্জে দুই সপ্তাহে নতুন সংযোগ পেতে ১৮০টি আবেদন জমা পড়ে। অন্যান্য এক্সচেঞ্জেও আবেদন জমা পড়ার হার এমন বলে জানা গেছে বিটিসিএল সূত্রে। প্রসঙ্গত, ২০০৯ সালে বিটিসিএলের গ্রাহক ছিল ১০ লাখের বেশি। ২০১১ সালে তা দাঁড়ায় ৯ লাখ ৪৩ হাজারে। ২০১৬ সালে বিটিসিএলের গ্রাহক ছিল ৭ লাখ ১৬ হাজার। গত বছর ছিল ৬ লাখের মতো। গত ১০ বছরে বিটিসিএলের গ্রাহক কমেছে ৪ লাখের বেশি। অনেক গ্রাহক বিল পরিশোধ করে সংযোগ বন্ধ করেছেন বিটিসিএলের আঞ্চলিক অফিসগুলোতে। এর বিপরীতে নতুন টেলিফোন সংযোগ নেওয়ার আবেদনের সংখ্যা খুবই কম ছিল বলে জানা যায়। সংশ্লিষ্টরা জানান, এরই মধ্যে এই চিত্র বদলে যেতে শুরু করেছে। তবে বিটিসিএল কোস্পানি হবার পর আজ পর্যন্ত এক জন নিয়োগের মাধ্যেমে রেগুলার এমডি নিয়োগ দিতে পারেনি। কয়েকবার উদ্যোগ নিয়েও ব্যর্থ হয়েছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ । ১১ বছরে ১৯ জন ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) দায়িত্ব পালন করেছেন রাষ্ট্রিয় মালিকানাধীন কোম্পানি বিটিসিএলে। জানা যায়, এই ১৯ জন এমডির মধ্যে কেউ কেউ একাধিকবারও চেয়ারে বসেছেন। ২০০৮ -০৯ অর্থবছরে কোম্পানির মোট আয় ১,৬৮৯.৩৬ ছিলো। কিন্তু ঠিক দশ বছরের মাথায় এই অঙ্ক নেমে আসে ৩৮৯.৩৯ কোটিতে। অর্থাৎ এই সময়ের মধ্যে বিটিসিএল লোকসান গুনেছে প্রায় ১৩০০ কোটি টাকা। এক অনুসন্ধান থেকে বেরিয়ে এসেছে, ২০১৮ সাল ও ২০১০ সালে চারবার বদল হয়েছে এমডি। ২০১৪ সালে তিনবার এবং চলতি বছরেও তিনবার পরিবর্তন হয়েছে বিটিসিএলের এমডি। এর পাশাপাশি এ যাবত ১৯ জন ভারপ্রাপ্ত বা অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে ছিলেন। এরমধ্যে কেউ কেউ মাত্র কয়েক সপ্তাহের জন্য ছিলেন এই পদে। চলতি বছরের ৩ নভেম্বর নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ড. মো. রফিকুল মতিন। বিটিসিএলে ৩১ বছর ধরে চাকুরি করা এই ৯১ তম ব্যাচের টেলিকম ক্যাডার কর্মকর্তাকে সকলে অভিনন্দন জানিয়েছেন। তিনি জানান, বর্তমানে বিটিসিএলের বেশ কয়েকটি প্রকল্প চলছে। এর মধ্যে এমওটিএন প্রকল্পটি বাস্তবায়িত হলে সারাদেশব্যাপী বিটিসিএলের একটি সুবিন্যস্ত, সমন্বিত ও শক্তিশালী নেটওয়ার্ক তৈরি হবে বলে আশা করা যায় এবং আধুনিক পদ্ধতিতে গ্রাহকবান্ধব সেবা প্রদান করা সম্ভব হবে। কিছুদিনের মধ্যে অতীতের যে কোন সময়ের চেয়ে গতিশীলতা ফিরে আসবে বিটিসিএলে । আশাবাদ এই নতুন এমডির । ইতেমধ্যেই মাঠপ্রশাসনে কঠোর বার্তা দিয়েছেন এই কর্মকর্তা । নড়েচড়ে বসেছে মাঠের কর্মকর্তারা ।

আলীমুজ্জামান হারুন: ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এই প্রথম বারের মত ডিজিটাল মেলার অয়োজন করছে। আগামী ১৭ থেকে ১৯ তিনদিনব্যাপি এই মেলা বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। মেলায় আইটি খাতের দেশী বিদেশী বহু প্রতিষ্ঠান অংশগ্রহন করবে। এছাড়া রয়েছে নানা সভা সেমিনারসহ নানা আয়োজন । ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার লাস্টনিউজ বিডিকে এ কথা জানান।… read more »

জার্মানিতে নিষেধাজ্ঞা এড়াতে ‘পরিবর্তন আনবে’ উবার

আদালতের ওই রায়ের পরপরই পরিবর্তনের সিদ্ধান্ত জানিয়েছে উবার। জার্মানিতে স্বাধীন গাড়িচালকদের বদলে গাড়ি ও ট্যাক্সি প্রতিষ্ঠানের মাধ্যমে নিজেদের সেবা দিয়ে থাকে প্রতিষ্ঠানটি। তবে, দেশটির বাণিজ্য সংস্থা ‘ট্যাক্সি ডয়েশল্যান্ডের’ অভিযোগ, ‘জার্মানির যাত্রী পরিবহন আইন ভেঙেছে উবার’। — খবর বিবিসি’র।   জার্মানিতে নিজেদের সেবা ‘সচল’ রেখেই পরিবর্তন আনার কথা জানিয়েছে উবার। আদতে মূল সমস্যাটি অন্য জায়গায়। অধিকাংশ দেশেই… read more »

ইউটিউবে পরিবর্তন আসছে

গুগলের ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব তাদের ওয়েবসাইটের নকশায় পরিবর্তন আনছে। ডেস্কটপ ও ট্যাবলেট কম্পিউটার ব্যবহারকারীদের কথা মাথায় রেখে পরিবর্তন আনার বিষয়টি এক ব্লগ পোস্টে তুলে ধরেছে ইউটিউব। গতকাল শুক্রবার থেকেই হালনাগাদ ডিজাইনের ইউটিউব ডেস্কটপ ও বিভিন্ন অ্যাপ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত হয়েছে। ইউটিউবের নতুন নকশায় বড় আকারের থাম্বনেইল ও ভিডিও শিরোনাম যুক্ত করা যাবে। এ ছাড়া… read more »

[Youtube Trick] যেনে নিন ইউটিউব ভিডিও লিংক কিছু ইডিট বা পরিবর্তন করে, কী কী কাজ করা যায়।

Hello, TrickBD বাসীরা কেমন আছেন সবাই, আশা করি ভাল আছেন। তো অবশ্যই টাইটেল দেখে বুঝে গেছেন আজকের পোষ্ট কি নিয়ে, তাই অযথা কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল টপিকে আজ আমি আপনাদের ইউটিউব লিংক এর কিছু ট্রিক শিখাবো। ১. কোনো থার্ড পার্টি অ্যাপ/ওয়েবসাইট ছাড়াই ভিডিও ডাউনলোড করুন: ইউটিউবে থেকে ভিডিও ডাউনলোড করার জন্য আমরা বিভিন্ন… read more »

গুগল সার্চে পরিবর্তন আসছে

গুগলে এখন অনেক কিছু অনুসন্ধান বা সার্চ করে মানুষ। প্রতিদিন কোটি কোটি প্রশ্নের উত্তর খোঁজা হয় গুগলে। মানুষের সার্চের বিষয়গুলোর ভালোভাবে বুঝতে এবং সংশ্লিষ্ট উত্তর খুঁজে এনে দিতে সার্চের অ্যালগরিদমে পরিবর্তন আনছে গুগল। গুগল এতে তাদের নিউরাল নেটওয়ার্কিং পদ্ধতি ব্যবহার করছে। গুগলের দাবি, এই আপডেটের ফলে প্রতি ১০টি সার্চ রেজাল্টের মধ্যে অন্তত একটি প্রাসঙ্গিক হবে।… read more »

হার্ট সুস্থ রাখতে চাই খাদ্যভ্যাসে পরিবর্তন

হার্টের রোগ দিন আশঙ্কাজনকভাবে বেড়ে চলেছে। সাধারণত জেনেটিক বা বংশগত, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, কায়িক পরিশ্রমের অভাব, দুশ্চিন্তা, নারীদের বেশি বয়সে বিয়ে ও সন্তানধারণ, ধূমপান ইত্যাদি কারণেই এই হার্টের রোগ হয়। তবে এই সমস্যার সমাধান আছে। বংশগত কারণ ছাড়া বাকিগুলো নিয়ন্ত্রণে রেখে কিংবা পরিবর্তন করে হার্টকে সুস্থ রাখা সম্ভব। খাদ্যাভ্যাসে পরিবর্তনের মাধ্যমে  হৃদরোগ ও স্ট্রোক থেকে  নিজেদের রক্ষা… read more »

ফেসবুক নোটিফিকেশন সিস্টেমে পরিবর্তন আসছে

অনেকেই ফেসবুক পোস্ট দেওয়ার পর এর প্রতিক্রিয়া জানার অপেক্ষায় থাকেন। ফেসবুক প্রতিক্রিয়া আসার বিষয়টি বিশেষ নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেয়। কিন্তু বর্তমান নোটিফিকেশন আইকনটিতে বারবার গিয়ে প্রতিক্রিয়া দেখতে অনেকেই বিরক্ত হন। ফেসবুক তাই নতুন একটি ফিচার নিয়ে পরীক্ষা চালাচ্ছে। প্রতিটি পোস্টে কি ধরনের প্রতিক্রিয়া এসেছে তা সহজে জানার জন্য নতুন নোটিফিকেশন ফরম্যাট তৈরি করছে তারা। বেশ… read more »

আপনার ফোনের নোটিফিকেশন বার পরিবর্তন করে ফোন কে দিন নতুন লুক খুব সহজে।

আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভাল আছেন। আমরা প্রতিদিন ফোনের একরকম লুক দেখে বোরিং হয়ে যাই। ফোনের মধ্যে  নতুনত্য আসলে ভাল লাগে। তাই আপনার এন্ড্রয়েড ফোনের নোটিফিকেশন বার নিজের ইচ্ছে মত পরিবর্তন করুন মাত্র ২মিনিটে। নোটিফিকেশন বার পরিবর্তন করে ফোনকে দিন নতুন লুক। ভাল লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আর কোন মন্তব্য থাকলে অবশ্যই মন্তব্য… read more »

গ্রুপে নানা পরিবর্তন আনছে ফেসবুক

ফেসবুকে গ্রুপের জন্য প্রাইভেসি সেটিংস হালনাগাদ করেছে ফেসবুক কর্তৃপক্ষ। ফেসবুকের গ্রুপ ফিচারটি কীভাবে কাজ করে তা সহজবোধ্য করতেই এ হালনাগাদ আনার কথা বলছে তারা। এখন ফেসবুক গ্রুপ হিসেবে ‘পাবলিক’, ‘ক্লোজড’ বা ‘সিক্রেট’ এমন নানা ভাগে ভাগ থাকবে না। এখন থেকে গ্রুপ হবে শুধু ‘পাবলিক’ ও ‘প্রাইভেট’। ফেসবুক কর্তৃপক্ষ বলছে, ব্যবহারকারীদের প্রত্যাশার সঙ্গে খাপ খাওয়াতে ও… read more »

Sidebar