ad720-90

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের পর ‘হুয়াওয়ে’ সিদ্ধান্ত যুক্তরাজ্যের

সংবাদমাধ্যমগুলোকে প্রধানমন্ত্রী বরিস জনসনের এক মুখপাত্র বলেন, “বর্তমানে যুক্তরাজ্যে হুয়াওয়ের যন্ত্রাংশ কীভাবে ব্যবহার করা হচ্ছে তার ওপর আমাদের কঠোর নিয়ন্ত্রণ রয়েছে। সরকার বিষয়টি নিয়ে ব্যাপক পর্যালোচনা করছে। আজ যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য সরকারের জাতীয় নিরাপত্তা এবং টেলিযোগাযোগ বিভাগের কর্মকর্তাদের একটি বৈঠক রয়েছে।” যুক্তরাজ্যের ৫জি নেটওয়ার্কে হুয়াওয়ের প্রযুক্তি ব্যবহার করা হবে কিনা সে বিষয়ে চলতি মাসেই সিদ্ধান্ত… read more »

গ্যালাক্সি এস২০ সিরিজে থাকতে পারে ১২০ হার্টজ ডিসপ্লে

দক্ষিণ কোরিয়ান প্রতিষ্ঠানটি পরবর্তী প্রজন্মের চিপসেট হিসেবে এক্সিনস ৯৯০ আনার ঘোষণা দেওয়ার পর থেকেই ১২০ হার্টজ পর্দা আসতে পারে এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে। কারণ ওই চিপসেটটি ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ১২০ হার্টজ পর্দা সমর্থন করে। — খবর ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএস’র। স্পেসিফিকেশনের হিসেব বলছে, কিছু বাজারে স্যামসাংয়ের এক্সিনস ৯৯০ চিপসেটের স্মার্টফোন পাওয়া যাবে। তবে, অধিকাংশ বাজারেই… read more »

তিন ক্যামেরার স্মার্টফোন ইউমিডিজি এ৫ প্রো

দেশের বাজারে এ৫ প্রো মডেলের নতুন স্মার্টফোন এনেছে চীনা মোবাইল ব্র্যান্ড ইউমিডিজি। আকর্ষণীয় নকশা ও তিন ক‍্যামেরার ফোনটিতে রয়েছে ৬ দশমিক ৩ ইঞ্চি ফুল এইচডি ওয়াটার ড্রপ ডিসপ্লে। অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ‍্যান্ড্রয়েড ৯। এ ৫ প্রো স্মার্টফোনটির রেজল্যুশন ২২৮০ বাই ১০৮০ পিক্সেল। এতে রয়েছে হেলিও পি২৪ সিপিইউ। ফাস্ট চার্জার সুবিধাযুক্ত ফোনটিতে রয়েছে ৪ হাজার… read more »

২৮ বছর পর সিইএস আয়োজনে হাজির অ্যাপল

আইএএনএস-এর প্রতিবেদনে বলা হয়, ৭ জানুয়ারি ভোক্তা গোপনতা প্যানেলে আলোচনা করবেন অ্যাপলের নির্বাহী কর্মকর্তা জেইন হোর্ভাথ। ফেডারেল ট্রেড কমিশনের (এফটিসি) বেশ কিছু কর্মকর্তা এবং ফেইসবুক, প্রোক্টর এবং গ্যাম্বলের নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন হোর্ভাথ। প্রতিষ্ঠানের আকার, নীতিমালা এবং গ্রাহকের চাহিদার ওপর ভিত্তি করে কীভাবে প্রতিষ্ঠানগুলো গোপনতা সুরক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারে তা নিয়ে আলোচনা করা… read more »

এস ১ প্রো আনল ভিভো

দেশের বাজারে পাঁচ ক্যামেরার নতুন ফোন এস ১ প্রো এনেছে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান ভিভো। ফোনটির দাম ২৬ হাজার ৯৯০ টাকা। ভিভোর এস সিরিজের তৃতীয় ফোন এস ১ প্রোতে রয়েছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তি। এর পেছনে ক্যামেরা চারটি আর সামনে একটি। কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন পেছনের ক্যামেরাগুলো যথাক্রমে ৪৮, ৮, ২ ও ২ মেগাপিক্সেলের এবং সেলফি ক্যামেরাটি ৩২ মেগাপিক্সেলের।… read more »

যেসব কারণে এসি বিস্ফোরণ ঘটতে পারে

দেশে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে এ–সংক্রান্ত দুর্ঘটনাও বেড়ে গেছে। তবে অধিকাংশ ক্ষেত্রেই অসচেতনতা বা অসতর্কতার কারণে এসব দুর্ঘটনা ঘটে থাকে। বাজারে এখন নানা রকম এসি পাওয়া যায়। তবে মানসম্মত এসি ছাড়া দুর্ঘটনার আশঙ্কা থাকে বলে মনে করেন বিশেষজ্ঞরা। এসিসংশ্লিষ্ট দুর্ঘটনার কারণ ও এ থেকে সুরক্ষার বিষয়ে পরামর্শ দিয়েছেন ওয়ালটন এসি গবেষণা… read more »

গেমিং ম্যাক আসতে পারে ২০২০ সালে!

প্রতিষ্ঠানটির বার্ষিক ‘ওয়ার্ল্ড ওয়াইড ডেভেলপারস কনফারেন্সে’ (ডব্লিইউডব্লিইউডিসি) ওই ম্যাকটি উন্মোচন করা হতে পারে। এবারই প্রথমবারের মতো গেমিং খাতে হাতে দিচ্ছে অ্যাপল। তবে গেমিং ম্যাকটি কী ডেস্কটপ হবে নাকি ম্যাকবুক প্রো তা আনুষ্ঠানিকভাবে এখনও জানা যায়নি। গুজবে শোনা যাচ্ছে, আইম্যাক হতে পারে গেমিং ম্যাকটি। — ইকোনোমিক টাইমসের বরাত দিয়ে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএস। ইকোনোমিক টাইমসের প্রতিবেদন… read more »

সামনের বছরই খুলতে পারে লাস ভেগাসের সুড়ঙ্গ: মাস্ক

সিএনবিসি’র প্রতিবেদনে বলা হয়, প্রতিষ্ঠানের সুড়ঙ্গ নিয়ে এক টুইটার গ্রাহকের প্রশ্নের জবাবে টুইট বার্তায় মাস্ক বলেন, “ভেগাসে  প্রথম বাণিজ্যিক সুড়ঙ্গ শেষ করছে বোরিং কোম্পানি, কনভেশন সেন্টার থেকে স্ট্রিপ পর্যন্ত, এরপর আমরা অন্যান্য প্রকল্পে কাজ করবো।” যাতায়াত ব্যবস্থায় বিপ্লবী পরিবর্তন আনার লক্ষ্যে সুড়ঙ্গ খননকারী প্রতিষ্ঠান বোরিং প্রতিষ্ঠা করেন টেসলা এবং স্পেসএক্স প্রধান নির্বাহী। হাইপারলুপ নামে পরিচিত… read more »

প্রথম ৫জি ট্যাবলেট আনতে পারে স্যামসাং

ইতোমধ্যেই বাজারে বেশ কিছু ৫জি স্মার্টফোন আনা হলেও ট্যাবলেট আনেনি কোনো প্রতিষ্ঠান। স্যামসাংয়ের কোরিয়ান ওয়েবসাইটে ডিভাইসটি তালিকায় দেখা গেছে। তবে ডিভাইসটি এখনও উন্মোচনই করেনি স্যামসাং– খবর প্রযুক্তি সাইট ভার্জের। নতুন ট্যাবলেটটির দাম বা স্পেসিফিকেশন নিয়ে খুব বেশি তথ্য সামনে আসেনি। ডিভাইসটির নামের পাশে শুধু ৫জি দেখা গেছে। ট্যাবলেটটি কবে নাগাদ উন্মোচন করা হতে পারে সেটিও… read more »

সাংবাদিকদের টুইটার ব্যবহারে বিধিনিষেধ দিতে পারে বিবিসি

পরিকল্পনাটি কার্যকর হলে সংবাদমাধ্যমটি তাদের শীর্ষ প্রতিনিধিদের অনলাইন প্লাটফর্মে ব্রেকিং নিউজ কিংবা তাৎক্ষণিক বিশ্লেষণ দেয়া বন্ধ করতে বলবে বলে এক প্রতিবেদনে গার্ডিয়ান জানিয়েছে। যুক্তরাজ্যের সাম্প্রতিক সাধারণ নির্বাচনে সামাজিক যোগাযোগ মাধ্যমে কর্মীদের করা মন্তব্য নিয়ে সমালোচনার জেরে ব্রিটিশ এ সংবাদমাধ্যমটি এমন সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবছে বলেও জানিয়েছে তারা।  বিবিসির রাজনীতি বিষয়ক সম্পাদক লরা কুসেনবার্গ ও উত্তর… read more »

Sidebar