ad720-90

‘ওয়ালটন পুঁজিবাজার চাঙ্গা করতে পারে’

লাস্টনিউজবিডি, ১২মার্চ: একটা ভালো প্রতিষ্ঠান পূঁজিবাজারে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। ওয়ালটনের মতো বড় ও স্বচ্ছ কোম্পানি শেয়ারবাজার চাঙ্গা করতে পারে, পুঁজিবাজারে ইতিবাচক প্রভাব রাখতে পারে। এতে বিনিয়াগকারীরা উপকৃত হবেন। উপকৃত হবে দেশ। এমন অভিমত পুঁজিবাজার বিশ্লেষকদের। পুঁজিবাজারে ইতিবাচক পরিবর্তনের আভাস নিয়ে আসছে দেশের শীর্ষ ইলেকট্রনিক্স কোম্পানি ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ইতোমধ্যেই প্রতিষ্ঠানটির বিডিং সম্পন্ন হয়েছে।… read more »

বিপদে ফেলতে পারে বন্ধুর ‘গার্লফ্রেন্ডের’ ছবি

আপনার ঘনিষ্ঠ বন্ধুর ‘গার্লফ্রেন্ডের’ ছবি দেখানোর কথা বলে আপনাকে বিপদে ফেলতে পারে সাইবার দুর্বৃত্তরা। সম্প্রতি এ ধরনের প্রতারণা বেড়েছে। শুরুতে হ্যাকার একটি ঝাপসা বা ব্লার করা ছবি দেখিয়ে বলতে পারে, এটি আপনার বন্ধুর গার্লফ্রেন্ডের নগ্ন ছবি। ছবিটিতে ক্লিক করুন। তাদের এ কথায় ভুলেছেন তো বিপদ। বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, ম্যালওয়্যার বা ক্ষতিকর প্রোগ্রাম ভর্তি… read more »

জুনে আসতে পারে সাশ্রয়ী দামের নতুন আইফোন

অ্যাপলপ্রেমীরা নতুন আইফোনের অপেক্ষায়। তবে বিশ্বজুড়ে করোনাভাইরাস পরিস্থিতির কারণে নতুন আইফোন বাজারে আসতে দেরি হচ্ছে। কিন্তু তাই বলে নতুন আইফোন ঘিরে গুঞ্জন থেমে নেই। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট নাইন টু ফাইভ ম্যাক বলছে, জুন মাস নাগাদ আইফোন ৯ বাজারে আনতে পারে মার্কিন প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল। এতে সমর্থন করবে টাচ আইডি ও আইওএস ১৪। নতুন এ আইফোনকে… read more »

করোনাভাইরাস আক্রান্তের অ্যাকাউন্ট স্থগিত করতে পারে উবার

আক্রান্ত কিছু দেশে ইতোমধ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে জনস্বাস্থ্য কর্মকর্তাদের সমর্থন দিতে উবারের দল কাজ করছে বলেও জানানো হয়েছে– খবর বার্তাসংস্থা রয়টার্সের। করোনাভাইরাস নিয়ে প্রতিষ্ঠানের বিস্তারিত নীতিমালা ওয়েবসাইটে দিয়েছে উবার। পরিস্থিতি সামাল দিতে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে তাও উল্লেখ করেছে প্রতিষ্ঠানটি। উবারের পক্ষ থেকে বলা হয়, “পরামর্শদাতা এক স্বাস্থ্য বিশেষজ্ঞের উপদেশ… read more »

করোনভাইরাস: দেরিতে আসতে পারে আইফোন ১২

এপ্রিলের শেষ পর্যন্ত প্রকৌশলীদের এশিয়া যাওয়াতে বিধিনিষেধ দিয়ে রেখেছে মার্কিন টেক জায়ান্ট খ্যাত প্রতিষ্ঠানটি। ফলে চীনে উৎপাদিত ৫জি আইফোনের ‘ইঞ্জিনিয়ারিং ভেরিফিকেশন টেস্ট’ বা ইভিটি সম্পন্ন করতে পারেননি প্রকৌশলীরা। — ডিজিটাইমসের বরাত দিয়ে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএস। এদিকে, আস্তে আস্তে আবারও আগের উৎপাদন গতিতে ফিরছে অ্যাপলের সঙ্গে চুক্তিবদ্ধ বৈদ্যুতিক পণ্য নির্মাতা ফক্সকন। ফেব্রুয়ারি মাসেই অ্যাপল জানিয়েছিল… read more »

মিনি এলইডি পর্দার নতুন ম্যাকবুক প্রো আনতে পারে অ্যাপল

বিনিয়োগকারীদের জন্য লেখা নোটে বিষয়টি উল্লেখ করেছেন কুয়ো। নতুন ম্যাকবুক প্রো’র কনট্রাস্ট অনুপাত হবে উচ্চমানের, রংয়ের পরিসীমা হবে আরও বৃহৎ এবং ছবি সম্পর্কিত অন্যান্য গুণগত মানও হবে আরও ভালো – জানিয়েছেন কুয়ো। — খবর প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেটের। এ তথ্যগুলো বাদে বাড়তি কোনো তথ্য জানাননি কুয়ো। তবে, এনগ্যাজেট ধারণা করছে, নতুন ম্যাকবুক প্রো-টিতে ১৬ ইঞ্চি ম্যাকবুক… read more »

দেশে আসছে হুয়াওয়ে মেট ৩০ প্রো

দেশে হুয়াওয়ে মোবাইল সার্ভিসেস-সমর্থিত (এইচএমএস) ফ্ল্যাগশিপ স্মার্টফোন ‘মেট ৩০ প্রো’ বাজারে আনার ঘোষণা দিয়েছে হুয়াওয়ে। গত রোববার ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে স্মার্টফোনটির আগাম ফরমাশ (প্রি-বুকিং) জানানোর কার্যক্রমও শুরু করা হয়। আগামীকাল বুধবার পর্যন্ত হুয়াওয়ে অনুমোদিত ব্র্যান্ড শপ ছাড়াও গ্যাজেট অ্যান্ড গিয়ারের আউটলেটে এবং অনলাইনে দারাজ ও পিকাবু থেকে প্রি-বুক করা যাবে। প্রি-বুকিংয়ে… বিস্তারিত সর্বপ্রথম প্রকাশিত

প্রত্যাশার আগেই আসতে পারে মাইক্রোসফট ফোল্ডএবল

নির্ধারিত সময়ের আগেই সারফেইস ডুয়ো উন্মোচন করার কারণ হিসেবে আইএএনএস-এর প্রতিবেদন বলছে- ডিভাইসটির হার্ডওয়্যার এবং সফটওয়্যার প্রায় প্রস্তুত। ডুয়োর নির্দিষ্ট ফিচারগুলো নিয়েই শেষ পর্যায়ের কাজ চলছে, সংবাদমাধ্যমটিকে জানিয়েছে বিষয়টির সঙ্গে জড়িত ব্যক্তি। সম্প্রতি নতুন এই ডিভাইসটির একটি ছবিও ফাঁস হয়েছে। এতে ডিভাইসটির সামনে ফ্ল্যাশ দেখা গেছে, যা মাইক্রোসফটের দেখানো প্রোটোটাইপে ছিলো না। অন্যান্য ফোল্ডএবল স্মার্টফোনের… read more »

দেশের বাজারে হুয়াওয়ের সুপার ফ্ল্যাগশিপ মেট ৩০ প্রো

বাংলাদেশের বাজারে হুয়াওয়ের সুপার ফ্ল্যাগশিপ মেট ৩০ প্রো’র প্রি-বুকিং শুরু হয়েছে। রোববার (০১ মার্চ, ২০২০) থেকে শুরু হয়ে প্রি-বুকিং চলবে বুধবার (০৪ মার্চ, ২০২০) পর্যন্ত। হুয়াওয়ে অনুমোদিত ব্র্যান্ডশপ ছাড়াও অনলাইন শপ দারাজ, পিকাবো এবং গ্যাজেট অ্যান্ড গিয়ারের আউটলেটে প্রি-বুক করা যাবে। প্রি-বুকিংয়ে উপহার হিসেবে মিলছে হুয়াওয়ের প্রিমিয়াম ক্যাটাগরির ফ্রিলেস ও ওয়্যারলেস চার্জার। আর গ্রামীণ ফোনের… read more »

সিরিকে গোপনে সক্রিয় করতে পারে হ্যাকাররা

অ্যাপলের ভার্চ্যুয়াল সহকারী প্রোগ্রাম সিরি দারুণ জনপ্রিয়। তবে ব্যবহারকারীর অজান্তেই সিরিকে সক্রিয় করে তুলতে পারে সাইবার দুর্বৃত্তরা। এ কাজে তারা ব্যবহার করতে পারে আলট্রাসনিক তরঙ্গ। সম্প্রতি যুক্তরাষ্ট্রের গবেষকেরা দাবি করেছেন, আলট্রাসনিক তরঙ্গ কোনো শব্দ করে না তবে মোবাইল ফোনে সিরি প্রোগ্রামকে সক্রিয় করে তুলতে পারে। ব্যবহারকারীর অজান্তে কল করা, ছবি তোলা, বার্তা পাঠানোর মতো কাজগুলো… read more »

Sidebar