ad720-90

দুই দশক পার করল গুগল সার্চ

গুগল এখন অনলাইন ব্যবহারকারীদের প্রতিদিনের সঙ্গী। ২০ বছর আগে যাত্রা শুরু করেছিল গুগলের সার্চ ইঞ্জিন। আজ কেউ গুগলের হোমপেজে গেলে সে বিষয়টিই দেখতে পাবেন। একটি বিশেষ ডুডলের মাধ্যমে ২০ বছর পালনের বিষয়টি ফুটিয়ে তুলেছে গুগল। এ বছরের ডুডল অক্ষর আকৃতির বেলুন ও উপহারের বাক্সের মাধ্যমে সাজানো। তাতে ক্লিক করলে একটি ইউটিউব ভিডিও চালু হয় এবং… read more »

মোটোরোলা ফিরলো ১০ বছর পর

বাংলাদেশের বাজারে নতুন মটো ই-ফোর প্লাস, মটো ই-ফাইভ ও মটো ই-ফাইভ প্লাস হ্যান্ডসেট আনল বিশ্বের অন্যতম শীর্ষ হ্যান্ডসেট নির্মাতা কোম্পানি মোটোরোলা। এর মাধ্যমে দীর্ঘ দশ বছর পর রবি’র সাথে সহযোগিতার ভিত্তিতে বাংলাদেশে আবার শুরু করল মোটারোলা। সোমবার রাজধানীর এক অভিজাত হোটেলে কোম্পানিটির সর্বশেষ এই হ্যান্ডসেটগুলোর উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের… read more »

এক দশক পর দেশের বাজারে ফিরল মটরোলা

প্রায় এক দশক পর দেশের বাজারে আনুষ্ঠানিকভাবে বিক্রি শুরু হচ্ছে মটরোলা হ্যান্ডসেটের। আজ সোমবার রাজধানীর একটি হোটেলে মটরোলার মটো ই-ফোর প্লাস, মটো ই-ফাইভ, মটো ই-ফাইভ প্লাস হ্যান্ডসেট বাজারে আনার ঘোষণা দেওয়া হয়। দেশের বাজারে মটরোলার পরিবেশক হিসেবে কাজ করবে স্মার্ট টেকনোলজিস। ফোনগুলো মোবাইল অপারেটর রবির ই-কমার্স সাইট রবিশপে পাওয়া যাবে। মটো ই-ফোর প্লাস, মটো ই-ফাইভ,… read more »

প্রোক্সিমা বি গ্রহতে থাকতে পারে এলিয়েন, ধারণা বিজ্ঞানীদের

পৃথিবীর কাছে প্রোক্সিমা বি নামের এক গ্রহের সন্ধান পেয়েছেন বেশ কয়েকজন বৈজ্ঞানিক। যেখানে বিশাল সমুদ্র থাকার সম্ভাবনার কথাও জানিয়েছেন বিজ্ঞানীরা ৷ পাশাপাশি এই গ্রহে জীবনের অস্তিত্বের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না ৷ গ্রহটি পৃথিবী থেকে ৪.২ আলোকবর্ষ দূরে রয়েছে ৷ এটি আকারে পৃথিবীর প্রায় সমান বলে জানা গিয়েছে ৷ আর এতে তাপমাত্রা মোটামুটি -90 C… read more »

কালো রঙ ফেরাতে পারে সারফেইস ২

প্রথমে কালো রঙেই সারফেইস আরটি বাজারে এনেছিল প্রতিষ্ঠানটি। কিন্তু দ্রুতই সারফেইস ২-তে রঙ বদলে সিলভার করা হয়। এবার আবারও পুরানো কালো রঙ ফেরানো হতে পারে বলে প্রতিবেদনে জানিয়েছে প্রযুক্তি সাইট ভার্জ। নতুন সারফেইস ডিভাইসে কালো রঙ আনার বিষয়টি প্রথমে জানায় জার্মান সাইট উইন্ডোজ ইউনাইটেড। প্রতিষ্ঠানের সারফেইস ল্যাপটপ ২ এবং নতুন সারফেইস প্রো উভয় ডিডাইসই আসতে… read more »

নতুন আইপ্যাডে বাদ যেতে পারে লাইটনিং পোর্ট

ধারণা করা হচ্ছে ১২ সেপ্টেম্বর অ্যাপল ইভেন্টে নতুন আইফোনের সঙ্গে আইপ্যাড প্রো উন্মোচন করা হবে। ইতোমধ্যেই আইপ্যাড প্রো’র বেশ কিছু তথ্য ও ছবি সামনে এসেছে। ফাঁস হওয়া ছবিতে দেখা গেছে নতুন আইপ্যাডের চারপাশে বেজেল কমানোর পাশাপাশি বাদ দেওয়া হয়েছে হোম বাটন। ফলে প্রথমবারের মতো আইপ্যাডে যোগ হতে পারে ফেইস আইডি– খবর প্রযুক্তি সাইট ভার্জের। এবার… read more »

ট্রাম্পের প্রস্তাবের ধাক্কা লাগতে পারে অ্যাপল শেয়ারে

শনিবার ট্রাম্প এক টুইটে বলেন, চীনে তৈরি পণ্যের উপর প্রস্তাবিত শুল্ক এড়াতে অ্যাপলের উচিৎ যুক্তরাষ্ট্রে পণ্য তৈরি করা। তিনি বলেন, “চীনের উপর আমরা বিশাল অংকের শুল্ক আরোপ করতে পারি যার কারণে অ্যাপল পণ্যগুলোর দাম বাড়তে পারে- কিন্তু এখানে একটি সমাধান আছে। যখন এখানে কর একদম শূন্য করে দেওয়া হবে, এমনকি কর ভর্তুকিও থাকবে।” “আপনাদের পণ্যগুলো… read more »

পাঁচ ক্যামেরার ফোন আনতে পারে নোকিয়া

চলতি বছরের শুরুর দিকেই নোকিয়া’র নতুন ফোনের পেছনে পাঁচটি ক্যামেরা রাখা হবে বলে গুজব শুরু হয়। এবার ফাঁস হওয়া ছবিতেও তেমনটাই দেখা গেছে বলে প্রতিবেদনে জানিয়েছে প্রযুক্তি সাইট ভার্জ। পেছনে ক্যামেরাগুলো বৃত্তাকার করে সাজানো হয়েছে। আর এর মাঝখানে রাখা হয়েছে জেইস ব্র্যান্ডিং। কয়েক বছর আগে নোকিয়ার ব্র্যান্ড নামে স্মার্টফোন তৈরির চুক্তি করে চীনা প্রতিষ্ঠান এইচএমডি… read more »

অ্যাপলের পর আমাজনও ট্রিলিয়নের ক্লাবে

যুক্তরাষ্ট্রের দ্বিতীয় কোম্পানি হিসেবে এক ট্রিলিয়ন ডলার (এক লাখ কোটি মার্কিন ডলার) স্টক মার্কেট ভ্যালুর উচ্চতা স্পর্শ করেছে ই-কমার্স সেবাদাতা প্রতিষ্ঠান আমাজন। মঙ্গলবার প্রতিষ্ঠানটি এই মাইলফলক স্পর্শ করে। গত মাসে প্রথম প্রতিষ্ঠান হিসেবে অনন্য এই মাইলফলক স্পর্শ করে মার্কিন প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল। আমাজনের এই আর্থিক মূল্য বাংলাদেশি টাকায় প্রায় ৮৪ লাখ কোটি টাকা; যা… read more »

Man in the middle attack এর মাধ্যমে হ্যাক হতে পারে আপনার ফোনটি। তাই সতর্ক হয়ে যান সবাই। (এইটা সবাই জানে, তাই expert রা পোস্টটি থেকে দূরে থাকুন, যারা এখনো জানে না তাদের জন্য আজকের পোস্ট)

আপনার ফোনটিও হ্যাক হতে পারে।ভাবছেন কিভাবে হবে। share it ব্যবহারের সময় আপনার অপরিচিত কেউ বা কোনো হ্যাকার man in the middle attack এর মাধ্যমে আপনার ফোনে ভাইরাস / অশলীল কিছু দিতে পারে তাই সতর্ক থাকা ভাল তো চলুন share it protection দিবেন কিভাবে দেখে নেই প্রথমে share it এ প্রবেশ করুন। তারপর বাম পাশের icon… read more »

Sidebar