ad720-90

এবার আসতে পারে আইফোন ৯

সেপ্টেম্বর মাসে অ্যাপল ইভেন্টে আইফোনগুলো উন্মোচন করতে পারে মার্কিন প্রযুক্তি জায়ান্ট প্রতিষ্ঠানটি। এই ডিভাইসগুলো দিয়ে স্যামসাং গ্যালাক্সি এস৯ ও গুগল পিক্সেল 3-এর মতো ফ্ল্যাগশিপ অ্যান্ড্রয়েড স্মার্টফোনগুলোর সঙ্গে প্রতিযোগিতায় নামতে যাচ্ছে তারা। নতুন সবগুলো আইফোনের নকশা আগের বছরের আইফোন X-এর মতো রাখা হলেও এর পর্দায় ভিন্ন ভিন্ন প্রযুক্তি দেখা যেতে পারে, প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ব্রিটিশ ট্যাবলয়েড… read more »

স্মৃতিতে ‘প্রভাব ফেলতে পারে’ মোবাইল বিকিরণ

মোবাইল ফোনের বিকিরণ (আরএফ-ইএমএফ – বিদ্যুতচৌম্বকীয় ক্ষেত্র ও বেতার তরঙ্গ) ও কিশোর কিশোরীদের স্মৃতিশক্তি নিয়ে গবেষণা চালিয়েছেন সুইস ট্রপিকাল অ্যান্ড পাবলিক হেলথ ইনস্টিটিউট-এর গবেষকরা। গবেষণায় দেখা গেছে, এক বছরের কিছুটা বেশি সময়ের মধ্যেই তরুণ তরুণীদের স্মৃতিশক্তির ওপর নেতিবাচক প্রভাব ফেলে স্মার্টফোনের বিকিরণ– খবর ব্রিটিশ ট্যাবলয়েড মিররের। দলটির গবেষক মার্টিন রুজলি বলে, “এর থেকে ধারণা করা… read more »

কেমব্রিজ অ্যানালিটিকার পর এবার ক্রিমসন হেক্সাগন

শুক্রবার ব্যবসা-বাণিজ্যবিষয়ক মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল-এর প্রতিবেদনে বলা হয়, মার্কিন সরকার, ক্রেমলিনের সঙ্গে সংশ্লিষ্ট একটি রুশ অলাভজনক সংস্থা এবং তুর্কি সরকারের সঙ্গে বস্টনের এই বিশ্লেষণা প্রতিষ্ঠানটির চুক্তি প্ল্যাটফর্মটির নীতিমালা লঙ্ঘন করে কিনা তা নিয়ে তদন্ত করছে ফেইসবুক। ক্রিমসন হেক্সাগন ফেইসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, টাম্বলারসহ অন্যান্য সামাজিক মাধ্যম থেকে এক ট্রিলিয়নেরও বেশি ডেটা সংগ্রহ করেছে বলে… read more »

আসছে লাল পিএস৪ প্রো

আসছে ৭ সেপ্টেম্বর স্পাইডার-ম্যান গেইমের সঙ্গে বান্ডল হিসেবে আনতে যাওয়া এই লাল রঙের পিএস৪ প্রো-এর নাম দেওয়া হয়েছে ‘অ্যামেইজিং রেড’। এর উপরে বড় করে এঁকে দেওয়া হয়েছে স্পাইডার-ম্যান লোগো। এই কনসোলের সঙ্গে দেওয়া কনট্রোলারেও রাখা হয়েছে কনসোলের রঙের সামঞ্জস্য। লাল রঙের এই কনট্রোলারে ব্যবহার করা হয়েছে সাদা বাটন।  কনসোলের উপরিভাগ চকচকে কিনা তা এখনও নিশ্চিত… read more »

পাঁচ বিলিয়ন ডলার হতে পারে গুগলের জরিমানা

বুধবার ঘোষণা হতে যাওয়া এই জরিমানার মাধ্যমে স্মার্টফোন নির্মাতা আর টেলিযোগাযোগ প্রতিষ্ঠানগুলোর সঙ্গে মার্কিন ওয়েব জায়ান্টটির চুক্তি নিয়ে চলমান মামলার ইতি টানা হবে। সম্ভাব্য জরিমানার বিষয়ে জানাতে মঙ্গলবার গুগল প্রধান নির্বাহী সুন্দার পিচাই-কে ফোন করেছেন ইইউ কমপিটিশন কমিশনার মারগ্রেথ ভেস্টেগার।  ২০১৭ সালে গুগলের শপিং-সার্চ সেবা নিয়ে এক তদন্তের জের ধরে ইউরোপিয়ান কমিশন ২৪০ কোটি ইউরো… read more »

রক্ত দেওয়ার আগে ও পরে যে বিষয়গুলো মাথায় রাখবেন

আত্মীয়-স্বজন কিংবা মানবতার সেবায় এগিয়ে আসতে আমাদের মধ্যে অনেকেই (প্রাপ্তবয়স্ক) স্বেচ্ছায় রক্ত দিয়ে থাকেন। কিন্তু শুধু রক্ত দিলেই তো চলবে না, রক্ত দেয়ার ফলে রক্তদাতার যেনো শারীরিক কোনো সমস্যা না হয় সেদিকে নজর রাখাও প্রয়োজন। অন্যথায় রক্তদাতা সমস্যায় পড়তে পারেন। তাই স্বাস্থ ঠিক রাখার জন্য রক্ত দেয়ার পূর্বে এবং পরে একজন রক্তদাতার বিশেষ কিছু কাজ… read more »

নতুন ম্যাকবুক প্রো আনলো অ্যাপল

অষ্টম প্রজন্মের ইনটেল প্রসেসর ব্যবহার করে তৈরি নতুন ম্যাকবুক প্রো বাজারে এনেছে বিশ্বখ্যাত প্রযুক্তিপণ্য নির্মাতা অ্যাপল। আগের যেকোনো ম্যাকবুক প্রোর চেয়ে দ্রুত গতিতে চলবে নতুন এই ১৩ ও ১৫ ইঞ্চি ম্যাকবুক প্রো, এমনটাই দাবি অ্যাপলের। বৃহস্পতিবার ম্যাকবুকের নতুন মডেলগুলো উন্মোচন করেছে অ্যাপল। ছয় কোরের ১৫ ইঞ্চি ম্যাকবুক আগের চেয়ে ৭০ শতাংশ এবং কোয়াড কোর ১৩… read more »

সাবধান, স্মার্টফোনের গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস হয়ে যেতে পারে!

স্মার্টফোন ছাড়া এখন অনেকেরই চলে না। কিন্তু এ স্মার্টফোনেই লুকিয়ে আছে ভয়ংকর বিপদ। যাঁরা অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমচালিত স্মার্টফোন ব্যবহার করেন, তাঁদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তথ্য চুরি হওয়ার আশঙ্কা বেশি। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, অ্যান্ড্রয়েড ফোনে থাকা জনপ্রিয় কিছু অ্যাপ ব্যবহারকারীর কথাবার্তা রেকর্ড করছে এবং স্মার্টফোন ব্যবহারের ধরন নজরদারি করছে। সবচেয়ে বিপদের কথা হচ্ছে, স্মার্টফোনের বিভিন্ন… read more »

জিমেইলে পাঠানো মেইল অন্য কেউ পড়তে পারে

ব্যক্তিগত গুরুত্বপূর্ণ তথ্য আদান-প্রদানে অনেকেই গুগলের জিমেইলের ওপর ভরসা রাখেন। কিন্তু জিমেইলের বিরুদ্ধে ‘ভয়ংকর’ এক অভিযোগের কথা উঠেছে: গুগল ব্যবহারকারীদের মেইল অন্য কাউকে পড়তে দেয়। গুগল কর্তৃপক্ষ সে কথা স্বীকারও করেছে। তারা বলছে, এসব তাদের নীতিমালাতেই আছে। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, জিমেইল ব্যবহার করে যে বার্তা পাঠানো কিংবা গ্রহণ করা হচ্ছে, তা কেবল মেশিনই… read more »

বাজারে আসতে পারে ৯ লেন্সযুক্ত স্মার্টফোন

তিন ক্যামেরা যুক্ত স্মার্টফোন ইতিমধ্যেই দেখে ফেলেছে প্রযুক্তি বিশ্ব। চীনের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে তাদের পি২০ প্রো মডেলের স্মার্টফোনে তিন লেন্স ক্যামেরা যুক্ত করেছে। এবারে প্রযুক্তি বিশ্বকে চমকে দিতে স্মার্টফোনে যুক্ত হতে পারে নয় লেন্সযুক্ত ক্যামেরা। লাইট নামের একটি উদ্যোক্তা প্রতিষ্ঠান নয় লেন্সযুক্ত স্মার্টফোন ক্যামেরা তৈরি করছে। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, লাইট নামের… read more »

Sidebar