ad720-90

ক্লাবহাউসের প্রতিদ্বন্দ্বী একাধিক অডিও ফিচার আনছে ফেইসবুক

হুট করে ক্লাবহাউস জনপ্রিয়তা পাওয়ার পর অডিও বাজারে আসতে চাইছে ফেইসবুকও। ক্লাবহাউস অ্যাপে মার্কিন শতকোটিপতিরা এসে হাজির হওয়ার পর বাড়তে শুরু করে এর জনপ্রিয়তা। ফেব্রুয়ারিতে ব্যাপক হারে ডাউনলোড হলেও মার্চে এসে তাতে ভাটা পড়ে। উল্লেখ্য, ফেব্রুয়ারির তুলনায় মার্চে আনুমানিক ৭০ শতাংশ কমেছে ক্লাবহাউসের ডাউনলোড। জাকারবার্গ জানিয়েছেন, ‘সাউন্ডবাইটস’ নামে ছোট-কাঠামো সম্পন্ন অডিও ক্লিপের ফিচারসহ বিভিন্ন শব্দ… read more »

জলবায়ু পরিবর্তন তুলে ধরছে গুগল আর্থের নতুন টাইমল্যাপস ফিচার

টাইমল্যাপস তৈরিতে ব্যবহার করা হয়েছে কৃত্রিম উপগ্রহের ধারণকৃত দুই কোটি ৪০ লাখ ছবি, আটশ’ সংরক্ষিত ভিডিও এবং পারস্পারিকভাবে সক্রিয় নির্দেশিকা। ফিচারটির সাহায্যে বিশ্বের যে কোনো অঞ্চলের টাইমল্যাপস দেখতে পারেন ব্যবহারকারীরা। গোটা প্রকল্পে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা, মার্কিন জিওলজিক্যাল সার্ভে’র ল্যান্ডসেট কর্মসূচী এবং ইউরোপীয় ইউনিয়নের কোপার্নিকাস কর্মসূচীর তথ্য ব্যবহার করা হয়েছে। জলবায়ু পরিবর্তনের কারণে অতিবৃষ্টি,… read more »

নতুন ফিচারে নিউজ ফিডে ব্যবসা দেখাবে ফেইসবুক

নতুন ওই ফিচারে ফেইসবুক নির্বাচিত কিছু ব্যবসায়ের থাম্বনেইল দেখাবে ব্যবহারকারীকে যেগুলো তিনি আগে থেকে অনুসরণ করছেন না। থাম্বনেইলগুলো সরাসরি বিভিন্ন ব্যবসায়িক পেইজের পোস্টের নিচে এসে হাজির হবে, এবং একই ধরনের টপিকের কাছাকাছি পাওয়া যাবে। উদাহরণ হিসেবে বলা যায়, কোনো রেস্তোরাঁর পোস্টের নিচে ওই এলাকার অন্য কোনো রেস্তোরাঁর পোস্ট এসে হাজির হতে পারে, বা প্রসাধনী ব্র্যান্ডের… read more »

মনিটাইজেশন ফিচার আসছে ক্লাবহাউসে

নির্মাতাদের জন্য মনিটাইজেশন ফিচার নিয়ে আসবে অডিও-চ্যাটিং অ্যাপ ক্লাবহাউস। তবে, ফিচারটি থেকে কোনো অর্থ নিজেদের জন্য রাখবে না তারা। সম্প্রতি এ ব্যাপারে জানিয়েছে অডিও নির্ভর সামাজিক যোগাযোগ মাধ্যমটি। সর্বপ্রথম প্রকাশিত

স্টেজ চ্যানেলস: ক্লাবহাউসের মতো ফিচার ডিসকর্ডেও

সম্প্রচারের সময় একে অন্যের উপর কথা বলবে বা গতানুগতিক যে গোলোযোগ হয়, সে বিষয়গুলো নিয়ে দুশ্চিন্তায় না ভুগেই ফিচারটির সাহায্যে অডিও সম্প্রচারের কাজ সারতে পারবেন ব্যবহারকারীরা। সবকিছু যাতে ঠিকভাবে চলে সে বিষয়টি নিশ্চিত করবেন স্টেজ মডারেটররা। নিরব শ্রোতা হিসেবে থাকতে না চাইলে, ব্যবহারকারীকে শুধু জানাতে হবে কখন তিনি কথা বলতে চাইছেন। ব্যবহারকারীর কাছ থেকে ইঙ্গিত… read more »

সার্চ ইঞ্জিন গুগলের কিছু অচেনা ফিচার

ডিএমপি নিউজ: সার্চ ইঞ্জিন হিসেবে গুগলের খ্যাতি জগতজোড়া৷ বলা যায়, সার্চ সেবায় একক আধিপত্য এই প্রতিষ্ঠানটির৷ কিন্তু আমরা গুগল সার্চ কতটা ব্যবহার করি? এখানে পাবেন এমন কিছু ফিচারের কথা যা অনেকেই জানেন না৷ টাইমারের কথাই ধরুন৷ ঘড়ি কিংবা মোবাইল ব্যবহারের দরকার কী? গুগল ডটকমের সার্চ বক্সে ইংরেজিতে লিখুন ‘‘সেট টাইমার ৩০ মিনিটস৷” ত্রিশ এর জায়গায়… read more »

কিশোর বয়সীদের সুরক্ষায় ইনস্টাগ্রামের নতুন ফিচার

নতুন সুরক্ষা ব্যবস্থায় যদি কোনো কিশোর বয়সী কোনো প্রাপ্তবয়স্ককে অনুসরণ করেন, তাহলেই শুধু সরাসরি মেসেজ পাঠাতে পারবেন তিনি। তবে, অ্যাকাউন্টে সঠিক বয়স দেওয়া থাকতে হবে সুবিধাটি পেতে। বিবিসি এক প্রতিবেদনে উল্লেখ করেছে, অনেক সময়ই কিশোর বয়সীরা নিষেধাজ্ঞার বেড়াজাল এড়াতে ইনস্টাগ্রামে নিজেদের বয়স বাড়িয়ে দিয়ে রাখে। অনেক সময় শিশু নিপীড়করাও নিজেদের বয়স কমিয়ে দিয়ে রাখে প্ল্যাটফর্মটিতে।… read more »

শিশুদের বই পড়া সহজ করতে নতুন ফিচার গুগল প্লে বুকসে

এখন থেকে চাইলে অভিভাবকরা কোনো বই শিশুদেরকে শোনার ব্যবস্থা করে দিতে পারবেন। ‘ট্যাপ টু রিড’ ফিচারটি নিজে থেকেই বইয়ের শব্দ পড়ে শোনাবে। শুধু তা-ই নয়, খুব সহজে অর্থও খোঁজা সম্ভব হবে। বইয়ের পাতা নিজে থেকেই উল্টাবে, না-কি অভিভাবক বা শিশু পাতা উল্টিয়ে নেবেন, তা-ও ঠিক করে রাখা যাবে ফিচারটির সাহায্যে। গুগল বলছে, “যে কোনো একটি… read more »

টিকটকে এলো ‘কিউঅ্যান্ডএ’ ফিচার

ভিডিওতে মন্তব্যকে ‘কিউঅ্যান্ডএ’ বা প্রশ্নোত্তর হিসেবে উপস্থাপন করতে পারবেন ব্যবহারকারীরা। পরবর্তীতে মন্তব্য অংশে ‘প্রশ্ন’ হিসেবে লেবেল থাকবে সেগুলোতে। “এতে করে একজন নির্মাতার পক্ষে দ্রুত শনাক্ত করা এবং ভিডিও’র মন্তব্য অংশে থাকা প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হবে।” – বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছে টিকটক। প্রশ্নোত্তরের এই ফিচার টিকটকে কথোপকথনের একটি গুরুত্বপূর্ণ অংশ। সিয়াসাত ডেইলি’র এক প্রতিবেদন বলছে,… read more »

ছবি গায়েবের ফিচার পরীক্ষা করছে হোয়াটসঅ্যাপ

ছবি গায়েব হয়ে যাবে – এমন ফিচারটির মাধ্যমে ব্যবহারকারীরা ছবি পাঠাতে পারবেন একে অন্যকে। কিন্তু ওই ছবি দেখে আলাপ থেকে বের হয়ে যাওয়ার পর ওই ছবি আর থাকবে না, স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে। এরকম ছবির বেলায় নীল রংয়ের টগলে ক্লিক করলে সতর্কতা বার্তাও দেখানো হবে। ওই বার্তায় হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীকে জানাবে, “আলাপ ছেড়ে বের হয়ে গেলেই মিডিয়াটি… read more »

Sidebar