ad720-90

ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এই প্রথম বারের মত ডিজিটাল মেলার অয়োজন করছে। আগামী ১৭ থেকে ১৯ তিনদিনব্যাপি এই মেলা বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। মেলায় আইটি খাতের দেশী বিদেশী বহু প্রতিষ্ঠান অংশগ্রহন করবে। এছাড়া রয়েছে নানা সভা সেমিনারসহ নানা আয়োজন । ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার লাস্টনিউজ বিডিকে এ কথা জানান। তিনি জানান, ইতোমধ্যেই এর প্রস্তুতির কাজ এগিয়ে চলছে । বেশ কয়েকটি কমিটি, উপ কমিটি গঠন করে দেয়া হয়েছে । এদিকে ফের গতি ফিরে এসেছে বিটিসিএলে ( সাবেক টিএন্ডটি )। দেয়া হয়েছে নতুন এমডি । করা হয়েছে পদোন্নতি দিয়ে বেশ কয়েকজন ডিএমডি । জোরে সোরে চলছে সারা দেশে নতুন নেটওয়ার্ক এক্সচেঞ্জ স্থাপনের কাজ । বিটিসিএল বেশ কয়েকটি নয়া প্রকল্পের হাতে নিয়েছে । যার কাজ পুরোদমে এগিয়ে চলছে । যার মধ্যে অন্যতম ২ হাজার ৫শ‍‍‌‌‌‌ ৭৩ কোটি টাকার একটি প্রকল্প যার নাম “মর্ডানাইজেশন অফ টেলিকমিউনেকেশন নেটওয়ার্ক” (এমওটিএন) । এ প্রকল্প বাস্তবায়িত হলে টেলিযোগাযোগ খাতে সেবা প্রদান, সেবার নির্ভরযোগ্যতা, নেটওয়ার্ক রক্ষণাবেক্ষণ ও পরিচালনা এবং ভবিষ্যৎ সম্প্রসারণ সব ক্ষেত্রেই বৈপ্লবিক পরিবর্তন আসবে। পুরাতন এক্মচেঞ্জগুলো পরিবর্তন করে অত্যাধুনিক করা হচ্ছে । এতে থাকবে নানা সুবিধা । বিনামূল্যে ল্যান্ডফোন সংযোগ ও পুনঃসংযোগের ঘোষণা করা হয়েছে। ওই ঘোষণার পর থেকে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডে (বিটিসিএল) গ্রাহকদের আবেদন জমা পড়তে শুরু করে। বিটিসিএলের জনসংযোগ বিভাগের জিএম মীর মোরশেদ জানান, নতুন সংযোগ পেতে গ্রাহকদের বেশি আগ্রহ দেখা যাচ্ছে। পুরনো সংযোগ নতুন করে পেতে গ্রাহকেরও সাড়া কম নয়। সব মিলিয়ে আবেদনের পরিমাণ সন্তোষজনক। উল্লেখ্য, গত ২২ অক্টোবর ডাক ও টেলিযোগাযোগ বিভাগ আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এ সিদ্ধান্ত দেন। তারপর থেকে দেওয়া শুরু হয় সংযোগ ও পুনঃসংযোগ। মুজিব বর্ষে বিটিসিএলের ‘ফ্রি টেলিকম’ সেবার উদ্বোধন করা হয়। এর মাধ্যমে বিটিসিএলের ল্যান্ডফোন সংযোগ বিনামূল্যে পাবেন সারাদেশের গ্রাহকরা। এর পাশাপাশি নতুন একটি অ্যাপও উদ্বোধন করা হয় ওই অনুষ্ঠানে যার মাধ্যমে বিটিসিএলের গ্রাহকরা ল্যান্ড ফোন সেবা নিয়ে তাদের অভিযোগ জানাতে পারবেন। এ বিষয়ে জানতে চাইলে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার লাস্টনিউজবিডিকে বলেন, অভাবনীয় সাড়া পেয়েছি। প্রতিদিনই নতুন সংযোগ পেতে আবেদন জমা পড়ছে। এছাড়া পুনঃসংযোগ নিতেও আগ্রহ দেখা গেছে ল্যান্ডফোন ব্যবহারকারীদের। তিনি বলেন, এমনিতেই আমরা ল্যান্ডফোন টু ল্যান্ডফোন কল মাসে ১৫০ টাকায় বেঁধে দিয়েছি প্যাকেজ হিসেবে। কোনও মাসিক লাইন রেন্ট নেই। অনেকে ভেবেছিলেন বিটিসিএলের ক্ষতি হবে। আসলে হয়েছে উল্টো। কারণ ল্যান্ডফোন থেকে প্রচুর কল যাচ্ছে মোবাইল ফোনে। এই চার্জ প্যাকেজের বাইরে। ফলে সেখান থেকে রাজস্ব ভাগাভাগি হবে। মন্ত্রী মনে করেন, এই উদ্যোগের ফলে বিটিসিএলের হারানো গৌরব ফিরবে, আরও বেশি লাভজনক হবে প্রতিষ্ঠানটি। মন্ত্রী জানান, পুরনো লাইনের সংযোগ তথা পুনঃসংযোগ বিনা খরচে নেওয়া যাবে। তবে কোনও বিল বকেয়া থাকলে তা পরিশোধ করতে হবে। বিল বকেয়া থাকলে পুনঃসংযোগ দেওয়া যাবে না। মন্ত্রী বলেন, তিনটা প্রতিষ্ঠান- সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড, টেলিটক ও বিটিসিএলকে (ডাক ও টেলিযোগাযোগ বিভাগের কোম্পানি) গতি ফিরে পেয়েছে । অচীরেই টেশিসও (টেলিফোন শিল্প সংস্থা) আরো ভাল করবে । যদিও মন্ত্রী উল্লেখ করেন, টেশিস গত বছর লাভ করেছে। ফলে এটিও আমাদের লাইনে চলে আসবে। দোয়েল ল্যাপটপ ও স্মার্টফোন দিয়ে টেশিস অনেক দূরে এগিয়ে যাবে। জানা গেছে, রাজধানীর গুলশান এক্সচেঞ্জে গত ৭ ও ৮ ডিসেম্বর নতুন সংযোগ পেতে ৯টি আবেদন জমা পড়ে। অন্যদিকে শেরে বাংলা নগর এক্সচেঞ্জে দুই সপ্তাহে নতুন সংযোগ পেতে ১৮০টি আবেদন জমা পড়ে। অন্যান্য এক্সচেঞ্জেও আবেদন জমা পড়ার হার এমন বলে জানা গেছে বিটিসিএল সূত্রে। প্রসঙ্গত, ২০০৯ সালে বিটিসিএলের গ্রাহক ছিল ১০ লাখের বেশি। ২০১১ সালে তা দাঁড়ায় ৯ লাখ ৪৩ হাজারে। ২০১৬ সালে বিটিসিএলের গ্রাহক ছিল ৭ লাখ ১৬ হাজার। গত বছর ছিল ৬ লাখের মতো। গত ১০ বছরে বিটিসিএলের গ্রাহক কমেছে ৪ লাখের বেশি। অনেক গ্রাহক বিল পরিশোধ করে সংযোগ বন্ধ করেছেন বিটিসিএলের আঞ্চলিক অফিসগুলোতে। এর বিপরীতে নতুন টেলিফোন সংযোগ নেওয়ার আবেদনের সংখ্যা খুবই কম ছিল বলে জানা যায়। সংশ্লিষ্টরা জানান, এরই মধ্যে এই চিত্র বদলে যেতে শুরু করেছে। তবে বিটিসিএল কোস্পানি হবার পর আজ পর্যন্ত এক জন নিয়োগের মাধ্যেমে রেগুলার এমডি নিয়োগ দিতে পারেনি। কয়েকবার উদ্যোগ নিয়েও ব্যর্থ হয়েছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ । ১১ বছরে ১৯ জন ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) দায়িত্ব পালন করেছেন রাষ্ট্রিয় মালিকানাধীন কোম্পানি বিটিসিএলে। জানা যায়, এই ১৯ জন এমডির মধ্যে কেউ কেউ একাধিকবারও চেয়ারে বসেছেন। ২০০৮ -০৯ অর্থবছরে কোম্পানির মোট আয় ১,৬৮৯.৩৬ ছিলো। কিন্তু ঠিক দশ বছরের মাথায় এই অঙ্ক নেমে আসে ৩৮৯.৩৯ কোটিতে। অর্থাৎ এই সময়ের মধ্যে বিটিসিএল লোকসান গুনেছে প্রায় ১৩০০ কোটি টাকা। এক অনুসন্ধান থেকে বেরিয়ে এসেছে, ২০১৮ সাল ও ২০১০ সালে চারবার বদল হয়েছে এমডি। ২০১৪ সালে তিনবার এবং চলতি বছরেও তিনবার পরিবর্তন হয়েছে বিটিসিএলের এমডি। এর পাশাপাশি এ যাবত ১৯ জন ভারপ্রাপ্ত বা অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে ছিলেন। এরমধ্যে কেউ কেউ মাত্র কয়েক সপ্তাহের জন্য ছিলেন এই পদে। চলতি বছরের ৩ নভেম্বর নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ড. মো. রফিকুল মতিন। বিটিসিএলে ৩১ বছর ধরে চাকুরি করা এই ৯১ তম ব্যাচের টেলিকম ক্যাডার কর্মকর্তাকে সকলে অভিনন্দন জানিয়েছেন। তিনি জানান, বর্তমানে বিটিসিএলের বেশ কয়েকটি প্রকল্প চলছে। এর মধ্যে এমওটিএন প্রকল্পটি বাস্তবায়িত হলে সারাদেশব্যাপী বিটিসিএলের একটি সুবিন্যস্ত, সমন্বিত ও শক্তিশালী নেটওয়ার্ক তৈরি হবে বলে আশা করা যায় এবং আধুনিক পদ্ধতিতে গ্রাহকবান্ধব সেবা প্রদান করা সম্ভব হবে। কিছুদিনের মধ্যে অতীতের যে কোন সময়ের চেয়ে গতিশীলতা ফিরে আসবে বিটিসিএলে । আশাবাদ এই নতুন এমডির । ইতেমধ্যেই মাঠপ্রশাসনে কঠোর বার্তা দিয়েছেন এই কর্মকর্তা । নড়েচড়ে বসেছে মাঠের কর্মকর্তারা ।

আলীমুজ্জামান হারুন: ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এই প্রথম বারের মত ডিজিটাল মেলার অয়োজন করছে। আগামী ১৭ থেকে ১৯ তিনদিনব্যাপি এই মেলা বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। মেলায় আইটি খাতের দেশী বিদেশী বহু প্রতিষ্ঠান অংশগ্রহন করবে। এছাড়া রয়েছে নানা সভা সেমিনারসহ নানা আয়োজন । ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার লাস্টনিউজ বিডিকে এ কথা জানান।… read more »

হেলিকপ্টার থেকে ফেলা হয়েছিলো ফোনগুলো…

নতুন আইফোন ১১ কতোটা মজবুত তার পরীক্ষা চালিয়েছেন তিন ইউটিউবার। তবে ডিভাইটি ফেলা হয়েছে হেলিকপ্টার থেকে। আইফোন ১১-এর পাশাপাশি ভূমি থেকে এক হাজার ফুট উচ্চতায় ফেলা হয়েছে স্যামসাংয়ের গ্যালাক্সি এস১০ এবং নোকিয়া ৩৩১০– খবর ব্রিটিশ ট্যাবলয়েড মিররের। ‘হাউ রিডিকিউলাস’ ইউটিউব চ্যানেলের ইউটিউবারদের পরীক্ষায় উঠে এসেছে আশ্চর্যজনক ফলাফল। প্রথমে অ্যাপলের স্বচ্ছ আইফোন কেইসসহ আইফোন ১১ ভূমিতে… read more »

মাত্র ১৭ মিনিটেই ফুল চার্জ হবে মুঠোফোন!

স্মার্টফোনে ফাস্ট চার্জিং প্রযুক্তি অনেক দিন আগেই চলে এসেছে। তবে এত দ্রুত স্মার্টফোনের ব্যাটারি ফুল চার্জ হয়ে যাবে, তা আগে কেউ ভাবেনি। ফোন চার্জে দিয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার দিন ফুরিয়ে এল। এখন মাত্র ১৭ মিনিটেই ফুল চার্জ হয়ে যাবে ৪,০০০ mAh ব্যাটারি! কারণ খুব শীঘ্রই 100W Super Charge Turbo চার্জিং প্রযুক্তি নিয়ে আসছে Xiaomi।… read more »

নিয়ে নিনে রিভো আনইন্সটলার ফুল ভার্সন …।।

 নিয়ে নিনে রিভো আনইন্সটলার ফুল ভার্সন …।। বিভিন্ন কাজে আমাদেরকে কম্পিউটারে ইন্সটল করতে হয় নানা ধরনের সফটওয়্যার। কিন্তু দূর্ভাগ্যবশতঃ প্রায় বেশিরভাগ সফটওয়্যারই ইন্সটল করার পর সিস্টেমে অপ্রয়োজনীয় ফাইল ইন্সটল করে যা সিস্টেমকে স্লো করে দেয় ও কম্পিউটার হ্যাংয়ের কারণ হয়ে দাঁড়ায়। এজাতীয় সমস্যা পারসোনাল কম্পিউটার ব্যবহারকারীদের প্রতি নতুন কিছু না। তাই আজ আমি জানাচ্ছি অতুলনীয়… read more »

উইন্ডোজ ১০ টাস্ক ম্যানেজারে ১০০% ডিস্ক ব্যবহারের ফলে পিসি হ্যাং এর সমাধান দেখুন।

বিসমিল্লাহির রহমানির রাহিম .Hello Friends সবাই কেমন আছেন…..? আশা করি সবাই ভালো আছেন । আমি আল্লাহর রহমতে ভালোই আছি ।আসলে কেউ ভালো না থাকলে Trickbd তে ভিজিট করেনা ।তাই আপনাকে Trickbd তে আসার জন্য ধন্যবাদ ।ভালো কিছু জানতে সবাই Trickbd এর সাথেই থাকুন ।..আপনার উইন্ডোজ 10 টাস্কম্যানেজারে 100% ডিস্কব্যবহারের ফলে পিসি কী হ্যাংকরছে।.আপনি কী কম্পিউটার… read more »

বাংলাদেশ থেকে ফুল ভেরিফাই পেপাল একাউন্ট খুলুন Us এর নাম্বার এবং ঠিকানা দিয়ে [Must See]

আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভাল আছেন আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে চমৎকার একটি পোস্ট শেয়ার করবো যারা অনলাইনে কাজ করে তাদের জন্য এই পোস্টটি অনেক গুরুত্বপূর্ণ একটি পোস্ট হতে চলেছে আশা করি পোস্টটি আপনাদের কাছে ভালো লাগবে আমরা অনেকেই অনলাইনে কাজ করি কিন্তু ভালো… read more »

মোবাইল থেকে যে ২৪ অ্যাপ এখনই সরিয়ে ফেলা উচিত

সম্প্রতি একটি ম্যালওয়্যার বা ক্ষতিকর প্রোগ্রাম গুগল প্লেস্টোরে থাকা কয়েকটি অ্যাপে ছড়িয়েছে। এসব অ্যাপ আপনার অ্যান্ড্রয়েড ফোনে ইনস্টল করা থাকলে তা ব্যক্তিগত তথ্য চুরি ছাড়াও অজান্তে মোবাইলের টাকা শেষ করে করে ফেলতে পারে। সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান সিএসআইএসের গবেষকেরা এ ধরনের ২৪টি অ্যাপের কথা বলেছেন। তাঁর পরীক্ষা করে গুগল প্লেস্টোরে থাকা এসব অ্যাপে ‘জোকার’ নামের একটি… read more »

BOYA BY-MM1 Microphone এর ফুল রিভিউ [YouTube Video Microphone, For Smartphone, PC and DSLR]

ইউটিউবিং করা বা ডিএসএলআর দিয়ে ভিডিও শুটা করা কিংবা ভয়েস রেকর্ডিং এই সব কাজে একটা ভালো মানের মাইক্রোফোন প্রয়োজন। কেননা একমাত্র ভালো মানের মাইক্রোফোন হলে Noise মুক্ত ভালো কোয়ালিটির সাউন্ড আমরা পাব। তা না হলে ভালো কোয়ালিটি সম্পন্ন ভিডিও বানালেও ভয়েস রেকোর্ডিং খারাপ এর জন্য ভিডিও এর মান অনেকখানি কমে ঝাবে। যা ইউটিবউবার দের জন্য… read more »

অ্যাপলকে আগেই ভেঙে ফেলা উচিত ছিল: ওজনিয়াক

অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা স্টিভ ওজনিয়াক ‘ঠোঁটকাটা’ হিসেবে পরিচিত। সুযোগ পেলে শত্রু-মিত্র না ভেবেই সমালোচনা করার অভ্যাস আছে তাঁর। এ সপ্তাহে যেমন তাঁর নিজের প্রতিষ্ঠা করা প্রতিষ্ঠান অ্যাপলের বিরুদ্ধেও দু-কথা শুনিয়ে দিয়েছেন। ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে স্টিভ ওজনিয়াক বলেছেন, অনেক আগেই অ্যাপলকে ভেঙে দেওয়া উচিত ছিল। স্টিভ ওজনিয়াক অবশ্য সরকারের নিয়ন্ত্রণের কথা বলেননি। তিনি প্রকৌশলীদের কাজের পরিবেশের… read more »

মাত্র ৬ মিনিটেই ফুল চার্জ হবে স্মার্টফোন

স্মার্টফোন ব্যবহারকারীদের কাছে সবচেয়ে যন্ত্রণার বিষয় হলো ব্যাটারির চার্জ দ্রুত ফুরিয়ে যাওয়া। কথা বলার পাশাপাশি চ্যাটিংসহ নানা কাজে মানুষ প্রতিনিয়ত ব্যস্ত স্মার্টফোনে। ইন্টারনেটের কারণে ভিডিও গেম থেকে ওয়েব সিরিজ দেখা, সবই চলছে। আর নানাবিধ ব্যবহারের কারণে ব্যাটারির সবুজ রং হয়ে আসে লাল। পাওয়ার ব্যাংক দিয়েও প্রত্যাশা পূরণ হয় না। আবার নতুন করে চার্জ হতে সময়ও… read more »

Sidebar