ad720-90

বিল গেটস এখনো পিসিতেই আস্থা রাখেন

বিশ্বকে আরও উন্নত ও বাসযোগ্য করে গড়ে তোলার জন্য কাজ করছেন বিল গেটস। কিন্তু এখনকার যুগে অনেকেই স্মার্টফোন নিয়ে বেশি ব্যস্ত থাকেন। কিন্তু বিল গেটস সে রকম মানুষ নন। তিনি এখনো নির্ভর করেন কম্পিউটারের ওপর। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, কিছু ই-মেইল পড়ার কাজ তিনি মোবাইল ফোনে সারেন কিন্তু একজন পুরোদস্তুর পিসিকেন্দ্রিক মানুষ। তাঁর ডেস্কে… read more »

বিল গেটসের বার্ষিক চিঠি

মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস ও তাঁর সহধর্মিণী মেলিন্ডা গেটস এ বছর তাঁদের কর্মীদের কাছে পাঠানো বার্ষিক চিঠিতে অভীষ্ট লক্ষ্যে অপ্রতিরোধ্যভাবে ছুটে চলার কারণ তুলে ধরেছেন। পেশাদার ব্যক্তিদের সামাজিক যোগাযোগমাধ্যম লিংকডইনে পোস্ট করা ওই চিঠি সম্পর্কে বিল গেটস বলেছেন, ‘আমাদের ২০২০ সালে বার্ষিক চিঠিতে আমি ও মেলিন্ডা আমরা কেন লক্ষ্যে ছুটে চলেছি, তা লিখেছি।’ ‘আপনি যখন… read more »

হাইড্রোজেনচালিত প্রমোদতরী কেনেননি বিল গেটস

গেটস ৬৪ কোটি ৪০ লাখ মার্কিন ডলারের বিলাসবহুল ওই ইয়ট অর্ডার করেছেন বলে খবর প্রকাশ করেছে বেশ কিছু সংবাদমাধ্যম। আগের বছর মোনাকোতে প্রদর্শনীতে রাখা হয়েছিলো ওই ইয়ট। বিবিসিকে নির্মাতা প্রতিষ্ঠান সাইনট জানিয়েছে, বেল গেটস ইয়ট কেনার কোনো অর্ডার দেননি। “বিল গেটসের সঙ্গে আমাদের কোনো ব্যবসায়িক সম্পর্ক নেই। অ্যাকুয়া নামের এই ইয়ট কোনোভাবেই গেটস বা তার… read more »

প্রমোদতরী কিনছেন না বিল গেটস

মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিলিয়নিয়ার বিল গেটস নকশাকারী প্রতিষ্ঠান সিনটের কাছ থেকে কোনো হাইড্রোজেন চালিত প্রমোদতরী কিনছেন না। বেশ কিছুদিন থেকেই ৬৪ কোটি ৪০ লাখ ডলার খরচ করে বিলাসবহুল ওই প্রমোদতরী কেনার খবর প্রকাশিত হচ্ছে। বিবিসি অনলাইনের প্রতিবেদনে বলা হয়, প্রমোদতরীটি ২০১৯ সালে ফ্রান্সের মোনাকোতে প্রদর্শন করা হয়েছিল। সেই থেকে ধারণা করা হচ্ছে, বিল গেটস এটি কিনছেন।… read more »

পাঁচ মিনিট চার্জ দিয়ে ২ ঘণ্টা কথা বলা যাবে Oppo F15 ফোনে

প্রতীক্ষার অবসান, অবিশ্বাস্য দামে বাজারে আসছে Oppo F15। এক ধাক্কায় ৩০০০ টাকা দাম কমল। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও পাঁচ মিনিট চার্জ দিয়ে ২ ঘণ্টা কথা বলার মতো সিস্টেম-ও আছে এই ফোনে। আসুন জেনে নেওয়া যাক এই ফোনের স্পেসিফিকেশন আর দাম সম্পর্কে- Oppo F15 এর স্পেসিফিকেশন : ♦) এই ফোনে থাকছে ৬.৪ ইঞ্চি ফুল এলসিডি সুপার ডিসপ্লে।… read more »

দূষণের পরিমাণ বলে দেবে এই স্মার্ট মাস্ক

আপনার ল্যাপটপ থেকে মোবাইল। সবকিছুই এখন স্মার্ট হয়ে যাচ্ছে। তাহলে দূষণ থেকে বাঁচতে ফেস মাস্ক কেন স্মার্ট হবে না? চারদিকে যে গতিতে দূষণ ছড়াচ্ছে তার থেকে বাঁচার একটাই উপায় হল মাস্ক। তবে সাধারণ কাপড়ের মাস্ক থেকে নিজের শরীরকে বাঁচানো সম্ভব নয়। তাই এবার বাজারে আসতে চলেছে নেক্সট জেনারেশন এয়ার পলিউশন মাস্ক। নেদারল্যান্ডসের কোম্পানি এয়ারব্লিস এই… read more »

হুয়াওয়ে ঠেকাতে এবার নতুন বিল মার্কিন সিনেটে

বিলটি পাস হলে যে দেশগুলো ৫জি নেটওয়ার্কে হুয়াওয়েকে অংশ নিতে দিচ্ছে সে দেশগুলোর সঙ্গে কোনো ধরনের গোপন তথ্য ভাগাভাগি করবে না যুক্তরাষ্ট্র, বিলের কপিতে এমনটাই দেখেছে বার্তাসংস্থা রয়টার্স। চীনা প্রতিষ্ঠানটির বিরুদ্ধে বৈশ্বিক প্রচারণা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। দেশটির দাবি বেইজিংয়ের পক্ষে গ্রাহকের ওপর নজরদারি চালাতে পারে প্রতিষ্ঠানটি। আগের বছরই যুক্তরাষ্ট্রের কালো তালিকাভুক্ত করা হয় হুয়াওয়েকে, ফলে মার্কিন… read more »

ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এই প্রথম বারের মত ডিজিটাল মেলার অয়োজন করছে। আগামী ১৭ থেকে ১৯ তিনদিনব্যাপি এই মেলা বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। মেলায় আইটি খাতের দেশী বিদেশী বহু প্রতিষ্ঠান অংশগ্রহন করবে। এছাড়া রয়েছে নানা সভা সেমিনারসহ নানা আয়োজন । ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার লাস্টনিউজ বিডিকে এ কথা জানান। তিনি জানান, ইতোমধ্যেই এর প্রস্তুতির কাজ এগিয়ে চলছে । বেশ কয়েকটি কমিটি, উপ কমিটি গঠন করে দেয়া হয়েছে । এদিকে ফের গতি ফিরে এসেছে বিটিসিএলে ( সাবেক টিএন্ডটি )। দেয়া হয়েছে নতুন এমডি । করা হয়েছে পদোন্নতি দিয়ে বেশ কয়েকজন ডিএমডি । জোরে সোরে চলছে সারা দেশে নতুন নেটওয়ার্ক এক্সচেঞ্জ স্থাপনের কাজ । বিটিসিএল বেশ কয়েকটি নয়া প্রকল্পের হাতে নিয়েছে । যার কাজ পুরোদমে এগিয়ে চলছে । যার মধ্যে অন্যতম ২ হাজার ৫শ‍‍‌‌‌‌ ৭৩ কোটি টাকার একটি প্রকল্প যার নাম “মর্ডানাইজেশন অফ টেলিকমিউনেকেশন নেটওয়ার্ক” (এমওটিএন) । এ প্রকল্প বাস্তবায়িত হলে টেলিযোগাযোগ খাতে সেবা প্রদান, সেবার নির্ভরযোগ্যতা, নেটওয়ার্ক রক্ষণাবেক্ষণ ও পরিচালনা এবং ভবিষ্যৎ সম্প্রসারণ সব ক্ষেত্রেই বৈপ্লবিক পরিবর্তন আসবে। পুরাতন এক্মচেঞ্জগুলো পরিবর্তন করে অত্যাধুনিক করা হচ্ছে । এতে থাকবে নানা সুবিধা । বিনামূল্যে ল্যান্ডফোন সংযোগ ও পুনঃসংযোগের ঘোষণা করা হয়েছে। ওই ঘোষণার পর থেকে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডে (বিটিসিএল) গ্রাহকদের আবেদন জমা পড়তে শুরু করে। বিটিসিএলের জনসংযোগ বিভাগের জিএম মীর মোরশেদ জানান, নতুন সংযোগ পেতে গ্রাহকদের বেশি আগ্রহ দেখা যাচ্ছে। পুরনো সংযোগ নতুন করে পেতে গ্রাহকেরও সাড়া কম নয়। সব মিলিয়ে আবেদনের পরিমাণ সন্তোষজনক। উল্লেখ্য, গত ২২ অক্টোবর ডাক ও টেলিযোগাযোগ বিভাগ আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এ সিদ্ধান্ত দেন। তারপর থেকে দেওয়া শুরু হয় সংযোগ ও পুনঃসংযোগ। মুজিব বর্ষে বিটিসিএলের ‘ফ্রি টেলিকম’ সেবার উদ্বোধন করা হয়। এর মাধ্যমে বিটিসিএলের ল্যান্ডফোন সংযোগ বিনামূল্যে পাবেন সারাদেশের গ্রাহকরা। এর পাশাপাশি নতুন একটি অ্যাপও উদ্বোধন করা হয় ওই অনুষ্ঠানে যার মাধ্যমে বিটিসিএলের গ্রাহকরা ল্যান্ড ফোন সেবা নিয়ে তাদের অভিযোগ জানাতে পারবেন। এ বিষয়ে জানতে চাইলে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার লাস্টনিউজবিডিকে বলেন, অভাবনীয় সাড়া পেয়েছি। প্রতিদিনই নতুন সংযোগ পেতে আবেদন জমা পড়ছে। এছাড়া পুনঃসংযোগ নিতেও আগ্রহ দেখা গেছে ল্যান্ডফোন ব্যবহারকারীদের। তিনি বলেন, এমনিতেই আমরা ল্যান্ডফোন টু ল্যান্ডফোন কল মাসে ১৫০ টাকায় বেঁধে দিয়েছি প্যাকেজ হিসেবে। কোনও মাসিক লাইন রেন্ট নেই। অনেকে ভেবেছিলেন বিটিসিএলের ক্ষতি হবে। আসলে হয়েছে উল্টো। কারণ ল্যান্ডফোন থেকে প্রচুর কল যাচ্ছে মোবাইল ফোনে। এই চার্জ প্যাকেজের বাইরে। ফলে সেখান থেকে রাজস্ব ভাগাভাগি হবে। মন্ত্রী মনে করেন, এই উদ্যোগের ফলে বিটিসিএলের হারানো গৌরব ফিরবে, আরও বেশি লাভজনক হবে প্রতিষ্ঠানটি। মন্ত্রী জানান, পুরনো লাইনের সংযোগ তথা পুনঃসংযোগ বিনা খরচে নেওয়া যাবে। তবে কোনও বিল বকেয়া থাকলে তা পরিশোধ করতে হবে। বিল বকেয়া থাকলে পুনঃসংযোগ দেওয়া যাবে না। মন্ত্রী বলেন, তিনটা প্রতিষ্ঠান- সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড, টেলিটক ও বিটিসিএলকে (ডাক ও টেলিযোগাযোগ বিভাগের কোম্পানি) গতি ফিরে পেয়েছে । অচীরেই টেশিসও (টেলিফোন শিল্প সংস্থা) আরো ভাল করবে । যদিও মন্ত্রী উল্লেখ করেন, টেশিস গত বছর লাভ করেছে। ফলে এটিও আমাদের লাইনে চলে আসবে। দোয়েল ল্যাপটপ ও স্মার্টফোন দিয়ে টেশিস অনেক দূরে এগিয়ে যাবে। জানা গেছে, রাজধানীর গুলশান এক্সচেঞ্জে গত ৭ ও ৮ ডিসেম্বর নতুন সংযোগ পেতে ৯টি আবেদন জমা পড়ে। অন্যদিকে শেরে বাংলা নগর এক্সচেঞ্জে দুই সপ্তাহে নতুন সংযোগ পেতে ১৮০টি আবেদন জমা পড়ে। অন্যান্য এক্সচেঞ্জেও আবেদন জমা পড়ার হার এমন বলে জানা গেছে বিটিসিএল সূত্রে। প্রসঙ্গত, ২০০৯ সালে বিটিসিএলের গ্রাহক ছিল ১০ লাখের বেশি। ২০১১ সালে তা দাঁড়ায় ৯ লাখ ৪৩ হাজারে। ২০১৬ সালে বিটিসিএলের গ্রাহক ছিল ৭ লাখ ১৬ হাজার। গত বছর ছিল ৬ লাখের মতো। গত ১০ বছরে বিটিসিএলের গ্রাহক কমেছে ৪ লাখের বেশি। অনেক গ্রাহক বিল পরিশোধ করে সংযোগ বন্ধ করেছেন বিটিসিএলের আঞ্চলিক অফিসগুলোতে। এর বিপরীতে নতুন টেলিফোন সংযোগ নেওয়ার আবেদনের সংখ্যা খুবই কম ছিল বলে জানা যায়। সংশ্লিষ্টরা জানান, এরই মধ্যে এই চিত্র বদলে যেতে শুরু করেছে। তবে বিটিসিএল কোস্পানি হবার পর আজ পর্যন্ত এক জন নিয়োগের মাধ্যেমে রেগুলার এমডি নিয়োগ দিতে পারেনি। কয়েকবার উদ্যোগ নিয়েও ব্যর্থ হয়েছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ । ১১ বছরে ১৯ জন ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) দায়িত্ব পালন করেছেন রাষ্ট্রিয় মালিকানাধীন কোম্পানি বিটিসিএলে। জানা যায়, এই ১৯ জন এমডির মধ্যে কেউ কেউ একাধিকবারও চেয়ারে বসেছেন। ২০০৮ -০৯ অর্থবছরে কোম্পানির মোট আয় ১,৬৮৯.৩৬ ছিলো। কিন্তু ঠিক দশ বছরের মাথায় এই অঙ্ক নেমে আসে ৩৮৯.৩৯ কোটিতে। অর্থাৎ এই সময়ের মধ্যে বিটিসিএল লোকসান গুনেছে প্রায় ১৩০০ কোটি টাকা। এক অনুসন্ধান থেকে বেরিয়ে এসেছে, ২০১৮ সাল ও ২০১০ সালে চারবার বদল হয়েছে এমডি। ২০১৪ সালে তিনবার এবং চলতি বছরেও তিনবার পরিবর্তন হয়েছে বিটিসিএলের এমডি। এর পাশাপাশি এ যাবত ১৯ জন ভারপ্রাপ্ত বা অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে ছিলেন। এরমধ্যে কেউ কেউ মাত্র কয়েক সপ্তাহের জন্য ছিলেন এই পদে। চলতি বছরের ৩ নভেম্বর নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ড. মো. রফিকুল মতিন। বিটিসিএলে ৩১ বছর ধরে চাকুরি করা এই ৯১ তম ব্যাচের টেলিকম ক্যাডার কর্মকর্তাকে সকলে অভিনন্দন জানিয়েছেন। তিনি জানান, বর্তমানে বিটিসিএলের বেশ কয়েকটি প্রকল্প চলছে। এর মধ্যে এমওটিএন প্রকল্পটি বাস্তবায়িত হলে সারাদেশব্যাপী বিটিসিএলের একটি সুবিন্যস্ত, সমন্বিত ও শক্তিশালী নেটওয়ার্ক তৈরি হবে বলে আশা করা যায় এবং আধুনিক পদ্ধতিতে গ্রাহকবান্ধব সেবা প্রদান করা সম্ভব হবে। কিছুদিনের মধ্যে অতীতের যে কোন সময়ের চেয়ে গতিশীলতা ফিরে আসবে বিটিসিএলে । আশাবাদ এই নতুন এমডির । ইতেমধ্যেই মাঠপ্রশাসনে কঠোর বার্তা দিয়েছেন এই কর্মকর্তা । নড়েচড়ে বসেছে মাঠের কর্মকর্তারা ।

আলীমুজ্জামান হারুন: ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এই প্রথম বারের মত ডিজিটাল মেলার অয়োজন করছে। আগামী ১৭ থেকে ১৯ তিনদিনব্যাপি এই মেলা বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। মেলায় আইটি খাতের দেশী বিদেশী বহু প্রতিষ্ঠান অংশগ্রহন করবে। এছাড়া রয়েছে নানা সভা সেমিনারসহ নানা আয়োজন । ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার লাস্টনিউজ বিডিকে এ কথা জানান।… read more »

ওয়েব ডিজাইন বাংলা ভিডিও টিউটোরিয়াল (from w3 School) এইসটিএমএল৫ পর্ব–৯

আসসালামু আলাইকুম। এইসটিএমএল বাংলা টিউটোরিয়ালের আজ ৯তম ক্লাসে আপনাকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা আলোচনা করবো এইসটিএমএল লিংক নিয়ে। কিভাবে লিংক ব্যাবহার করতে হয় এবং কতভাবে আমরা লিংক ব্যাবহার করতে পারি? আমরা যখন বিভিন্ন ওয়েবসাইট ভিজিট করে তাকি তখন দেখি, কিছু লেখা অন্য কালার এর হয়ে থাকে, বিশেষ করে নীল রঙের হয়ে থাকে। আমরা যখন ওই… read more »

‘পোস্ট মর্টেম’ এর বাংলা ‘ময়নাতদন্ত’ হওয়ার কারণ জেনে নিন

ডিএমপি নিউজঃ মৃত্যুর কারণ যদি হয় অজানা এবং অস্বাভাবিক হয়  তখন পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে। মৃত্যুর সঠিক করণ জানার প্রধান উপায় হচ্ছে চিকিৎসক কর্তৃক মৃত ব্যক্তির মরদেহের ‘পোস্ট মর্টেম’ করা। ইংরেজি এই ‘পোস্ট মর্টেম’ শব্দের বাংলা প্রতিশব্দ হিসেবে ব্যবহার হরা হয় ‘ময়নাতদন্ত’। মৃত্যুর প্রকৃত কারণ জানতে চিকিৎসক বা পুলিশের ভরসা পোস্টমর্টেম রিপোর্ট। কিন্তু… read more »

Sidebar