ad720-90

এসারের এক লাখ ৮০ হাজার টাকার ল্যাপটপ

বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড এসার বাজারে অবমুক্ত করল নতুন ল্যাপটপ। যার মডেল নম্বর ‘কনসেপ্ট ডি ফাইভ সিএন ৫১৫-৭১ ’। ল্যাপটপটি এআই প্রকৌশলী, সফটওয়্যার ডেভেলপার, স্থাপত্য শিল্পী, চলচ্চিত্র নির্মাতা ও পেশাদার গেমারদের লক্ষ্য করে তৈরি করেছে এসার। ল্যাপটপটি গ্রাফিকস এবং ভিডিও সম্পাদনার কাজেও ব্যবহার উপযোগী। আকর্ষণীয় নকশার ল্যাপটপটিতে রয়েছে ইনটেল নবম প্রজন্মের ৯৭৫০ এইচ মডেলের সর্বোচ্চ… read more »

গুপ্তচরবৃত্তির অভিযোগে বন্ধ হল সৌদির ৬ হাজার টুইটার একাউন্ট

দুর্নীতির বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শক্ত অবস্থান নিয়েছেন। এজন্য তার অনেক আত্মীয়-স্বজনকে গণভবনে ঢোকা বন্ধ করে দিয়েছেন। আপনি কি এই পদক্ষেপ সমর্থন করছেন? মন্তব্য নাই (12%, ৯ Votes) না (21%, ১৬ Votes) হ্যা (67%, ৫৩ Votes) Total Voters: ৭৮ ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, খাদ্যের মতো রাজনীতিতেও ভেজাল ঢুকে পড়েছে। আওয়ামী লীগ দীর্ঘদিন ক্ষমতায়… read more »

ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এই প্রথম বারের মত ডিজিটাল মেলার অয়োজন করছে। আগামী ১৭ থেকে ১৯ তিনদিনব্যাপি এই মেলা বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। মেলায় আইটি খাতের দেশী বিদেশী বহু প্রতিষ্ঠান অংশগ্রহন করবে। এছাড়া রয়েছে নানা সভা সেমিনারসহ নানা আয়োজন । ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার লাস্টনিউজ বিডিকে এ কথা জানান। তিনি জানান, ইতোমধ্যেই এর প্রস্তুতির কাজ এগিয়ে চলছে । বেশ কয়েকটি কমিটি, উপ কমিটি গঠন করে দেয়া হয়েছে । এদিকে ফের গতি ফিরে এসেছে বিটিসিএলে ( সাবেক টিএন্ডটি )। দেয়া হয়েছে নতুন এমডি । করা হয়েছে পদোন্নতি দিয়ে বেশ কয়েকজন ডিএমডি । জোরে সোরে চলছে সারা দেশে নতুন নেটওয়ার্ক এক্সচেঞ্জ স্থাপনের কাজ । বিটিসিএল বেশ কয়েকটি নয়া প্রকল্পের হাতে নিয়েছে । যার কাজ পুরোদমে এগিয়ে চলছে । যার মধ্যে অন্যতম ২ হাজার ৫শ‍‍‌‌‌‌ ৭৩ কোটি টাকার একটি প্রকল্প যার নাম “মর্ডানাইজেশন অফ টেলিকমিউনেকেশন নেটওয়ার্ক” (এমওটিএন) । এ প্রকল্প বাস্তবায়িত হলে টেলিযোগাযোগ খাতে সেবা প্রদান, সেবার নির্ভরযোগ্যতা, নেটওয়ার্ক রক্ষণাবেক্ষণ ও পরিচালনা এবং ভবিষ্যৎ সম্প্রসারণ সব ক্ষেত্রেই বৈপ্লবিক পরিবর্তন আসবে। পুরাতন এক্মচেঞ্জগুলো পরিবর্তন করে অত্যাধুনিক করা হচ্ছে । এতে থাকবে নানা সুবিধা । বিনামূল্যে ল্যান্ডফোন সংযোগ ও পুনঃসংযোগের ঘোষণা করা হয়েছে। ওই ঘোষণার পর থেকে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডে (বিটিসিএল) গ্রাহকদের আবেদন জমা পড়তে শুরু করে। বিটিসিএলের জনসংযোগ বিভাগের জিএম মীর মোরশেদ জানান, নতুন সংযোগ পেতে গ্রাহকদের বেশি আগ্রহ দেখা যাচ্ছে। পুরনো সংযোগ নতুন করে পেতে গ্রাহকেরও সাড়া কম নয়। সব মিলিয়ে আবেদনের পরিমাণ সন্তোষজনক। উল্লেখ্য, গত ২২ অক্টোবর ডাক ও টেলিযোগাযোগ বিভাগ আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এ সিদ্ধান্ত দেন। তারপর থেকে দেওয়া শুরু হয় সংযোগ ও পুনঃসংযোগ। মুজিব বর্ষে বিটিসিএলের ‘ফ্রি টেলিকম’ সেবার উদ্বোধন করা হয়। এর মাধ্যমে বিটিসিএলের ল্যান্ডফোন সংযোগ বিনামূল্যে পাবেন সারাদেশের গ্রাহকরা। এর পাশাপাশি নতুন একটি অ্যাপও উদ্বোধন করা হয় ওই অনুষ্ঠানে যার মাধ্যমে বিটিসিএলের গ্রাহকরা ল্যান্ড ফোন সেবা নিয়ে তাদের অভিযোগ জানাতে পারবেন। এ বিষয়ে জানতে চাইলে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার লাস্টনিউজবিডিকে বলেন, অভাবনীয় সাড়া পেয়েছি। প্রতিদিনই নতুন সংযোগ পেতে আবেদন জমা পড়ছে। এছাড়া পুনঃসংযোগ নিতেও আগ্রহ দেখা গেছে ল্যান্ডফোন ব্যবহারকারীদের। তিনি বলেন, এমনিতেই আমরা ল্যান্ডফোন টু ল্যান্ডফোন কল মাসে ১৫০ টাকায় বেঁধে দিয়েছি প্যাকেজ হিসেবে। কোনও মাসিক লাইন রেন্ট নেই। অনেকে ভেবেছিলেন বিটিসিএলের ক্ষতি হবে। আসলে হয়েছে উল্টো। কারণ ল্যান্ডফোন থেকে প্রচুর কল যাচ্ছে মোবাইল ফোনে। এই চার্জ প্যাকেজের বাইরে। ফলে সেখান থেকে রাজস্ব ভাগাভাগি হবে। মন্ত্রী মনে করেন, এই উদ্যোগের ফলে বিটিসিএলের হারানো গৌরব ফিরবে, আরও বেশি লাভজনক হবে প্রতিষ্ঠানটি। মন্ত্রী জানান, পুরনো লাইনের সংযোগ তথা পুনঃসংযোগ বিনা খরচে নেওয়া যাবে। তবে কোনও বিল বকেয়া থাকলে তা পরিশোধ করতে হবে। বিল বকেয়া থাকলে পুনঃসংযোগ দেওয়া যাবে না। মন্ত্রী বলেন, তিনটা প্রতিষ্ঠান- সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড, টেলিটক ও বিটিসিএলকে (ডাক ও টেলিযোগাযোগ বিভাগের কোম্পানি) গতি ফিরে পেয়েছে । অচীরেই টেশিসও (টেলিফোন শিল্প সংস্থা) আরো ভাল করবে । যদিও মন্ত্রী উল্লেখ করেন, টেশিস গত বছর লাভ করেছে। ফলে এটিও আমাদের লাইনে চলে আসবে। দোয়েল ল্যাপটপ ও স্মার্টফোন দিয়ে টেশিস অনেক দূরে এগিয়ে যাবে। জানা গেছে, রাজধানীর গুলশান এক্সচেঞ্জে গত ৭ ও ৮ ডিসেম্বর নতুন সংযোগ পেতে ৯টি আবেদন জমা পড়ে। অন্যদিকে শেরে বাংলা নগর এক্সচেঞ্জে দুই সপ্তাহে নতুন সংযোগ পেতে ১৮০টি আবেদন জমা পড়ে। অন্যান্য এক্সচেঞ্জেও আবেদন জমা পড়ার হার এমন বলে জানা গেছে বিটিসিএল সূত্রে। প্রসঙ্গত, ২০০৯ সালে বিটিসিএলের গ্রাহক ছিল ১০ লাখের বেশি। ২০১১ সালে তা দাঁড়ায় ৯ লাখ ৪৩ হাজারে। ২০১৬ সালে বিটিসিএলের গ্রাহক ছিল ৭ লাখ ১৬ হাজার। গত বছর ছিল ৬ লাখের মতো। গত ১০ বছরে বিটিসিএলের গ্রাহক কমেছে ৪ লাখের বেশি। অনেক গ্রাহক বিল পরিশোধ করে সংযোগ বন্ধ করেছেন বিটিসিএলের আঞ্চলিক অফিসগুলোতে। এর বিপরীতে নতুন টেলিফোন সংযোগ নেওয়ার আবেদনের সংখ্যা খুবই কম ছিল বলে জানা যায়। সংশ্লিষ্টরা জানান, এরই মধ্যে এই চিত্র বদলে যেতে শুরু করেছে। তবে বিটিসিএল কোস্পানি হবার পর আজ পর্যন্ত এক জন নিয়োগের মাধ্যেমে রেগুলার এমডি নিয়োগ দিতে পারেনি। কয়েকবার উদ্যোগ নিয়েও ব্যর্থ হয়েছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ । ১১ বছরে ১৯ জন ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) দায়িত্ব পালন করেছেন রাষ্ট্রিয় মালিকানাধীন কোম্পানি বিটিসিএলে। জানা যায়, এই ১৯ জন এমডির মধ্যে কেউ কেউ একাধিকবারও চেয়ারে বসেছেন। ২০০৮ -০৯ অর্থবছরে কোম্পানির মোট আয় ১,৬৮৯.৩৬ ছিলো। কিন্তু ঠিক দশ বছরের মাথায় এই অঙ্ক নেমে আসে ৩৮৯.৩৯ কোটিতে। অর্থাৎ এই সময়ের মধ্যে বিটিসিএল লোকসান গুনেছে প্রায় ১৩০০ কোটি টাকা। এক অনুসন্ধান থেকে বেরিয়ে এসেছে, ২০১৮ সাল ও ২০১০ সালে চারবার বদল হয়েছে এমডি। ২০১৪ সালে তিনবার এবং চলতি বছরেও তিনবার পরিবর্তন হয়েছে বিটিসিএলের এমডি। এর পাশাপাশি এ যাবত ১৯ জন ভারপ্রাপ্ত বা অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে ছিলেন। এরমধ্যে কেউ কেউ মাত্র কয়েক সপ্তাহের জন্য ছিলেন এই পদে। চলতি বছরের ৩ নভেম্বর নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ড. মো. রফিকুল মতিন। বিটিসিএলে ৩১ বছর ধরে চাকুরি করা এই ৯১ তম ব্যাচের টেলিকম ক্যাডার কর্মকর্তাকে সকলে অভিনন্দন জানিয়েছেন। তিনি জানান, বর্তমানে বিটিসিএলের বেশ কয়েকটি প্রকল্প চলছে। এর মধ্যে এমওটিএন প্রকল্পটি বাস্তবায়িত হলে সারাদেশব্যাপী বিটিসিএলের একটি সুবিন্যস্ত, সমন্বিত ও শক্তিশালী নেটওয়ার্ক তৈরি হবে বলে আশা করা যায় এবং আধুনিক পদ্ধতিতে গ্রাহকবান্ধব সেবা প্রদান করা সম্ভব হবে। কিছুদিনের মধ্যে অতীতের যে কোন সময়ের চেয়ে গতিশীলতা ফিরে আসবে বিটিসিএলে । আশাবাদ এই নতুন এমডির । ইতেমধ্যেই মাঠপ্রশাসনে কঠোর বার্তা দিয়েছেন এই কর্মকর্তা । নড়েচড়ে বসেছে মাঠের কর্মকর্তারা ।

আলীমুজ্জামান হারুন: ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এই প্রথম বারের মত ডিজিটাল মেলার অয়োজন করছে। আগামী ১৭ থেকে ১৯ তিনদিনব্যাপি এই মেলা বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। মেলায় আইটি খাতের দেশী বিদেশী বহু প্রতিষ্ঠান অংশগ্রহন করবে। এছাড়া রয়েছে নানা সভা সেমিনারসহ নানা আয়োজন । ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার লাস্টনিউজ বিডিকে এ কথা জানান।… read more »

সৌদির ৬ হাজার একাউন্ট বন্ধ করল টুইটার

শুক্রবার (২০ ডিসেম্বর) এক ঘোষণায় টুইটার কর্তৃপক্ষ জানিয়েছে সৌদি সরকারের মনস্তাত্ত্বিক যুদ্ধে টুইটারকে হাতিয়ার হিসেবে ব্যবহার করায় সৌদি আরবের ৫৯২৯টি একাউন্ট বন্ধ করে দিয়েছে টুইটার কর্তৃপক্ষ। এসব বন্ধ হয়ে যাওয়া অ্যাকাউন্টগুলোর মধ্যে বহু সৌদি সরকারি কর্মকর্তার অ্যাকাউন্টও রয়েছে। টুইটার কর্তৃপক্ষ জানিয়েছে, বন্ধ হয়ে যাওয়া একাউন্টগুলোর প্রধান ভাষা আরবি হলেও এগুলোতে পশ্চিমা পাঠকদের জন্য ইংরেজিতে বিভিন্ন… read more »

চার হাজার বছর পর দ্বিঘাত সমীকরণের নতুন সমাধান

দীর্ঘ চার হাজার বছর পর বীজগণিতের দ্বিঘাত সমীকরণের একটি সহজ সমাধান পদ্ধতি খুঁজে পেয়েছেন মার্কিন গণিতবিদ, কার্নেগি মেলন বিশ্ববিদ্যালয়ের গণিতের অধ্যাপক এবং আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে যুক্তরাষ্ট্র দলের দলনেতা পো শেন লো (Po-Shen Lo)। লো ইন্টারনেটে ব্যক্তিনির্ভর গণিত শেখার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা পরিচালিত ওয়েবসাইট এক্সপি ডট কমের প্রতিষ্ঠাতা। আজ থেকে প্রায় ৪ হাজার বছর আগে, ব্যাবিলনে… read more »

গুগলে তিন মাসে রাষ্ট্রীয় তত্ত্বাবধানে ১২ হাজার হামলা

বছরের জুলাই থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত তৃতীয় প্রান্তিক হিসাব করে থাকে গুগল। ২০১৭ এবং ২০১৮ সালেও এই প্রান্তিকে এ ধরনের একই সংখ্যক সতর্কবার্তা পাঠিয়েছে সার্চ ইঞ্জিন জায়ান্ট মার্কিন প্রতিষ্ঠানটি। বুধবার এক ব্লগ পোস্টে গুগল থ্রেট অ্যানালাইসিস গ্রুপ-এর শেন হান্টলি বলেন, “আমরা যদি কোনো হামলা রাষ্ট্রীয় তত্ত্বাবধানের ফিশিং হামলা হিসেবে শনাক্ত করতে পারি তাহলে সে বিষয়ে… read more »

পেন্টাগনের হাজার কোটি ডলারের চুক্তিতে অ্যামাজনের ‘চ্যালেঞ্জ’

শুক্রবার মার্কিন এক ফেডারেল আদালতে ওই মামলাটি দায়ের করেছে অ্যামাজন ডটকম কর্পোরেশন। তবে, মামলা সম্পর্কে এখনও বিস্তারিত জানা যায়নি। অ্যামাজন ওয়েব সার্ভিসের মুখপাত্র জানান, বিষয়বস্তু স্পর্শকাতর হওয়ায় আদালতের কাছে ‘গোপনতা’ পেতে আবেদন করা হয়েছে। — খবর রয়টার্সের। আদালতের কাছে গোপনতা বা ‘প্রতিরক্ষা নির্দেশ’ আবেদনের এক নথিতে অ্যামাজন বলেছে, “মামলার স্বার্থে মালিকানা তথ্য, বাণিজ্যের কলাকৌশল এবং… read more »

ফেসবুক এবার হোয়েল নিয়ে হাজির

আইফোন ব্যবহারকারীদের জন্য হোয়েল নামে নতুন একটি অ্যাপ উন্মুক্ত করেছে ফেসবুক। অ্যাপ স্টোরে চালু করা অ্যাপটি শুরুতে কানাডার ব্যবহারকারীরা ডাউনলোডের সুযোগ পাচ্ছেন। অ্যাপটি ব্যবহার করে নানা রকম মিম তৈরি করা যাবে। অ্যাপে থাকা ছবির পাশাপাশি আইফোনে তোলা বিভিন্ন ছবি, টেক্সট, ইফেক্টসহ নানা টুল ব্যবহার করে মিম তৈরি করা যাবে। ফেসবুকের নিউ প্রডাক্ট এক্সপেরিমেন্টেশন (এনপিই) টিম… read more »

হ্যাকিংয়ের শিকার হাজারো ডিজনি প্লাস গ্রাহক

বিবিসি’র প্রতিবেদনে বলা হয়, ডিজনি প্লাস সেবা লাইভ হওয়ার পরই হ্যাকাররা হাজারো গ্রাহকের অ্যাকাউন্ট হাতিয়ে নিয়ে তা ডার্ক ওয়েব বিক্রির জন্য তুলেছে। সহায়তার জন্য প্রতিষ্ঠানের টেলিফোন লাইন এবং অনলাইন চ্যাটিং সেবায় ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও জবাব পাননি গ্রাহক। আবার অনেক গ্রাহককে বলা হয়েছে সমস্যাটি এখনও সমাধানের চেষ্টা করছে ডিজনি। বিষয়টি নিয়ে জানতে বিবিসি’র পক্ষ… read more »

আলিবাবায় ২৪ ঘণ্টায় ৩ হাজার ৮৪০ কোটি ডলারের পণ্য বিক্রি

আবারও এক দিনে মোট বিক্রির রেকর্ড ভাঙল চীনা ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবা। ১১ নভেম্বর ২৪ ঘণ্টায় প্রতিষ্ঠানটি ৩ হাজার ৮৪০ কোটি ডলারের পণ্য বিক্রি করেছে বলে জানিয়েছে। ‘সিঙ্গেলস ডে’ শিরোনামে প্রতিবছর ১১ নভেম্বর এমন উৎসবের আয়োজন করে তারা। এবার ছিল ১১ তম আয়োজন। ৩ হাজার ৭০ কোটি ডলারের গত বছরের রেকর্ডটিও আলিবাবার দখলেই ছিল। পণ্যে ছাড়… read more »

Sidebar