গ্যালাক্সি এস১০ আসছে?
২০ ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের স্যান ফ্রান্সিসকোর বিল গ্রাহাম সিভিক অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে স্যামসাং ইভেন্ট। ২০১৯ সালে গ্যালাক্সি সিরিজের ১০ম বর্ষপূর্তি করতে যাচ্ছে স্যামসাং। অনুষ্ঠানের আমন্ত্রণপত্রেও ১০ সংখ্যাটিকে প্রচার করা হয়েছে বলে জানিয়েছে প্রযুক্তি সাইট ভার্জ। আমন্ত্রণপত্রের ১০ সংখ্যা থেকে ধারণা করা হচ্ছে এই অনুষ্ঠানেই নতুন ফ্ল্যাগশিপ গ্যালাক্সি এস১০ উন্মোচন করবে ইলেকট্রনিক পণ্য নির্মাতা দক্ষিণ কোরীয়… read more »


