ad720-90

ইউনিয়ন নির্বাচনে স্বস্তির নিঃশ্বাস ফেলল অ্যামাজন

প্রতিষ্ঠানটি এর আগে লাখ লাখ ডলার খরচ করেছে স্রেফ সন্দেহভাজন কর্মীদের ওপর নজর রাখার জন্য যে কারা শ্রমিকদের জড়ো করছে। এজন্য প্রতিষ্ঠানটি অভিজ্ঞ তদন্ত কর্মকর্তাদেরও ভাড়া করেছে বলে প্রতিবেদনে জানিয়েছে সিএনএন। শ্রমিক উইনয়ন করার বিষয়টিকে একেবারেই ভালো নজরে দেখেনি অ্যামাজন। এদিকে রিটেইল হোলসেল অ্যান্ড ডিপার্টমেন্ট স্টোর ওয়্যারহাউজ ইউনিয়ন (আরডাব্লিউডিএসইউ) অভিযোগ করেছে, অ্যামাজন তার আচরণের মাধ্যমে… read more »

বাতিল হয়নি পিক্সেল ৫এ ৫জি, আসছে এ বছরই

গুজব ছিল, চিপ সঙ্কটের মুখে নিজেদের পিক্সেল ৫এ ৫জি আনার পরিকল্পনা বাতিল করে দিয়েছে গুগল। কিন্তু শুক্রবার এক বিবৃতিতে গুগল মুখপাত্র জানালেন ভিন্ন খবর। বিবৃতিতে মুখপাত্র বলেছেন, “পিক্সেল ৫এ ৫জি বাতিল হয়নি। এ বছরের শেষেই যুক্তরাষ্ট্রে এবং জাপানে পাওয়া যাবে ফোনটি, এবং গত বছর এ-সিরিজ ফোন যখন আসে, তখনই ঘোষণা দেওয়া হয়েছে।” শুক্রবার হুট করেই… read more »

প্রধান কার্যালয়কে টিকা কেন্দ্র বানাচ্ছে ফেইসবুক

রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, উদ্যোগের স্বার্থে র‌্যাভেনসউড ফ্যামিলি হেলথ সেন্টারের সঙ্গে যোগ দিচ্ছে প্রতিষ্ঠানটি। এ ব্যাপারে সম্প্রতি জানিয়েছেন প্রধান পরিচালন কর্মকর্তা শেরিল স্যান্ডবার্গ। তিনি লিখেছেন, “আমরা অঙ্গরাজ্যের চারটি প্রবল তোপের মুখে পড়া অঞ্চলে মোবাইল ভ্যাকসিনেশন ক্লিনিক সমর্থনে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য এবং স্থানীয় অলাভজনক সংস্থার সঙ্গেও যোগ দিচ্ছি।” এ বছরের শুরুতে সামাজিক মাধ্যম প্রতিষ্ঠানটি মানুষকে কোভিড-১৯ টিকা… read more »

‘চিন্তার মাধ্যমে’ বানরের ভিডিও গেইম খেলা দেখালো নিউরালিংক

নিউরালিংক প্রকাশিত তিন মিনিট দৈর্ঘ্যের ওই ভিডিওটিতে দেখা গেছে, মাকাও প্রজাতির পুরুষ বানর ‘পেজার’ চিন্তার মাধ্যমেই ‘মাইন্ড পং’ গেইমটি খেলছে। জয়স্টিক চালানো শেখানো হয়েছিল বানরটিকে। তবে, গেইম খেলার সময় জয়স্টিকে কোনো সংযোগ ছিল না। উল্লেখ্য, বানরটির মস্তিষ্কের দুই পাশে চিপ রয়েছে। রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, হাত কীভাবে ওঠাবে এবং নামাবে শুধু তা ভেবেই গেইমের প্যাডল… read more »

এবার বিক্রির অপেক্ষায় ৫০ কোটির লিংকডইন ডেটা

তদন্তের পর সম্প্রতি এ তথ্যাদি জানিয়েছে মাইক্রোসফট কর্পোরেশনের এ সাইটটি। তবে, প্রতিষ্ঠানটি দাবি করছে, অনুপ্রবেশের কোনো ঘটনা ঘটেনি। এ ব্যাপারে এক ব্লগ পোস্টে লিংকডইন উল্লেখ করেছে, যে তথ্য বিক্রির জন্য পোস্ট দেওয়া হয়েছে, সেগুলো বেশ কয়েকটি ওয়েবসাইট ও প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করা হয়েছে। এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে বিস্তারিত আর কিছু জানায়নি প্রতিষ্ঠানটি। ঠিক কতোজন ব্যবহারকারী আক্রান্ত… read more »

প্রাক্তন সঙ্গিনীকে পঙ্গু করতে বিটকয়েনে লোক ভাড়া!

সাবেক সঙ্গিনীকে পিটিয়ে শারীরিকভাবে অক্ষম করে ফেলতে এবং মুখে এসিড ছুড়তে ডার্ক ওয়েবের মাধ্যমে লোক ভাড়া করেছিলেন এক ব্যক্তি। এ কাজের জন্য ১২ হাজার ডলার দিয়েছিলেন তিনি বিটকয়েনের মাধ্যমে। কিন্তু পুলিশ টের পেয়ে যাওয়ায় তা আর সম্ভব হয়নি। বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, অভিযুক্ত ওই ব্যক্তি বর্তমানে গৃহবন্দী অবস্থায় রয়েছেন। ইতালিয়ান কর্তৃপক্ষ এবং ইউরোপিয়ান ইউনিয়নের অপরাধ… read more »

ডনাল্ড ট্রাম্পের কোনো টুইট আর টুইটারে থাকবে না

টুইটার জানিয়ে দিয়েছে, ভবিষ্যত প্রজেন্মের জন্য জাতীয় অনলাইন আর্কাউভে ডনাল্ড ট্রাম্পের টুইটগুলো থাকলেও টুইটার প্ল্যাটফর্মে টুইটগুলো থাকবে না। সাধারণত অন্যদের বেলায় টুইটারের সিদ্ধান্ত ভিন্ন হয় বলে উঠে এসেছে বিবিসির প্রতিবেদনে। টুইটার বলছে, ডনাল্ড ট্রাম্পের বেলায় ভিন্ন সিদ্ধান্তের কারণ হচ্ছে, ওই অ্যাকাউন্টটি চিরস্থায়ীভাবেই নিষিদ্ধ করেছে প্রতিষ্ঠানটি। মাইক্রোব্লগিং প্ল্যাটফর্মটির এক মুখপাত্র বিবিসিকে বলেছেন, “@রিয়ালডনাল্ডট্রাম্প অ্যাকাউন্টটির কনটেন্ট সংরক্ষণের… read more »

আরও সাত চীনা প্রতিষ্ঠান মার্কিন কালো তালিকায়

এর আগে ডনাল্ড ট্রাম্প প্রশাসন প্রথম চীনা প্রযুক্তি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দেয় যার আওতায় হুয়াওয়ে, জেডটিইসহ ডজনখানেক চীনা প্রতিষ্ঠান ছিল। বৃহস্পতিবার তিনটি চীনা প্রতিষ্ঠান এবং চায়না সুপারকম্পিউটিং সেন্টারের চারটি বিভাগকে মার্কিন কালো তালিকায় যোগ করা হয়েছে বলে প্রতিবেদনে জানিয়েছে বিবিসি। এই কালো তালিকাভূক্তির মানে হচ্ছে ওই প্রতিষ্ঠানগুলোর কাছে কোনো মার্কিন প্রতিষ্ঠান বিশেষ ছাড়পত্র ছাড়া প্রযুক্তি,… read more »

মহাকাশ পরিবেশ পর্যবেক্ষণে নতুন স্যাটেলাইট উৎক্ষেপণ চীনের

ডিএমপি নিউজ: চীন তাদের দেশের উত্তরাঞ্চলীয় শানজি প্রদেশের তাইউয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে শুক্রবার পরিকল্পিত কক্ষপথে পরীক্ষামূলক একটি স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপণ করেছে। খবর সিনহুয়ার। শিয়ান-৬ সিরিজের তৃতীয় এ স্যাটেলাইট বেইজিং সময় সকাল ৭ টা ১ মিনিটে লং মার্চ-৪বি ক্যারিয়ার রকেটের সাহায্যে উৎক্ষেপণ করা হয়। এ স্যাটেলাইটের সাহায্যে মহাকাশ পরিবেশ পর্যবেক্ষণ এবং সংশ্লিষ্ট বিভিন্ন প্রযুক্তি বিষয়ে… read more »

ফের বিভ্রাটে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, ফেইসবুক

শুধু ফেইসবুক সাইটেই সমস্যার সম্মুখীন হওয়ার কথা জানিয়েছেন এক লাখ ১২ হাজার ব্যবহারকারী। এক লাখ ০১ হাজার জানান ইনস্টাগ্রামে সমস্যা হওয়ার কথা। অন্যদিকে, হোয়াটসঅ্যাপের সমস্যার ব্যাপারে জানিয়েছেন পাঁচশ’ ১৬ জন। রয়টার্সের প্রতিবেদন বলছে, পূর্ব দেশীয় সময় ৬টা (বাংলাদেশ স্থানীয় সময় শুক্রবার সকাল ৪টার) দিকে সমস্যার কবলে পড়ার ব্যাপারে জানান ব্যবহারকারীরা। ফেইসবুক তাৎক্ষণিকভাবে এ ব্যাপারে কোনো… read more »

Sidebar