ad720-90

ইনস্টাগ্রামে ভুয়া লাইক; মামলা ঠুকলো ফেইসবুক

ফেইসবুক বলছে, ‘নাকরুতকা’ নামের সেবার মাধ্যমে “বট এবং স্বচালিত সফটওয়্যার ব্যবহার করে ভুয়া লাইক, কমেন্ট, ভিউ এবং ফলোয়ার দেওয়া হতো ইনস্টাগ্রামে।” প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট উল্লেখ করেছে, ‘নাকরুটকা’ এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ‘মোবিবার্ন’ নামের এক ডেভেলপারের বিরুদ্ধেও ম্যালিশাস সফটওয়্যার দিয়ে ডেটা হাতানোর অভিযোগে মামলা ঠুকেছে প্রতিষ্ঠানটি। ‘মোবিবার্ন’ এর ব্যাপারে নিরাপত্তা গবেষকরা ফেইসবুককে সতর্ক করেছিলেন। তারা… read more »

নতুন বিক্র‍য়কেন্দ্র এবং সেবা কেন্দ্র নিয়ে এলো ভিভো

প্রতিষ্ঠানটির দাবি, ডিভাইসে নতুন প্রযুক্তির সমন্বয় ও প্রদর্শনের হিসেবে বাংলাদেশের বাজারে ভিভো এখন এগিয়ে রয়েছে। দেশের বাজারে চীনা এ প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে ২০১৭ সালে। যাত্রা শুরুর তিন বছরের মধ্যেই প্রতিষ্ঠানটি ‘পপ-আপ সেলফি ক্যামেরা’, ‘ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট’ এর মতো নানা ধরনের প্রযুক্তির সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছে স্মার্টফোন গ্রাহকদেরকে। প্রতিষ্ঠানটির দাবি, স্মার্টফোনে নতুন প্রযুক্তির সংযোজনই তাদের অন্যতম… read more »

কর্মক্ষম ‘ব্রেইন ইমপ্ল্যান্ট’ প্রযুক্তি দেখালেন মাস্ক

নতুন প্রযুক্তির ব্যাপারটি লাইভস্ট্রিমের মাধ্যমে সবার কাছে তুলে ধরেছেন তিনি। সিএনএন জানিয়েছে, নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে শুরু হওয়া ওই লাইভিস্ট্রিমে তিনটি শুকরের সঙ্গে পরিচয় করিয়ে দেন মাস্ক। শুকর তিনটির একটির মাথায় মাস্কের ব্রেইন ইন্টারফেস প্রতিষ্ঠান ‘নিউরালিংকের’ ইমপ্ল্যান্ট ছিল না, একটির মাথায় অতীতে বসানো হয়েছিল, এবং গারট্রুড নামের অবশিষ্টটির মাথায় বর্তমানে চিপ রয়েছে। নিজ খোঁয়াড়ে ঘুরে… read more »

চতুর্থ দিনেও সাইবার হামলার কবলে নিউ জিল্যান্ড স্টক এক্সচেঞ্জ

বিবিসি’র প্রতিবেদন বলছে, শুক্রবারেও পরিকল্পনা মোতাবেক স্টক এক্সচেঞ্জ খুলতে পারেনি নিউ জিল্যান্ড, ‘ডিস্ট্রিবিউটেড ডিনায়াল অফ সার্ভিস’ (ডিডিওএস) আক্রমণের কবলে পড়ে স্থবির হয়ে ছিল স্টক এক্সচেঞ্জের কার্যক্রম। সাড়ে ১৩ হাজার কোটি ডলারের নিউ জিল্যান্ড স্টক এক্সচেঞ্জে দেশটির বাইরে থেকে সাইবার আক্রমণ চালানো হচ্ছে বলে জানিয়েছে এনজেডএক্স। সাইবার আক্রমণের কবলে শেয়ার ক্রয়-বিক্রয় বন্ধ করে রাখতে হচ্ছে এক্সচেঞ্জের… read more »

অ্যাপ স্টোর থেকে এপিক গেইমসের অ্যাকাউন্ট সরালো অ্যাপল

বিবিসি’র প্রতিবেদন বলছে, অ্যাপল বিবৃতির মাধ্যমে এপিক গেইমসের অ্যাকাউন্ট সরিয়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। এ স্থগিতাদেশের ফলে অ্যাপলের আইফোন ও আইপ্যাডের জন্য আর অ্যাপ বানাতে পারবে না এপিক। অ্যাপ স্টোরের নীতিমালা অনুসারে, এপিকের বানানো গেইম ফোর্টনাইটের ‘ইন-অ্যাপ পারচেস’ আয় থেকে ৩০ শতাংশ নিয়ে নিতো অ্যাপল। এপিকের ভাষ্যে, এ খরচ অন্যায্য।  অন্যায্য বলেই থেমে থাকেনি এপিক।… read more »

টিকটক কিনতে এবার ওয়ালমার্ট, মাইক্রোসফট জোট

উত্তর আমেরিকা, অস্ট্রেলিয়া এবং নিউ জিল্যান্ডের ব্যবসা বেচতে ইতোমধ্যেই আলোচনা চালাচ্ছে টিকটকের মালিক প্রতিষ্ঠান বাইটড্যান্স। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন বলছে, এই অঞ্চলের টিকটক ব্যবসার বাজার মূল্য হতে পারে আড়াই থেকে তিন হাজার কোটি মার্কিন ডলার। জাতীয় নিরাপত্তায় হুমকির কথা বলে টিকটকের মার্কিন ব্যবসা বেচতে বাইটড্যান্সকে চাপ দিচ্ছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। মার্কিন গ্রাহকের অনেক ব্যক্তিগত ডেটা… read more »

ওয়েবিনারে বসেছিলেন দেশের, জাপানের প্রযুক্তি প্রতিষ্ঠান, কর্তৃপক্ষ

বাংলাদেশ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর সহযোগিতায় জাপানে বাংলাদেশ দূতাবাস এবং ফুজিৎসু গবেষণা ইনস্টিটিউট ছিলো ওয়েবিনারের আয়োজক। বৃহস্পতিবার আয়োজিত ওয়েবিনারে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক প্রধান অতিথির বক্তব্যে জাপান ও বাংলাদেশের মধ্যে দ্বি-পাক্ষিক সম্পর্ক, সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে অনুষ্ঠিত বিভিন্ন কার্যক্রম ও… read more »

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে ডিজিটাইজেশন হলো ৩৮ সেবা

সরকারের মাইগভ প্ল্যাটফর্মের আওতায় র‍্যাপিড ডিজিটাইজেশন কার্যক্রমের মাধ্যমে বৃহস্পতিবার মন্ত্রণালয়ের সভাকক্ষে এক অনুষ্ঠানে আয়োজনগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন হয় বলে জানিয়েছে এ২আই বিভাগ। ‘মাইগভ’-এর মাধ্যমে কোনো নতুন সফটওয়্যার তৈরি ছাড়াই এক মাসে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ৩৮টি সেবা ডিজিটাল সেবায় রূপান্তরিত হয়েছে। ‘মাইগভ’ ডিজিটাল সেবার কেন্দ্রীয় প্ল্যাটফর্মের মাধ্যমে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সেবাগুলোকেও দ্রুততম সময়ে ডিজিটাল সেবায় রূপান্তর করা… read more »

অ্যাপলের বিজ্ঞাপন ব্লক, অর্ধেকে নামতে পারে ফেইসবুকের আয়

বিবিসি’র প্রতিবেদন বলছে, নতুন আইওএস ১৪-এ গ্রাহকের ডেটা সংগ্রহ এবং শেয়ারের জন্য তার স্পষ্ট সম্মতি নিতে হবে। ফলে ফেইসবুকের বাইরে অন্য অ্যাপে ব্যবহারকারী না চাইলে বিজ্ঞাপনগুলো গ্রাহককে অনুসরণ করতে পারবে না। ফেইসবুকের দাবি, গ্রাহককে পুরোনো পদ্ধতিতে বিজ্ঞাপন দিয়ে লক্ষ্য বানালে আট গুণ বেশি সম্ভাবনা থাকে যে তারা পণ্যটি কিনবেন। কিন্তু আইওএস ১৪-এর পরীক্ষায় দেখা গেছে,… read more »

টোপ ছিল মিলিয়ন ডলারের, টেসলা কর্মী জানিয়ে দিলেন এফবিআইকে

মঙ্গলবার এক বিবৃতিতে মার্কিন বিচার বিভাগ জানিয়েছে, একটি মার্কিন প্রতিষ্ঠানে পরিকল্পিত হামলার সঙ্গে জড়িত থাকার কারণে এক রাশিয়ান নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। প্রতিষ্ঠানটির নাম প্রকাশ করেনি বিচার বিভাগ। টেসলাবিষয়ক সংবাদের সাইট টেসলারাতি বলছে, বিচার বিভাগের বিবৃতিতে উল্লেখ করা ওই মার্কিন প্রতিষ্ঠনটিই টেসলা। টেসলারাতির ওই প্রতিবেদনের জবাবে টুইট বার্তায় মাস্ক বলেন, “এটি একটি গুরুতর হামলা ছিলো।”… read more »

Sidebar